10:47 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:Gas Shortage - LPG-র বদলে ডাইমিথাইল ইথার, রান্নার গ্যাসে কি বড় বদল আসতে চলেছে?

রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম এবং আমদানির ওপর নির্ভরতা কমাতে এলপিজির (LPG) পরিবেশবান্ধব ও দেশীয় বিকল্প হিসেবে ডাইমিথাইল ইথার (Dimethyl Ether - DME) নিয়ে আসছেন পুণের বিজ্ঞানীরা। এই জ্বালানিটি কয়লা, কৃষি বর্জ্য বা বায়োমাস থেকে তৈরি করা সম্ভব, যা দূষণ কমায় এবং বর্তমানে বিদ্যমান সিলিন্ডার ও বার্নারেই ২০% পর্যন্ত মেশানো সম্ভব।

Read Full Story
10:13 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:West Bengal Election 2026 - শুধুমাত্র শুধু কেন্দ্রীয় বাহিনী নয়! ৩০,০০০ পুলিশ আসবে বিহার-উত্তরপ্রদেশ থেকে?

West Bengal Election 2026: নির্বাচনের কাজে কোন রাজ্য থেকে ঠিক কত পুলিশ আসবে, তার হিসেবও তুলে ধরা হয়েছে। সবচেয়ে বেশি পুলিশবাহিনী আসছে বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে। জানা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনের কাজে ব্যবহার করা হবে মোট ৩০,০০০ ভিন্‌রাজ্যের পুলিশ অফিসারদের।

Read Full Story
09:45 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:Women's Reservation - ২০২৯ থেকেই মহিলা সংরক্ষণ চালুর চেষ্টা, সব দলকে পাশে চাইলেন মোদী

PM Modi: রবিবার কোচবিহারের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার চেষ্টা চলছে। এর জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলেও জানান তিনি।

Read Full Story
09:17 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:Singur - শিল্প না কৃষি! আন্দোলনের ১৫ বছর পরে ভোটের আগে কী ভাবছেন সিঙ্গুরের কৃষকরা?

Singur Demand: টাটা ন্যানো প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনের পীঠস্থান সিঙ্গুর। বিধানসভা ভোটের আগে সেখানকার কৃষকরা বলছেন, তাঁরা শিল্পের বিরোধী নন,তবে তাদের শর্ত একটা। চাকরির জন্য শিল্প দরকার বলছে সিঙ্গুরবাসী।

Read Full Story
08:16 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:সোমবার থেকেই কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে থাকবে অ্যাকাউন্টে? জানুন নবান্নর সর্বশেষ আপডেট

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? সোমবার থেকেই কি টাকা দেওয়া শুরু হবে? জানুন নবান্নর নতুন আপডেট, বর্ধিত ভাতার পরিমাণ (১৫০০-১৭০০ টাকা) এবং মে মাসের কিস্তি আগাম পাওয়ার সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য।

Read Full Story
08:03 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:PM Modi - কোচবিহারে মোদীর সভায় কেন গেলেন না শুভেন্দু ? দিনভর ব্যস্ত রাখলেন নন্দীগ্রামের প্রচারে

Suvendu Adhikari: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরে রবিবার কোচবিহারে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। সেই জনসভায় রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকলেও গরহারিজ ছিলেন রাজ্য বিজেপির অন্যতম জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী।

Read Full Story
07:54 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:Manirul Islam - 'সাসপেন্ড করলে করুক', মমতার হুঁশিয়ারির পরেও মাথা নোয়াতে নারাজ অভিমানী মনিরুল

 মনিরুল ইসলাম এ বার জোড়াফুল শিবিরের টিকিট পাননি। আর তাতেই অভিমানে প্রথমে নির্দল হিসেবে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন মনিরুল। তার মধ্যেই নাটকীয় মোড় চলে আসে। ওই আসনে কংগ্রেস যাকে প্রার্থী করেছিল সেই মোহতাব শেখের নাম বাদ পড়ে অতিরিক্ত ভোটার তালিকা থেকে। এই পরিস্থিতিতে মনিরুল কংগ্রেসে যোগ দিয়ে ফারাক্কা বিধানসভা আসন থেকে শনিবার মনোনয়নপত্র জমা দেন।

