কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
09:33 PM (IST) Jul 10
England vs India T20 Series: চলতি ইংল্যান্ড সফরে (India tour of England, 2026) টি-২০ সিরিজে চার ম্যাচ খেলে কোনও ম্যাচেই জয় পায়নি ভারতীয় দল। এই সিরিজে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। এর আগে আয়ারল্যান্ড সফরেও (India tour of Ireland, 2026) দুই ম্যাচের টি-২০ সিরিজে হেরে গিয়েছে ভারত। এই ব্যর্থতায় নড়েচড়ে বসেছে বিসিসিআই (BCCI)।
08:18 PM (IST) Jul 10
FIFA World Cup 2026 Controversy: এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন রেফারির সিদ্ধান্ত নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। একইসঙ্গে ফিফা শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণ এবং নির্দিষ্ট দলকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
07:17 PM (IST) Jul 10
Yuva Shakti Bharosa Card: অনলাইনে আবেদন করার পর প্রশাসনিক স্তরে প্রত্যেকের দেওয়া ডকুমেন্টস পুঙ্খানুপুঙ্খভাবে এবং খতিয়ে দেখে যাচাই করা হবে। যদি কোনও ভুল তথ্য পাওয়া যায়, তাহলে সেই আবেদন পত্রপাট বাতিল করা হবে। তাই যুবশক্তি ভরসা কার্ড পেতে গেলে যোগ্যতার মাপকাঠিও সঠিকভাবে জানতে হবে।
07:06 PM (IST) Jul 10
West Bengal Weather: আষাঢ়ের শেষবেলায় দিনভর বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। একটানা বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিললেও জলযন্ত্রণায় রীতিমতো বিপর্যস্ত জনজীবন। কবে থেকে কমবে বৃষ্টির পরিমাণ? কী বলছে হাওয়া অফিস? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
06:23 PM (IST) Jul 10
Baruipur Crime News: বারুইপুরের ঘটনা নিয়ে এবার সিআইডি-ফরেন্সিক টিম উপস্থিত ঘটনাস্থলে। নির্মাণ করা হবে ঘটনার পুণঃনির্মাণ। কী বলছে পুলিশ প্রশাসন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
05:56 PM (IST) Jul 10
School Holidays News: আমরা ভাবি, যত বেশি নম্বর, তত ভালো ছাত্র। কিন্তু একটি দেশ এই ধারণার ঠিক উল্টো পথে হেঁটে নিজেদের শিক্ষাব্যবস্থা চালায়। চলুন জেনে নেওয়া যাক, কোন সেই দেশ আর কী তার বিশেষত্ব। বছরে কতদিন স্কুলে যেতে হয় পড়ুয়াদের? জানুন বিশদে…
05:35 PM (IST) Jul 10
শুক্রবার সুপ্রিম কোর্টে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। একজন ব্যক্তি—যিনি নিজেই নিজের মামলা লড়ছিলেন (petitioner-in-person)—আদালতের কার্যক্রম চলাকালীন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তকে মৌখিকভাবে গালিগালাজ করেন এবং এজলাসে কাগজপত্র ছুড়ে ফেলেন। প্রধান বিচারপতি সূর্য কান্ত বেঞ্চের অংশ ছিলেন না।
05:12 PM (IST) Jul 10
মালদা জেলায় নকল পেট্রোল তৈরির একটি কারখানা ফাঁস হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। নকল পেট্রোল তৈরির প্রক্রিয়াটি ভয়াবহ। কেরোসিনের সঙ্গে হোয়াইট অয়েল এবং অন্যান্য রাসায়নিক মিশিয়ে এই নকল পেট্রোল তৈরি করা হচ্ছিল। তা বিক্রিও করা হচ্ছিল। এই পেট্রোল ব্যবহার করলে গাড়ির এবং ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হতে পারে।
05:04 PM (IST) Jul 10
WB Bank Holiday News: সপ্তাহের শেষে ভিড় কম থাকবে বলে ব্যাঙ্কে যাওয়ার চিন্তাভাবনা করছেন? জানেন শনিবার আদেও ব্যাঙ্ক খোলা থাকবে কীনা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি। আর জানুন ব্যাঙ্ক হলিডে-র আপডেট।
04:40 PM (IST) Jul 10
ওয়াশিংটন-তেহরান সমঝোতা ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই ইরানকে কড়া বার্তা দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়েছেন, "যুদ্ধ এখনও শেষ হয়নি" এবং তেল আভিভ সবরকম পরিস্থিতির জন্য তৈরি হচ্ছে।
