11:32 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: Satluj Movie 2026 - রিলিজ করার দু-দিনের মধ্যেই Zee5 থেকে তুলে নেওয়া হল দিলজিতের 'সাতলুজ', ভারতে আপাতত বন্ধ স্ট্রিমিং

Satluj Movie 2026: দিলজিৎ দোসাঞ্জের ছবি 'সাতলুজ' Zee5 ইন্ডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিকেলে দেখেও আর রাতে দেখা যাচ্ছে না। এমনই অবস্থা। মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয় এই ছবি। ইতিমধ্যেই Zee5 জানিয়েছে, দর্শকদের প্রতিক্রিয়ায় তারা আপ্লুত এবং ছবিটি ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালাচ্ছে।

Read Full Story
11:23 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: Cloud Over West Bengal - পশ্চিমবঙ্গের আকাশে বিশাল মেঘপুঞ্জ, ধরা পড়ল ISRO-র উপগ্রহ চিত্রে

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)-র উপগ্রহ চিত্রে আরব সাগর ও বঙ্গোপসাগরের উপর বিশাল মেঘপুঞ্জ দেখা যাচ্ছে, যা মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে।

Read Full Story
10:06 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: Annapurna Bhandar - আবেদন বাতিল? পাননি মাসিক ₹৩,০০০? দ্বিতীয়বার আবেদন করার আগে এড়িয়ে চলুন এই ভুলগুলি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম রিজেক্ট হয়েছে? তাই বলে ₹৩,০০০ পাওয়ার সুযোগ শেষ নয়। নির্দিষ্ট নিয়ম মেনে দ্বিতীয়বার আবেদন করা যায়। কীভাবে আবেদন করবেন, কোন নথি লাগবে এবং কী কী বিষয় মাথায় রাখতে হবে—রইল সম্পূর্ণ গাইড।

Read Full Story
09:24 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: Cabo Verde - স্বাধীনতা দিবসে দেশে ফিরলেন কাবো ভার্দের ফুটবলাররা, বিমানবন্দরেই বীরের সংবর্ধনা

Cabo Verde Football Team: এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছে কাবো ভার্দে। আফ্রিকার পশ্চিম উপকূলের এই ছোট্ট দেশের ফুটবলাররা প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বের যোগ্যতা অর্জন করেই নক-আউটে পৌঁছে যান। আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে কাবো ভার্দের লড়াই সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছে।

Read Full Story
09:09 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: Ram Mandir - রাম মন্দির তহবিলে 'চুরি', সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি কংগ্রেসের

অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য পাওয়া অনুদানে চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনার তদন্তের জন্য সুপ্রিম কোর্টের একজন কর্মরত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের দাবি জানিয়েছে কংগ্রেস। দলের নেতারা বলছেন, মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িত এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।

Read Full Story
08:26 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: Aamir Khan Wedding - ছেলেপুলে নিয়ে বিয়ে সেরেই নতুন বউ গৌরীকে নিয়ে রোম্যান্টিক নাচ আমিরের, দেখুন সেই ভিডিও

রবিবার নতুন জীবনে পা দিলেন আমির খান ও গৌরী স্প্র্যাট। রেজিস্ট্রি ম্যারেজের পরেই পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে পার্টি করেন নবদম্পতি। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান সোশ্যাল মিডিয়ায় সেই ঘরোয়া অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে আমির আর গৌরীকে রোম্যান্টিক নাচ করতে দেখা যাচ্ছে।

Read Full Story
08:06 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: TMC Conflict - 'সবাই দল ছাড়ছে কেন?', তৃণমূলে দল ছাড়ার হিড়িকের কারণ ফাঁস করলেন রিজু দত্ত

চন্দ্রিমার ইস্তফার পর তৃণমূলের অন্দরের কোন্দল আরও বাড়ল। রবিবার সাসপেন্ডেড নেতা রিজু দত্ত প্রশ্ন তুলেছেন, কেন সবাই দল ছাড়ছেন? নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন তিনি।

