Published : Sep 10, 2026, 08:35 AM ISTUpdated : Sep 10, 2026, 10:21 PM IST

Ajker Bangla News Live: Caribbean Premier League - ৪৭ বছর বয়সে ৫ উইকেট, টি-২০ ক্রিকেটে ইতিহাস ইমরান তাহিরের

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Caribbean Premier League

10:21 PM (IST) Sep 10

Caribbean Premier League - ৪৭ বছর বয়সে ৫ উইকেট, টি-২০ ক্রিকেটে ইতিহাস ইমরান তাহিরের

Imran Tahir: দক্ষিণ আফ্রিকার (South Africa) জাতীয় দলের প্রাক্তন লেগ-স্পিনার ইমরান তাহির এখনও টি-২০ ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (Caribbean Premier League) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের (Guyana Amazon Warriors) হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন ইমরান।

Read Full Story

09:56 PM (IST) Sep 10

Prasanta Barman - 'যাকে পুলিশ পাচ্ছে না সে সরকারি কোষাগার থেকে বেতন পাচ্ছে কী করে?' প্রশ্ন বিচারপতির

Prasanta barman: প্রশান্ত বর্মণ কোথায়, তা নিয়ে প্রশ্নের মধ্যেই প্রতি মাসে কীভাবে সরকারি কোষাগার থেকে বেতন পাচ্ছেন? হাই কোর্টে রাজ্য ও CID-কে তীব্র প্রশ্ন বিচারপতির।

Read Full Story

09:04 PM (IST) Sep 10

Mohun Bagan Super Giant - প্রথমার্ধেই ৫ গোল, কলকাতা লিগে জয়ে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট

Calcutta Football League 2026: দীর্ঘদিন পর কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হতে মরিয়া হয়ে উঠেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই কারণেই কলকাতা লিগের ম্যাচেও সিনিয়র ফুটবলারদের খেলানো হচ্ছে। বৃহস্পতিবার কোল ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচে সিনিয়র ফুটবলারদের খেলানোর সুফল পাওয়া গেল।

Read Full Story

09:03 PM (IST) Sep 10

BRICS Summit 2026 - শুধু কূটনীতি নয়, মিডিয়া কিটে বিহারের ছাতু-ওড়িশার কফি, 'ইন্ডিয়া স্টোরি' শোনাচ্ছে ব্রিকস

নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলনের আগে সাংবাদিকদের দেওয়া মিডিয়া কিট সাড়া ফেলেছে। বিহারের ছাতু, ওড়িশার কফি থেকে শুরু করে গুজরাটের হস্তশিল্প—এই কিটের মাধ্যমে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার এক অভিনব উদ্যোগ নিয়েছে বিদেশ মন্ত্রক।

Read Full Story

08:38 PM (IST) Sep 10

BRICS Summit - ২১ দেশের নেতা, শতাধিক নিরাপত্তা-গতিবিধি— ব্রিকস সম্মেলনে দিল্লির যানজট আসলে কতটা যুক্তিসঙ্গত?

BRICS Summit 2026 Traffic Disruptions: ব্রিকস সম্মেলন উপলক্ষে দিল্লিতে যানজট নিয়ে ক্ষোভের মাঝেই উঠে এল আসল প্রেক্ষাপট। ১১টি সদস্য ও ১০টি পার্টনার দেশের নেতাদের নিরাপত্তা সামলাতে কতটা বিশাল আয়োজন প্রয়োজন, জানুন বিস্তারিত।

Read Full Story

08:20 PM (IST) Sep 10

Hindu Temples - কামাখ্যা-তারাপীঠ থেকে পুরী! হিন্দু রীতি মেনেই এই মন্দিরগুলিতে মাছ-মাংস-মদ নিবেদন, জানুন ইতিহাস

Hindu Temple Non Veg Food: কামাখ্যা, তারাপীঠ, কালীঘাট থেকে কাল ভৈরব—ভারতের কোন কোন মন্দিরে মাছ, মাংস বা মদ নিবেদনের রীতি রয়েছে? জানুন ধর্মীয় ঐতিহ্যের চমকপ্রদ তথ্য। বৈষ্ণবদের আরাধ্য জগন্নাথ মন্দিরেও এক দেবীর প্রসাদের নিয়ম পুরো আলাদা।

