Published : Mar 13, 2026, 08:27 AM ISTUpdated : Mar 13, 2026, 10:33 PM IST

Ajker Bangla News Live: ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধতেই পোয়াবারো রাশিয়ার! মাত্র দু'সপ্তাহে তেল বেচে আয় ৫০০ কোটি টাকা

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:33 PM (IST) Mar 13

ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধতেই পোয়াবারো রাশিয়ার! মাত্র দু'সপ্তাহে তেল বেচে আয় ৫০০ কোটি টাকা

পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাত শুরু হওয়ার পর জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে রাশিয়ার বিপুল আয় হয়েছে। মার্চ মাসে তেল, গ্যাস এবং কয়লার গড় দৈনিক দাম ১৪ শতাংশ বেড়েছে। এর ফলে শুধু মার্চ মাসেই রাশিয়া ৬৭.২ কোটি ইউরো অতিরিক্ত আয় করেছে।
Read Full Story

10:21 PM (IST) Mar 13

Epstein Files - ‘আমার মাইক বন্ধ করে দেওয়া হয়’-পেট্রোলিয়াম মন্ত্রীকে নিয়ে বিস্ফোরক রাহুল

রাহুল গান্ধী কেন্দ্রের বিরুদ্ধে ভারতের শক্তি সুরক্ষা নষ্ট করার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে 'এপস্টাইন ফাইলস'-এর যোগসাজশের বিস্ফোরক দাবি করেছেন। তাঁর অভিযোগ, এই নিয়ে প্রশ্ন তোলায় লোকসভায় তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল।
Read Full Story

10:08 PM (IST) Mar 13

Hormuz Strait - হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজগুলিকে নিরাপত্তা দেওয়া হবে, বার্তা ইরানের

Strait of Hormuz: পশ্চিম এশিয়ায় যুদ্ধ (West Asia War) শুরু হওয়ার পর হরমুজ প্রণালী নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ভারতে উদ্বেগ বেশি। কারণ, এই পথেই পেট্রোলিয়াম আমদানি হয়। ভারতে রান্নার গ্যাস (LPG), পেট্রোল (Petrol), ডিজেল (Diesel), গাড়ি বা অটো রিকশা চালানোর গ্যাস (CNG), সবই হরমুজ প্রণালী দিয়ে আসে।

Read Full Story

10:01 PM (IST) Mar 13

হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে আসছে ২টি LPG ট্যাঙ্কার, ভারতকে বিরাট সুবিধা দিল ইরান

রান্নার গ্যাসের ঘাটতির মুখোমুখি ভারত বড় ধরনের স্বস্তি পেয়েছে। ইরান ভারতকে হরমুজ প্রণালী দিয়ে দুটি এলপিজি ট্যাঙ্কার পরিবহনের অনুমতি দিয়েছে। শুক্রবার, ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালি ইঙ্গিত দিয়েছেন যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে ভারতকে তেল আনতে দেওয়া হবে।

Read Full Story

09:58 PM (IST) Mar 13

Harshit Rana Ruled Out IPL 2026 - রানা-আউট! আইপিএল শুরুর আগেই শেষ শাহরুখের দলের ট্রাম্প কার্ড হর্ষিত রানা

Harshit Rana Ruled Out IPL 2026: আইপিএল শুরুর আগে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেলেন দলের তারকা পেসার হর্ষিত রানা। টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ডান হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন হর্ষিত।

Read Full Story

08:57 PM (IST) Mar 13

Blessing Muzarabani KKR - জিম্বাবোয়ের সিঙ্গল মাদারের গরীব ছেলে মুজারাবানি এবার শাহরুখ খানের দলে, ব্লেসিংয়ের গুড নাইট তথ্য

Blessing Muzarabani KKR: বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে জিম্বাবোয়ের তারকা ব্লেসিং মুজারাবানি-কে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। ৬ ফুট ৮ ইঞ্চির জিম্বাবোয়ের তারকা একটা সময় জুতোর অভাবে খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন।

Read Full Story

08:19 PM (IST) Mar 13

Artemis 2 - ৫০ বছর পর আবার চাঁদের দিকে হাত বাড়াচ্ছে মানুষ, দিনক্ষণ জানাল নাসা

৫০ বছরেরও বেশি সময় পর আবার চাঁদের চারপাশে ঘুরতে যাচ্ছেন মহাকাশচারীরা। NASA-র আর্টেমিস ২ মিশনের জন্য ১ এপ্রিল দিনটিকে সম্ভাব্য লঞ্চের তারিখ হিসেবে ঠিক করা হয়েছে। এই ১০ দিনের পরীক্ষামূলক উড়ান চাঁদে মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
Read Full Story

