Published : Jun 13, 2026, 08:28 AM ISTUpdated : Jun 13, 2026, 10:18 PM IST

Ajker Bangla News Live: India vs Afghanistan - শুবমানের অধিনায়কোচিত ইনিংস, আফগানদের বিরুদ্ধে প্রথম ওডিআই জয় ভারতের

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

India vs Afghanistan Shubman Gill

10:18 PM (IST) Jun 13

India vs Afghanistan - শুবমানের অধিনায়কোচিত ইনিংস, আফগানদের বিরুদ্ধে প্রথম ওডিআই জয় ভারতের

India vs Afghanistan ODI: আফগানিস্তানের বিরুদ্ধে যে কোনও পর্যায়ের ক্রিকেট ম্যাচেই যে ভারতীয় দল জয় পাবে, সেটা প্রত্যাশিত। আফগানিস্তানের চলতি ভারত সফরেও সেই ঘটনা দেখা যাচ্ছে। একমাত্র টেস্ট ম্যাচে সহজ জয় পাওয়ার পর এবার প্রথম ওডিআই ম্যাচেও অনায়াস জয় পেল ভারতীয় দল। এই সিরিজের মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিচ্ছে ভারতীয় দল।

Read Full Story

09:05 PM (IST) Jun 13

Central Force - অন্যত্র সরাতে হবে কেন্দ্রীয় বাহিনীকে, নির্দেশ স্কুল শিক্ষা দফতরের

2026 West Bengal Assembly Elections: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশকে সাহায্য করার জন্য ভোট পর্ব মিটে যাওয়ার পরেও বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছে। তবে এবার স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সরানো হচ্ছে।

Read Full Story

08:06 PM (IST) Jun 13

Neymar - মরক্কোর বিরুদ্ধে খেলতে পারছেন না, ফিট হতে কতদিন লাগবে নেইমারের?

Neymar Jr Injury: গত কয়েক বছর ধরেই চোটের কবলে ব্রাজিলের (Brazil) তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তিনি চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) ব্রাজিল দলে জায়গা পেলেও, পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। ফলে এই স্ট্রাইকার কবে মাঠে নামতে পারবেন, সে বিষয়ে এখনও সংশয় রয়ে গিয়েছে।

Read Full Story

07:57 PM (IST) Jun 13

ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন দিল নার্স, মৃত্যু ক্যান্সার আক্রান্ত ৩ বছরের শিশুর

ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন দেওয়া হল রক্তের ক্যান্সার আক্রান্ত শিশুকে। ওই শিশুটির এর পরে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে এইমস ভোপালে। মানুষের জন্য বিষাক্ত এই রাসায়নিকটি মূলত বায়োপসির নমুনা, টিস্যু এবং মৃতদেহ সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়। ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের ডিসেম্বরে।

Read Full Story

06:51 PM (IST) Jun 13

Aadhaar Card - ১৮ বছরের বেশি বয়সিদের আর আধার কার্ড দেওয়া হবে না, সিদ্ধান্ত রাজ্য সরকারের

আসামে অবৈধ অভিবাসন রোধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে। রাজ্যে ১৮ বছরের বেশি বয়সি কাউকে আর নতুন আধার কার্ড দেওয়া হবে না।

Read Full Story

06:15 PM (IST) Jun 13

Rohit Sharma Record - ৩৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা, ৩৯ বছরের তরুণের নয়া ইতিহাস

Rohit Sharma Record: ভারতীয় ক্রিকেটে আরও এক নতুন অধ্যায় লিখলেন রোহিত শর্মা। রোহিত প্রমাণ করলেন বয়স শুধু সংখ্যা! ওয়ানডেতে ভারতের সবচেয়ে প্রবীণ ক্রিকেটার হিসেবে শনিবার ধরমশালায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নামলেন রোহিত।

Read Full Story

05:59 PM (IST) Jun 13

Sealdah New Train - শিয়ালদা ডিভিশনের এই রুটে চালু হচ্ছে নতুন লোকাল ট্রেন, কবে থেকে? রইল টাইমে টেবিল

এই পরিষেবাগুলি ১৫ জুন সোমবার থেকে কার্যকর হবে। পরিকাঠামোগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যাত্রীদের চাহিদা ও যাতায়াতের ধরন বিশদভাবে পর্যালোচনা করার পর ডিভিশন যাত্রী-কেন্দ্রিক এই উদ্যোগটি নিয়েছে।

Read Full Story

05:16 PM (IST) Jun 13

Ali Khamenei Burial - মৃত্যুর ১৩১ দিন পর সমাধিস্থ করা হচ্ছে আলি খামেনেইকে, কেন এত দেরিতে শেষকৃত্য