Read Full Story

08:19 PM (IST) Sep 10

Asian Games 2026 - ছিটকে গেলেন হর্ষিত রানা, এশিয়ান গেমসের আগে ফিট ঘোষিত জসপ্রীত বুমরা

Asian Games 2026 News: আগামী সপ্তাহে শুরু হতে চলেছে ২০-তম এশিয়ান গেমস। এবারও পুরুষ ও মহিলা ক্রিকেটে সোনা জয়ের লক্ষ্যে ভারত। এশিয়ান গেমসের আগে অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) ফিট হয়ে ওঠা ভারতের পুরুষ দলের পক্ষে আশার বিষয়।

Read Full Story

07:35 PM (IST) Sep 10

Bank Strike - কাল থেকে টানা ৩ দিন বন্ধ ব্যাঙ্ক! ছুটি বৃদ্ধির দাবিতে ধর্মঘটে ব্যাহত হতে পারে ATM পরিষেবা

Bank Strike: ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। সরকারি-বেসরকারি ব্যাঙ্কে পরিষেবা কতটা ব্যাহত হবে, ATM চলবে কি না এবং সেপ্টেম্বরে ফের ধর্মঘটের সম্ভাবনা জানুন।

Read Full Story

07:27 PM (IST) Sep 10

DA Arrears - বকেয়া ডিএ ৬ সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে কর্মচারীদের, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের দায়ের করা আটটি পৃথক রিট পিটিশন সর্বসম্মতিক্রমে নিষ্পত্তি করেছে। এই পিটিশনগুলিতে তাঁরা ১ জুলাই, ২০২২ থেকে তাঁদের বকেয়া মহার্ঘ ভাতার কিস্তি ও পাওনা পরিশোধের দাবি জানিয়েছিলেন।

Read Full Story

07:02 PM (IST) Sep 10

India vs Pakistan - পাকিস্তানকে ১৯ গোল, মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকি সেমি-ফাইনালে ভারত

Women's Junior Asia Cup 2026: সম্প্রতি যে কোনও পর্যায়ের খেলাতেই পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ভারতীয় দলের দাপট দেখা যাচ্ছে। তবে বৃহস্পতিবার মহিলাদের জুনিয়র এশিয়া কাপে ভারতীয় হকি দল যে পারফরম্যান্স দেখাল, তা অভাবনীয়। এই জয়ে সারা দেশের ক্রীড়ামহল উচ্ছ্বসিত।

Read Full Story

06:49 PM (IST) Sep 10

Modi Birthday - মোদীর জন্মদিনে ২১ দিনের কর্মসূচি শুভেন্দু সরকারের, ১৭ সেপ্টেম্বর থেকে কী কী আয়োজন?

Modi Birthday 25 Years Public Life Celebration: দুর্গাপুজোর আগে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে একাধিক বড় কর্মসূচি। কোন দিন কী আয়োজন, রইল সম্পূর্ণ তালিকা ও বিস্তারিত আপডেট।

Read Full Story

06:33 PM (IST) Sep 10

Supreme Court - CJP বিক্ষোভে যুক্ত ১৪ বছরের কিশোরীকে হুমকি, কড়া অবস্থান নিল শীর্ষ আদালত

CJP বিক্ষোভের সঙ্গে যুক্ত এক ১৪ বছরের কিশোরীকে ভয় দেখানোর ঘটনায় কড়া মনোভাব দেখাল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, কোনও অভিযোগকারীকে এভাবে ভয় দেখানো যায় না। উত্তরপ্রদেশ ও দিল্লি পুলিশের থেকে স্ট্যাটাস রিপোর্ট তলব করার পাশাপাশি ওই কিশোরী ও তার পরিবারকে সুরক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Read Full Story

06:27 PM (IST) Sep 10

Suicide Prevention - সুশান্ত থেকে জিয়া, যে তারকারা স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন মৃত্যুর পথ

আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এই দিনে আমরা সেই সব প্রতিভাবান অভিনেতাদের স্মরণ করছি, যাঁদের অকালমৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সুশান্ত সিং রাজপুত থেকে জিয়া খান, তালিকায় রয়েছেন অনেকেই।
Read Full Story