08:13 PM (IST) Mar 13

Ravinder Singh - বয়স হয়েছিল মাত্র ২৫ বছর, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ফুটবলার রবিন্দর সিং

Footballer Ravinder Singh: ইন্ডিয়ান ফুটবল লিগে (Indian Football League) নামধারী এফসি-র (Namdhari FC) ফুটবলার রবিন্দর সিংয়ের প্রয়াণে ভারতীয় ফুটবল মহলে শোকের ছায়া। ২৫ বছর বয়সি এই ডিফেন্ডার পাঞ্জাবে (Punjab) স্থানীয় এক টুর্নামেন্টে খেলার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

Read Full Story

07:05 PM (IST) Mar 13

Bangladesh vs Pakistan - এভাবেও রান আউট হয়! বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ফের হাস্যকর ঘটনা

Bangladesh vs Pakistan ODI: সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ব্যর্থতার পর বাংলাদেশ সফরে (Pakistan tour of Bangladesh, 2026) গিয়েছে পাকিস্তান। তবে এই সফরেও পাকিস্তানের ক্রিকেটারদের দুর্বলতা প্রকট হয়ে গিয়েছে। বিশেষ করে তাঁদের মানসিকতা এবং বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

Read Full Story

07:02 PM (IST) Mar 13

Adhir Chowdhury Baharampur - বিজেপির বহরমপুরে এবার বিধানসভায় লড়ছেন অধীর চৌধুরী, কী অঙ্কে হতে পারেন বিধায়ক

Adhir Chowdhury Baharampur:লোকসভায় গড় হাতছাড়া হয়ে 'বেতাজ বাদশা'-র তকমা হারিয়েছেন। এবার বিধানসভায় গড় উদ্ধারে নামছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এবার বিধায়ক হওয়ার লড়াইয়ে অধীর। শীর্ষ নেতৃত্বের নির্দেশে বহরমপুর বিধানসভা থেকে লড়তে চলেছেন অধীর।

Read Full Story

06:42 PM (IST) Mar 13

Weather Update - আসছে ‘সুপার এল নিনো’, স্নান করার মতো ঘামতে পারেন, ডিটেলে জানুন

Weather Update: জলবায়ু বিজ্ঞানীরা সতর্ক করে দিচ্ছেন যে, পৃথিবী শীঘ্রই একটি শক্তিশালী 'এল নিনো' (El Niño) দশায় প্রবেশ করতে পারে—যা সম্ভবত সাম্প্রতিক দশকগুলোর মধ্যে অন্যতম তীব্র একটি ঘটনা হতে চলেছে। আবহাওয়ার পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, চলতি বছরের শেষের দিকে এই ঘটনাটি দানা বাঁধতে পারে এবং বিশ্বজুড়ে আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে পারে।

Read Full Story

06:13 PM (IST) Mar 13

West Asia Conflict - ইরান থেকে আর্মেনিয়ায় পাড়ি ১৭০ ভারতীয়র, দেশে ফেরাতে তৎপর কেন্দ্র

পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে ১৭০ জন ভারতীয় ইরান থেকে স্থলপথে আর্মেনিয়ায় পৌঁছেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, অনেকেই দেশে ফিরেছেন, বাকিরাও ফিরবেন। তাঁদের নিরাপদে ফেরাতে ভারত সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে এবং ইরানের সঙ্গেও যোগাযোগ রাখছে।
Read Full Story

06:03 PM (IST) Mar 13

Kushal Das - প্রয়াত প্রাক্তন এআইএফএফ সচিব কুশল দাস, শোকপ্রকাশ ফুটবল মহলের

Kushal Das: এআইএফএফ-এর (All India Football Federation) প্রাক্তন সচিব কুশল দাস ৬৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত ফেডারেশনে দায়িত্ব পালন করেন এবং ২০১৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ও ইন্ডিয়ান উইমেন্স লিগ চালুর মতো ইভেন্ট তত্ত্বাবধান করেন। এর আগে তিনি আইএমজি এবং আইসিসি-তে কাজ করেছেন।

