LIVE NOW
Published : Mar 01, 2026, 08:58 AM ISTUpdated : Mar 02, 2026, 12:00 AM IST

Ajker Bangla News Live: IND vs ENG Semi Final - একের পর এক ক্যাচ মিস এবং খারাপ ফিল্ডিং! সেমির আগে চিন্তায় রাখবে ভারতকে?

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে….

12:00 AM (IST) Mar 02

IND vs ENG Semi Final - একের পর এক ক্যাচ মিস এবং খারাপ ফিল্ডিং! সেমির আগে চিন্তায় রাখবে ভারতকে?

IND vs ENG Semi Final: টি-২০ বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে রবিবার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খারাপ ফিল্ডিং এবং একাধিক ক্যাচ মিসের উদাহরণ তৈরি করল ভারতীয় ক্রিকেট দল। 

Read Full Story

11:10 PM (IST) Mar 01

IND vs WI T20 WC 2026 - সঞ্জুর রাজকীয় ইনিংস! চাপের মুখেও নির্লিপ্ত লড়াই, সমালোচকদের জবাব দিলেন স্যামসন?

IND vs WI T20 WC 2026: ঐতিহাসিক ইডেনে কার্যত, নয়া ইতিহাস লিখলেন সঞ্জু স্যামসন। যেন বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। ‘ওস্তাদের মার শেষ রাতে' এই বিশেষণটি কি প্রয়োগ করা যায়? 

Read Full Story

10:54 PM (IST) Mar 01

Parivartan Yatra - 'বাংলার মেয়েদের রক্ষা করতে ব্যর্থ মমতা', কোচবিহারে তোপ নীতিন নবিনের

রবিবার কোচবিহার থেকে বিজেপির 'পরিবর্তন যাত্রা ২০২৬'-এর সূচনা হয়। এই কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী সুরক্ষায় ব্যর্থতা এবং অবৈধ অনুপ্রবেশে মদত দেওয়ার মতো গুরুতর অভিযোগ তোলেন।

Read Full Story

10:48 PM (IST) Mar 01

India vs West Indies - ইডেনের নায়ক সঞ্জু স্যামসন, টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত

India vs West Indies: রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) কার্যত কোয়ার্টার-ফাইনালে পরিণত হয়েছিল। এই ম্যাচে জমজমাট লড়াই দেখা গেল।

Read Full Story

10:29 PM (IST) Mar 01

Iran War - ভারতে কত তেল মজুত আছে, যুদ্ধ দীর্ঘদিন চললে পেট্রোল-ডিজেলের দাম বাড়বে?

India Oil Reserves: ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধ এখন তীব্র গতিতে এগিয়ে চলেছে। ভারত সম্ভাব্য সঙ্কটের ক্ষেত্রে তার তেলের মজুত গণনা করছে। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি-সহ বেশ কয়েকজন।

Read Full Story

09:56 PM (IST) Mar 01

ইরান Vs আমেরিকা - মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলা! পাল্টা জবাব USর সেনার

ইরানের নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর মৃত্যুর পর মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানোর দাবি করেছে তেহরান। অন্যদিকে, আমেরিকাও 'অপারেশন এপিক ফিউরি'-র অধীনে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার কথা জানিয়েছে। 

 

Read Full Story

09:36 PM (IST) Mar 01

এক ঘণ্টায় আড়াই লাখ গাছ! বিশ্বরেকর্ড গড়ে চিনকে পিছনে ফেলল PM মোদীর বারাণসী

World Record: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে তৈরি হল নতুন বিশ্বরেকর্ড। মাত্র এক ঘণ্টার মধ্যে আড়াই লাখেরও বেশি গাছ লাগিয়ে গিনেস বুকে নাম তুলল বারাণসী পুরসভা। এই বিশাল কর্মযজ্ঞে অংশ নেন প্রায় ২০ হাজার সাধারণ মানুষ। 

 

Read Full Story

09:20 PM (IST) Mar 01

খামেনেইর মৃত্যুর বদলা নেবে ইরান, বিদেশমন্ত্রক থেকে আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে বিবৃতি জারি

Khamenei Killed: মার্কিন-ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা সৈয়দ আলি খামেনেই নিহত হয়েছেন বলে জানিয়েছে সে দেশের বিদেশমন্ত্রক। এই ঘটনাকে 'সন্ত্রাসবাদী হামলা' বলে উল্লেখ করে আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে  বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

 

Read Full Story

09:04 PM (IST) Mar 01

India vs West Indies - টসে জিতে ফিল্ডিং! আজহার-সৌরভদের মতোই ভুল করলেন সূর্যকুমার?

