10:01 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar Liveস্ট্রংরুম উত্তেজনা - ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মুখোমুখি BJP-TMC, ভবানীপুরের EVM সামলাতে গেলেন মমতা

strongroom: ক্ষদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রংরুম ঘিরে উত্তেজনা এই ঝড়বৃষ্টির মধ্যেই। বিজেপি আর তৃণমূল কর্মীদের স্লোগান আর পাল্টা স্লোগানে উত্তাল হয় গোটা এলাকা।অন্যদিকে ভবানীপুরের স্ট্রংরুম পাহারা দিতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Read Full Story
09:22 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar LiveBJP Meeting - ভোট গণনার আগে কলকাতায় বিজেপির হাই-ভোল্টেজ বৈঠক, কী নিয়ে আলোচনা?

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের গণনা ৪ মে। তার আগে প্রস্তুতি ঝালিয়ে নিতে শনিবার কলকাতায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিজেপি। ভোট গণনার দিনের রণকৌশল এবং প্রস্তুতিই এই বৈঠকের মূল ফোকাস।

Read Full Story
07:49 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar LiveHumayun Kabir - দু'টি আসনেই জয়ের দাবি, নওদা না রেজিনগর কোনটি ছাড়বেন জানালেন হুমায়ন কবীর

Humayun Kabir:'স্টিং'-য়ে জখম হননি, বরং আগের চেয়েও তিনি বেশি আত্মবিশ্বাসী। এমন দাবিই করলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। রাজ্য়ে ভোটগ্রহণ পর্ব মেটার পর রিলাক্স মুডে দেখা গেল হুমায়ুন কবীর-কে।

Read Full Story
07:39 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar LiveHowrah-Sealdah Train Cancel - হাওড়া ও শিয়ালদা থেকে বাতিল একাধিক লোকাল ট্রেন, অন্য রুটে মেল এক্সপ্রেস

হাওড়া ও শিয়ালদা ডিভিশনে আবারাও ট্রেন বাতিলের কথা জানাল পূর্ব রেল। কাজের কারণেই এই দুই লাইনে মে মাসের প্রথম সপ্তাহে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কোথাও সাবওয়ে নির্মাণের জন্য, কোথাও গার্ডার সরানোর জন্য, কোথাও রুটিন রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রেন বাতিল করা হচ্ছে। মে মাসের প্রথম সপ্তাহেই এত সংখ্যক ট্রেন বাতিল যাত্রী চলাচলে প্রভাব ফেলবে।

Read Full Story
07:27 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar Livevote Counting - নিরাপদে ভোট গণনা করতে মরিয়া কমিশন, নিয়েছে ৪টি কড়া পদক্ষেপ

vote Counting preparation: দুই দফা ভোট গ্রহণের মত এবার ভোট গণনা নির্বিঘ্নে আর নিরাপদে করতে মরিয়া নির্বাচন কমিশন। আর সেই কারণেই একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। গণনার তোড়জোড় শুরু। আগামী সোমবার ৪ মে রাজ্য ভোট গণনা।

Read Full Story
07:24 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar LiveJensi Kanabar - সানিয়া মির্জার রেকর্ড ভেঙে দিলেন, ভারতীয় টেনিসের নতুন তারকা জেনসি কানাবার

Jensi Kanabar: বয়স ১৪ বছর পাঁচ মাস। এর মধ্যেই ভারতীয় টেনিস মহলে সাড়া ফেলে দিয়েছেন গুজরাটের (Gujarat) জুনাগড়ের (Junagadh) মেয়ে জেনসি কানাবার। ভারতের মহিলা টেনিসের কিংবদন্তি সানিয়া মির্জার (Sania Mirza) রেকর্ড ভেঙে দিলেন জেনসি। তিনি ভারতীয় টেনিসের নতুন তারকা হয়ে উঠছেন।

Read Full Story
06:31 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar LivePersian Gulf - বিদেশিদের জায়গা হবে পারস্য উপসাগরের গভীরে, আমেরিকাকে হুঁমকি ইরানি নেতা খামেনির