Read Full Story

05:43 PM (IST) Mar 13

প্রত্যেক মহিলা পেয়ে গেলেন ১৫০০ টাকা করে, পরে ৩০০০ দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Ladli Behna Yojana 34th Installment: মধ্যপ্রদেশ সরকার 'লাডলি বহনা যোজনা'-র (Ladli Behna Yojana) অধীনে প্রতি মাসে মহিলাদের টাকা দেয়। এই কারণেই, তাঁরা অধীর আগ্রহে এই অর্থের জন্য অপেক্ষা করে থাকেন। এখন তাঁদের সেই অপেক্ষার অবসান ঘটেছে। কারণ মুখ্যমন্ত্রী মোহন যাদব গোয়ালিয়র জেলায় একটি অনুষ্ঠানে 'লাডলি বহনা যোজনা'-র ৩৪তম কিস্তির টাকা ছেড়েছেন।

Read Full Story

05:28 PM (IST) Mar 13

Michael Vaughan - টি-২০ বিশ্বকাপে সবচেয়ে নির্বোধ দল দক্ষিণ আফ্রিকা, তোপ মাইকেল ভনের

Michael Vaughan: ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন দক্ষিণ আফ্রিকাকে (South Africa) টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) 'সবচেয়ে নির্বোধ দল' হিসেবে চিহ্নিত করেছেন। ভনের যুক্তি, সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের জয় আদতে টুর্নামেন্টে ভারতকে টিকিয়ে রেখেছিল। এই সুযোগেই ভারত ছন্দ খুঁজে পায় এবং শেষ পর্যন্ত কাপ জেতে।

Read Full Story

05:27 PM (IST) Mar 13

Iraq Crash - ইরাকে ভেঙে পড়ল মার্কিন তেলবাহী বিমান, ৪ ক্রু সদস্যের মৃত্যু

পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার একটি KC-135 তেলবাহী বিমান। মার্কিন সেনা শুক্রবার জানিয়েছে, এই দুর্ঘটনায় ৪ জন ক্রু সদস্য মারা গেছেন। তবে তারা আরও জানিয়েছে যে, কোনো 'শত্রুপক্ষের আক্রমণে' এই ঘটনা ঘটেনি।
Read Full Story

05:17 PM (IST) Mar 13

Yuva Sathi Prakalpa - যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে যেসব প্রশ্নের জবাব খুঁজছেন আবেদনকারীরা

Yuva Sathi Prakalpa: আজ, শুক্রবারই শেষ হল রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া। গতকাল জেলাশাসকদের বৈঠকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার আবেদনকারীদের প্রশ্ন কীভাবে কোথায় ঢুকবে যুবসাথীর টাকা।

Read Full Story

04:46 PM (IST) Mar 13

Budh Uday 2026 - বুধের উদয়ে ৫ রাশির ভাগ্য বদল, চাকরি-ব্যবসায় উন্নতির দ্বার খুলবে

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের রাজপুত্র বুধ ১৮ মার্চ তার উদীয়মান অবস্থায় ফিরে আসবে। বুধ ২৭ এপ্রিল, ২০২৬ পর্যন্ত তার উদীয়মান অবস্থায় থাকবে এবং তারপর আবার অস্ত যাবে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে, বুধকে বুদ্ধিমত্তা, যুক্তি, যোগাযোগ এবং ব্যবসার কারক হিসাবে বিবেচনা করা হয়।

Read Full Story

04:37 PM (IST) Mar 13

LPG-র বিকল্প কেরোসিন, রান্নার জন্য চাহিদা তুঙ্গে হওয়ায় চড় চড় করে বাড়ছে দামও

Kerosene Price: কেন্দ্রীয় সরকার বিকল্প জ্বালানি হিসেবে কেরোসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এবার থেকে রেশন দোকানগুলিতে পাওয়া যাবে কেরোসিন। পাশাপাশি খোলাবাজারেও কেরোসিন বিক্রি হচ্ছে।

 

Read Full Story

04:28 PM (IST) Mar 13

Stock Market Update - ধরাশায়ী শেয়ার বাজার! ক্ষতির পরিমাণ ৯ লক্ষ কোটি টাকা, সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট

Stock Market Update: শেয়ার বাজার জুড়ে রীতিমতো টালমাটাল পরিস্থিতি। পুরো রেড জোনে চলে গেছে বাজার। সেনসেক্স প্রায় ১,৩৯২.৫০ পয়েন্ট অর্থাৎ, ১.৮৩% হ্রাস পেয়ে ৭৪,৬৪১.৯২ পয়েন্টে নেমে যায়।অন্যদিকে, নিফটি প্রায় ৪৬৮ পয়েন্ট অর্থাৎ, ২% কমে গিয়ে ২৩,১৭০.৭৫ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার ভু-রাজনৈতিক পরিস্থিতি এই পতনের জন্য অনেকটাই দায়ী।

Read Full Story

04:28 PM (IST) Mar 13

Mojtaba Khamenei - পা বাদ গিয়েছে, কোমায় ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই!