06:25 PM (IST) Sep 10

BRICS Summit - ৭ বছর পর ভারতে আসছেন শি জিনপিং, যোগ দেবেন ব্রিকস সম্মেলনে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। চীনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া এই খবর জানিয়েছে। ভারত ও চীনের মধ্যে বহু বছরের উত্তেজনার পর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে জিনপিংয়ের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Read Full Story

06:17 PM (IST) Sep 10

‘Non Committal’ লেখা টি-শার্টে রোহিত শর্মা, আগরকরকে কি পাল্টা জবাব? ভাইরাল ভিডিও

ক্রিকেট মাঠে ব্যাট হাতে যেমন নজর কাড়েন, তেমনই মজার স্বভাবের জন্যও অনুরাগীদের পছন্দের রোহিত শর্মা। এবার ব্যাট নয়, তাঁর একটি টি-শার্ট ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। টি-শার্টে লেখা ছিল ‘Non Committal’। আর এই শব্দ দেখেই ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের পুরনো মন্তব্যের কথা মনে পড়ে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের।

Read Full Story

06:04 PM (IST) Sep 10

নিউমার্কেটের হোটেলে হাত-পা বাঁধা ছাত্রী, ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি সাইবার অপরাধীদের

Howrah Student Kidnap: হাওড়া থেকে কিডন্যাপ হওয়া ছাত্রীকে উদ্ধার করল পুলিশ। নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে সাইবার প্রতারণা চক্রের হাত থেকে উদ্ধার হল কিশোরী, অভিযুক্তরা পলাতক।

Read Full Story

05:54 PM (IST) Sep 10

Duleep Trophy Final - দক্ষিণাঞ্চলকে সুযোগই দিলেন না ঈশান, দলীপ ট্রফি চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল

Duleep Trophy 2026 Final: এবারের দলীপ ট্রফি ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে (East Zone vs South Zone) অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হল পূর্বাঞ্চল। ফাইনালে সেরা পারফরম্যান্স দেখালেন পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষান (Ishan Kishan)।

Read Full Story

05:24 PM (IST) Sep 10

8th Pay Commission - ৩% থেকে বেড়ে ইনক্রিমেন্ট হতে পারে ৭%, ফিটমেন্ট ফ্যাক্টর ছাড়াই বেতন ডাবল হবে কত বছরে?

8th Pay Commission: ৮ম বেতন কমিশনে বার্ষিক ইনক্রিমেন্ট ৩ শতাংশ থেকে বেড়ে হতে পারে ৭ শতাংশ! ফিটমেন্ট ফ্যাক্টর ছাড়াই কত বছরে বেতন ডাবল হবে, জানুন সম্পূর্ণ হিসেব।

Read Full Story

04:39 PM (IST) Sep 10

Chinmoy Krishna Das - প্রয়াত মা, ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় কৃষ্ণ দাসের

Chinmoy Krishna Das: বাংলাদেশের (Bangladesh) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি এখনও কারাবন্দি। তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়নি। তবে তাঁর মা প্রয়াত হওয়ায় কয়েক ঘণ্টার জন্য কারাগার থেকে ছাড়া হল।

Read Full Story

04:24 PM (IST) Sep 10

BRICS Summit 2026 - ব্রিকস সম্মেলনে কড়া নিরাপত্তা, অ্যান্টি-ড্রোন সিস্টেম থেকে অ্যান্টি এয়ারক্রাফট গান

দিল্লিতে ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিদেশি অতিথি এবং ভিভিআইপিদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অ্যান্টি-ড্রোন সিস্টেম, অ্যান্টি-এয়ারক্রাফট গান, স্নাইপার এবং অ্যান্টি-সাবোটাজ টিম। আগামী কয়েক দিন নয়াদিল্লির উঁচু ভবনগুলিতে কমান্ডোদের মোতায়েন থাকতে দেখা যাবে।

Read Full Story

04:22 PM (IST) Sep 10

Nabanna Salary & DA - পুজোর আগেই সরকারি কর্মীদের পকেটে বেতনের সঙ্গে বাড়তি ডিএ! রইল পুরো হিসেব

SALARY + DA: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! অক্টোবর মাসে বেতনের সঙ্গেই মিলবে ৩৮ শতাংশ হারে বর্ধিত DA। জেনে নিন কার কত টাকা বাড়বে, কবে ঢুকবে অ্যাকাউন্টে।

Read Full Story

03:45 PM (IST) Sep 10

স্মার্টফোনের কভারে পেঁয়াজ রাখলে ঠান্ডা হয় ফোন? ভাইরাল টোটকা নিয়ে বিজ্ঞান কী বলছে?