Ali Khamenei Burial: ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলি খামেনেই (Ali Khamenei)-কে অবশেষে সমাধিস্থ করার প্রস্তুতি শুরু করেছে তেহরান। দেশের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলি খামেনেইকে আগামী ৯ জুলাই সমাধিস্থ করা হবে বলে ঘোষণা করেছে ইরানের রাষ্ট্রীয় টিভি।

Read Full Story

04:15 PM (IST) Jun 13

FIFA World Cup 2026 - ট্রাম্পের দেশে বিশ্বকাপে খেলতে যাওয়া ইংল্যান্ড দলের জার্সি, বুট চুরি

FIFA World Cup 2026: বিশ্বকাপে চুরি! তাও আবার ফুটবলার, কোচদের। বিশ্বকাপ শুরুর মুখে বড়সড় সমস্যার মুখে পড়ল ইংল্যান্ড শিবির। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের আগেই দলের বিপুল পরিমাণ সরঞ্জাম চুরি যাওয়ার ঘটনা সামনে এসেছে।

Read Full Story

04:15 PM (IST) Jun 13

Trump Name - ট্রাম্পের নাম সরাতে আরও ১২ ঘণ্টা চাই! মার্কিন আদালতে জানাল কেনেডি সেন্টার

মার্কিন আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে ডোনাল্ড ট্রাম্পের নাম সরানোর কাজ শুরু হয়েছে। তীব্র ঝড়ের কারণে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করা যায়নি। তাই আরও ১২ ঘণ্টা সময় চেয়েছিল কর্তৃপক্ষ।

 

Read Full Story

04:02 PM (IST) Jun 13

West Bengal Politics - ED-CID'র জোড়া হানা, TMC'র অন্দরে বিদ্রোহ, কী বললেন লকেট

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঝড়। একদিকে পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে ইডির হানা, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চলছে বলে অভিযোগ। সব মিলিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেত্রী

 

Read Full Story

03:51 PM (IST) Jun 13

Indian Railways - জেনারেল টিকিটে AC বা স্লিপারে করে সফর, ধরা পড়লে কী হতে পারে জানেন?

Indian Railway Ticket News: রেলের নিয়ম অনুযায়ী, জেনারেল বা ওয়েটিং টিকিট নিয়ে রিজার্ভড কামরায় (স্লিপার/এসি) ওঠা যায় না। এই নিয়ম ভাঙলে যাত্রীদের ২৫০ থেকে ৪৪০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তবে বিশেষ পরিস্থিতিতে, সিট খালি থাকলে TTE-র কাছে টিকিট আপগ্রেড করার সুযোগ থাকে।

Read Full Story

03:42 PM (IST) Jun 13

'ছেলের মতো, ক্ষমা করা বাবার কর্তব্য', অভিষেক প্রসঙ্গে অবস্থান বদলালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

অভিষেককে ‘নিজের ছেলের মতো’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে ছেলের ভুলত্রুটি ক্ষমা করে দেওয়াই একজন বাবার কর্তব্য। তৃণমূলের অন্দরে ক্রমবর্ধমান মতপার্থক্যের খবরের মধ্যেই শনিবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "ও আমার ছেলের মতো। ছেলের সব ভুলত্রুটি ক্ষমা করে দেওয়াই বাবার কাজ।"

Read Full Story

03:31 PM (IST) Jun 13

Annapurna Bhandar - ১৫-১৭ জুন মিস করবেন না! অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনকারীদের জন্য বড় পদক্ষেপ রাজ্যের

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকার চালু করল বিশেষ জনকল্যাণ শিবির, চলবে ১৫-১৭ জুন। কীভাবে জানবেন আপনার এলাকার শিবিরের তারিখ, কবে থেকে মিলবে ৩০০০ টাকা— সব তথ্য জানুন এক ক্লিকে।

 

Read Full Story

02:42 PM (IST) Jun 13

Bharat Innovates - ফ্রান্সে মোদীর বড় উদ্যোগ, ২ দেশ সফরে প্রধানমন্ত্রীর কর্মসূচি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা দিয়েছেন। এই সফরে তিনি ফ্রান্সের নিস শহরে 'ভারত ইনোভেটস' অনুষ্ঠানের উদ্বোধন করবেন, জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং স্লোভাকিয়া সফর করবেন।

 

Read Full Story

02:17 PM (IST) Jun 13

Aroop Biswas - 'মেসিকে জড়িয়ে ধরে' চরম বিপাকে অরুপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তৃতীয় নোটিস, ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে হাজিরা

Aroop Biswas: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগে দুবার অরূপকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে পুলিশ। কিন্তু সেই দুবারই তিনি হাজিরা এড়িয়ে যান। তবে এবার মনে হয় আর পারবেন না। যদিও ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানিয়েছেন তিনি।

Read Full Story

01:45 PM (IST) Jun 13

TMC Crisis - সাংসদ-বিধায়করা বিদ্রোহী, তবু অভিষেকের মাথায় হাত মমতার— কী লুকিয়ে এর পেছনে?