Mojtaba Khamenei: বাবা আয়াতোল্লাহ আলি খামেনেই (Ayatollah Ali Khamenei) প্রাণ হারানোর পর ইরানের নতুন সুপ্রিম লিডার (Iran's New Supreme Leader) হয়েছেন মোজতবা খামেনেই। কিন্তু তিনি নতুন পদে বসার পরেই সমস্যায় পড়েছেন বলে শোনা যাচ্ছে। যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা জানা যায়নি। ফলে জল্পনা অব্যাহত।

Read Full Story

04:05 PM (IST) Mar 13

New Trains - বনগাঁ, ঠাকুরনগর থেকে ৫টি স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালাবে রেল, মতুয়া ভোট টানার লক্ষ্য?

আবারও বাংলার জন্য নতুন ট্রেনের ঘোষণা কর রেল মন্ত্রক। এবার বেশ কয়েকটি স্পেশাল দূরপাল্লার ট্রেনের ঘোষণা করা হয়েছে। ঠাকুরনগর, বনগাঁ এবং বারাসাত এলাকার যাত্রীদের সুবিধার্থে রেল মন্ত্রক ঠাকুরনগর ও কাঠগোদাম, বনগাঁ ও লুমডিং, বনগাঁ ও আলিপুরদুয়ার জংশন, জগদলপুর ও ঠাকুরনগর এবং কেসিংগা ও ঠাকুরনগরের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

 

Read Full Story

03:33 PM (IST) Mar 13

Iran War - ইরান তো এবার হার মানবেই, G7 নেতাদের কাছে ট্রাম্পের দাবির পরেই মোজতাবার হুঁশিয়ারি

Trump Vs Mojtaba: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প G7 দেশগুলোকে জানিয়েছেন যে ইরান প্রায় আত্মসমর্পণের মুখে। Axios-এর রিপোর্টে এই দাবি করা হয়েছে। যদিও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই বদলার হুঁশিয়ারি দিয়েছেন এবং ট্রাম্প নিজেও ইরানের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত দিয়েছেন।

 

Read Full Story

03:19 PM (IST) Mar 13

Tax On Mobile Data - মোবাইলের ইন্টারনেটে নতুন ট্যাক্স চাপাতে কেন্দ্র, প্রতি জিবি ডেটায় কত করে?

ভবিষ্যতে ভারতে মোবাইল ইন্টারনেট ব্যবহার আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। সরকার মোবাইল ডেটা ব্যবহারের উপর নতুন কর চাপানোর বিকল্পটি খতিয়ে দেখছে। প্রতিবেদন অনুসারে, টেলিযোগাযোগ বিভাগকে (DoT) বিষয়টি অধ্যয়ন করতে এবং ডেটা ব্যবহারের উপর কর চাপানো যায় কি না তা নির্ধারণ করতে বলা হয়েছে।

Read Full Story

03:14 PM (IST) Mar 13

Abrar Ahmed - আবরার আহমেদকে দলে নেওয়া নিয়ে বিতর্ক থামছে না, 'খলনায়িকা' কাব্য মারান

Abrar Ahmed: ভারত-বিরোধী হিসেবে কুখ্যাত পাকিস্তানি (Pakistani) ক্রিকেটার আবরার আহমেদকে দলে নেওয়ার পর থেকেই দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে দ্য হান্ড্রেডে (The Hundred) কাব্য মারানের (Kavya Maran) ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস (Sunrisers Leeds)। আইপিএল-এও (IPL 2026) এর প্রভাব পড়তে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

Read Full Story

03:00 PM (IST) Mar 13

প্রাপ্য DA দিতেই হবে! ধর্মঘটের দিনেই মমতার 'বিদায় ঘণ্টা' বাজালেন সরকারি কর্মীরা

DA Strike: সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য নেতা চন্দন চট্টোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেছেন, রাজ্যের সরকারি কর্মীরা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের বিদায়ের দায়িত্ব হাতে তুলে নিয়েছে।