Read Full Story
07:23 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:ডেডলাইন শেষ! এবার কি ইরানের পাওয়ার প্ল্যান্ট আর ব্রিজ ওড়াবে আমেরিকা? ট্রাম্পের চরম হুঁশিয়ারি

ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী না খুললে আমেরিকা তাদের পাওয়ার প্ল্যান্ট ও বড় বড় ব্রিজে হামলা করতে পারে। ইরান এই হুমকিকে 'যুদ্ধাপরাধ' বলে উল্লেখ করেছে। জেনে নিন কী নিয়ে এই সংঘাত এবং এর প্রভাব কী হতে পারে।
Read Full Story
07:03 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:Hormuz Strait - এবার কী খুলে যাবে হরমুজ প্রণালী? সংকট কাটাতে ইরান-ওমান বৈঠক

Hormuz Strait: পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের আবহে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আলোচনা শুরু করেছে ওমান ও ইরান। দুই দেশের উপ-বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ জলপথ সুরক্ষিত রাখার বিভিন্ন উপায় নিয়ে কথা হয়েছে।

Read Full Story
07:03 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:ডোনাল্ড ট্রাম্প কতবার বিয়ে করেছেন? তাঁর সন্তান ও নাতি-নাতনির সংখ্যা জানলে অবাক হবেন

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনও না কোনও কারণে সবসময়ই খবরের শিরোনামে থাকেন। তাঁর ব্যক্তিগত জীবনও খবরের শিরোনামে এসেছে। ট্রাম্প তিনবার বিয়ে করেছেন এবং প্রতিটি বিয়েই বিভিন্ন সময়ে খবরের শিরোনামে এসেছে।

Read Full Story
07:00 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:ISIS Suspect - ছেলে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার, বাবা বললেন 'দোষ করলে সাজা হোক'

উত্তরপ্রদেশের কুশীনগর থেকে ISIS জঙ্গি সন্দেহে রিজওয়ান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ইউপি ATS এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল। একটি যৌথ অভিযানে তাকে ধরা হয়। আন্তর্জাতিক কল এবং বিস্ফোরক পদার্থ আইনের ধারায় তার বিরুদ্ধে তদন্ত চলছে। ছেলের গ্রেপ্তারের পর বাবা বলেছেন, যদি সে দোষী হয়, তবে আইন অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত।
Read Full Story
06:48 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:বকেয়া ডিএ কবে ঢুকবে অ্যাকাউন্টে? বড় আপডেটের ইঙ্গিত নবান্নের, চূড়ান্ত সিদ্ধান্তে নজর কর্মীদের

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে নবান্ন বড় সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং নবান্নের নতুন গাইডলাইন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদন।

Read Full Story
06:38 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:Rahul Banerjee - রিজেন্ট পার্কের পর তালসারি থানায় রাহুলের মৃত্যুর তদন্তের দাবি নিয়ে প্রিয়াঙ্কারা,

Rahul Arunoday Banerjee's Death: রিজেন্ট পার্কে অভিযোগ দায়েরের পর শনিবার রাতেই প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে দিঘার কাছে তালসারিতে পৌঁছে যান প্রসেনজিৎ-ঋতুপর্ণারা। রবিবার সেখানে অভিনেতার মৃত্যুর তদন্ত জোরদার করার আবেদন জানিয়েছেন প্রিয়াঙ্কা-প্রসেনজিৎরা।

Read Full Story
06:19 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:Mamata Banerjee - "আমি গণতন্ত্রের যোদ্ধা!" ২৯৪টি আসনে প্রার্থী মমতাই, বিরাট বার্তা তৃণমূল নেত্রীর