Read Full Story
07:58 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: FIFA World Cup 2026 - রাউন্ড অফ ১৬-এ কঠিন লড়াই, চোট নিয়ে চিন্তায় ব্রাজিল-ইংল্যান্ড

FIFA World Cup 2026 News: চলতি বিশ্বকাপ ফুটবলে এখন রাউন্ড অফ ১৬-এর খেলা চলছে। ভারতীয় সময় অনুযায়ী রবিবার গভীর রাতে খেলতে নামছে ব্রাজিল (Brazil)। সোমবার ভোরে খেলতে নামছে ইংল্যান্ড (England)। এই দুই দলেরই একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট রয়েছে। এই কারণে কিছুটা সমস্যায় দুই শিবির।

Read Full Story
07:52 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: বর্ষায় আর দেরি নয়! হাওড়া থেকে সময় মেনে চলবে ট্রেন, একাধিক পদক্ষেপ পূর্ব রেলের

প্রতি বছর বর্ষায় জল জমে ট্রেন লেটের ভোগান্তি। এবার সেই সমস্যা রুখতে কোমর বাঁধল পূর্ব রেল। হাওড়া ডিভিশনে ড্রেন পরিষ্কার, পাম্প বসানো, ট্র্যাক পেট্রোলিং থেকে শুরু করে কন্ট্রোল রুম সক্রিয়— একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলের দাবি, এবার বর্ষায় সময় মেনেই চলবে হাওড়া থেকে ছাড়া লোকাল ও দূরপাল্লার ট্রেন।

Read Full Story
07:26 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: Pakistan Corruption - পাকিস্তানের ৮৫০ কোটির দুর্নীতি! পর্দা ফাঁস করাচির বাস প্রকল্পে কেলেঙ্কারির

পাকিস্তানের করাচিতে ৮৫০ কোটি টাকার এক বিশাল দুর্নীতি কাণ্ডে মূল অভিযুক্ত জামির আব্বাসিকে জেলে পাঠানো হয়েছে। করাচি মোবিলিটি প্রজেক্টের বাস র‍্যাপিড ট্রানজিট (BRT) ইয়েলো লাইন প্রকল্পে এই দুর্নীতি হয়েছে। আব্বাসি জামিনের আবেদন করলেও আদালত তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

Read Full Story
07:05 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: Annapurna Yojana - অন্নপূর্ণা যোজনায় ২৮ লক্ষ মহিলার আবেদন বাতিল, টাকা দিতে বড় সিদ্ধান্ত সরকারের

আবেদন করেও বহু মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি বলে অভিযোগ করেছে। কয়েকটি জায়গায় এনিয়ে মহিলা বিক্ষোভও দেখান। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। যোগ্য মহিলারা ঠিক টাকা পাবেন। তাঁদের আবেদন খতিয়ে দেখার কাজ চলছে।

Read Full Story
07:04 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: DA Arrears - ১৮ মাসের বকেয়া ডিএ কি আর মিলবে না? সংসদে বড় ঘোষণা সরকারের

DA arrears: কোভিডকালে স্থগিত থাকা ১৮ মাসের বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। কত টাকা সাশ্রয় হয়েছিল, কেন মিলবে না বকেয়া— জেনে নিন বিস্তারিত।

Read Full Story
06:01 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: Trump-Iran Spat - ট্রাম্পের 'এক শটে সব শেষ' মন্তব্যে ক্ষুব্ধ ইরান, দিল কড়া প্রতিক্রিয়া

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বকে 'এক শটে' শেষ করে দেওয়ার হুমকি দেওয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। এর জবাবে ইরান বলেছে, আমেরিকার সভ্যতা, ইতিহাস বা সম্মান—কোনওটাই নেই। আয়াতোল্লা খামেনির মৃত্যুর পর তাঁর শেষকৃত্য ঘিরে এই উত্তপ্ত বাক্য বিনিময় চলছে।

