কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে….

08:31 PM (IST) Feb 28
US-Israel Strikes Iran: ইরানে একযোগে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। অন্যদিকে, পাকিস্তান-আফগানিস্তান (Pakistan-Afghanistan War) সীমান্তেও যুদ্ধ পরিস্থিতি। ফলে পশ্চিম এশিয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।
07:17 PM (IST) Feb 28
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর (SIR) অধীনে শনিবার চূড়ান্ত ভোটার তালিকা (Voter List 2026 West Bengal) প্রকাশিত হয়েছে। যদিও এই তালিকা অসম্পূর্ণ।
06:58 PM (IST) Feb 28
Babar Azam: একটা সময় তার সঙ্গে বিরাট কোহলির তুলনা করত পাকিস্তানের সংবাদমাধ্যম। সেই বাবর আজম এবার বাদ পড়লেন। বাবর আজমকে বাদ দিয়েই শনিবার কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের সুপার এইটে শেষ ম্য়াচ খেলতে নামল পাকিস্তান। পাকিস্তানের কাছে এই ম্য়াচ ডু অর ডাই।
06:53 PM (IST) Feb 28
Ranji Trophy Elite 2025-26: কর্ণাটককে (Karnataka vs Jammu and Kashmir) প্রথম ইনিংসে পিছনে ফেলে দেওয়ার সুবাদে প্রথমবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল জম্মু ও কাশ্মীর। উপত্যকার ক্রিকেটারদের এই সাফল্যে সারা দেশে চর্চা শুরু হয়েছে।
05:55 PM (IST) Feb 28
ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০ এ পৌঁছেছে। শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।
05:51 PM (IST) Feb 28
Iran Attack Fact Check ইজরায়েল-ইরান হামলা-পাল্টা হামলার দাগ কি এবার পড়ল বিশ্বের উচ্চতম বিল্ডিংয়ের ওপরেও। এদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়, দুবাইয়ের আকাশে ইরানের মিসাইল দেখা গিয়েছে।
05:26 PM (IST) Feb 28
SIR Final List: শনিবার নির্বাচন কমিশনের (Election Commission of India) পক্ষ থেকে পশ্চিমবঙ্গে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন জেলায় কয়েক লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে।
05:20 PM (IST) Feb 28
Kolkata SIR Final Voter List: এ যেন একেবারে উল্টপূরাণ। কলকাতার শহরের কোথাও যেটা হয়নি, এসআইআর-এর চূড়ান্ত তালিকার পর সেটাই দেখা গেল বালিগঞ্জে। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৭০৪ জন। যদিও এটা অসম্পূর্ণ ভোটার তালিকা।
05:05 PM (IST) Feb 28
ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ এখন মারাত্মক আকার ধারণ করছে। প্রথমে ইজরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের ৩০টিরও বেশি জায়গায় হামলা চালায়। এখন ইজরায়েল সহ সাতটি মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে ইরান।
04:24 PM (IST) Feb 28
শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যদিও এটা অসম্পূর্ণ ভোটার তালিকা। কমিশনের ওয়েবসাইটে সরকারি ভাবে এখনও কোনও পরিসংখ্যান দেওয়া হয়নি।
03:56 PM (IST) Feb 28
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় ইজরায়েলের ইরানে ওপর হামলার পর তেহরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ল যুদ্ধ। ইজরায়েলের টানা বোমা বর্ষণের পর পাল্টা দিয়ে একের পর দেশের মার্কিন ঘাঁটিতে ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলা চালাল ইরান।
03:47 PM (IST) Feb 28
Karnataka vs Jammu and Kashmir: রঞ্জি ট্রফি ফাইনালে (Ranji Trophy Elite 2025-26 Final) কর্ণাটকের বিরুদ্ধে ম্যাচ ড্র করলেও, প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হল জম্মু ও কাশ্মীর। ফলে ভারতের ঘরোয়া ক্রিকেটে ইতিহাস তৈরি হল।
03:29 PM (IST) Feb 28
Ayatollah Ali Khamenei: ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ পদক্ষেপে তেহরানে তাঁর সদর দফতরের কাছে একটি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে বলেও অভিযোগ। হামলার সময় খামেনি তাঁর সদর দফতরে ছিলেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে।
03:21 PM (IST) Feb 28
আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক হামলা বিশ্ব রাজনীতিতে উত্তাল এনে দিয়েছে। রাজধানী তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণ এবং ইরান জুড়ে হামলার খবরে রাশিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
03:06 PM (IST) Feb 28
ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর একদা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী নানাঘাট প্রতিঘাত এর সাক্ষী এই ঐতিহাসিক নগরী। নবাবের শহরকে পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করতে এবার উদ্যোগ নিল রাজ্য সরকার।
03:01 PM (IST) Feb 28
MS Dhoni: নিজের রাজ্য ঝাড়খণ্ডেই (Jharkhand) বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁকে নোটিস পাঠিয়েছে ঝাড়খণ্ড হাউজিং বোর্ড (Jharkhand Housing Board)।
02:04 PM (IST) Feb 28
