09:47 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: Tatkal Passport - বিদেশে যাওয়ার তাড়া? মাত্র ৩ দিনেই হাতে আসবে পাসপোর্ট, কীভাবে?

হঠাৎ বিদেশে যাওয়ার দরকার পড়েছে? চিন্তা নেই, মাত্র ৩ দিনেই আপনার হাতে পাসপোর্ট চলে আসতে পারে। তৎকাল পাসপোর্ট স্কিমের জন্য কীভাবে আবেদন করবেন? আসুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।
Read Full Story
09:35 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: Ireland vs India - আয়ারল্যান্ড সফরের শুরুতেই লজ্জা, প্রথম টি-২০ ম্যাচে হার ভারতের

India tour of Ireland, 2026: আয়ারল্যান্ড সফরের শুরুতেই বিপাকে পরপর দু'বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল। আয়ারল্যান্ডকে হয়তো হাল্কাভাবে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু আইরিশরা যে টি-২০ ফর্ম্যাটে লড়াই করার মতো শক্তিশালী দল, তা শুক্রবারের ম্যাচে বোঝা গেল। এরপর হয়তো ভারতীয় দলের টনক নড়বে।

Read Full Story
08:51 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: Sourav Ganguly - 'আমাকে দু'বার বোকা বানানো যাবে না,' গ্রেগ চ্যাপেলকে কড়া বার্তা সৌরভের

Sourav Ganguly-Greg Chappell Conflict: সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় গ্রেগ চ্যাপেলকে। এরপর তাঁদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। অধিনায়কত্ব হারাতে হয় সৌরভকে। তিনি দল থেকে বাদও পড়েন। সেই ঘটনার পর কেটে গিয়েছে দুই দশক। কিন্তু এখনও চ্যাপেলের সঙ্গে সৌরভের সম্পর্ক স্বাভাবিক হয়নি।

Read Full Story
08:36 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: Missile Alert - হঠাৎ মিসাইল হামলার সতর্কতা! আমিরশাহিতে আতঙ্ক, কয়েক মিনিটেই 'অল ক্লিয়ার' মেসেজ

শুক্রবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরশাহির বাসিন্দাদের মোবাইলে হঠাৎ মিসাইল হামলার সতর্কবার্তা আসায় তীব্র আতঙ্ক ছড়ায়। তবে, কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিরাপদ বলে জানিয়ে দেয় প্রশাসন। এর কারণ প্রযুক্তিগত ত্রুটি কি না, তা স্পষ্ট নয়। তবে আঞ্চলিক উত্তেজনার আবহে এই ঘটনাটি ঘটেছে।
Read Full Story
07:50 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: Disaster Management - রাজ্যে নতুন NDRF বাহিনী, আগের সরকারকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের

রাজ্যের বিপর্যয় মোকাবিলা নিয়ে আগের তৃণমূল সরকারের কড়া সমালোচনা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে ২০০ জনের একটি নতুন NDRF বাহিনী তৈরির কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি তারাতলা গুদাম ভেঙে পড়ার ঘটনায় তদন্ত ও শাস্তির আশ্বাসও দিয়েছেন।
Read Full Story
07:44 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: Vaibhav Sooryavanshi - শুক্রবার সুযোগ হল না, কবে সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক বৈভবের?

Ireland vs India: বেলফাস্টের (Belfast) সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে (Civil Service Cricket Club) টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। এই ম্যাচে সিনিয়র দলের হয়ে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) অভিষেক হবে কি না, সে বিষয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছিল। তবে বৈভবকে এদিন খেলার সুযোগ দেওয়া হল না।

Read Full Story
07:28 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: TMC Loyalty - আমরা বেইমান নই, দিদির পাশেই আছি, স্পষ্ট বার্তা কুণাল ঘোষের

কলকাতার এক সভায় দলের কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ হলেন তৃণমূলের কুণাল ঘোষ। সভার মূল সুর ছিল 'আমরা বেইমান নই, দিদির পাশেই আছি'। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন। অন্যদিকে, একটি বাড়ি ভেঙে পড়ার ঘটনায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারি দাবি করেন কুণাল।
Read Full Story
07:06 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: সোমবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, একাধিক জেলায় জারি হল লাল সতর্কতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সপ্তাহান্তে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে, সাথে রয়েছে ধসের আশঙ্কা। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও ঘূর্ণাবর্তের প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে এবং সোমবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
Read Full Story
06:28 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: Train Cancel - রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল করল রেল, হাওড়া না শিয়ালদা শাখায়? রইল লিস্ট

এবার হাওড়া ডিভিশনে ট্রেন বাতিল। রবিবার হাওড়া ডিভিশনের অন্তর্গত ব্যান্ডেল স্টেশন এলাকায় রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সকাল ১১টা ২০ মিনিট থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত ৩৬০ মিনিটের ট্রাফিক ব্লকের পরিকল্পনা করা হয়েছে।

Read Full Story
04:52 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: LPG Cylinder - বাড়িতে সিলিন্ডার থাকলেই পাবেন ৫০০ থেকে ২০০০ টাকা! ধামাকা অফার! কীভাবে আবেদন করবেন?

