11:14 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: Transgender Athletes - অলিম্পিক্সে মহিলাদের ইভেন্টে লিঙ্গ পরিবর্তনকারীদের যোগদান নিষিদ্ধ

Transgender Athletes: জন্ম থেকে যাঁরা মহিলা, তাঁদের সঙ্গে লিঙ্গ পরিবর্তনকারীদের একই ইভেন্টে যোগ দেওয়া ন্যায়সঙ্গত কি না, ক্রীড়া দুনিয়ায় এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। এবার এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (International Olympic Committee)। অলিম্পিক্স-সহ বিভিন্ন প্রতিযোগিতায় মহিলাদের ইভেন্ট মহিলাদের জন্যই রাখা হচ্ছে।

Read Full Story
10:32 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: Maria Mcaneny Fastest Goal - খেলা শুরুর ৪ সেকেন্ডের মধ্যেই গোল! ফুটবলে দ্রুততম গোলের গিনিস রেকর্ড গড়লেন মারিয়া ম্যাকঅ্যানেনি

Maria Mcaneny Fastest Goal: খেলা শুরুর পর চোখের পলক ফেলতই গোল। মহিলাদের ফুটবলে নতুন ইতিহাস তৈরি করলেন মারিয়া ম্যাকঅ্যানেনি(Maria McAneny)। গিনিস বুক কর্তপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল,স্কটল্যান্ডে মারিয়াই এখন মহিলাদের ফুটবলের ইতিহাসে দ্রুততম গোলদাতা।

Read Full Story
10:23 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: পটলের দোলমা তো অনেক হল, এবার বানান চিংড়ি লঙ্কার দোলমা, রইল রেসিপি

লঙ্কার ভেতর চিংড়ি বা চিংড়ির দোলমা একটি অত্যন্ত সুস্বাদু, মুচমুচে এবং হেলদি নতুন রেসিপি। বড় লঙ্কা (আচারি লঙ্কা) চিরে ভেতর থেকে দানা বের করে তাতে সতেজ চিংড়ি মাছের কিমা, মশলা ও কর্নফ্লাওয়ারের পুর ভরে, হালকা তেলে ফ্রাই বা শ্যালো ফ্রাই করে এই মুখরোচক ডিশটি তৈরি করা হয়।

Read Full Story
10:20 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: খরচ মাত্র ২০০০ টাকা, দূরত্ব মাত্র ৪ ঘণ্টা, ঘুরে আসুন বাংলারই এই মনোরম জায়গা থেকে

কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টার দূরত্বে ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ সীমান্তে অবস্থিত মাইথন (Maithon) সপ্তাহান্তে ঘোরার জন্য একটি দারুণ জায়গা। বড় দামোদর নদের ওপর এই সুবিশাল জলাধার, পাহাড়, বোট রাইডিং এবং শান্ত পরিবেশ আপনার দুদিনের ছুটি জমিয়ে দেবে।

Read Full Story
09:45 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: Voter Awareness - ভোটের প্রচারে এবার ছোটা ভীম, হাওড়ায় তরুণ ভোটারদের টানতে কমিশনের নতুন কৌশল

Voter Awareness: পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে ভোটারদের সচেতন করতে এক অভিনব উদ্যোগ নিল নির্বাচন কমিশন। হাওড়া জেলায় প্রচারের জন্য এবার তারা বেছে নিয়েছে ছোটদের জনপ্রিয় কার্টুন চরিত্র 'ছোটা ভীম'-কে। মূল লক্ষ্য হল তরুণ ও প্রথমবার ভোট দিতে চলা ভোটারদের ভোটকেন্দ্রে টেনে আনা।

Read Full Story
09:28 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: India vs Pakistan - সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৩-০ উড়িয়ে দিল ভারত

India vs Pakistan Football: অন্য সব বিষয়ের মতোই খেলাতেও পাকিস্তানকে টেক্কা দিচ্ছে ভারত। গত কয়েক বছরে ক্রিকেটে বারবার পাকিস্তানকে পর্যুদস্ত করেছে ভারতীয় দল। ফুটবলেও পাকিস্তানকে উড়িয়ে দিচ্ছে ভারতীয় দল। বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে (SAFF U-20 Championship 2026) পাকিস্তানের বিরুদ্ধে অনায়াস জয় পেল ভারত।

