ভারতের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলতে চলেছে। এই প্রথমবার কোনও বেসরকারি সংস্থা নিজেদের তৈরি অরবিটাল রকেট মহাকাশে পাঠাচ্ছে। হায়দ্রাবাদের স্কাইরুট এরোস্পেসের তৈরি 'বিক্রম-১' রকেটটি ১৮ জুলাই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে। এই মিশন সফল হলে ভারতের বাণিজ্যিক মহাকাশ গবেষণায় এক নতুন যুগের সূচনা হবে।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: Vikram-1 Launch - ইতিহাস গড়ার পথে ভারত! ১৮ জুলাই উড়বে প্রথম বেসরকারি রকেট বিক্রম-১
Ajker Bangla News Live: Vikram-1 Launch - ইতিহাস গড়ার পথে ভারত! ১৮ জুলাই উড়বে প্রথম বেসরকারি রকেট বিক্রম-১

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Ajker Bangla News Live: Vikram-1 Launch - ইতিহাস গড়ার পথে ভারত! ১৮ জুলাই উড়বে প্রথম বেসরকারি রকেট বিক্রম-১
Ajker Bangla News Live: Mohun Bagan Super Giant - কয়েকদিন আগেই হাতে মশাল নিয়েছিলেন, মোহনবাগানকে আটকে দিলেন কোচ মেহতাব
Mehtab Hossain: প্রাক্তন মিডফিল্ডার মেহতাব হোসেন ইস্টবেঙ্গল (East Bengal FC), মোহনবাগান (Mohun Bagan) দুই দলের হয়েই খেলেছেন। পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর এখন কোচিংয়ে এসেছেন মেহতাব। তিনি ফুটবলার হিসেবে যেমন সাফল্য পেয়েছেন, তেমনই কোচ হিসেবেও সাফল্য পেতে চান।
Ajker Bangla News Live: Pakistan Fuel Crisis - ফের জ্বালানি সংকটের মুখে পাকিস্তান, ফুরিয়ে আসছে পেট্রোলের ভান্ডার?
Ajker Bangla News Live: TMC Vs TMC - মমতাকে হুঁশিয়ারি ঋতব্রতপন্থী অরূপ রায়ের! '২১ জুলাই সকলের অধিকার'
তৃণমূলের বিক্ষুব্ধ নেতা অরূপ রায় জানিয়ে দিয়েছেন, ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবসের সমাবেশের দিনেই তাঁরাও পাল্টা সভা করবেন। তাঁর মতে, রাজনৈতিক কর্মসূচি করার গণতান্ত্রিক অধিকার সবার আছে। এই ঘটনায় দলের অন্দরের কোন্দল আরও প্রকাশ্যে চলে এল।
Ajker Bangla News Live: Rain Alert - নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে শুক্রবার থেকে আবহাওয়ার বড় বদল, ঝেঁপে বৃষ্টি কলকাতাতেও
বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়ানোয় শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ভারী ও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের। বিস্তারিত জানুন।
Ajker Bangla News Live: Airtel World Cup Final Streaming - মাত্র ২৪ টাকা খরচ করে বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ? এয়ারটেলের বিশেষ প্যাকেজ
Airtel World Cup Final Streaming: এক্ষেত্রে আলাদা কোনও সাবস্ক্রিপশনের জন্য খরচ করার আগে, এয়ারটেলের ওয়াই-ফাই + টিভি প্ল্যানগুলির সঙ্গে পাওয়া বিনোদনের সুবিধাগুলি একবার দেখে নেওয়া ভালো। যেমন (যা মাসে মাত্র ৫৯৯ টাকা থেকে শুরু, তার মধ্যেও রয়েছে এন্টারটেইনমেন্ট প্যাকেজ।
Ajker Bangla News Live: Airtel India - পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে গোটা ওড়িশাজুড়ে শক্তিশালী নেটওয়ার্ক সিস্টেম তৈরি এয়ারটেলের
Airtel India: বার্ষিক এই উৎসব চলাকালীন ভয়েস এবং ডেটা ট্র্যাফিকের ব্যাপক বৃদ্ধির বিষয়টিকে বিবেচনায় রেখে, পুরীতে এবং এই পবিত্র শহরে যাতায়াতের প্রধান সড়ক ও রেলপথে তাদের নেটওয়ার্ক পরিকাঠামো সক্রিয়ভাবে জোরদার করেছে এয়ারটেল।
Ajker Bangla News Live: ED Chargesheet - অপরাধ থেকে আয় প্রায় ৩ কোটি টাকা! শান্তনুর বিরুদ্ধে ইডির চার্জিশিটে দাবি
কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডি-র দাবি, অপরাধমূলক কাজ থেকে শান্তনু অন্তত ২.৮৯ কোটি টাকা আয় করেছেন। তাঁর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা দেওয়া হয়েছে।
Ajker Bangla News Live: Suvendu Adhikari - রাজ্যে এবার ই-কমার্সে আরও বেশি বিনিয়োগ? ফ্লিপকার্ট কর্তাদের সঙ্গে মেগা বৈঠকে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: যে সরকারের অন্যতম লক্ষ্য হল, পশ্চিমবঙ্গের বুকে শিল্পায়ন, নতুন বিনিয়োগ এবং অবশ্যই সময়ের সঙ্গে তাল মিলিয়ে ই-কমার্সকে গুরুত্ব দেওয়া। নিঃসন্দেহে তরুণ প্রজন্মের কথা চিন্তা করে আরও বেশি বিনিয়োগ চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই লক্ষ্যেই এবার তিনি মেগা বৈঠক সেরে ফেললেন দেশের অন্যতম নামী ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের সঙ্গে।
Ajker Bangla News Live: Jalpaiguri News - বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে কলহ, স্ত্রীকে খুন করে আত্মঘাতী যুবক
Extramarital Affair: সম্প্রতি বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বামী বা স্ত্রীকে খুন করা হয়েছে। এবার দাম্পত্য কলহের জেরে জলপাইগুড়িতে এক মারাত্মক ঘটনা ঘটে গেল। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
Ajker Bangla News Live: Mamata Banerjee - তৃণমূল ছাড়ার শেষ দিন ২১ জুলাই! বড় ডেডলাইন বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
মদন মিত্রর পর কোয়েল মল্লিক, মণীশ গুপ্তর পদত্যাগ— তৃণমূলে ভাঙনের ঢেউ অব্যাহত। এই আবহে দলত্যাগীদের ২১ জুলাইয়ের আগে সরে যাওয়ার বার্তা দিলেন মমতা, সঙ্গে বিজেপিকে তীব্র কটাক্ষও।
Ajker Bangla News Live: Argentina vs Spain - বিশ্বকাপ ফাইনালে ইউরো কাপ-কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের লড়াই, কারা এগিয়ে?
