12:41 AM (IST) Jul 26

Ajker Bangla News Live: Mohun Bagan vs East Bengal - ওপেন ফুটবল খেলেই ইস্টবেঙ্গল বধ মোহনবাগানের! ডার্বি জিতে কোচ বললেন, "আমি ছেলেদের খেলায় তৃপ্ত"

Mohun Bagan vs East Bengal: বিশেষ করে মাঝমাঠ থেকে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে বাগান ব্রিগেড। শুধু তাই নয়, দুটি উইংকেও ভালোভাবে ব্যবহার করে তারা। কিয়ান নাসিরির মাইনাস থেকেই আসে গোলটি। আর সবথেকে বড় বিষয়, মাঝমাঠের দখল নিয়ে যেভাবে আক্রমণ তৈরি করে মোহনবাগান, ঠিক সেইভাবেই ইস্টবেঙ্গলের আক্রমণও রুখে দেয়।

Read Full Story
10:38 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: Dharmendra Pradhan Resigns - ছাত্র আন্দোলনের কাছে নতিস্বীকার সরকারের! ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নেপথ্যের পাঁচ কারণ

Dharmendra Pradhan Resigns: পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কার্যত, নজিরবিহীন। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার নেপথ্যে পাঁচ কারণ কী কী? প্রথমত আন্দোলনের তীব্রতা।

Read Full Story
10:36 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: East Bengal vs Mohun Bagan Super Giant - দল নিয়ে খুশি, ফল নিয়ে নয়, বার্তা হাবাসের

Durand Cup 2026: শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বির মাধ্যমে ডুরান্ড কাপের ১৩৫-তম আসর শুরু হল। উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-০ জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal vs Mohun Bagan Super Giant)। এই ম্যাচে দেখা গেল, দুই দলই এখনও তৈরি নয়।

Read Full Story
05:50 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: CJP Protest - সব দাবি মানল সরকার, আন্দোলনের সমাপ্তি ঘোষণা আরশোলাদের, সমর্থকদের বাড়ি ফেরার বার্তা

'ককরোচ জনতা পার্টি' যন্তর মন্তরে চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে। দিল্লির যন্তর মন্তরে সমবেত সমর্থকদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আজ সন্ধ্যায় সরকার ও সিজেপি-র এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়।

Read Full Story
04:48 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: East Bengal vs Mohun Bagan - শুরু হচ্ছে কলকাতা ডার্বি, ২ দলের প্রথম একাদশে কারা আছেন?

Kolkata Derby: ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের (East Bengal vs Mohun Bagan Super Giant) ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ (Durand Cup 2026)। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন দুই দলের সমর্থকরা। ভরে উঠছে গ্যালারি। দুই দলের ফুটবলাররাও বড় ম্যাচের জন্য তৈরি হচ্ছেন।

Read Full Story
04:37 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: Dharmendra Pradhan - 'তাঁর যাত্রা ছাত্রকল্যাণেরই সাক্ষ্য বহন করে' ধর্মেন্দ্র প্রধানের বিদায়ের পর সরকারের প্রথম প্রতিক্রিয়া

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর শনিবার কেন্দ্রীয় সরকার এ বিষয়ে তাদের প্রথম প্রতিক্রিয়া জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ভারতের শিক্ষাক্ষেত্রে প্রধানের অবদানের প্রশংসা করেছেন এবং তাঁর জনজীবনকে জনসেবা ও ছাত্রকল্যাণের প্রতি আজীবন নিবেদিত থাকার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।

Read Full Story
04:30 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: Breaking News - গ্রেফতার কুণাল ঘোষ! পুলিসের হাতে আটক তৃণমূল নেতা

Breaking News: গ্রেফতার কুণাল ঘোষ! পুলিসের হাতে আটক তৃণমূল নেতা

Read Full Story
04:16 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: Dharmendra Pradhan - ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই চর্চায় সুকান্ত মজুমদার! কে হবেন পরবর্তী শিক্ষামন্ত্রী?

PM Modi's Next Move On Education: নিট বিতর্কে ককরোচ জনতা পার্টির চাপে পড়ে অবশেষে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি পদ থেকে অবহতি নিতেই তৈরি হয়েছে নতুন জল্পনা। কে হতে পারেন পরবর্তী শিক্ষামন্ত্রী? কাকে শিক্ষার দায়িত্ব দেবেন মোদী? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story
03:52 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: Sonam Wangchuk - 'এটি গণতন্ত্রের জয়', ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রথম প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

সোনম ওয়াংচুক লিখেছেন, “এটি গণতন্ত্রের বিজয়। এটি সরাসরি গণতন্ত্রের বিজয়, সরাসরি রাজপথ থেকে আসা বিজয়। এটি শান্তি, ধৈর্য এবং নিরন্তর সংগ্রামেরও বিজয়।” তিনি বলেন, গণতন্ত্রে জনগণের কণ্ঠস্বরই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং যখন মানুষ শান্তিপূর্ণভাবে তাঁদের মতামত প্রকাশ করে, তখন এর প্রভাব দৃশ্যমান হয়।

Read Full Story
03:25 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: Suvendu Adhikari On Sebashray - 'ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না', বিধানসভায় অভিষেককে তোপ CM শুভেন্দুর

Suvendu Adhikari On Sebashray: সেবাশ্রয় নিয়ে ভুঁড়ি-ভুঁড়ি অভিযোগের মাঝে এবার বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story
02:47 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: Annapurna Bhandar - প্রয়োজন নেই তবুও ঢুকছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, প্রকৃত উপভোক্তা বাছাইয়ে বিধায়কদের বিশেষ বার্তা শুভেন্দুর