Read Full Story
09:16 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: BrahMos Missile - ব্রহ্মোস-এর গতি বেড়ে ৮০০ কিলোমিটার! যুদ্ধের আবহয়ে আরও শক্তিশালী ভারতীয় সেনা

BrahMos Missile: পশ্চিম এশিয়ায় চলা উত্তেজনার মধ্যেই ভারতীয় সেনা এবার ৮০০ কিলোমিটারেরও বেশি পাল্লার ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল কেনার পরিকল্পনা করছে। খুব শীঘ্রই প্রতিরক্ষা মন্ত্রকের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Read Full Story
09:02 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: Ratna Debnath - আর মুখ ঢেকে নয়, লড়াই হবে মুখোমুখি! ৫৯৪ দিন পরে প্রকাশ্যে এলেন রত্না দেবনাথ

Ratna Debnath BJP Candidate: তাঁর পরিচয় ছিল অভায়ার মা। তিলোত্তমার মা। কিন্তু আর সেই পরিচয় নয়, এবার তিনি পরিচিত হবে রত্না দেবনাথ নামে। আর তাঁকে মুখ ঢাকতে হবে না। এবার আদালতের নির্দেশে প্রকাশ্যে এলেন রত্না দেবনাথ

Read Full Story
09:00 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: Kalchini - রক্ত চন্দনকাঠ চুরিতে নাম জড়ানো বিজেপির প্রাক্তন বিধায়ক তৃণমূলে, উত্তরবঙ্গের রাজনীতিতে নয়া অঙ্ক

Wilson Champramary: ফের ভাঙন বিজেপিতে। আরও এক বিজেপির প্রাক্তন বিধায়কের ফুল বদল। আলিপুরদুয়ারের বিশাল লামাতেই ফের আস্থা রেখেছে বিজেপি। আর তাই ফের তাঁর পুরনো দলেই ফিরলেন কালচিনি (Kalchini)-র দুবারের বিধায়ক উইলসন চম্প্রামারি (Wilson Champramary)।

Read Full Story
07:54 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: Balen Shah - র‍্যাপার থেকে মেয়র হয়ে প্রধানমন্ত্রী! কাল শপথ নিতে চলেছেন নেপালের বালেন শাহ

Nepals Next Prime Minister: নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রাক্তন র‍্যাপার, ইঞ্জিনিয়ার এবং কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বালেন শাহ। তাঁর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (RSP) সর্বসম্মতিক্রমে সংসদীয় দলনেতা নির্বাচিত করেছে। শুক্রবারই প্রেসিডেন্ট ভবনে শপথ নেবেন তিনি।

Read Full Story
07:46 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: 8th Pay Commission - অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারি আপডেট, বেতন-ভাতা-পেনশন কতটা বাড়বে?

আপনি যদি অষ্টম বেতন কমিশন সংক্রান্ত প্রতিটি ছোটখাটো আপডেটের খোঁজখবর নিয়ে থাকেন, তবে জেনে রাখুন আপনি একা নন। লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এটি ছিল এক দীর্ঘ প্রতীক্ষার পালা। অবশেষে সরকার এ বিষয়ে কিছুটা খোলসা করেছে। 

Read Full Story
07:45 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট, মার্চে সত্যিই কি ঢুকছে বকেয়া DA?

৩১শে মার্চের ডেডলাইনের মধ্যে সমস্ত কর্মীর অ্যাকাউন্টে সত্যিই টাকা ঢুকবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যায্য পাওনা না মেলে, তবে এপ্রিল থেকে ফের বৃহত্তর কর্মবিরতি ও আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন রাজ্য সরকারি কর্মীরা।

Read Full Story
07:36 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: Mamata Banerjee - কলকাতা আসার পথে প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান

Mamata Banerjee: গত কয়েক বছরে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার-বিভ্রাটে পড়েছেন। একবার তিনি হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে চোটও পেয়েছিলেন। বুধবার তাঁর বিমান প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ল। অন্ডাল থেকে কলকাতা ফেরার পথে সমস্যায় পড়লেন তৃণমূল কংগ্রেস (AITC) সুপ্রিমো।