India vs West Indies: রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে বিরূপ আলোচনা চলছে।

Read Full Story

08:47 PM (IST) Mar 01

IND vs WI T20 WC 2026 - ১৯৫ রান তুলে ফেলল ক্যারিবিয়ানরা! চাপ বাড়ছে, ব্যাট করতে নামবেন সূর্যরা

IND vs WI T20 WC 2026: প্রথমে ব্যাট করে ১৯৫ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। 

Read Full Story

08:41 PM (IST) Mar 01

DA মামলায় নয়া মোড়! বকেয়া মহার্ঘ না দিয়ে রাজ্য রিভিউ পিটিশন দায়ের করতে পারে সুপ্রিম কোর্টে

 

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা পাওয়ার ফের জল ঢালতে পারে রাজ্য সরকার। তেমনই খবর নবান্ন সূত্রে। আর এই খবর সামনে আসতেই রীতিমত হতাশ রাজ্যের সরকারি কর্মীরা।

 

Read Full Story

07:47 PM (IST) Mar 01

T20 World Cup 2026 - প্রথম সেমিফাইনাল ইডেনেই! মুখোমুখি নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, সুখবর ক্রিকেটপ্রেমীদের জন্য

T20 World Cup 2026: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ইডেনেই। সুপার এইট পর্বের রুদ্ধশ্বাস লড়াই শেষে, প্রথম সেমিফাইনালের দুটি দল চূড়ান্ত। 

Read Full Story

07:39 PM (IST) Mar 01

হোলির আগেই সুখবর! বিনামূল্যে গ্যাস সিলিন্ডার, আপনার নাম তালিকায় আছে তো?

হোলির আগে উত্তরপ্রদেশের লক্ষ লক্ষ পরিবারের জন্য দারুণ খবর। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে। সরকার সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠিয়ে দেবে।

Read Full Story

07:24 PM (IST) Mar 01

ইরান সঙ্কটে থমকে বাসমতী চাল রফতানি, কুইন্টালে দাম কমল অন্তত ৫০০ টাকা

ইরান যুদ্ধের উত্তেজনার প্রভাব এখন অনুভূত হতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলি হামলার পর ইরানও ধারাবাহিক মিসাইল হামলা চালিয়েছে। এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেইনি মারা গেছেন।

Read Full Story

07:05 PM (IST) Mar 01

ভোটার তালিকায় কারচুপি! CEC জ্ঞানেশ কুমারকে রাজ্যে এসে তদন্তের আর্জি শমীকের

Voter List: রাজ্যের শাসকদল তৃণমূলের চাপে প্রশাসন এবং BLO-রা ভোটার তালিকা সংশোধনের কাজে কারচুপি করছে, এই মারাত্মক অভিযোগ করলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পুরো দল নিয়ে বাংলায় এসে ঘটনার তদন্ত করার।

 

Read Full Story

06:34 PM (IST) Mar 01

IND vs WI T20 WC 2026 Toss - টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া, দেখে নিন প্রথম একাদশ

IND vs WI T20 WC 2026: কার্যত, সিটি অফ জয় ধীরে ধীরে ‘ফিল দ্য থ্রিল' মুডে প্রবেশ করছে। নিঃসন্দেহে বলা যেতে পারে, কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে যেতে গেলে এই ম্যাচে জিততেই হবে ভারতকে। অর্থাৎ, হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে।

Read Full Story

06:30 PM (IST) Mar 01

SIR-এ ১ কোটি নাম বাদ! অভিযোগ তুলেই অভিষেক জানালেন ৬ মার্চ পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

SIR- ইস্যুতে এবার প্রতিবাদে পথে নামতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। রবিবার সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, বিজেপির কথায় চলছে কমিশন।

 

Read Full Story

06:29 PM (IST) Mar 01

মধ্যপ্রাচ্যে যুদ্ধ! নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ডাকলেন মোদী, বড় সিদ্ধান্ত?