Annapurna Bhandar: অন্নপূর্ণা যোজনায় আবেদনের পরও মিলছে না টাকা। আবার যারা টাকা পাওয়ার যোগ্যই নয় তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকছে টাকা! এই পাওয়া না পাওয়া তরজার মাঝে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে বিধানসভা কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Read Full Story
02:41 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: Breaking News - "দেশের ছাত্রছাত্রীদের স্বার্থ এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান জানলাম" অবশেষে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

Breaking News: "দেশের ছাত্রছাত্রীদের স্বার্থ এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান জানলাম" অবশেষে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

Read Full Story
02:08 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: Vozinha - প্রস্তাব ছিল তাবড় তাবড় ক্লাবের, শেষ পর্যন্ত কোথায় খেলবে ভোজিনহা

Vozinha: ক্লাব ফুটবলেও নতুন অধ্যায় শুরু করলেন কেপ ভার্দের তারকা অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপে নায়কোচিত পারফরম্যান্স এবং সোশ্যাল মিডিয়ায় অবিশ্বাস্য জনপ্রিয়তা অর্জনের পর ভোজিনহাকে দলে পেতে আগ্রহী দেখিয়েছিল দুনিয়ার বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ক্লাব

Read Full Story
02:05 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: Argentina - 'লোকজন আমাদের হিংসা করে,' বিশ্বকাপের পর সমালোচকদের পাল্টা আর্জেন্টিনার প্রেসিডেন্ট

Argentina President Javier Milei: এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) চলাকালীন ফিফার বিরুদ্ধে বারবার আর্জেন্টিনাকে অন্যায্যভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্বকাপ ফাইনালের পরেও এ বিষয়ে বিতর্ক চলছে। এবার এ বিষয়ে মুখ খুললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ের মিলেই। তিনি সমালোচকদের জবাব দিলেন।

Read Full Story
01:53 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: Viral Video - রেলস্টেশনে মহানন্দে ঘুরে বেড়াচ্ছে কুমির, ভিডিও দেখলে চমকে উঠবেন

রেল স্টেশনে লোকজন ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ দূর থেকে কেউ একজন চিৎকার করে উঠল, "ওই... কুমির!" তাদের দৃষ্টি রেললাইনের দিকে গেল। সেখানে একটি ৫ ফুট লম্বা কুমিরকে অলসভাবে ঘুরে বেড়াতে দেখা গেল। কিছু লোক ভয়ে পিছিয়ে গেল, আর অন্যরা সঙ্গে সঙ্গে তাদের মোবাইল ফোন বের করে এর ভিডিও করতে শুরু করল।

Read Full Story
01:23 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: Weather Update - দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ, দুই জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কেমন থাকবে আবহাওয়া?

পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে কলকাতা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। রবিবার কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতিভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।

Read Full Story
01:17 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: 8th Pay Commission - অষ্টম বেতন কমিশন নিয়ে দিল্লিতে নতুন বৈঠকের ডাক! কী কী বিষয় নিয়ে হবে আলোচনা

8th Pay Commission: অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৭ ও ১০ আগস্ট দিল্লিতে নতুন বৈঠকের ঘোষণা করেছে। যে সংগঠনগুলি ইতিমধ্যে স্মারকলিপি জমা দিয়েছে, তারা ৩১ জুলাইয়ের মধ্যে সাক্ষাতের জন্য আবেদন করতে পারবে।

Read Full Story
01:15 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: Rohit Sharma - রোহিত শর্মার অবসরের জল্পনা, মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি

Rohit Sharma Retirement: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কিছু জানা যায়নি।

Read Full Story
12:59 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: Starship Flight 13 - মহাকাশে ২০ স্যাটেলাইট স্থাপন স্টারশিপের, ভারত মহাসাগরে বুস্টারের ল্যাল্ডিং

স্পেসএক্স বিশ্বের বৃহত্তম রকেট স্টারশিপের ১৩তম পরীক্ষামূলক ফ্লাইটটি সফলভাবে উৎক্ষেপণ করেছে। ভারতীয় সময় ভোর ৪:২১ মিনিটে টেক্সাসের স্টারবেস (বোকা চিকা) থেকে রকেটটি ওড়ে। এই মিশনে ২০টি নতুন স্টারলিঙ্ক ভার্সন ৩ স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। মিশনটির লক্ষ্য ছিল নতুন প্রযুক্তি পরীক্ষা করা, স্যাটেলাইট স্থাপন করা এবং ভবিষ্যতের অভিযানের জন্য প্রস্তুতি।

Read Full Story
12:01 PM (IST) Jul 25

Ajker Bangla News Live: CWG 2026 - কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক, ঝান্ডু কুমারকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Commonwealth Games 2026: এবারের কমনওয়েলথ গেমসের উদ্বোধনের আগেই মহিলাদের ৭৫ কেজি বিভাগের বক্সিংয়ে সরাসরি সেমি-ফাইনালে পৌঁছে দেশের হয়ে প্রথম পদক নিশ্চিত করেন অলিম্পিক্সে (Olympics) পদকজয়ী বক্সার লাভলিনা বরগোহাঁই (Lovlina Borgohain)। এবার সরকারিভাবে প্রথম পদক পেলেন প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার (Jhandu Kumar)।

Read Full Story