Read Full Story
07:26 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: Abu Dhabi Attack - আবু ধাবিতে মিসাইল হানা, ধ্বংসাবশেষ পড়ে মৃত ২, তার মধ্যে এক ভারতীয়

Abu Dhabi: আবু ধাবিতে একটি মিসাইল রুখতে গিয়ে তার ধ্বংসাবশেষ পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক। এই ঘটনায় আরও একজন ভারতীয় সহ মোট তিনজন আহত হয়েছেন।

Read Full Story
07:16 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: Energy Lockdown - এনার্জি লকডাউন কী? কোভিডের মতো বিধিনিষেধ আবার চালু হবে?

What Is Energy Lockdown: মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনার মধ্যে বিশ্বজুড়ে একটি নতুন পরিভাষা জনপ্রিয়তা পাচ্ছে। সেটা হল এনার্জি লকডাউন (Energy Lockdown)। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ প্রশ্ন তুলছেন যে বিশ্ব কি আবারও কোভিড-১৯-এর মতো পরিস্থিতির দিকে এগোচ্ছে। তবে, এখনও কোনও দেশ আনুষ্ঠানিকভাবে 'এনার্জি লকডাউন' ঘোষণা করেনি।

Read Full Story
07:04 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: Suvendu Adhikari - BJP জিতলে শুভেন্দু অধিকারী কি বাংলার মুখ্যমন্ত্রী? কী বলছে শুভেন্দুর রাশিফল

Suvendu Adhikari: রাজ্যের বিরোধী দলনেতা। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় সমালোচক। একটা সময় তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। বিজেপি জিতলে তিনি হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Read Full Story
06:20 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: TATA IPL 2026 - IPL-র দ্বিতীয় পর্বের সময়সূচি ঘোষণা, KKR-র ম্যাচ কবে-কোথায়?

IPL 2026 Second Phase Schedule: TATA ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৬-এর দ্বিতীয় পর্বের সময়সূচি ঘোষণা করেছে বিসিসিআই। লিগ পর্বের অবশিষ্ট অংশ—যা ৫০টি ম্যাচ নিয়ে গঠিত—১৩ এপ্রিল থেকে ২৪ মে, ২০২৬ পর্যন্ত ভারতের ১২টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

Read Full Story
06:19 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: Border-Gavaskar Trophy 2027 - আগামী বছর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ, ম্যাচ পেল না ইডেন

Border-Gavaskar Trophy 2027: গত তিন দশক ধরে টেস্ট ক্রিকেটে অন্যতম আকর্ষণীয় লড়াই চলছে ভারত ও অস্ট্রেলিয়া সিরিজে (India vs Australia)। এই সিরিজের সঙ্গে অ্যাশেজের (The Ashes) তুলনা করা হয়। আগামী বছর ভারত সফরে (Australia Tour of India, 2027) আসছে অস্ট্রেলিয়া। এই সফরে তারা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজ অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।

Read Full Story
05:54 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: Kolkata Weather - দুর্যোগের ঘনঘটা! এই ২টি কারণে সপ্তাহ শেষে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা

Weather Update: সপ্তাহ শেষে উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গেই ঝড়বৃষ্টির দাপট বাড়বে। তেমনই পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। কয়েকটি জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতাও। ঘূর্ণাবর্তের সঙ্গে জলীয় বাষ্পের কারণেই এই দুর্যোগ পরিস্থিতি

Read Full Story
05:19 PM (IST) Mar 26

Ajker Bangla News Live: Yuva Sathi - যুবসাথীর টাকা যাদের ঢোকেনি তাঁরা কবে পাবেন? পাণ্ডবেশ্বরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আবেদন করেও এখনও অনেকেই আছেন যারা যুবসাথীর (Banglar Yuva Sathi) ১৫০০ টাকা পাননি। সরকারের ঘর থেকে এই টাকা কবে সকলের অ্যাকাউন্টে পাঠানো হবে? এই প্রশ্ন অনেকেই মনে উঠছে। এবার তাঁদের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Read Full Story