FIFA World Cup 2026 Final: ভারতীয় সময় অনুযায়ী রবিবার মধ্যরাতে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনাল। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina vs Spain)। লিওনেল মেসিদের (Lionel Messi) প্রতিপক্ষ ২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। এই ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
Ajker Bangla News Live: ফ্ল্যাটে রক্তাক্ত অবস্থায় চিকিৎসকের দেহ, জখম ৮ বছরের ছেলে, মোবাইল স্ক্রল করছিলেন চিকিৎসক স্ত্রী
কর্নাটকের ধারওয়াড়ে সুরক্ষিত আবাসনে রহস্যজনকভাবে মৃত অবস্থায় উদ্ধার হলেন অ্যানাস্থেটিস্ট ডাঃ কিরণ হোনান্নাভার। গুরুতর জখম অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর ৮ বছরের ছেলে। ঘটনায় চিকিৎসক স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পারিবারিক বিবাদের সম্ভাবনাসহ একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে।
Ajker Bangla News Live: Falklands Banner - ফকল্যান্ড নিয়ে বার্তা, আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত দাবি ব্রিটিশ সরকারের
Falklands War: ফকল্যান্ড দ্বীপপুঞ্জের দখল নিয়ে ১৯৮২ সালের এপ্রিলে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের (Argentina vs England) মধ্যে যুদ্ধ শুরু হয়। ৭৪ দিন ধরে চলে এই যুদ্ধ। তারপর কেটে গিয়েছে প্রায় সাড়ে চার দশক। কিন্তু এখনও ফুটবল মাঠে আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি ফিরে আসে।
Ajker Bangla News Live: Puri Rath Yatra - পুরীতে রথযাত্রায় দুর্ঘটনা, পদপিষ্ট ১২০ ভক্ত, মৃত্যুর আশঙ্কা এক জনের
Puri Rath Yatra Stampede: পুরীর জগন্নাথ রথযাত্রায় ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা। অন্তত ১ জনের মৃত্যু হয়েছে এবং বহু পুণ্যার্থী আহত হয়েছেন। কীভাবে ঘটল এই দুর্ঘটনা, প্রশাসনের বক্তব্য ও সর্বশেষ আপডেট জেনে নিন।
Ajker Bangla News Live: Supreme Court - জোর করে ভাষা চাপানো মানেই ছাত্রদের উপর চাপ বাড়ানো, জানাল শীর্ষ আদালত
নবম শ্রেণি থেকে তৃতীয় ভাষা চালুর বিষয়ে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। শীর্ষ আদালত জানিয়েছে, পরীক্ষার আগে নতুন ভাষা চালু করা মানে শিক্ষার্থীদের উপর চাপ বাড়ানো। জাতীয় শিক্ষানীতিতে হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করা হয়নি।
Ajker Bangla News Live: Annapurna Yojana - লক্ষ্মীর ভাণ্ডার পেলেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? কারা যোগ্য, এখনই জানুনন
Annapurna bhandar & Lakshmir Bhandar: অন্নপূর্ণা যোজনার দু’টি কিস্তি বিতরণ সম্পন্ন হলেও এখনও বহু উপভোক্তা বঞ্চিত। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পাশাপাশি জেনে নিন কোন কোন কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরাও এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়তে পারেন।
Ajker Bangla News Live: Lionel Messi - 'এই জয় দিয়েগোর কাছে আনন্দের,' ইংল্যান্ডকে হারিয়ে বার্তা মেসির
Argentina vs England: বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ হলেই প্রয়াত দিয়েগো মারাদোনার (Diego Maradona) স্মৃতি ফিরে আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছনোর পর মারাদোনার কথা উল্লেখ করেছেন মেসি। তিনি এই জয় মারাদোনাকে উৎসর্গ করেছেন।
Ajker Bangla News Live: World Cup Final 2026 - বিশ্বকাপ ফাইনালের টিকিট দু'কোটি টাকা ছাড়াল, সবচেয়ে কম দাম ৫ লক্ষ!
World Cup Final 2026: ইংল্য়ান্ডকে হারিয়ে টানা দুবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন লিওনেল মেসি। দেশের জার্সিতে শেষবার খেলতে নেমে টানা দুবার বিশ্বকাপ জিতে চিরস্মরণীয় কীর্তির একেবারে দোরগড়ায় মেসি।