 

Read Full Story

01:58 PM (IST) Mar 13

মাতৃত্বকালীন ছুটির পরে ঋতুকালীন ছুটিও পাবেন মহিলারা? সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ

মহিলা কর্মচারী ও ছাত্রীদের ঋতুকালীন ছুটি চেয়ে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেছেন যে যদি কোনও কোম্পানি স্বেচ্ছায় ছুটি দেয়, তবে এটি একটি ভাল দিক। তিনি আরও বলেছেন যে একবার এটি আইন হিসাবে কঠোরভাবে প্রয়োগ করা হলে, অন্যান্য দিকগুলিও বিবেচনা করা প্রয়োজন।

Read Full Story

01:35 PM (IST) Mar 13

LPG Gas Cylinder - আইনত বাড়িতে ক'টি গ্যাস সিলিন্ডার রাখতে পারেন? না জানলে কপালে শাস্তি নাচছে

LPG Gas Cylinder Shortage: পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে গ্যাস সরাবরাহে ব্যাপক প্রভাব পড়েছে। সারা দেশেই প্রায় রান্নার গ্যাস নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শহরে ২৫ দিন অন্তর গ্যাস বুক করা যাবে। গ্রাম ও দুর্গম এলাকায় ৪৫ দিন অন্তর গ্যাস বুক করা যাবে।

Read Full Story

01:00 PM (IST) Mar 13

Stock Market Update - সেনসেক্সে পড়ল ১,১০০ পয়েন্টেরও বেশি! নিফটি পৌঁছল ২৩,২৫০-এ, শেয়ার বাজারের খারাপ অবস্থা অব্যাহত

Stock Market Update: শুক্রবারও নিফটি ৫০ এবং সেনসেক্স যথেষ্ট নিম্নমুখী। নিফটি ব্যাঙ্কও ১,১০০ পয়েন্ট কমেছে। ধাতব স্টকগুলিও বেশ চাপের মধ্যে রয়েছে। পশ্চিম এশিয়ার ভু-রাজনৈতিক পরিস্থিতি এবং আমেরিকা-ইজরায়েল-ইরান যুদ্ধকালীন অবস্থা এলপিজি গ্যাসের ঘাটটিকে বাড়িয়ে তুলেছে। তার প্রভাব স্টক মার্কেটে এসে পড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Read Full Story

12:49 PM (IST) Mar 13

BJP Candidate West Bengal - খড়গপুরে হিরণকে সরিয়ে দিলীপকে প্রার্থী করতে পারে BJP, শুনে কী বললেন অভিনেতা?

BJP Candidate List West Bengal: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠকে বসেছিল ভারতীয় জনতা পার্টি (BJP)। দলের সভাপতি জে পি নাড্ডা এবং বাংলার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নেতা বিপ্লব দেব-সহ বিজেপির শীর্ষ নেতারা এই বৈঠকে যোগ দেন।

Read Full Story

12:33 PM (IST) Mar 13

'ফাল্গুনী' বৃষ্টিতে ভাসবে বঙ্গ, ঘূর্ণাবর্তের কারণে অকাল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Weather Forecast: দুর্যোগ শুরু বঙ্গে। লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলায়। সতর্কতা জারি করা উত্তর ও দক্ষিণবঙ্গে।  কলকাতাতে রবিবার থেকে বৃষ্টি বাড়বে বলেও পূর্বাভাস। জলপাইগু়ড়িতে  শিলা বৃষ্টি হয়েছে। 

 

Read Full Story

12:22 PM (IST) Mar 13

LPG Crisis - 'কিছু লোক আতঙ্ক ছড়িয়ে ফায়দা লুটছে'- এলপিজি সংকটে মুখ খুললেন মোদী

প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, গাল্ফ সংকটের কারণে তৈরি হওয়া এলপিজি ঘাটতি মেটাতে ভারত সবরকম চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, কিছু লোক আতঙ্ক ছড়িয়ে নিজেদের অ্যাজেন্ডা পূরণের চেষ্টা করছে। জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভরতার গুরুত্ব এবং ইথানল মিশ্রণের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি।
Read Full Story

12:01 PM (IST) Mar 13

Lakshmir bhandar - এই কাজটা না করলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না, জানিয়ে দিয়েছে সরকার

