2026 West Bengal Legislative Assembly Election: বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ হতে চলেছে। তার আগে রাজ্যজুড়ে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। নগদ অর্থ, মদ-মাদক, অস্ত্রের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বহু কোটি টাকার নগদ, মদ, মাদক-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধারও করা হয়েছে।
- Home
- West Bengal
- Kolkata
- Ajker Bangla Khabar Live: West Bengal News - উদ্ধার প্রায় ৫০০ কোটি টাকার মদ-মাদক, অন্যান্য সামগ্রী, ভোটের আগে চাঞ্চল্য
Ajker Bangla Khabar Live: West Bengal News - উদ্ধার প্রায় ৫০০ কোটি টাকার মদ-মাদক, অন্যান্য সামগ্রী, ভোটের আগে চাঞ্চল্য

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
Live NewsWest Bengal News - উদ্ধার প্রায় ৫০০ কোটি টাকার মদ-মাদক, অন্যান্য সামগ্রী, ভোটের আগে চাঞ্চল্য
Live NewsWB Election Phase 1 - নির্বাচনের প্রথম দফায় কতজন ভোট দিতে পারবেন না? এত নাম বাদ পড়ার প্রভাব কী হবে?
WB Election Phase 1: পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়ার কারণে ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে মৃত, নকল এবং বহু জীবিত ব্যক্তিও রয়েছেন। এর ফলে লক্ষ লক্ষ মানুষ, বিশেষত ২৩ এপ্রিলের প্রথম দফার ভোটে, তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন, যা এক বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
Live NewsWB Phase 1 Polls 2026 - রাত পোহালেই রাজ্যে ১৫২ আসনে ভোটগ্রহণ, প্রথম দফায় কোন জেলায় কারা এগিয়ে
WB Phase 1 Polls 2026: রাত পোহালেই রাজ্য বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ।উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর,ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার আসনগুলিতে ভোট হবে প্রথম দফায়।
Live NewsAmit Shah - 'বস্তির শহর হয়ে রয়ে গিয়েছে কলকাতা,' বাম-তৃণমূলকে তোপ অমিত শাহের
Amit Shah Rally: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে এ রাজ্যে এসেছেন অমিত শাহ। তিনি বিভিন্ন জায়গায় জনসভা, বৈঠক, মিছিলে যোগ দিচ্ছেন। বুধবারও জনসভায় যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি তৃণমূল কংগ্রেসের (AITC) পাশাপাশি বামফ্রন্টকেও (Left Front) তীব্র আক্রমণ করেন।
Live Newsসম্পর্ক বাঁচাতে চাইলে এই ৪ কথা ভুলেও বলবেন না, শব্দেই তৈরি হয় দূরত্ব
রাগ বা অভিমানের সময় বলা কিছু কথা সম্পর্কের মধ্যে অদৃশ্য দেওয়াল তৈরি করে দেয়। "তুমি কখনোই বদলাবে না", "তোমার মতো মানুষ আমি আর দেখিনি", "তোমাকে ছাড়া আমি ভালো থাকবো", আর "এটা নিয়ে আর কথা বলতে চাই না" - এই ৪টা বাক্য সঙ্গীর আত্মসম্মান আর নিরাপত্তাবোধ নষ্ট করে।