MAMATA & ABHISHEK: বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূলে চরম ভাঙন। সাংসদ-বিধায়ক সকলের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবুও কেন 'ভাইপো'র বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? জানুন আসল কারণ।

 

Read Full Story

12:49 PM (IST) Jun 13

ভয়-হুমকির পরিবেশ তৈরি করছে বিজেপি - মমতা ব্যানার্জির বিরুদ্ধে FIR নিয়ে তোপ কুণাল ঘোষের

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR দায়ের হওয়া নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, রাজ্যে ভয় ও হুমকির পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। পাশাপাশি, বিদ্রোহী সাংসদদেরও একহাত নিয়েছেন তিনি।

 

Read Full Story

12:39 PM (IST) Jun 13

Electricity Price - কারেন্টের দাম এবার বাড়বে, সারচার্জ বৃদ্ধিতে অনুমতি রাজ্য সরকারের

PPAC হল এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো জ্বালানির দাম, বিদ্যুৎ কেনার দর এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যয়ের ওঠানামার কারণে বিদ্যুৎ সংগ্রহের খরচে যে পরিবর্তন আসে, তা গ্রাহকদের কাছ থেকে আদায় করতে পারে।

Read Full Story

12:03 PM (IST) Jun 13

Mamata Banerjee News - ধর্মতলার সভা থেকে উসকানিমূলক মন্তব্যের জের, জোড়া মামলায় ফের বিপাকে মমতা

Mamata Banerjee News: ক্ষমতা যেতেই অস্বস্তি ক্রমশ বাড়ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের তার নামে দায়ের হলো জোড়া মামলা। কে দায়ের করল মামলা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

11:50 AM (IST) Jun 13

Iran Nuclear Deal - তাহলে কি শেষ হল যুদ্ধ? পরমাণু অস্ত্র বানাবে না বলে পাকাপাকি প্রতিশ্রুতি দিল ইরান

নতুন পরমাণু চুক্তিতে চমকপ্রদ মন্তব্য! ইরান বরাবরের জন্য পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে বলে দাবি করলেন এক শীর্ষ মার্কিন কর্তা। কড়া যাচাই প্রক্রিয়া ও নিষেধাজ্ঞা শিথিলের শর্ত নিয়ে কী জানালেন তিনি? জানুন বিস্তারিত।

 

Read Full Story

11:42 AM (IST) Jun 13

AN-32 Crash - অবতরণের পরেই আগুন ভারতের বায়ুসেনার বিমানে, হতাহতের খবর নেই

শনিবার আসামের জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের পর ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ (AN-32) বিমানে আগুন ধরে যায় এবং সেটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক তথ্যানুযায়ী, বিমানটি অবতরণের পরই আগুন লাগার ঘটনাটি ঘটে, যার ফলে বিমানঘাঁটি চত্বরে তাৎক্ষণিক জরুরি অবস্থা জারি করা হয়।

Read Full Story

11:23 AM (IST) Jun 13

summer vacation - ফের গরমের ছুটি? বর্ষার মধ্যেও তাপমাত্রা চড়া, জল্পনা তুঙ্গে স্কুল খোলা নিয়ে

summer vacation: বর্ষা ঢুকলেও কমেনি গরমের দাপট! কলকাতা ও দক্ষিণবঙ্গের একাংশ এবং উত্তরবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা এখনও চড়া। ফের কি বাড়বে গরমের ছুটি, না কি আগের মতোই চলবে মর্নিং স্কুল? জেনে নিন বিস্তারিত।

 

Read Full Story

10:54 AM (IST) Jun 13

Kolkata Weather - ফিরছে দুর্যোগের মেঘ, সপ্তাহান্তে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা

WB Weather Alerts: সপ্তাহান্তে ফের ভিজতে চলেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া দফতরের তরফে জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ ও উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? জানুন বিশদে…

Read Full Story

10:50 AM (IST) Jun 13

কেন ভোররাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের তল্লাশি? ৫ ঘণ্টা ধরে চলল অভিযান

Abhishek Banerjee police raid: কালীঘাটের বাসভবনে আচমকা পুলিশি অভিযান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোর ৩টে নাগাদ কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশের বিশাল দল ঢোকে বাড়িতে, চলে টানা তল্লাশি। ছুটে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো ঘটনার বিস্তারিত জানুন।