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই দিল্লিতে জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতে দিল্লিতে ফিরে প্রধানমন্ত্রী মোদী নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে সভাপতিত্ব করবেন বলে সূত্রের খবর।

Read Full Story

05:38 PM (IST) Mar 01

'পরিবর্তন যাত্রা করে মানুষের ক্ষোভ চাপা দেওয়া যাবে না', BJPকে তোপ কল্যাণের

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ প্রসঙ্গে কটাক্ষ করে স্পষ্ট জানালেন, এতে তৃণমূল বা বাংলার মানুষের কিছু যায় আসে না। বিজেপির কর্মসূচির পাশাপাশি তিনি তুলোধনা করেন এসআইআর-এর রাজ্যের প্রায় ৬০ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া নিয়েও।

 

Read Full Story

05:21 PM (IST) Mar 01

US Israel attack Iran - চিনের HQ-9B কি ইরানেও ব্যর্থ? পাকিস্তানের পর চিনা মাল কিনে ঠকল তেহরানও

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিমান হামলায় ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। ইরান সম্প্রতি চিন থেকে HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম (HQ9B Air Defense System) কিনেছিল।

Read Full Story

05:12 PM (IST) Mar 01

CBSE Postpones Exams - মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই-র পরীক্ষা

CBSE Postpones Exams: আমেরিকা ও ইজয়ারেলের ইরানের ওপর হামলা, তারপর তেহরানের প্রতিশোধের আক্রমণে মধ্যপ্রাচ্যে কার্যত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই যুদ্ধের কারণে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা আপাতত স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছেন বোর্ড।

Read Full Story

05:10 PM (IST) Mar 01

IND vs WI T20 WC 2026 - ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, হাই-ভোল্টেজ ম্যাচের ২২ গজের চরিত্র কেমন হবে? নজরে পিচ রিপোর্ট

IND vs WI T20 WC 2026: খেলা হবে চলতি বিশ্বকাপে ইডেনে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় ম্যাচের পিচেই। তার মানে হল, গ্রুপ পর্বের যে ম্যাচে ২০০-র বেশি রান তোলে স্কটল্যান্ড, সেই পিচেই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচটি হবে বলে জানা যাচ্ছে।

Read Full Story

05:04 PM (IST) Mar 01

'বদলা নেবেই ইরান'! আলি খামেনেইর উত্তরসুরী হিসেবে অন্তর্বর্তী দায়িত্বে এলেন আলরিজা আরিফ

Irans Interim Leader: আমেরিকা ও ইজরায়েলের মারাত্মক হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। তাঁর শূন্য পদ পূরণের জন্য একটি অন্তর্বর্তীকালীন লিডারশিপ কাউন্সিল গঠন । আলিরেজা আরাফিকে এই কাউন্সিলের আইনজ্ঞ সদস্য হিসেবে নিয়োগ করেছে।

 

Read Full Story

04:41 PM (IST) Mar 01

কে হবে ইরানে আলি খামেনেইর উত্তরসুরী? জল্পনায় রয়েছে ছেলে থেকে নাতি একাধিক নাম

Khamenei's successor: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। একই সঙ্গে পতন হল ৩৭ বছরের তাঁর স্বৈরাচারি শাসনের। এবার ইরানে শুরু হয়েছে খামেনেই-র উত্তরসুরী খোঁজার পালা।

 

Read Full Story

04:37 PM (IST) Mar 01

Iran Attack - হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে হামলা ইরানের, ১৫ জন ভারতীয় ছিলেন তাতে

ওমান এমএসসি অনুসারে, তেল ট্যাঙ্কার স্কাইলাইট ২০ জনের ক্রু নিয়ে যাত্রা করছিল, যার মধ্যে পনেরো জন ভারতীয় এবং পাঁচজন ইরানি নাগরিক ছিল। মুসান্দামের খাসাব বন্দর থেকে পাঁচ নটিক্যাল মাইল দূরে এই হামলার পর ক্রুদের উদ্ধার করা হয়েছে।