পারস্য উপসাগর দিবসে আমেরিকার বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনি। তিনি সাফ জানিয়েছেন, পারস্য উপসাগরের ভবিষ্যৎ হবে আমেরিকাবিহীন এবং বিদেশি শক্তির একমাত্র স্থান হবে 'জলের গভীরে'।

Read Full Story
06:30 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar LiveAC Invention - এসি কীভাবে আবিষ্কার হয়েছিল? গল্পটা শুনলে আপনি বিশ্বাসই করবেন না

আজকাল গরম মোকাবিলা করার জন্য এয়ার কন্ডিশনার ব্যবহার করা হয়। কিন্তু প্রথম আধুনিক এয়ার কন্ডিশনারটি আরামের জন্য মোটেই ডিজাইন করা হয়নি। প্রকৃতপক্ষে, এটি অন্য একটি উদ্দেশ্যে উদ্ভাবিত হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক কেন।

Read Full Story
06:04 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar LiveIPL 2026 - চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে কেকেআর? জেনে নিন অঙ্ক

IPL 2026 Playoffs: চলতি আইপিএল-এ লিগ পর্যায়ের খেলা মাঝামাঝি পর্যায় পেরিয়ে গিয়েছে। প্লে-অফের চার দল প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। যে দলগুলি পয়েন্ট তালিকায় প্রথম চার অবস্থানে আছে, তাদেরই প্লে-অফের যোগ্যতা অর্জনের সম্ভাবনা বেশি। বাকি দলগুলির লড়াই অত্যন্ত কঠিন।

Read Full Story
05:46 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar LiveTMC না BJP- কোন দিকে বইছে বাংলার ভোটের হাওয়া? রইল সাট্টাবাজারের পূর্বাভাস

Satta Market Prediction: আগামী দিনে নবান্নের রাশ কার হাতে থাকবে তাই নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত ভারতের সাট্টা বাজার। ভারতে একাধিক সাট্টা বাজার থাকলেও অধিকাংশই অবৈধ। সেখানে চোরাগোপ্তাভাবেই হয় সাট্টার আড্ডা। তাতেই উঠছে বাংলার ভবিষ্যতের কথা

Read Full Story
05:27 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar LiveMamata On Exit Polls - এক্সিট পোলের গেরুয়া ঝড়কে উড়িয়ে দিলেন মমতা, জানিয়ে দিলেন তৃণমূল কত আসন পাবে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে বিভিন্ন বুথফেরত সমীক্ষায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়েছে। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিজেপি সরকার গঠন করতে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপি টাকা দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে ওই সমীক্ষার ফল দেখাতে বাধ্য করিয়েছে। যাতে শেয়ারবাজারে ধস না নামে। 

Read Full Story
04:39 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar Live8th Pay Commission - দাবি দাওয়া জানানোর সময়সীমা বৃদ্ধি, মাইনে কত বাড়বে, পুরনো পেনশন ফিরবে?

অষ্টম বেতন কমিশনের দল এখন মাঠ পর্যায়ে পৌঁছেছে এবং একের পর এক রাজ্যে কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করছে। বেতন, ফিটমেন্ট ফ্যাক্টর এবং ভাতা নিয়ে আলোচনা করার জন্য বৈঠক হচ্ছে। বৈঠকটি প্রথমে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয়েছিল এবং এখন দিল্লিতে চলছে।

Read Full Story
04:39 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar LiveShakib Al Hasan - 'পাকিস্তানের কথায় টি-২০ বিশ্বকাপে না খেলে ভুল করেছে বাংলাদেশ,' মত শাকিবের

2026 ICC Men's T20 World Cup: যোগ্যতা অর্জন করার পরেও, এ বছরের টি-২০ বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ (Bangladesh Cricket Team)। তৎকালীন সরকারের নির্দেশেই টি-২০ বিশ্বকাপে দল পাঠায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। এই সিদ্ধান্ত এখনও মানতে পারছেন না শাকিব আল-হাসান (Shakib Al Hasan)।

