ইন্ডিগো এনেছে নতুন ‘লাইট’ ফেয়ার। এই টিকিটে আপনি শুধু ৭ কেজির কেবিন ব্যাগ নিতে পারবেন। ১৫ কেজির চেক-ইন লাগেজ থাকবে না। তার বদলে ভাড়া কমছে ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। কলকাতা-গুয়াহাটি, দিল্লি-জয়পুরের মতো ছোট রুটে লাইট ফেয়ারে টিকিট শুরু হচ্ছে মাত্র ৯৯৯ টাকা থেকে।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: ৯৯৯ টাকায় কলকাতা-দিল্লি! ইন্ডিগোর নতুন ‘লাইট’ ফেয়ারে দুর্দান্ত অফার যাত্রীদের জন্য!
Ajker Bangla News Live: ৯৯৯ টাকায় কলকাতা-দিল্লি! ইন্ডিগোর নতুন ‘লাইট’ ফেয়ারে দুর্দান্ত অফার যাত্রীদের জন্য!

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

Ajker Bangla News Live: ৯৯৯ টাকায় কলকাতা-দিল্লি! ইন্ডিগোর নতুন ‘লাইট’ ফেয়ারে দুর্দান্ত অফার যাত্রীদের জন্য!
Ajker Bangla News Live: Viksit Bharat - 'বিকশিত বাংলা ছাড়া ২০৪৭-এর স্বপ্ন পূরণ অসম্ভব', বিধায়কদের বার্তা ওম বিড়লার
Ajker Bangla News Live: TMC Crisis - মেট্রোপলিটনে তৃণমূল কংগ্রেসের দফতর ঋতব্রতদের দখলে, কী করবেন মমতাপন্থীরা?
TMC Conflict: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Assembly Elections) ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের ভাঙন দেখা যাচ্ছে। দলের প্রতীক, তহবিলের মালিকানা নিয়ে যেমন লড়াই চলছে, তেমনই দলীয় দফতর নিয়েও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) শিবিরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিবিরের দ্বন্দ্ব বাড়ছে।
Ajker Bangla News Live: Cristiano Ronaldo - বিশ্বকাপের পরেই অবসর! বোনের কথায় বাড়ল জল্পনা, মুখ খুললেন রোনাল্ডো
Cristiano Ronaldo Retirement: চলতি বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) শেষ হওয়ার পরেই কি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন পর্তুগালের (Portugal) কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? এ বিষয়ে জল্পনা উস্কে দিয়েছেন রোনাল্ডোর বোন কাতিয়া (Katia)। তাঁর মন্তব্য নিয়ে হইচই শুরু হতেই মুখ খুলেছেন রোনাল্ডো।
Ajker Bangla News Live: Doping - শুধু নির্বাসন নয়, ডোপ পরীক্ষায় ধরা পড়লে ক্রীড়াবিদদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা!
National Anti-Doping Act: ক্রীড়াক্ষেত্রে পারফরম্যান্স-বর্ধক মাদক সেবন রোখার জন্য জাতীয় ডোপ-বিরোধী আইন রয়েছে। এবার সেই আইন সংশোধন করে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ক্রীড়ামন্ত্রক (Ministry of Sports)। ডোপ পরীক্ষায় ধরা পড়লে ক্রীড়াবিদদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। কোচকেও ছাড় দেওয়া হবে না।
Ajker Bangla News Live: Ayodhya - রাম মন্দিরে চুরির ঘটনায় তীব্র নিন্দা, দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএস-এর
Ajker Bangla News Live: Ayatollah Khamenei Funeral - খামেনেইয়ের শেষকৃত্যে দেরি কেন, দেহ এতদিন কোথায়-কীভাবে রাখা ছিল?
ইরানের ধর্মভিত্তিক শাসনব্যবস্থা তাদের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের জন্য যে বিশাল অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করছে, তার ব্যাপ্তি, আকার ও গুরুত্বের সঙ্গে ইতিহাসে খুব কম ঘটনারই তুলনা চলে। যুদ্ধের শুরুর দিকে ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলায় তিনি নিহত হয়েছিলেন।
Ajker Bangla News Live: FIFA World Cup 2026 - বিশ্বকাপে ভরাডুবির পর দেশজুড়ে তুমুল বিক্ষোভ, খুনের হুমকির লুকিয়ে দেশ ছেড়ে পালালেন কোরিয়ান কোচ
FIFA World Cup 2026: চলতি ফুটবল বিশ্বকাপে একেবারে ভরাডুবি হয়েছে দক্ষিণ কোরিয়ার। মেক্সিকোর পাশাপাশি তুলনায় দুর্বল দক্ষিণ আফ্রিকার কাছেও হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় কোরিয়া। আর ভরাডুবির পর থেকে কোচ হং মিয়ং-বো-কে ঘিরে তুমুল ক্ষোভ দক্ষিণ কোরিয়া জুড়ে।
Ajker Bangla News Live: Himachal Pradesh - হিমাচলে মুষলধারে বৃষ্টি, ৬০টি রাস্তা বন্ধ, বিপর্যস্ত জনজীবন
Ajker Bangla News Live: Land Khatian - জমির খতিয়ান ও দাগের তথ্য পাওয়ার জন্য আর টাকা দিতে হবে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর
জমির খতিয়ান ও জমির রেকর্ড পেতে সরকারি ফি তুলে দিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন।
Ajker Bangla News Live: থাইরয়েডের সমস্যা? হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজম চিনবেন কীভাবে, রইল উপায়
থাইরয়েড গ্রন্থি যখন পর্যাপ্ত হরমোন তৈরি করতে পারে না, সেই অবস্থাকে হাইপোথাইরয়েডিজম বলা হয় এবং যখন অতিরিক্ত হরমোন তৈরি করে, সেই অবস্থাকে হাইপারথাইরয়েডিজম বলা হয়।
Ajker Bangla News Live: Pakistan Accident - পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, খাদে পড়ে মৃত ৪০ যাত্রীর
পাকিস্তানের বালুচিস্তানে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে যাওয়ায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার শেরানি-ঝোব হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। বাসটি কোয়েটা থেকে ইসলামাবাদ যাচ্ছিল এবং ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করছিল বলে জানা গেছে।
Ajker Bangla News Live: Passport Rank - বিতর্কের পরেও পাসপোর্ট সূচকে আরও ২ ধাপ পড়ল ভারতীয় পাসপোর্ট, শীর্ষে কোন দেশ?