Mamata Banerjee: জিয়াগঞ্জের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় তৃণমূল নেত্রী বলেন, “আমি হলাম গণতন্ত্রের যোদ্ধা। তাই সকলকে নিয়ে একসঙ্গে বাঁচতে চাই। আমাদের মা-বোনেরাই আমার সহযোদ্ধা। ভাইয়েরা অবশ্যই তাদের পাশে থাকবেন।" সেইসঙ্গে, বিরাট বার্তা দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, ২৯৪টি কেন্দ্রে আসলে তিনিই প্রার্থী। 

Read Full Story
05:57 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:Mamata Banerjee - "ভোটবাক্সকে মায়ের মতো পাহারা দেবেন" মুর্শিদাবাদের জনসভা থেকে উপদেশ মমতার

Mamata Banerjee: তৃণমূল নেত্রীর কথায়, “যদি ইভিএম খারাপ করে দেয়, তাহলে অপেক্ষা করতে হবে। কিন্তু সেটাতে আর ভোট করতে দেবেন না। কারণ, সারানোর নাম করে চিপ ঢুকিয়ে দিতে পারে। কারণ, ওরা পারে না এমন কোনও কাজ নেই। ভোট হয়ে গেলে ভোটবাক্সকে মায়ের মতো পাহারা দেবেন।"

Read Full Story
05:35 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:কালিয়াচক-কাণ্ডে NIA-র জেরার তৃতীয় দিন, ১৫০ জনকে জিজ্ঞাসাবাদের পর কাল প্রাথমিক রিপোর্ট পেশ

Kaliachak hostage incident : মালদার কালিয়াচকে বিচারকদের বন্দি করে রাখার ঘটনায় টানা তৃতীয় দিনে পড়ল NIA-এর তদন্ত। এদিনও তাঁরা জিজ্ঞাসাবাদ করেছেন। এখনও পর্যন্ত প্রায় ১৫০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের খবর রবিবারই তারা মালদার কাজ সেরে কলকাতায় ফিরতে পারেন।

Read Full Story
05:14 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:Modi On Kaliachak - 'তৃণমূল সরকারের নির্মম মহাজঙ্গলরাজ', মালদা কাণ্ডে তোপ প্রধানমন্ত্রী মোদীর

মালদার কালিয়াচকের ঘটনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিচারকদের আটকে রাখার ঘটনাকে মহাজঙ্গলরাজ বলে অভিহিত করেছেন। এর জন্য তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন তিনি। বলেন, যেখানে সাংবিধানিক প্রক্রিয়া সুরক্ষিত নয়, সেখানে ন্যায় আশা করা যায় না।

Read Full Story
05:07 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:Mamata Banerjee - বাংলার কাজ আটকাতে ৫০০ অফিসার সরানো হয়েছে! মুর্শিদাবাদে তোপ মমতার

Mamata On ECI: রবিবার মুর্শিদাবাদের এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, রাজ্যের প্রশাসনিক কাজ বন্ধ করার জন্য ৫০০ অফিসারকে সরানো হয়েছে। তিনি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, নাম বাদ দিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে।

Read Full Story
04:23 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:Weather Kolkata - ঝড় উঠেছে! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়ের সতর্কতা, উত্তরে শিলাবৃষ্টি

Weather update: রবিবার, ছুটির দিনে সকাল থেকেই মুখ ভার আকাশের। উত্তর থেকে দক্ষিণ - প্রায় সর্বত্রই একই ছবি। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের প্রায় সর্বত্রেই ঝড়বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস।

Read Full Story
03:59 PM (IST) Apr 05

Ajker Bangla News Live:Raj Kapoor Haveli - পাকিস্তানে রাজ কাপুরের পৈতৃক প্রাসাদের একাংশ ভেঙে পড়ল, পরিবার জানে না?

পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত প্রয়াত অভিনেতা রাজ কাপুরের ঐতিহাসিক প্রাসাদের একটি অংশ ধসে পড়েছে। জানা গেছে, একটানা ভারী বৃষ্টি এবং শুক্রবার রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের কারণে এই ক্ষতি হয়েছে। এই খবরটি ভক্তদের জন্য অত্যন্ত মর্মান্তিক, কিন্তু রাজ কাপুরের পরিবারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Read Full Story