Live NewsLeicester City - ইংলিশ ফুটবল লিগে তৃতীয় ডিভিশনে নেমে গেল বাংলাদেশের হামজা চৌধুরীর লেস্টার সিটি
Leicester City FC: ঠিক এক দশক আগে ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League 2015-16) চ্যাম্পিয়ন হয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল লেস্টার সিটি এফসি। ক্লাবের ইতিহাসে ১৩২ বছরে প্রথমবার এই খেতাব এসেছিল। এই সাফল্য এনে দেন ইতালির (Italy) কোচ ক্লদিও রেনিয়ারি (Claudio Ranieri)। কিন্তু তারপর থেকে এই ক্লাবের পারফরম্যান্সের অবনতি হয়েছে।
Live Newsআমের ছোঁয়ায় ফিরে পান ত্বকের কোমলতা, মাত্র ১৫ মিনিটে ফিরবে ত্বকের জেল্লা
পাকা আম, দই আর মধু দিয়ে ঘরোয়া ফেস মাস্ক বানানো যায় যা বলিরেখা কমায় আর ত্বক টানটান ও উজ্জ্বল করে। আমের ভিটামিন A, C আর অ্যান্টিঅক্সিডেন্ট কোলাজেন বাড়িয়ে ত্বক মসৃণ করে, মধু আর্দ্রতা ধরে রাখে, দই ত্বক ঠান্ডা করে আর রং ফর্সা করে। সপ্তাহে ২-৩ বার ১৫-২০ মিনিট লাগালেই ভালো ফল পাওয়া যায়। সব ধরনের ত্বকের জন্য নিরাপদ, তবে প্রথমে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো।
Live Newsমাসে নয়, এবার ১৫ দিন অন্তর মাইনে পাবেন সরকারি কর্মচারীরা, বড় সিদ্ধান্ত সরকারের
সরকার সরকারি কর্মচারীদের মাসে দুইবার বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশের নগদ অর্থের প্রবাহ পুনরুদ্ধারের জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে প্রত্যেক সরকারি কর্মচারী প্রতি ১৫ দিন অন্তর বেতন পাবেন।
Live NewsBest 110CC Bike - দামে কম, মাইলেজও বেশি, এই ১১০ সিসি-র বাইকগুলো সবচেয়ে সেরা
ভারতে ১১০সিসি বাইকের চাহিদা বরাবরই বেশি, বিশেষ করে তাদের মধ্যে যারা প্রতিদিন যাতায়াত করেন, গ্রাম ও শহরের রাস্তায় চলাচল করেন এবং মাইলেজকে বেশি গুরুত্ব দেন।
Live NewsMigrant Labors - মুখে 'জয় শ্রী রাম', উত্তরবঙ্গে ভোটের আগে দলে দলে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা
2026 West Bengal Legislative Assembly Election: রাত পোহালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ১৫২ আসনে ভোটগ্রহণ করা হবে। ভোটের আগে বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন। তাঁদের ভোট গুরুত্বপূর্ণ হতে পারে।
Live News২৫ লক্ষ টাকার চাকরি ছেড়েছিলেন, এখন মাসে ৭ লক্ষ কামান এই এমবিএ ট্যাক্সিওয়ালা
আজকের বিশ্বে, পেশা সম্পর্কে তরুণদের ধারণা ও পছন্দ দ্রুত পরিবর্তিত হচ্ছে। একসময় যেখানে উচ্চ বেতন এবং বড় কোম্পানিগুলো তরুণদের আকর্ষণ করত, এখন সেই চিত্র পাল্টে গেছে। এখন মানুষ স্বাধীনতা, মানসিক শান্তি এবং কাজে সন্তুষ্টি খোঁজে।
Live NewsBengal Election Phase 1 - প্রথম দফার ভোটে কোন কোন আসনে বিজেপিকে হোয়াইট ওয়াশ করতে পারে তৃণমূল?