বাড়িতে এলপিজি সিলিন্ডার আছে? তাহলে আপনিও পেতে পারেন ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত! দুর্দান্ত সুযোগ এবার গ্রাহকদের জন্য। কীভাবে পাবেন টাকা, রয়েছে বিশেষ শর্ত। তা পূরণ করলেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

Read Full Story
04:47 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: Kolkata Metro - এবার শেষ দফা কাজ, টানা ১২০ ঘন্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, জারি হল বিজ্ঞপ্তি

কবি সুভাষ-কলকাতা বিমানবন্দর মেট্রো করিডরের অন্তিম পর্যায়ের কাজের জন্য ফের বন্ধ হতে চলেছে চিংড়িঘাটা উড়ালপুল। গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে গার্ডার সংযোগের কাজ সম্পন্ন করতে মোট ১২০ ঘণ্টার জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
Read Full Story
04:26 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: 5 Lucky Zodiac Signs - জুলাই-এ ভাগ্য খুলবে এই ৫ রাশির — রাজযোগ থেকে আর্থিক লাভ, জানুন বিস্তারিত

জুলাই মাসে গ্রহের বিশেষ পরিবর্তনে একাধিক রাশির জীবনে আসতে চলেছে বড় সুখবর। সূর্যের গোচর, গুরু আদিত্য যোগ এবং শুক্রের চলন মিলিয়ে এই মাসটি হতে পারে অত্যন্ত ফলপ্রসূ। জেনে নিন কোন ৫ রাশির ভাগ্য এ মাসে সবচেয়ে বেশি চমকাবে।

Read Full Story
03:49 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: Operation Sindoor - ‘অপারেশন সিঁদুর’-এ শহিদ হন দেশের ৬ সেনা, একবছর পর নাম প্রকাশ সরকারের

পহেলগাঁও হমলার জবাবে চালানো অপারেশ সিঁদুরে শহিদ হয়েছিলেন ভারতীয় সেনা ও বায়ুসেনার ৬ জওয়ান। তাঁদের নাম এই প্রথমবার প্রকাশ করল সরকার। জাতীয় যুদ্ধ স্মারক বা 'ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল'-এর ওয়েবসাইটে 'রোল অফ অনার'-এ এই ৬ জন শহিদ সামরিক সদস্যের নাম প্রকাশ করা হয়েছে।

Read Full Story
03:30 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: চাকরির টোপ সাড়ে ৬ লক্ষ টাকা! তৃণমূল কর্মী তথা পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মালদার এক কৃষক পরিবারের কাছ থেকে সাড়ে ৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক পঞ্চায়েত কর্মী ও স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘ ছয় বছরেও চাকরি বা টাকা—কোনোটিই ফেরত মেলেনি। পরে অভিযোগকারী প্রশাসনের দ্বারস্থ হন।

Read Full Story
02:53 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: Bankim Chandra - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন মোদী-শাহ, স্মরণ শুভেন্দুরও

সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তির কথাও বিশেষভাবে উল্লেখ করেন তাঁরা।

Read Full Story
02:40 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: Wb Memorandum - ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে সরকারি কর্মীদের! শনি-রবিও মিলবে না রেহাই, কড়া নির্দেশ রাজ্য সরকারের, কোন দফতর? জানুন

রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে ছুটির দিনেও পালা করে অফিসে আসতে হবে সরকারি কর্মীদের। উচ্চপদস্থ আধিকারিকদের সাহায্যের জন্য এবং সরকারি কাজ নির্বিঘ্নে চালাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোন দফতর? জানুন

Read Full Story
02:23 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: UCC in Bengal - বাংলাতেও চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি, গুজরাট-আসামের পথেই হাঁটার ঘোষণা শুভেন্দুর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, গুজরাট, উত্তরাখণ্ড ও আসামের মতো করেই পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু করা হবে। তিনি জানান, এই নিয়ে একটি কমিটিও গড়া হয়েছে এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণ ও দুর্নীতির অভিযোগ তোলেন।

Read Full Story
01:57 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: অনুদান চুরির ঘটনায় সমালোচনার ঝড়, পদত্যাগ করলেন রাম মন্দির ট্রাস্টের প্রধান চম্পত রাই

রাম মন্দির অনুদান তছরুপের অভিযোগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কঠোর অবস্থানের জেরে 'শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট'-এর অন্দরে বড় ধরনের ঝড় উঠেছ। ট্রাস্টের সদস্য চম্পত রাই এবং অনিল মিশ্র তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

Read Full Story
01:10 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: Weather News - আজ থেকেই লাল পাহাড়ে, সপ্তাহ শুরুতে দক্ষিণে দুর্যোগের ঘনঘটা- এক নজরে দেখুন বর্ষার জলছবি

weather forecast: আলিপুর আবহাওয়া দপ্তর এই সপ্তাহান্তে রাজ্যজুড়ে ব্যাপক দুর্যোগের পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গে পরিস্থিতি সবচেয়ে গুরুতর হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। জেনে নিন মূল তথ্যগুলো এক নজরে।

Read Full Story
12:50 PM (IST) Jun 26

Today’s News in Bengali Live: iPhone 18 Pro - শীঘ্রই আইফোন ১৮ প্রো আনছে অ্যাপল, কী কী নয়া ফিচার-দাম কত হবে?

অ্যাপল তার নতুন আইফোন ১৮ প্রো সিরিজ নিয়ে কাজ করছে, যা শীঘ্রই বাজারে আসবে। গত তিন বছরের ধারা অনুযায়ী, কোম্পানিটি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাদের ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করে থাকে।

Read Full Story