Read Full Story

04:35 PM (IST) Mar 01

Shoaib Akhtar - 'পাকিস্তান ম্যানেজমেন্ট কী করবে বুঝতে পারছে না,' তোপ শোয়েব আখতারের

Pakistan Cricket Team: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায় থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। প্রথমে ভারতের কাছে (India vs Pakistan) হার, তারপর সেমি-ফাইনালে পৌঁছতে না পারা নিয়ে পাকিস্তানে দ্বন্দ্ব প্রকট।

Read Full Story

04:17 PM (IST) Mar 01

Egra - বিয়ের সকালে SSC পরীক্ষায় বসলেন কনে, গায়ে হলুদ অবস্থাতেই হাজির পরীক্ষাকেন্দ্রে

আজ ওর জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কিন্তু তা বলে চাকরির পরীক্ষাকে অগ্রাহ্য নয়। এগরা এ ব্লকের কুদি গ্রামের মৌসুমী জানা তাই বিয়ের দিনেই ছুটলেন পরীক্ষা দিতে। একেবারে বিয়ের পোশাকেই বসলেন SSC পরীক্ষায়।

Read Full Story

03:40 PM (IST) Mar 01

২০২৬-এ শুভেন্দুর লক্ষ্য মমতার ভবানীপুর, ওয়ার রুম থেকে প্রচার- জিততে কী কী পদক্ষেপ BJP-র

Mamata vs Suvendu: পশ্চিমবঙ্গে বিধানসভ নির্বাচন ২০২৬-এর প্রস্তুতি শুরু। নন্দীগ্রামের পর এবার শুভেন্দু অধিকারীর লক্ষ্য ভবানীপুর। আর সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র তাঁকে হারাতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে বিজেপি।

 

Read Full Story

03:32 PM (IST) Mar 01

ইরানে হামলা চালানোর জন্য ট্রাম্পকে তদবির করেছিলেন সৌদি যুবরাজ, একাধিকবার ফোন

শনিবার সকালে থেকে ইরানে মুহুমুহু হামলা শুরু করেছে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি নিহত হয়েছেন।

Read Full Story

03:15 PM (IST) Mar 01

IND vs WI T20 WC 2026 - ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াই! কেমন হতে পারে ভারতের একাদশ?

IND vs WI T20 WC 2026: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ।

Read Full Story

02:49 PM (IST) Mar 01

Khamenei Death - খামেনেইয়ের ছবিতে জ্বেলেছিলেন সিগারেট, এবার তাঁর 'মৃত্যুতে' নেচে ভাইরাল তরুণীলা!

দাবি করা হচ্ছে, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে। এই খবরের পরেই এক মহিলার নাচের ভিডিও ভাইরাল, যিনি আগে খামেনেইয়ের ছবি পুড়িয়ে সিগারেট ধরিয়েছিলেন। জানুন পুরো ঘটনা।
Read Full Story

02:37 PM (IST) Mar 01

IND vs WI T20 WC 2026 - "২০১৬ সাল ভুলে গেলে কিন্তু চলবে না, আবার হবে!" ইডেনে এসে হুঙ্কার ড্যারেন স্যামির

IND vs WI T20 WC 2026:  ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াইকে তিনি 'ডেভিড বনাম গোলিয়াথ'-এর যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, একদিকে ১৪০ কোটি মানুষের সমর্থন নিয়ে নামা শক্তিশালী ভারত, আর অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ। 

Read Full Story

02:06 PM (IST) Mar 01

Dubai Blasts - দুবাইয়ে হামলা, স্থগিত ইংল্যান্ড লায়নস-পাকিস্তান শাহিনস ম্যাচ

Dubai Blasts: শনিবার থেকে দুবাইয়ে হামলা শুরু করেছে ইরান (Iran)। রবিবারও সেই হামলা অব্যাহত। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহি-সহ (UAE) সারা পশ্চিম এশিয়াতেই (West Asia) যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

Read Full Story

02:02 PM (IST) Mar 01

১৫ মার্চ ব্রিগেডে মোদীর জনসভা ফাইনাল, আগেই ইঙ্গিত দিয়েছেল এশিয়ানেট বাংলা

ব্রিগেডে ১৫ মার্চ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিনই সমাপ্তি হচ্ছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র। আজ রবিবার থেকেই কর্মসূচি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির ১০টি সাংগঠনিক বিভাগের মধ্যে ৯টিতেই যাত্রা হবে।

Read Full Story

01:37 PM (IST) Mar 01

Khamenei India Connection - ইরানের সুপ্রিম লিডারের পূর্বপুরুষ কি উত্তরপ্রদেশের লোক ছিলেন?