স্মার্টফোন গরম হলে সেটি ঠান্ডা করতে নানা টোটকার কথা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারই মধ্যে একটি দাবি হল, ফোনের পাশে বা কভারের পিছনে পেঁয়াজ রাখলে নাকি ফোনের তাপ কমে যায়। কিন্তু এই দাবির কি কোনও বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে? নাকি এটি শুধুই ভাইরাল একটি টোটকা?

Read Full Story

03:39 PM (IST) Sep 10

East Bengal FC - প্রাক্তন কোচকে নিয়ে হঠাৎই নতুন বিতর্ক, কড়া বার্তা ইস্টবেঙ্গলের

Óscar Bruzón: ইস্টবেঙ্গলের (East Bengal FC) পুরুষ ফুটবল দলের প্রাক্তন প্রধান কোচ অস্কার ব্রুজোঁ দলকে সাফল্য এনে দিয়েছেন। তবে তিনি কলকাতায় থাকাকালীন একাধিকবার বিতর্কেও জড়িয়ে পড়েন। ইস্টবেঙ্গল ছাড়ার পরেও এই স্প্যানিশ কোচকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে কড়া বার্তা দিল ইস্টবেঙ্গল ক্লাব।

Read Full Story

02:13 PM (IST) Sep 10

President Trump - রিপাবলিকানদের ভোটে জেতালে দেশের সবাইকে ৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা ট্রাম্পের

President Trump: ইরান যুদ্ধে নাজেহাল অবস্থা, দাবি করেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে না পারা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নানা ইস্যুতে দেশবাসীর একটা বড় অংশের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। Trump 5000 Dollar Dividend

Read Full Story

01:48 PM (IST) Sep 10

Ilish - এই সাইজের ইলিশ মাছই সবচেয়ে সুস্বাদু হয়, বাজারে যাওয়ার আগে জানুন

বর্ষা হোক বা ইলিশের মরশুম—পাতে ইলিশ থাকলে বাঙালির আর কিছু চাই না। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ থেকে শুরু করে ইলিশ ভাজা—যে পদই হোক, এই মাছের স্বাদ আলাদা।

Read Full Story

01:07 PM (IST) Sep 10

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের অনুমতি, তবে মিছিল নয়! দেওয়া হল একাধিক শর্ত

হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে। সভা করা গেলেও কোনও মিছিল করা যাবে না। কর্মসূচির সময়সীমা, জমায়েতের সংখ্যা-সহ একাধিক শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী শুক্রবার ১১ সেপ্টেম্বর শ্রীরামপুরের মাহেশে কর্মসূচির পরিকল্পনা করেছে কালীঘাট তৃণমূল।

Read Full Story

01:00 PM (IST) Sep 10

Gold Price Today Kolkata - লক্ষ্মীবার একলাফে বাড়ল সোনার দাম!২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: লক্ষ্মীবারে এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম। মধ্যবিত্তের পকেটে আরও পড়ল টান! ২৪ সেপ্টেম্বর কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

12:40 PM (IST) Sep 10

Worlds Hottest Month August - পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গরম আগস্ট! ২০২৬-এ ভাঙল উষ্ণতার সব রেকর্ড

Worlds Hottest Month August: আরও উত্তপ্ত পৃথিবী! উষ্ণায়নের গ্রাসে অগ্নিগর্ভ বিশ্ব। উষ্ণতার সব রেকর্ড ভেঙে দিল ২০২৬ সালের অগাস্ট। মানব ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে চলতি বছরের অগাস্ট মাস নজির গড়ল পৃথিবীর সর্বকালের উত্তপ্ততম মাস হিসেবে।

Read Full Story

12:00 PM (IST) Sep 10

Weather Update - বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, এসব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, পুজোয় আগে কি বন্যা?