Read Full Story
05:37 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: Bank Holiday On 6 July - সোমবার রাজ্যে কি ব্যাঙ্ক বন্ধ থাকবে নাকি খোলা? আসল সত্যিটা জেনে নিন

সোমবার, ৬ জুলাই আপনার যদি ব্যাঙ্কে কোনও জরুরি কাজ থাকে, তাহলে আপনার প্রথমে এই খবরটি পড়া উচিত। আসলে, ৬ জুলাই দেশের কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে, এই ছুটি দেশব্যাপী হবে না, এটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু রাজ্যে প্রযোজ্য হবে।

Read Full Story
05:30 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: Baruipur Horror - ১২ বছরের কিশোরীর রহস্যমৃত্যুতে রণক্ষেত্র বারুইপুর, গণপ্রহারে মৃত্যু তরুণের, আশ্বাস শুভেন্দু অধিকারীর

বারুইপুরে ১২ বছরের এক কিশোরীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ চলাকালীন গণপ্রহারে এক তরুণের মৃত্যু হয়, পাশাপাশি রেল ও সড়ক অবরোধে ব্যাহত হয় যান চলাচল। পরিবারের সঙ্গে দেখা করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Read Full Story
04:34 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: West Bengal Rain - নিম্নচাপের জেরে কবে কোন জেলায় অতি ভারী বৃষ্টি, জানিয়ে দিল আবহাওয়া দফতর

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি ওড়িশার বালেশ্বর থেকে প্রায় ৫০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, ওড়িশার চাঁদবালি থেকে ৬০ কিমি উত্তর-পূর্বে এবং পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৬০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

Read Full Story
04:32 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: TMC Resignation - 'দলটাই তো আর নেই', চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগের পর তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip Ghosh on TMC: চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগের পর তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ। 'দলটাই আর নেই' বলে দাবি তাঁর। বাজেট, মমতা বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েত নিয়েও কড়া মন্তব্য বিজেপি নেতার।

Read Full Story
03:59 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: Ration Card - ভুয়ো কার্ডের বিরুদ্ধে বড় অভিযান, ৮ কোটির বেশি গ্রাহকের মধ্যে কাদের রেশন কার্ড বাতিল হবে?

ration card cancellation: পশ্চিমবঙ্গে ভুয়ো রেশন কার্ড বাতিলের অভিযান শুরু। কোন জেলায় প্রথম যাচাই, কাদের রেশন কার্ড বাতিল হতে পারে, কারা নজরদারিতে—৮ কোটির বেশি উপভোক্তার জন্য বড় আপডেট।

Read Full Story
03:55 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: Prashant Kishor - বিজেপি সভাপতির গড়ে উপনির্বাচনে প্রার্থী প্রশান্ত কিশোর, সরাসরি ভোটের ময়দানে পিকে

Prashant Kishor: জল্পনাটা যে এভাবে সত্যি হয়ে যাবে তা অনেকই ভাবেননি। কিন্তু বিহারের বাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে জনসূরয পার্টির প্রার্থী ঘোষণায় তেমনটাই হল। গত বছর প্রায় সব আসনে তার দল প্রার্থী দিলেও, নিজে ভোটে দাঁড়াননি দেশের এক নম্বর ভোট কৌশলী।

Read Full Story
03:47 PM (IST) Jul 05

Ajker Bangla News Live: 200 Note - ২০০ টাকার নোটও জাল হচ্ছে, আসল কীভাবে চিনবেন? হাতে নিয়ে এই ৭ জিনিস দেখুন

যখনই আমরা কেনাকাটা করতে যাই, ভাঁজ করা নোট দেওয়ার পর যে খুচরা টাকা পাই, তা আমরা প্রায়শই পরীক্ষা করে দেখি না। আমরা ধরেই নিই যে নোটটি আসল। তবে, অনেক সময় মানুষ নোটটি পরীক্ষা না করে রেখে দেওয়ার কারণে প্রতারণার শিকার হন।

Read Full Story