 

Read Full Story

10:35 AM (IST) Jun 13

ED Raid Madan Mitra - ১২৫ টিরও বেশি বেআইনি চাকরি দিয়েছেন মদন? ঘুষ হিসাবে সোনা! পুরসভা দুর্নীতিতে বিস্ফোরক অভিযোগ ইডির

ED Raid Madan Mitra: কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা যাচ্ছে, মদন মিত্রর বিরুদ্ধে একাধিক পুরসভায় বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে। তিনি ঘুষও নিয়েছেন বলে খবর। সেই তদন্তেই শনিবার সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Read Full Story

10:25 AM (IST) Jun 13

Gold Price - সপ্তাহান্তে বেড়ে গেল সোনার দাম, দেখে নিন কোন শহরে কত টাকায় বিকোচ্ছে সোনা

সোনার দাম প্রতিদিন পরিবর্তন হচ্ছে এবং সম্প্রতি এটি উর্ধ্বমুখী। আজকের প্রতিবেদনে কলকাতা, দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন শহরে ২২ ও ২৪ ক্যারেট সোনার নতুন দামের তালিকা দেওয়া হয়েছে, যা গত কালের থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে।
Read Full Story

09:57 AM (IST) Jun 13

CID Summoned Kunal Ghosh - সই জালিয়াতিকাণ্ডে কুণাল ঘোষকে সিআইডি তলব, জোড়া অস্বস্তিতে অভিষেক

CID Summoned Kunal Ghosh: বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে এবার তদন্তে গতি বাড়ালো রাজ্য গোয়েন্দা সংস্থা। বেলেঘাটার তৃণমূল বিধায়ককে ভবানী ভবনে তলব। জেরা করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

09:45 AM (IST) Jun 13

বকেয়া DA নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, কী জানালেন সরকারি কর্মীদের জন্য

পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় খবর। বকেয়া DA নিয়ে প্রথমবার প্রতিক্রিয়া দিলেন নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ( Swapan Dasgupta DA)। রাজ্যের আর্থিক সংকট, কেন্দ্রের সাহায্যের আশা  নিয়ে নবান্নের বার্তা— বিস্তারিত জানুন।

Read Full Story

09:23 AM (IST) Jun 13

Vidyasagar Setu - রবিবার সকাল থেকে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি? রইল ট্রাফিক আপডেট

মেরামতির কাজের জন্য আগামী রবিবার, ১৪ জুন, সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স-এর তত্ত্বাবধানে এই কাজ হবে এবং কলকাতা পুলিশ বিকল্প পথের জন্য বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে।
Read Full Story

09:15 AM (IST) Jun 13

Annapurna Bhandar News - অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এবার নয়া বিজ্ঞপ্তি, পুরসভার নির্দেশ না মানলে পাবেন না ৩০০০ টাকা?

Annapurna Bhandar News: বেশিরভাগ মহিলারাই অনলাইনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ, অনলাইনে কাজটা তুলনামূলক কিছুটা সহজ। কয়েকটি ডকুমেন্ট আপলোড করলেই প্রসেস এগিয়ে যাচ্ছে। কিন্তু অফলাইনের ক্ষেত্রে বিষয়টা অনেকটাই আলাদা। একাধিক ডকুমেন্টকে একসঙ্গে করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হচ্ছে।

Read Full Story

09:03 AM (IST) Jun 13

ED On Madan Mitra Residence - মদনের একাধিক ঠিকানায় ইডি, নজরে কামারহাটি পুরসভার নিয়োগ দুর্নীতি

ED Raid At Madan Mitra Residence: কামারহাটির তৃণমূল বিধায়কের বাড়িতে সাতসকালে ইডির হানা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন মদন মিত্রের একাধিক ঠিকানায় ইডির অভিযান। কোথায় রয়েছেন তৃণমূলের এই বিধায়ক? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

08:29 AM (IST) Jun 13

T20 World Cup Prize Money: মহিলাদের টি-২০ বিশ্বকাপে টাকার ছড়াছড়ি, চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জানেন?

আইসিসি মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ (ICC Women's T20 World Cup) শনিবার, ১২ জুন থেকে শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় অনুযায়ী, রাত ১১টায় উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। গত বছর নিজেদের দেশে ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের পর, হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা দল তাদের প্রথম টি-২০ বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুত।

08:29 AM (IST) Jun 13

গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, তালা ভেঙে ঢুকল পুলিশ

গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছাল পুলিশ। সূত্রের খবর, বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়েছে শালবনি থানার পুলিশ। গিয়েছে মহিলা পুলিশকর্মীরাও।


More Trending News