Mumbai Indians Captaincy Race: পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস আইপিএল-এর (IPL 2027) আগামী মরসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কোচিং স্টাফে অনেক রদবদল করা হচ্ছে। এরই মধ্যে অধিনায়ক বদল নিয়েও আলোচনা চলছে। গত মরসুমের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এই ফ্র্যাঞ্চাইজিতে থাকবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: Mumbai Indians - হার্দিককে নিয়ে অনিশ্চয়তা, মুম্বই ইন্ডিয়ানসের নেতৃত্বের দৌড়ে তিলক
Ajker Bangla News Live: Mumbai Indians - হার্দিককে নিয়ে অনিশ্চয়তা, মুম্বই ইন্ডিয়ানসের নেতৃত্বের দৌড়ে তিলক

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Ajker Bangla News Live: Mumbai Indians - হার্দিককে নিয়ে অনিশ্চয়তা, মুম্বই ইন্ডিয়ানসের নেতৃত্বের দৌড়ে তিলক
Ajker Bangla News Live: Kolkata Police - পুলিশ-জনতা সম্পর্ক মজবুত করতে কলকাতা পুলিশের উদ্যোগে পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু
পুলিশ আর সাধারণ মানুষের সম্পর্ক আরও মজবুত করতে কলকাতা পুলিশের বিজয়া সম্মিলনীর উদ্যোগকে সমর্থন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ রুখতে জোরদার প্রচারের কথাও বলেন তিনি।
Ajker Bangla News Live: Dubai - চাকরিসূত্রে দুবাইয়ে গিয়ে নিখোঁজ চুঁচুড়ার যুবক, চোখের জলে অপেক্ষায় মা
Chinsurah News: পরিবারের আর্থিক হাল ফেরানোর লক্ষ্যে হুগলি (Hooghly) জেলার চুঁচুড়া থেকে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) দুবাইয়ে (Dubai) চাকরি করতে গিয়েছেন শোভন রায়। তিনি দুবাইয়ে চাকরি করছেন। কিন্তু এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবার। চোখের জলে ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় মা।
Ajker Bangla News Live: Israel Elections - 'পরিবর্তনের সুযোগ হাতছাড়া করব না', নেতানিয়াহুকে সরাতে ২ বিরোধী নেতার বৈঠক
Israel Elections: ইজরায়েলে বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জোট গড়ার প্রক্রিয়া শুরু। বৃহস্পতিবার বিরোধী নেতা ইয়ার ল্যাপিডের সঙ্গে বৈঠক করলেন ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান। কোন পথে ইজরায়েলের সরকার?
Ajker Bangla News Live: লক্ষ্মীর ভাণ্ডারের মত স্বাস্থ্যসাথীতেও গরমিল! ৩০ লক্ষ উপভোক্তার হিসেব নেই, অভিযোগ প্রশাসনের
লক্ষ্মীর ভান্ডারের মতো এবার স্বাস্থ্যসাথী কার্ডেও গরমিলের অভিযোগ, খোঁজ মিলছে না বহু উপভোক্তার। কী এই গরমিল এবং প্রশাসন কী বলছে, জানুন বিস্তারিত।
Ajker Bangla News Live: IndiGo - আর্থিক ক্ষতি সামাল দিতে ভাড়া বাড়ানো হচ্ছে, ঘোষণা ইন্ডিগো সিইও-র
IndiGo Fare Hike: ফের ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো। এই উড়ান সংস্থা গত ত্রৈমাসিকে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এরই মধ্যে বিমানের জ্বালানির দামও বেড়ে গিয়েছে। ফলে ইন্ডিগোর আর্থিক ক্ষতির পরিমাণ বেড়ে গিয়েছে। এই কারণে ভাড়া বাড়ানো হতে চলেছে বলে জানিয়েছেন ইন্ডিগো সিইও উইলি ওয়ালশ (Willie Walsh)।
Ajker Bangla News Live: FORTRESS Plan - তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি! আমেরিকার ‘ডুমসডে’ পরিকল্পনা FORTRESS কী?
আমেরিকার সামরিক ঘাঁটিগুলিকে বিদ্যুৎ বিপর্যয়, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া এবং সাইবার হামলার মতো পরিস্থিতিতেও সচল রাখতে বিশেষ পরিকল্পনা করছে পেন্টাগন। এই উদ্যোগের নাম FORTRESS। লক্ষ্য, চরম সঙ্কটের পরিস্থিতিতেও মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে অন্তত ৯০ দিন বাইরের সহায়তা ছাড়াই চালু রাখা।
Ajker Bangla News Live: Rahul Gandhi March - 'পুলিশের লাঠি নিয়ে ভয় নেই!' ১ নভেম্বর 'চলো দিল্লি' অভিযানের আগে রাহুলের খোলা চিঠি
Chalo Delhi Ramlila March: গণতন্ত্র ও সংবিধান বাঁচাতে আগামী ১ নভেম্বর 'চলো দিল্লি রামলীলা মার্চ'-এর ডাক দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 'ভোট চুরি' রুখতে দলমত নির্বিশেষে সবাইকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
Ajker Bangla News Live: Crime News - মাটির ৫ মিটার নিচ থরে থেকে সাজানো ৩-৪ কোটি টাকা, ইতিমধ্যেই আটক ১
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি বাড়ির মেঝে খুঁড়ে ৩ থেকে ৪ কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। তিনটি স্টিলের ড্রামে ভরে মাটির ৫ মিটার নিচে লুকানো ছিল এই বিপুল পরিমাণ টাকা। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
Ajker Bangla News Live: Women's Premier League - উইমেনস প্রিমিয়ার লিগে দল বাড়তে পারে, ইঙ্গিত বিসিসিআই সচিবের