04:31 PM (IST) Jul 10
Kolkata Metro TBM Durga: পাতালপথে ফের নজির গড়ল কলকাতা মেট্রো। শহরের মেট্রোর মুকুটে জুড়ল আরও একটি সাফল্যের পালক। কী হলো? ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের কাছে মাটি ফুঁড়ে বেরলো ‘দুর্গা’। তারপর কী হলো জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
04:13 PM (IST) Jul 10
Indian Railways:মোবাইল অ্যাপে ট্রেনের টিকিট কাটেন? এবার স্ক্রিনশট বা পিডিএফ নয়, শুধু অ্যাপের ডিজিটাল টিকিটই বৈধ! না মানলে জরিমানা, জানুন রেলের নতুন নিয়ম বিস্তারিত।
03:35 PM (IST) Jul 10
শুক্রবার অকল্যান্ডে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। দীর্ঘ চার দশক পর ভারতের কোনও প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফরে গেলেন। এই সফরকে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করেছেন মোদী।
03:35 PM (IST) Jul 10
Sheikh Hasina Controversy: কোটা বিরোধী আন্দোলন থেকে গণহত্যা। নিজের জীবন বিপদের মুখে পড়তেই এক কাপড়ে দেশ ছেড়েছিলেন তিনি। আশ্রয় নিয়েছিলেন ভারতে। এবার সেই শেখ হাসিনাই ফিরতে চাইছেন বাংলাদেশে। কবে ফিরবেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
03:19 PM (IST) Jul 10
৯ কোটি টাকা ঋণ সংক্রান্ত সাতটি মামলায় অভিনেতা রাজপাল যাদবকে আজ দিল্লি হাইকোর্ট প্রত্যেকটিতে তিন মাসের কারাদণ্ড দিয়েছে। বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা এই রায় ঘোষণা করেন এবং অভিনেতাকে নির্দেশ দেন যেন তিনি প্রতিটি মামলায় অভিযোগকারীকে ১.০৫ কোটি টাকা দেন।
03:01 PM (IST) Jul 10
Suvendu Adhikari Govt On Asha Workers: সরকার বদল হতেই মাইনা বেড়েছে রাজ্যের সমস্ত আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি দিদিমণি-সহায়িকাদের। তবে কবে থেকে সেই বর্ধিত বেতন ঢুকবে অ্যাকাউন্টে তা জানা না গেলেও, এবার সামনে আসলো বড় আপডেট। জানুন আরও বিশদে…
02:51 PM (IST) Jul 10
INDIA MONSOON: এল নিনোর আশঙ্কা সত্ত্বেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর গতি বেড়ে যাওয়ায় মাত্র এক সপ্তাহে দেশের বৃষ্টিপাতের ঘাটতি ৩৮% থেকে কমে দাঁড়াল ১৫%-এ। মুম্বাই, পুনে-সহ মহারাষ্ট্র জুড়ে রেকর্ড বর্ষণ, কী বলছেন আবহাওয়াবিদরা, জেনে নিন বিস্তারিত।
01:26 PM (IST) Jul 10
Stock Market Update: দিনের সর্বোচ্চ অবস্থান থেকে ১৭০ পয়েন্টেরও বেশি কমে আসার পর, নিফটি (Nifty) এখনও ২৪,০০০-এর নিচে অবস্থান করছে। অথচ সাপ্তাহিক ভিত্তিতে এই সূচকটির জন্য ২৪,০০০-এর উপরে অবস্থান ধরে রাখা বা ক্লোজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের শেষে ইতিবাচক অবস্থানে (বা 'গ্রিন জোনে') থাকতে হলে নিফটিকে ২৪,২৭০.৮৫-এর স্তর অতিক্রম করতে হবে।
01:18 PM (IST) Jul 10
কৃষকবন্ধু ভেরিফিকেশন ফর্মে কৃষকের তথ্যের পাশাপাশি কৃষক বন্ধু আইডি নম্বর (Krishak Bondhu Id / KB Id No) উল্লেখ করতে হবে। চলুন দেখে নেওয়া যাক, কীভাবে মোবাইল ফোন দিয়েই খুব সহজে অনলাইনে Krishak Bandhu ID নম্বর বের করবেন।
12:26 PM (IST) Jul 10
অস্ট্রেলিয়া সফরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের সংবাদমাধ্যমের শিরোনামে। তাঁকে 'মিস্টার ইন্ডিয়া' আখ্যা দেওয়া থেকে শুরু করে বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর—এই সফরকে ঘিরে অস্ট্রেলিয়ায় রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে।
12:25 PM (IST) Jul 10
