Pinarayi Vijayan vs Rahul Gandhi: কেরলে আসন্ন বিধানসভা নির্বাচনের (2026 Kerala Legislative Assembly election) আগে লোকসভার বিরোধী দলনেতা (Leader of Opposition in the Lok Sabha) রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন কেরলের মুখ্যমন্ত্রী (Kerala Chief Minister) পিনারাই বিজয়ন। তিনি কংগ্রেসকেও (Congress) তীব্র আক্রমণ করেছেন।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: Rahul Gandhi - 'বিজেপি-র বি দলের নেতা,' রাহুল গান্ধীকে তোপ পিনারাই বিজয়নের
Ajker Bangla News Live: Rahul Gandhi - 'বিজেপি-র বি দলের নেতা,' রাহুল গান্ধীকে তোপ পিনারাই বিজয়নের

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে
Ajker Bangla News Live Rahul Gandhi - 'বিজেপি-র বি দলের নেতা,' রাহুল গান্ধীকে তোপ পিনারাই বিজয়নের
Ajker Bangla News Live Swapna Barman - ভোটের আগেই খারাপ খবর, পিতৃহারা শাসক দলের প্রার্থী স্বপ্না বর্মন
Swapna Barman: একসময় দেশের অন্যতম সেরা অ্যাথলিট স্বপ্না বর্ম এবারের বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) ঠিক আগে তৃণমূল কংগ্রেসে (AITC) যোগ দিয়েছেন। তিনি শাসক দলের প্রার্থীও হয়েছেন। কিন্তু ভোটের আগেই তাঁর জন্য খারাপ খবর। পারিবারিক সমস্যায় এই প্রাক্তন অ্যাথলিট।
Ajker Bangla News Live LPG Shortage - হোটেল, রেস্তরাঁ, ধাবা ব্যবসায়ীদের জন্য সুখবর, বাণিজ্যিক গ্যাস নিয়ে বড় ঘোষণা সরকারের
বাণিজ্যিক এলপিজি (Commercial LPG) সরবরাহ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, যার আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এর বরাদ্দ ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas) মতে, এই সিদ্ধান্তটি ২৩ মার্চ থেকে কার্যকর হবে।
Ajker Bangla News Live Iran Oil Crisis - হরমুজের উপর আর নির্ভরশীল নয়, এখন এখান থেকেই তেল আসছে ভারতে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, কারণ উপসাগরীয় দেশগুলো থেকে এশিয়া ও ইউরোপে তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হয়েছে। এই অঞ্চলগুলোই উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাসের সবচেয়ে বেশি ব্যবহার করে। এদিকে, একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারতও অন্যান্য স্থান থেকে তেল ও গ্যাস আমদানি করছে।
Ajker Bangla News Live Century on T20I Debut - বৈভব সূর্যবংশের কীর্তি এবার মেয়েদের ক্রিকেটে, ১৫ বছরে অভিষেক টি২০তে সেঞ্চুরির নজির
মেয়েদের ক্রিকেটে এবার বৈভব সূর্যবংশীর মত কীর্তি। ১৫ বছর বয়েসে সিনিয়র পর্যায়ে মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একেবারে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলল আফ্রিকার এক বিষ্ময় বালিকা।নতুন ইতিহাস গড়ল রুয়ান্ডার ফ্যানি উতাগুশিমানিন্দে (Fanny Utagushimaninde)।
Ajker Bangla News Live MS Dhoni - এবারের আইপিএল-এর পরেই অবসর নিতে পারেন ধোনি, দাবি প্রাক্তন সতীর্থর
MS Dhoni: গত কয়েক বছর ধরেই মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। এবারের আইপিএল (IPL 2026) শুরু হওয়ার আগে ফের ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার এই জল্পনায় ইন্ধন দিয়েছেন চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) ধোনির প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পা (Robin Uthappa)। তাঁর মন্তব্য নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।
Ajker Bangla News Live Sandakphu Snowfall - পুরু বরফের চাদরে ঢাকল সান্দাকফু, আটকে বহু পর্যটক, ব্যাপক তুষারপাত সিকিমেও
বসন্তের বিদায় লগ্নেই দার্জিলিঙের তুষারপাত। সান্দাকফুর উঁচু এলাকাগুলো হঠাৎ তুষারপাতে ঢেকে গিয়ে এক পুরোদস্তুর শীতকালীন রূপ ধারণ করেছে। এই আকস্মিক ঘটনায় পর্যটক ও প্রশাসন—উভয়েই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে।
Ajker Bangla News Live kalbaisakhi Alert - দার্জিলিঙে তুষারপাত, ৭ দিন বাংলায় তাণ্ডব চালাবে কালবৈশাখী, কবে কোন জেলায় ঝড়বৃষ্টি?