India Passport : হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ র্যাঙ্কিংয়ে ভারত নেমেছে ৮০তম স্থানে। জেনে নিন ভারতীয় পাসপোর্টে কতটি দেশে ভিসা ছাড়া যাওয়া যায় এবং কোন দেশ রয়েছে শীর্ষে।
Ajker Bangla News Live: Mahua Moitra - ডিম ও বেগুন হামলার ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ মহুয়া, চাইলেন নিরাপত্তা
কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের দিকে ডিম, কাদা ও বেগুন ছোড়ার ঘটনার বিষয়টি এখন আদালতে গড়িয়েছে। হামলার পরপরই মহুয়া কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং আইনি সুরক্ষার আবেদন জানান। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মহুয়ার পক্ষে একটি মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়।
Ajker Bangla News Live: আমেরিকার সব শর্তই মেনে নিয়েছে ইরান, দোহার শান্তি চুক্তির উল্টো কথা ট্রাম্পের মুখে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে পরমাণু কর্মসূচি নিয়ে চলা আলোচনায় ইরান আমেরিকার প্রায় সব শর্ত মেনে নিয়েছে। তাঁর মতে, তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই মূল লক্ষ্য এবং এই নিয়ে দুই দেশ একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে।
Ajker Bangla News Live: Durand Cup 2026 - ডুরান্ড কাপ শুরুই ডার্বি দিয়ে? একঝলকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সূচি
Durand Cup 2026: ডুরান্ড কাপ শুরু শুরু হচ্ছে কলকাতা ডার্বি দিয়ে। মোহন-ইস্ট এবার একই গ্রুপে রয়েছে। তাই দুই দলের সূচি একনজরে দেখে নেওয়া যাক।
Ajker Bangla News Live: Ration Rice - রেশনের চালে এবার কম মিলবে এই জিনিসটা, বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের
'জাতীয় খাদ্য সুরক্ষা আইন' (NFSA)-এর আওতায় প্রত্যেক যোগ্য ব্যক্তি প্রতি মাসে ৫ কেজি করে বিনামূল্যে খাদ্যশস্য পান। অন্যদিকে, 'অন্ত্যোদয় অন্ন যোজনা'-র অন্তর্ভুক্ত পরিবারগুলো প্রতি মাসে ৩৫ কেজি করে খাদ্যশস্য পাওয়া অব্যাহত রাখবে।
Ajker Bangla News Live: Abhishek Banerjee - কণ্ঠস্বর মামলায় অভিষেকের আর্জি খারিজ! মঙ্গলবারের আগে কিছু শুনবেন না, বললেন হাইকোর্টের বিচারপতি
Abhishek Banerjee: প্রসঙ্গত, ভোটের আগে নির্বাচনী প্রচারে গিয়ে ডিজে বাজানো নিয়ে তাঁর মন্তব্য রিতমত শোরগোল ফেলে দেয়। আপাতত সিআইডি-র হাতে রয়েছে সেই মামলা। তদন্ত চলছে। এবার তারা অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। সেই মতো বিধাননগর আদালতে আবেদনও জানায় সিআইডি। আদালত এরপর অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় অনুমতিও দেয়।
Ajker Bangla News Live: Weather Update - তৈরি হল নিম্নচাপ অঞ্চল, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে। সপ্তাহান্তে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। রইল আপডেট
Ajker Bangla News Live: Fridge Guide - কাঁচা চিকেন, মটন ও মাছ ফ্রিজে কতদিন ভালো থাকে? জেনে নিন সঠিক নিয়ম
ফ্রিজে রাখলেই কাঁচা মাছ, চিকেন বা মটন দীর্ঘদিন ভালো থাকে—এমন ধারণা ঠিক নয়। প্রতিটি ধরনের মাংসের আলাদা নিরাপদ সংরক্ষণ সময় রয়েছে। সেই সময়সীমা মেনে চললেই খাবারের গুণগত মান ও নিরাপত্তা বজায় থাকে।