Women's Premier League 2027: বুধবার উইমেনস প্রিমিয়ার লিগের আগামী মরসুমের মিনি-নিলাম অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দল খেলোয়াড় বেছে নিয়েছে। এবার মূল লড়াইয়ের প্রস্তুতি শুরু করছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এরই মধ্যে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI Secretary Devajit Saikia) ইঙ্গিত দিয়েছেন, আগামী মরসুমে দল ও ম্যাচের সংখ্যা বাড়তে পারে।
Ajker Bangla News Live: Education Policy - বাংলা থেকে অঙ্ক- সব দায়িত্ব এক শিক্ষকের ঘাড়ে! বছর শেষে দিতে হবে জবাব, নতুন নিয়মের ইঙ্গিত মন্ত্রীর
Primary Education Policy: আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে এক ক্লাসে একজন শিক্ষকই সব বিষয় পড়াতে পারেন। বেতনবৃদ্ধির ব্যাখ্যাও দিতে হবে শিক্ষককেই, জানালেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। জানুন নতুন নিয়ম।
Ajker Bangla News Live: Russian Drone Production - চিনা সংস্থার থেকে ড্রোন তৈরির সরঞ্জাম কেনার অভিযোগ ওড়াল রাশিয়া
Ajker Bangla News Live: Cristiano Ronaldo - ছাপিয়ে গেলেন মেসিকে, 'ব্যালন ডি’অর অফ অল টাইম' জিতলেন রোনাল্ডো
Ballon d'Or of all time: সম্প্রতি ব্যালন ডি'অর জিতেছেন ইংল্যান্ডের (England) অধিনায়ক হ্যারি কেন (Harry Kane)। এরপরেই লিওনেল মেসিকে (Lionel Messi) পিছনে ফেলে দিয়ে ব্যালন ডি'অর অফ অল টাইম পুরস্কার জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।
Ajker Bangla News Live: ডিজিটাল প্রতারণায় টাকা খোয়া গেলে ক্ষতিপূরণ দিতে হবে ব্যাঙ্ককে, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
ডিজিটাল প্রতারণার শিকার হলে গ্রাহকের হারানো টাকা ফেরানোর দায় এবার ব্যাঙ্কের উপরেও বর্তাতে পারে। ব্যাঙ্কের গাফিলতি বা যথাযথ সতর্কতার অভাবে সাইবার প্রতারণার ঘটনা ঘটেছে বলে তদন্তে প্রমাণিত হলে ক্ষতিগ্রস্ত গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা বাধ্যতামূলক করতে বলেছে সুপ্রিম কোর্ট।
Ajker Bangla News Live: Firecracker rules - মাত্র ২ ঘণ্টা! কালীপুজো-ছটপুজোর বাজি পোড়ানোর সময় বাঁধল সরকার, ফানুসে নতুন নিয়ম
Firecracker New Guidelines:কালীপুজো, দীপাবলি ও ছটপুজোয় বাজি পোড়ানোর সময় বেঁধে দিল রাজ্য সরকার। শুধুই সবুজ বাজি, সাইলেন্স জোনে নিষেধাজ্ঞা, ফানুস ওড়াতে অনুমতি, জানুন সব নিয়ম এক নজরে।
Ajker Bangla News Live: Mumbai Indians - ছেড়ে দেওয়া হল মালিঙ্গা-মামব্রেকে, কোচিং স্টাফে বদল মুম্বই ইন্ডিয়ানসের
Mumbai Indians News: আইপিএল-এর (IPL 2027) আগামী মরসুমের আগে কোচিং স্টাফের খোলনলচে বদলে ফেলছে মুম্বই ইন্ডিয়ানস। সম্প্রতি মাহেলা জয়বর্ধনের (Mahela Jayawardene) পরিবর্তে কাইরন পোলার্ডকে (Kieron Pollard) প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার কোচিং স্টাফে আরও বদল আনা হল।
Ajker Bangla News Live: Weather - ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল, তবু আন্দামান সাগরে নিম্নচাপের জেরে বাংলায় আরও ২ দিন বৃষ্টি
Weather Update: শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় 'অর্ণব', তবে আন্দামানে নতুন নিম্নচাপ। দক্ষিণবঙ্গে কোথায় ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গ ও সিকিমে কেমন আবহাওয়া, জানুন এক নজরে।
Ajker Bangla News Live: BrahMos Missile - ৪৫০ থেকে ৮০০ কিলোমিটার! ব্রহ্মস নিয়ে ভারতের পরবর্তী পরিকল্পনা কী?
ভারত ও রাশিয়ার যৌথভাবে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র আরও বেশি প্রাণঘাতী হতে চলেছে। ডিআরডিও এর পাল্লা বর্তমান ৪৫০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০০ কিলোমিটার করার জন্য দ্রুতগতিতে কাজ করছে। এই বর্ধিত পাল্লার সংস্করণটি ভারতের নৌ ও স্থল প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে।
Ajker Bangla News Live: Israel Election - ইজরায়েলে নেতানিয়াহু জমানা শেষ? বিরোধীদলগুলি রাস্তায় নামছে জোট তৈরি করতে
Israel Election: ইজরায়েলের নির্বাচনে কোনও পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রাখতে এবার আরব দলগুলোর সঙ্গে হাত মেলাতে চাইছে বিরোধী শিবির।
Ajker Bangla News Live: New Zealand vs India - আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি ছক্কা, নতুন নজির ভারতীয় দলের
Team India T20I Record: চলতি নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে সিরিজের দখল নিয়েছে ভারতীয় দল। শুক্রবার এই সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ। এই ম্যাচের আগে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে এক নতুন নজির গড়ল ভারতীয় দল। অন্য সব দলকে ছাপিয়ে গিয়েছে ভারত।