Lakshmir Bhandar: পশ্চিমবঙ্গ সরকারের অনেক প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার সবচেয়ে জনপ্রিয় স্কিম। এই স্কিমের অধীনে রাজ্যের মহিলাদের মাসিক আর্থিক সাহায্য দেওয়া হয়। সম্প্রতি বাজেটে এই প্রকল্পে টাকার পরিমাণ ৫০০ করে বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Read Full Story

11:49 AM (IST) Mar 13

Parliament - LPG-র আকাল নিয়ে সংসদে কংগ্রেস-তৃণমূলের বিক্ষোভ, পাল্টা সরব কেন্দ্র

LPG Crisis: সারা দেশে রান্নার গ্যাসের আকালের অভিযোগে সংসদে বিক্ষোভ দেখাল কংগ্রেস- তৃণমূল-সহ বিরোধী দলগুলি। যদিও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, দেশে পেট্রোল, ডিজেল বা এলপিজি-র কোনও অভাব নেই।

 

Read Full Story

11:25 AM (IST) Mar 13

আজকেই PM Kisan-র ২০০০ টাকা পাবেন কৃষকরা, এভাবে স্টেটাস চেক করুন

Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana: দেশজুড়ে লক্ষ লক্ষ কৃষক যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন, তা এসে গেছে। কেন্দ্রীয় সরকার আজ ১৩ মার্চ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM-KISAN) ২২তম কিস্তির টাকা দেবে। এই যোজনার আওতায়, ৯ কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২০০০ টাকার কিস্তি জমা হবে।

Read Full Story

11:17 AM (IST) Mar 13

Dilip Ghosh News - হিরণকে সরিয়ে খড়গপুরের প্রার্থী দিলীপ ঘোষ? ১৫০ প্রার্থীকে নিয়ে জল্পনা BJPর অন্দরে

List of BJP Candidate : বিজেপি প্রায় ১৫০ প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। সেই তালিকাতেই রয়েছে বাংলার দাবাং নেতা দিলীপ ঘোষের নাম। সূত্রের খবর খড়গপুরে হিরণকে সরিয়ে তাঁকে প্রার্থী করতে চায় বিজেপি।

 

Read Full Story

11:06 AM (IST) Mar 13

Digha Jagannath Temple - গ্যাস সংকটে দীঘার মন্দিরের প্রসাদে কাটছাঁট, যুদ্ধের প্রভাব বাংলার সৈকতে!

Digha Jagannath Temple: গ্যাসের আকালে দীঘায় সংকটের মুখে মহাপ্রভুর প্রসাদ বিতরণ। এবার ভক্তদের জন্যওব কাঁটছাট করা হচ্ছে ভোগের প্রসাদ বিতরণ। কী বলছে মন্দির কর্তৃপক্ষ? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Read Full Story

11:05 AM (IST) Mar 13

যুদ্ধের আবহে এলপিজি সংকটে ফলে গেল জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী? ২০২৫-এর সেই চাঞ্চল্যকর টুইট ভাইরাল

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ভারতে তীব্র এলপিজি সংকট। ২০২৫ সালের সেপ্টেম্বরে জ্যোতিষী প্রশান্ত কিনির করা ভবিষ্যদ্বাণী কীভাবে ২০২৬-এর মার্চে মিলে গেল? জানুন ভাইরাল টুইট এবং বর্তমান গ্যাস সংকটের বিস্তারিত খবর।

Read Full Story

10:45 AM (IST) Mar 13

LPG Crisis - গ্যাসের আকালে বন্ধ হচ্ছে নামী দামি রেস্তোরাঁ, বন্ধের মুখে অধিকাংশ ক্লাউড কিচেন

LPG Crisis News: দেশজুড়ে এলপিজি সরবরাহ সংকটে সমস্যার মুখে ক্লাউড কিচেন। গ্যাসের যোগান ঠিকমতো না মেলায় বন্ধ হতে বসেছে নামী-দামি রেস্তরাঁ, ক্লাউড কিচেনের হেঁশেল। এখন পরিস্থিতি ঠিক কী রকম? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

10:22 AM (IST) Mar 13

Narendra Modi - ইরান যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ, ফোনে মোদী কথা বলেন ইরানি প্রেসিডেন্টের সঙ্গে

West Asia Conflict: পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সংঘাতে সাধারণ মানুষের মৃত্যু ও পরিকাঠামোর ক্ষতি নিয়ে তিনি গভীর উদ্বেগ জানিয়েছেন। ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার কথাও তুলে ধরেন তিনি।

 

Read Full Story

More Trending News