West Bengal Weather Update: পশ্চিমী ঝঞ্ঝাটি বর্তমানে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত—যার বিস্তার উত্তরপ্রদেশ ও পূর্ব মধ্যপ্রদেশ জুড়ে—একটি নিম্নচাপ অক্ষরেখা বা 'ট্রাফ' হিসেবে অবস্থান করছে। এছাড়া, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় আরেকটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে।
Ajker Bangla News Live Crime News - ৪ নম্বর বিয়ের পর স্ত্রীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, চুঁচুড়ায় তাণ্ডব
Crime News: পণের দাবিতে স্ত্রীর উপর অত্যাচার বা খুন, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের মতো ঘটনা নতুন কিছু নয়। এবার হুগলি জেলার চুঁচুড়ায় এরকমই এক মারাত্মক অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) মুখে এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
Ajker Bangla News Live 'আঞ্চলিক শান্তিই বিশ্ব উন্নয়নের প্রকৃত পথ', ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রী মোদীর
ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী পবিত্র ইদ এবং ইরানের নববর্ষ 'নওরোজ' উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। দুই নেতা কেবল উৎসবের আনন্দই ভাগ করে নেননি, বরং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বেশ কিছু জরুরি নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন।
Ajker Bangla News Live BJP News - বাকি ৩৯ প্রার্থীর নাম ঘোষণা রবিবারই? দিল্লিতে দফায় দফায় বৈঠকে বিজেপি নেতৃত্ব
BJP Candidate List: বাকি থাকা ৩৯ আসনের প্রার্থীদের নাম ঠিক করতে শনিবারই দিল্লিতে এক দফা বৈঠক হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন আরএসএস নেতৃত্ব, ভূপেন্দ্র যাদব, অমিত মালব্যর মত বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা নেতারা। তালিকা প্রকাশ হতে পারে কাল।
Ajker Bangla News Live Gary Kirsten - 'পাকিস্তানের কোচ হিসেবে কাজ করা কঠিন,' তোপ গ্যারি কার্স্টেনের
Gary Kirsten: পাকিস্তানের (Pakistan Cricket Board) কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু বেশিদিন কাজ করতে পারেননি গ্যারি কার্স্টেন। দক্ষিণ আফ্রিকার (South Africa) এই প্রাক্তন ব্যাটার ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে সাফল্য পেয়েছেন। তিনি ভারতীয় দলের হয়ে বিশ্বকাপও জিতেছেন। কিন্তু পাকিস্তানে গিয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতা হয়েছে।
Ajker Bangla News Live Akash Deep Ruled Out IPL 2026 - হর্ষিত রানার পর এবার চোট পেয়ে ছিটকে গেলেন আকাশদীপ, আইপিএলের আগে নাইটে আঁধার
Akash Deep Ruled Out IPL 2026: আইপিএল শুরুর মুখে নাইট রাইডার্স শিবিরে ফের বড় ধাক্কা। হর্ষিত রানা-র পর এবার চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন বাংলার পেসার আকাশদীপ। বাংলার এই তারকা পেসারের কাঁধে চোট ছিল বলে প্রাথমিক খবর।
Ajker Bangla News Live Iran President - ইদে মুসলিমদের এক জোট হওয়ার ডাক ইরানে, 'ইসলামিক অ্যাসেম্বলি অব দ্য মিডল ইস্ট' তৈরির প্রস্তাব
Iran President: নওরোজ ও ইদ উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁরা মুসলিম দেশগুলোর সঙ্গে কোনও সংঘাতে যেতে চান না। বরং 'ইসলামিক অ্যাসেম্বলি অব দ্য মিডল ইস্ট' তৈরির প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর মতে, এই অঞ্চলের অস্থিরতার জন্য দায়ী ইজরায়েল।
Ajker Bangla News Live ISF CANDIDATE - বামেদের সঙ্গে জোট ২৯টি আসনে, ৩৩ জন প্রার্থী লড়বে - নওশাদ সিদ্দিকী
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) এবং বামফ্রন্টের আসন রফা চূড়ান্ত। বিধায়ক ও ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকী জানান, বামেদের সঙ্গে জোট করে ৩৩টি আসনে লড়বে তাঁদের দল।
Ajker Bangla News Live WB Assembly Election 2026 - পাথরপ্রতিমায় জনসভা দিয়ে ভোটের প্রচার শুরু অভিষেকের, নন্দীগ্রাম কবে যাচ্ছেন?
প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, ইশতেহারও প্রকাশ হয়েছে। এবার জোরদার প্রচারে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৪ মার্চ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় একটি জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন এবং তার পরদিন নন্দীগ্রামে যাবেন তিনি। সেখানে কর্মীসভা করবেন।
Ajker Bangla News Live TMC Candidate - তৃণমূলের প্রার্থী ঘোষণা ১৭টি আসনে, চমকহীন তালিকায় বড় নেতা লড়ছেন যেখান থেকে
TMC Candidate: অসমে আসন্ন বিধানসভা নির্বাচনে (Assam Assembly Election 2026) লড়তে চলেছে তৃণমূল কংগ্রেস।উত্তর-পূর্ব ভারতের ১৭টি আসনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল। একলা চলো নীতি নিয়ে ৫১টি আসনে প্রার্থী দিতে চলেছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের দল।
Ajker Bangla News Live Rupa Ganguly - বছর পরে BJP প্রার্থী হয়ে ভোট যুদ্ধে রূপা গঙ্গোপাধ্যায়, দেখুন কত কোটি টাকার মালিক তিনি
Rupa Ganguly's Assets: ১০ বছর পরে আবারও বিধানসভা নির্বাচনের সামিল হলেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি বিজপির সোনারপুর দক্ষিণ কেন্দ্রের প্রার্থী। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ দেখুন।
Ajker Bangla News Live Dwayne Bravo - 'ওরা যখন ফোন করেছিল বাড়িতে ২ বান্ধবী...' প্রকাশ্যে বেফাঁস মন্তব্য ব্র্যাভোর
Dwayne Bravo: আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মেন্টর ডোয়েন ব্র্যাভো সাংবাদিক বৈঠকে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন। তাঁর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই ওয়েস্ট ইন্ডিজের (West Indies) এই প্রাক্তন অলরাউন্ডারের মনোভাব নিয়ে প্রশ্ন তুলছেন।
Ajker Bangla News Live 7th Pay Commission - তৃণমূলের ইশতেহারে সপ্তম পে কমিশনের উল্লেখ, কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতার?
শুক্রবার বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। সেখানে ‘১০ প্রতিজ্ঞা’-র কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইশতেহারে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে আবার সরকারে এলে সপ্তম পে কমিশন গঠন করা হবে।