Rajya Sabha Elections 2026: আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করল ওডিশার প্রধান বিরোধী দল বিজেডি (Biju Janata Dal)। শনিবার বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়েক (Naveen Patnaik) রাজ্য়সভার দুটি আসনে বিজু জনতা দলের প্রার্থীদের নাম ঘোষণা করলেন।
02:02 PM (IST) Feb 28
Durgapur BJP News: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ভোটের মুখে ফের বোমাবাজির ঘটনা। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
01:38 PM (IST) Feb 28
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর মার্কিন-ইজরায়েল যৌথ আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে ইরানকে তার পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা প্রয়োজন।
01:14 PM (IST) Feb 28
Balen Shah: প্রাক্তন র্যাপার ও মেয়র বালেন শাহ এবার নেপালের প্রধানমন্ত্রী পদের দৌড়ে। ভোটের মুখে কাঠমান্ডুতে বিশাল রোড শো করে প্রচার শুরু করেছেন তিনি। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির এই নেতাকে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে।
01:07 PM (IST) Feb 28
ইরানে যৌথ আক্রমণ চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকা (US, Israel launch strikes on Iran)। তেহরানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী শনিবার সকালে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
12:51 PM (IST) Feb 28
Koyel Mallick News: শুক্রবার রাতেই প্রকাশ্যে এসেছে তৃণমূলের রাজ্যসভার প্রার্থীদের নাম। আর প্রার্থী তালিকা সামনে আসতেই চমকের পর চমক। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক। জানেন তার শিক্ষাগত যোগ্যতা কতদূর? দেখুন ফটো গ্যালারিতে…
12:40 PM (IST) Feb 28
SIR UPDATE: অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মত প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬। এই তালিকা অনলাইনে প্রকাশিত হয়েছে।
12:25 PM (IST) Feb 28
Assam Election 2026: দশ বছর পর অসমে ক্ষমতায় ফিরতে মরিয়া কংগ্রেস প্রার্থী হিসাবে সব বড় নেতাদের প্রার্থী করছে।হিমন্ত বিশ্ব সরকারকে হারাতে বেশ কিছু স্থানীয় দলের সঙ্গে আসন সমঝোতা করছে হাত শিবির। প্রথম পর্যায়ে ৪০টি আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছে কংগ্রেস।
12:03 PM (IST) Feb 28
ইরানে আবার আক্রমণ করেছে ইজরায়েল। এটিই প্রথম ইজরায়েলের সরাসরি আক্রমণ। তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে।
11:59 AM (IST) Feb 28
CM Mamata Banerjee: মহিলা সুরক্ষা নিশ্চিত করতে ও আরও বাড়াতে দুটি নতুন প্রক্রিয়ার কথা শনিবার সকালেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কলকাতা পুলিশ 'পিঙ্ক বুথ ' ও 'শাইনিং' নামের দুটি উদ্যোগ চালু করেছে।
11:28 AM (IST) Feb 28
বাসে উঠে আর নগদ পয়সা দিয়ে টিকিট কাটতে হবে না। কারণ, এবার থেকে বাসে ব্যবহার করা যাবে মেট্রোর মতো স্মার্টকার্ড। আর এই সুবিধা মিলবে উত্তরবঙ্গ রাষ্টীয় পরিবহন নিগমের (North Bengal State Transport Corporation) বাসে।
11:26 AM (IST) Feb 28
Youth Congress: এআই সামিট নগ্ন বিক্ষোভ মামলায় গ্রেপ্তার হওয়া যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিবকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। চারদিনের পুলিশি হেফাজত শেষে মঙ্গলবার মাঝরাতে এক ডিউটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে শুনানির পর তাঁর জামিন মঞ্জুর হয়।
11:25 AM (IST) Feb 28
Kolkata Today Weather Update: সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই উধাও ঠান্ডা। দোলে কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
10:53 AM (IST) Feb 28
দোল আর ইদের আগেই সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। অ্যাড হক বোনাস আর উৎসব অগ্রিম নিয়ে বড় ঘোষণা করেছে নবান্ন। যাতে উপকৃত হবে রাজ্যের সরকারি কর্মীরা। বাড়ানো হয়েছে দুটির টাকার পরিমাণও।
10:15 AM (IST) Feb 28
10:07 AM (IST) Feb 28
Dilip Ghosh News: শনিবার দুপুরেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগেই ভুয়ো ভোটার সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা দিলীপ ঘোষের। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
10:00 AM (IST) Feb 28
Trump on Iran: ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই কড়া মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে 'খুব কঠিন' ও 'বিপজ্জনক' বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, আমেরিকার সামনে একটা 'বড় সিদ্ধান্ত' নেওয়ার সময় এসেছে।
09:30 AM (IST) Feb 28
SIR-এ চূড়ান্ত ভোটার তালিকা আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে। শনিবার দুপুরের মধ্যেই তালিকা প্রকাশ করা হবে পারে। রইল তালিকা দেখার নিয়মগুলি। অনলাইন আর অফলাইন দুই ভাবেই দেখা যাবে চূড়ান্ত ভোটার তালিকা।