বর্ষা বিদায়ের আগে ফের বড়সড় বদল বাংলার আবহাওয়ায়। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ। এর জেরে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Read Full Story

11:52 AM (IST) Sep 10

Naval Partnership - ভারত-অস্ট্রেলিয়া নৌসেনার সম্পর্ক আরও মজবুত, সিডনিতে গুরুত্বপূর্ণ বৈঠক

ভারতের নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন সিডনিতে অস্ট্রেলিয়ার ফ্লিট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল অনিতা উইলিয়ামসের সঙ্গে দেখা করেছেন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের নৌসেনার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও একসঙ্গে কাজ করার সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
Read Full Story

11:29 AM (IST) Sep 10

গালওয়ান সংঘাতের পর প্রথম, ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদী-জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন। ২০২০ সালের প্রাণঘাতী গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর এটিই হবে দুই নেতার মধ্যে প্রথম মুখোমুখি দ্বিপাক্ষিক আলোচনা। এই প্রস্তাবিত বৈঠকটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে আশা করা হচ্ছে।

Read Full Story

11:06 AM (IST) Sep 10

US Midterm Election - জিতলে প্রত্যেক আমেরিকানকে ৫০০০ ডলার! ট্রাম্পের বিরাট ঘোষণা

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের মন জিততে বড়সড় প্রতিশ্রুতি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা করেছেন, রিপাবলিকানরা জিতলে দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫০০০ ডলার করে দেওয়া হবে।
Read Full Story

11:04 AM (IST) Sep 10

8th Pay Commission - চেন্নাই বৈঠকে কীসের ইঙ্গিত মিলল? জানুন চেন্নাই জিপিও পেনশনার্স ফোরামের ৫ প্রধান দাবি

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন চেন্নাইতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেছে, যেখানে কর্মচারী ও পেনশনভোগী ইউনিয়নগুলো তাদের দাবি পেশ করে। কমিশনের চূড়ান্ত প্রতিবেদন ২০২৭ সালের মে-জুন মাসের মধ্যে জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

Read Full Story

10:59 AM (IST) Sep 10

হু হু করে ডুববে কলকাতা? শহরের নিচু এলাকাগুলো চলে যাবে জলের তলায়! IPCC রিপোর্টে বড় সতর্কতা

নেপালের ভয়াবহ বন্যার পর কলকাতাতেও কি একই ধরনের বিপর্যয় হতে পারে? তিলোত্তমার অপেক্ষাকৃত নিচু এলাকাগুলো কি পুরোপুরি চলে যেতে পারে জলের তলায়! কারণ কলকাতা সম্পূর্ণ বিপদমুক্ত নয়। কী হতে চলেছে? তাহলে কি হু হু করে ডুববে কলকাতা?

Read Full Story

10:16 AM (IST) Sep 10

Saima Wazed - বিশ্ব স্বাস্থ্য সংস্থাতেও দুর্নীতি, অভিযোগে বিদ্ধ আঞ্চলিক অধিকর্তার পদ ছাড়লেন হাসিনার কন্যা

Saima Wazed: বাংলাদেশের কুর্সি থেকে হাসিনা বিদায় হতেই একের পর এক ঘা নেমেই চলেছে তার পরিবারে। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে সরে দাঁড়ালেন হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। কেন তিনি পদত্যাগ করলেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

09:43 AM (IST) Sep 10

Jadavpur University - যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার-ফিনান্স অফিসার পদে অন্তর্বর্তী নিয়োগ, নির্দেশ রাজ্যপালের

Jadavpur University: এসএফআই ও এভিবিপি অশান্তির আবহের মধ্যেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার-ফিনান্স অফিসার পদে অন্তর্বর্তী নিয়োগের নির্দেশ রাজ্যপাল আর এন রবির। কাদের এই দুই পদে নিয়োগ করা হচ্ছে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

09:41 AM (IST) Sep 10

Mamata Banerjee - নন্দীগ্রাম থেকেই কামব্যাক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ঋতব্রতদের সঙ্গে TMC প্রতীক লড়াইয়ে নয়া মোড়

NANDIGRAM BYPOLL: নন্দীগ্রাম উপনির্বাচনে কি ফের লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়? TMC-র প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই বড় আপডেট, কী সিদ্ধান্ত হবে জানুন।

Read Full Story

08:57 AM (IST) Sep 10

Supreme Court - কয়েক কোটি টাকার জালিয়াতি, সুমিত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি রাজ্যের

Supreme Court: জমি দুর্নীতি মামলায় বিপাকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। কী বলছে সুপ্রিম কোর্ট? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

More Trending News