Read Full Story
04:36 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar LiveDA Case - ২ মাসে মেটাতে হবে বকেয়া মহার্ঘ ভাতা, নইলে দিতে হবে সুদ! কোর্টের রায়ে স্বস্তি সরকারি কর্মীদের

DA Case Verdict:বকেয়া DA বা মহার্ঘ ভাতা পরিশোধের বিষয়ে এবার যুগাস্তকারী রায় দিল হাইকোর্ট। আদালত স্পষ্ট করে জানিয়েছে আর্থিক সীমাবদ্ধতাকে কখনই হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না সরকারি কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার ক্ষেত্রে।

Read Full Story
03:43 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar LiveWeather Update - কালবৈশাখীর দাপট আরও কয়েকদিন চলবে, এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে

মেঘলা আকাশ ও বুধবার সন্ধ্যায় বৃষ্টির কারণে নামল তাপমাত্রার পারদ। এক ধাক্কায় তাপমাত্রার পারদ প্রায় ৬ ডিগ্রি নেমেছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

Read Full Story
03:37 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar LiveOil Price - ট্রাম্পের এক কথায় আগুন ! ব্যারেল প্রতি ১২০ ডলার ছাড়াল অপরিশোধিত তেল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের জেরে বিশ্ব বাজারে তোলপাড়। হরমুজ প্রণালীর অবরোধ তোলা হবে না, যতক্ষণ না ইরান চুক্তি মানছে, ট্রাম্পের এই ঘোষণার পরেই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে বড়সড় সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Read Full Story
03:18 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar LiveGT Vs RCB - আইপিএল-এর শীর্ষে পৌঁছনোর লড়াই আরসিবি-র, বাধা হবে আমেদাবাদের আবহাওয়া?

Gujarat Titans vs Royal Challengers Bengaluru: মাত্র কয়েকদিনের ব্যবধানে চলতি আইপিএল-এ (IPL 2026) ফের গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে গুজরাটের বিরুদ্ধে জয় পাওয়ার পর বৃহস্পতিবার গুজরাটের ঘরের মাঠে ফের জয়ের লক্ষ্যে বিরাট কোহলিরা (Virat Kohli)।

Read Full Story
02:23 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar LiveRiyan Parag Vaping - ই-সিগারেট খাওয়ায় রিয়ান পরাগের শাস্তি ঘোষণা বোর্ডের, জরিমানায় রাজস্থানের অধিনায়ককে যা দিতে হচ্ছে

Riyan Parag Vaping: গুরু 'পাপে' লঘু শাস্তি! আইপিএলে ম্যাচচলাকালীন ড্রেসিংরুমে ই-সিগারেট বা 'ভেপ' (Vape) ব্যবহার ধরা পড়ে গিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। নির্বাসন তো দূরে থাকা নামমাত্র জরিমানা আর সতর্ক করেই ছেড়ে দেওয়া হল পরাগকে।

Read Full Story
12:15 PM (IST) Apr 30

Ajker Bangla Khabar LiveBest Scooters For Office - দামে কম, মাইলেজও দুর্দান্ত! অফিস যাতায়াতের জন্য এই স্কুটারগুলোই সেরা

অফিসে যাতায়াতের জন্য সঠিক স্কুটার বেছে নেওয়া সহজ নয়। আপনি যদি মাইলেজ, আরাম এবং বাজেটের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে থাকেন, তাহলে আপনার কাছে টিভিএস জুপিটার, হোন্ডা অ্যাক্টিভা, ডিও এবং হিরো প্লেজার প্লাসের মতো বিকল্প রয়েছে।

Read Full Story
11:44 AM (IST) Apr 30

Ajker Bangla Khabar LiveDA Hike - ২ শতাংশ DA এপ্রিল মাসের বেতনের সঙ্গে আসবে নাকি মে পর্যন্ত অপেক্ষা? জানাটা দরকারি

২০২৬ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা তার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। আপনি যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন, তবে এই খবরটি আপনার জন্য উপকারী হতে পারে।

Read Full Story