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ২৩ এপ্রিল। এই দফায় রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট হতে চলেছে। বেশ কিছু অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিজেপিকে সম্পূর্ণ ধরাশায়ী বা 'হোয়াইট ওয়াশ' করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
Live NewsMamata Kejriwal - "অন্যতম কঠিন একটি লড়াই লড়ছেন!" 'মমতাদিদি'-র পাশে দাঁড়িয়ে বিরাট বার্তা কেজরিওয়ালের
Mamata Kejriwal: বুধবার, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করার পর, নিজের এক্স-হ্যান্ডলে সেই কথা জানিয়েছেন আপ নেতা নিজেই। তিনি লেখেন, “এইমাত্র ফোনে মমতাদিদির সঙ্গে কথা বললাম। পূর্ণ সংহতি এবং সমর্থন জানালাম। তিনি অন্যতম কঠিন একটি লড়াই লড়ছেন।"
Live NewsSrijato Bandyopadhyay - গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে নাকি ভুয়ো খবর? সত্যিটা জানালেন খোদ শ্রীজাতই
তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা সত্যিই জারি হয়েছে বলে জানালেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এনিয়ে সকাল থেকে ধোঁয়াশা জারি ছিল। সেই ধোঁয়াশা নিজেই কাটালেন কবি। ফেসবুক পোস্টে তিনি লেখেন,"আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। খবরটা ভুয়ো নয়, একশো ভাগ সত্যি। আপাতত এটুকুই। বাকি কথা পরে হবে।"
Live Newsহরমুজে ভারতগামী জাহাজে হামলা চালাল ইরান, দখল করে নিয়ে যাওয়া হল উপকূলে
হরমুজ প্রণালীতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) দুটি জাহাজে হামলা চালিয়ে সেগুলোকে আটক করেছে। জাহাজ দুটিকে ইরানে নিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্যে একটি জাহাজ ভারতের দিকে যাচ্ছিল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একটি প্রতিবেদন অনুসারে, জাহাজ দুটিকে এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোডস হিসাবে চিহ্নিত করা হয়েছে।
Live NewsMohammad Nawaz - টি-২০ বিশ্বকাপ চলাকালীন মাদক সেবন! পাক স্পিনারের বিরুদ্ধে তদন্ত
Mohammad Nawaz News: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সাফল্য পায়নি পাকিস্তান। কয়েক মাস পর এক ক্রিকেটারের আচরণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) মুখ পুড়ল। এই ক্রিকেটারের নাম মহম্মদ নওয়াজ। তিনি টি-২০ বিশ্বকাপ চলাকালীন মাদক সেবন করেন বলে অভিযোগ। এই অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
Live NewsAmit Shah - মমতা দিদি যত চেষ্টাই করুন, বাংলায় বাবরি মসজিদ গড়তে দেবে না বিজেপি - অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি রাজ্যে চলা 'সিন্ডিকেট রাজ', দুর্নীতি এবং আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তোলেন। পাশাপাশি তিনি সাফ জানিয়ে দেন, বিজেপি বাংলায় বাবরি মসজিদ তৈরি হতে দেবে না।
Live NewsTMC - প্রথম দফার ভোটে তৃণমূলের রাতের ঘুম কাড়ছে যে ৮টি বিষয়
বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ। বিজেপির মজবুত গড়ে হওয়া প্রথম দফার ভোট নিয়ে তৃণমূল বেশ কয়েকটি কারণে বেশ চিন্তিত। প্রথম দফাতেই নবান্নে ফেরার স্বপ্নভঙ্গ হতে পারে তৃণমূলের। কিন্তু কী কারণে? জানুন তৃণমূলকে চাপে রাখছে যে ৮টি বিষয়।
Live NewsDA West Bengal - বাজেটে বরাদ্দ ৪ শতাংশ ডিএ কবে পাবেন সরকারি কর্মীরা? জানিয়ে দিলেন মমতা
বাজেটে ঘোষণা হওয়া ৪ শতাংশ ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমডাঙার জনসভা থেকে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চলতি মাসেই মাইনের সঙ্গে ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা।
Live NewsMamata Banerjee - "আমরা দুরন্ত খেলা খেলি" আমডাঙার সভা থেকে সুর চড়ালেন মমতা
Mamata Banerjee: মঞ্চে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, “আমরা দুরন্ত খেলা খেলি। আমাদের হারানো একেবারেই সহজ নয়। যাদের কাল ভোট আছে, তারা একবার সাপ্লিমেন্টরি লিস্টটা দেখে নিন। আপনারা রিটার্নিং অফিসারের থেকে তালিকা চেয়ে নিন। যাদের নাম কেটে গেছে, জেনুইন নাম! আমি সবার নাম তুলে দেব।"