'ডিজে মন্তব্য' (DJ remark) মামলায় কণ্ঠস্বরের নমুনা (voice sample) দেওয়া থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানিতে শুক্রবার কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে। আদালত উল্লেখ করে যে, তাঁকে দেওয়া অন্তর্বর্তীকালীন সুরক্ষার নির্দেশটি স্পষ্টভাবে তদন্তে সহযোগিতার শর্তসাপেক্ষ ছিল।
12:00 PM (IST) Jul 10
West Bengal Census: জনগণনা ২০২৭-এর কাজে শিক্ষকদের অংশগ্রহণ বাধ্যতামূলক, অনীহা দেখালে জরিমানা ও জেলের হুঁশিয়ারি। কলকাতা পুরনিগমের চিঠিতে কী নির্দেশ, জেনে নিন।
11:42 AM (IST) Jul 10
নারী সুরক্ষার বার্তা নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল। শুভেন্দু অধিকারীর সরকার সেই সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে। তবে, এবারের এই রদবদলে রাজ্য সরকার নারী ক্ষমতায়নের বার্তাও দিয়েছে। অনেক দিন পর কলকাতার দুটি থানায় মহিলা পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে। গত ১৫ বছরে মহিলা পুলিশ অফিসারদের শুধুমাত্র মহিলা থানাতেই দেখা গিয়েছিল।
11:27 AM (IST) Jul 10
হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণের যে দাবি ইরান করেছিল, তা সরাসরি খারিজ করে দিয়েছে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের এই দাবি সত্যি নয়। বরং তারা নিজেরাই বহু বাণিজ্যিক জাহাজকে সুরক্ষিতভাবে ওই জলপথ পার হতে সাহায্য করেছে।
10:59 AM (IST) Jul 10
রাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হওয়া টানা বৃষ্টি শুক্রবারও অব্যাহত। পূর্বাভাস অনুযায়ী যা সোমবার পর্যন্ত চলবে। বর্ষার অক্ষরেখা ও বাংলাদেশে সক্রিয় একটি ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে।
10:52 AM (IST) Jul 10
অন্ধ্রপ্রদেশের কডাপা জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু হয়েছে এবং আরও চারজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ২০২২ সালের পর থেকে রাজ্যে কোভিডে মৃত্যুর এই ঘটনাগুলোই প্রথম। প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটে ২৮ জুন ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে (সিএমসি)।
10:49 AM (IST) Jul 10
বহুদিন ধরে শোনা যেত "দিনে ১ পেগ রেড ওয়াইন হার্টের জন্য ভালো"। কিন্তু ২০২৬-এর নতুন বড় গবেষণা বলছে উল্টো কথা। এমনকি প্রতিদিন ১ পেগও ক্যান্সার, হার্ট ডিজিজ আর অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায়। কোনো "নিরাপদ" মাত্রা নেই বলেই দাবি করছেন গবেষকরা।
10:42 AM (IST) Jul 10
10:12 AM (IST) Jul 10
অমরনাথ মন্দিরে রেকর্ড সংখ্যক ভক্তের সমাগমের মধ্যেই প্রাকৃতিকভাবে গঠিত বরফের লিঙ্গ—যা 'বাবা বরফানি' নামেও পরিচিত—তার ৯০ শতাংশেরও বেশি গলে গেছে।
10:03 AM (IST) Jul 10
প্রবেশনারি অফিসার পদে নিয়োগ করা হবে। এমনকি এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। এখানে আবেদন শুরু হয়েছে ১ জুলাই থেকে এবং আবেদন করা যাবে আগামী ২১ জুলাই পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন সেরে নিন।
09:54 AM (IST) Jul 10
09:45 AM (IST) Jul 10
নারী ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের গত ৮ জুলাই তারিখের একটি বিশেষ বৈঠকের পর প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, নির্দিষ্ট কিছু পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না।
09:33 AM (IST) Jul 10
PAN Card: প্যান কার্ডে নামের বানান, জন্মতারিখ বা ব্যাঙ্ক লিঙ্কে ভুল থাকলে আটকে যেতে পারে আয়কর রিটার্ন ও ট্যাক্স রিফান্ড। জেনে নিন সমাধানের উপায়, আয়কর জমার আগেই।
09:22 AM (IST) Jul 10
ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। ভূমিধসের মতো বিপদ এড়াতে সরকার অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
09:19 AM (IST) Jul 10
09:14 AM (IST) Jul 10