ইজরায়েল-ইরান উত্তেজনার আবহে আলি খামেনেই-এর বংশপরিচয় নিয়ে চর্চা শুরু হয়েছে। দাবি করা হয়, তাঁর পূর্বপুরুষরা আদতে ভারতের উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলার বাসিন্দা ছিলেন। সেই ঐতিহাসিক যাত্রার গল্প কি সত্যিই ইরান-ভারত সম্পর্কের এক অজানা অধ্যায় তুলে ধরে?

Read Full Story

01:33 PM (IST) Mar 01

AUSW vs INDW - ভারতের বিরুদ্ধে ৪০৯ রান করে রেকর্ড অজি মহিলাদের, কেরিয়ারের শেষ ম্য়াচে হিলির ১৫৮

AUSW vs INDW: মহিলাদের ক্রিকেটে নতুন রেকর্ড গড়ে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া করল ৪০৯ রান। রবিবার শেষ ওয়ানডে ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে অজিরা ৭ উইকেট হারিয়ে তুলল ৪০৯ রান। এই প্রথম অস্ট্রেলিয়ায় মহিলাদের ওয়ানডেতে ইনিংসে ৪০০ রান হল।

Read Full Story

01:02 PM (IST) Mar 01

Khamenei Death - খামেনেই হত্যার প্রতিবাদ পাকিস্তানের করাচিতে, মার্কিন কনস্যুলেটে হামলা-আগুন

মার্কিন-ইজরায়েলি যৌথ অপারেশন এপিক ফিউরিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং অন্যান্য শীর্ষ কমান্ডারের মৃত্যু হয়েছে। এই খবর সামনে আসতেই পাকিস্তানের করাচিতে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

Read Full Story

12:43 PM (IST) Mar 01

Iran Attacks Dubai - বুর্জ খলিফাকে ভাঙতে মিসাইল হামলা ইরানের! নাটকীয় কায়দায় বাঁচল দুনিয়ার উচ্চতম বিল্ডিং?

Iran Attacks Dubai: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ইরানের ওপর হামলার পর এখন গোটা মধ্যপ্রাচ্য়ে যুদ্ধ পরিস্থিতি। ইরাক, কুয়েতের মত সংযুক্ত আরবআমিরশাহির বুকে ঘনঘন আছড়ে পড়ছে ইরানের ক্ষেপনাস্ত্র, মিসাইল, ড্রোন। ইরানের লক্ষ্য হল খামেনি হত্যার প্রতিশোধ।

Read Full Story

12:27 PM (IST) Mar 01

Israel-Iran War Exclusive - 'ইরানে পালাবদল হলেই শান্তি ফিরবে,' আশায় ইজরায়েলে থাকা ভারতীয়রা

Israel-Iran War: নতুন করে শুরু হয়েছে ইজরায়েল-ইরান যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রও (USA) এই যুদ্ধে যুক্ত হয়েছে। ইরান-ইজরায়েলের পাশাপাশি পশ্চিম এশিয়ার আরও কয়েকটি দেশে যুদ্ধের আঁচ লেগেছে। ফলে পরিস্থিতি ক্রমশঃ জটিল হয়ে উঠেছে।

Read Full Story

12:22 PM (IST) Mar 01

Strait Of Hormuz - হরমুজ প্রণালী অবরুদ্ধ করেছে ইরান, ভারতের তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে?

ইরানের উপর ইজরায়েল-মার্কিন হামলার (US-Israel Strikes on Iran) ফলে বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শনিবার জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী (Strait Of Hormuz) দিয়ে কোনও জাহাজ যেতে দেওয়া হবে না। 

Read Full Story

More Trending News