LIVE NOW
Published : Jul 12, 2026, 08:46 AM ISTUpdated : Jul 12, 2026, 11:28 PM IST

Ajker Bangla News Live: Brendon McCullum - বাজবলের দিন শেষ, ইংল্যান্ডের টেস্ট দল থেকে সরানো হল ম্যাকালামকে

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Ben Stokes and Brendon McCullum

11:28 PM (IST) Jul 12

Brendon McCullum - বাজবলের দিন শেষ, ইংল্যান্ডের টেস্ট দল থেকে সরানো হল ম্যাকালামকে

Brendon McCullum sacked: বেন স্টোকস (Ben Stokes) ও ব্রেন্ডন ম্যাকালাম মিলে টেস্ট ক্রিকেটে বাজবল (Bazball) চালু করেছিলেন। এই জুটি টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডকে (England) সাফল্য এনে দিয়েছিল। কিন্তু স্টোকস অবসর ঘোষণা করার পরেই ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব হারালেন ম্যাকালাম।

Read Full Story

10:02 PM (IST) Jul 12

Annapurna Yojana - ৩০০০ টাকা কবে মিলবে? টাকা বিতরণ নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Suvendu on Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিভ্রান্তির মাঝে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ্য প্রাপকদের আশ্বস্ত করে জানালেন বড় বার্তা। স্বাস্থ্যবিমা নিয়েও এল বড় ঘোষণা।

Read Full Story

09:20 PM (IST) Jul 12

Shankudeb Panda Marriage - গঙ্গার বুকে সাত পাকে বাঁধা শঙ্কুদেব পণ্ডা, সাংবাদিককেই জীবনসঙ্গী করলেন বিজেপি নেতা

গঙ্গাবক্ষে ঘটা করে বিয়ে সারলেন বিজেপি নেতা তথা পরিচালক শঙ্কুদেব পণ্ডা। বহু জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন এক সাংবাদিককে। রইল বিয়ের সব ছবি ও আপডেট।

Read Full Story

08:58 PM (IST) Jul 12

Yastika Bhatia - প্রথম মহিলা হিসেবে লর্ডস টেস্টে শতরান, ইতিহাসে ইয়াস্তিকা ভাটিয়া

England Women vs India Women One-off Test: ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দল যখন ইংল্যান্ড সফরে (India tour of England, 2026) টি-২০ সিরিজে কোনও ম্যাচই জিততে না পেরে লজ্জা উপহার দিল, তখন সিনিয়র মহিলা ক্রিকেট দল লর্ডস (Lord's) টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। বড় কোনও অঘটন ছাড়া এই ম্যাচে ভারতের জয় নিশ্চিত।

Read Full Story

08:42 PM (IST) Jul 12

Badrinath Dham - রাম মন্দিরের পরে এবার বদ্রীনাথ ধামের প্রণামী চুরি? সোনা-রূপা থেকে শালগ্রাম শিলাও গায়েব

Badrinath Dham Donation: বদ্রীনাথ ধামের দানের টাকা নয়ছয়ের অভিযোগে তদন্তে নেমেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। সিসিটিভি ফুটেজে মন্দির কমিটির এক সাসপেন্ড হওয়া কর্মীকে সন্দেহজনকভাবে টাকা সরাতে দেখা গেছে বলে পুলিশের দাবি। অভিযুক্তের কল রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে।

Read Full Story

08:06 PM (IST) Jul 12

খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ! বাড়িতে ডেকে ছাত্রীকে মাদক খাইয়ে নির্যাতনের অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক

খাস কলকাতার লেক টাউনে এক ছাত্রীকে বাড়িতে ডেকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ চালাচ্ছেন।

Read Full Story

07:24 PM (IST) Jul 12

Zero FIR - জিরো FIR নিয়ে কড়া পুলিশ, জিরো FIR কী? সাধারণ FIR-র থেকে কোথায় আলাদা জানুন

ভারতীয় আইনশৃঙ্খলা ব্যবস্থায় এফআইআর নথিভুক্ত করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। থানায় এফআইআর নথিভুক্ত হওয়ার পরেই যে কোনও অপরাধের তদন্ত শুরু হয়।

Read Full Story

07:12 PM (IST) Jul 12

DA CASE - সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি কবে? ৫০% বকেয়া নিয়ে কর্মী সংগঠনের চরম হুঁশিয়ারি

DA Case: পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী ২২ বা ২৩ জুলাই সুপ্রিম কোর্টে। বকেয়ার ৫০% নির্দিষ্ট সময়ে না মেটালে আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি দিয়েছে কর্মী সংগঠন, রাজ্যকে পেশ করতে হবে ‘স্টেটাস রিপোর্ট’ও।

Read Full Story

07:07 PM (IST) Jul 12

East Bengal FC - জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে সহজ জয়, কলকাতা ফুটবল লিগে শুভ সূচনা ইস্টবেঙ্গলের

Calcutta Football League 2026: বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) নিয়ে উত্তেজনা-উদ্দীপনার মধ্যেই রবিবার শুরু হয়ে গেল কলকাতা ফুটবল লিগ ২০২৬। কলকাতা লিগের সফলতম দল ইস্টবেঙ্গল নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফের (East Bengal FC vs George Telegraph) বিরুদ্ধে সহজ জয় পেল।

Read Full Story

06:34 PM (IST) Jul 12

Nepal Agit - কাঠমান্ডুতে বাইক আরোহীর আত্মাহুতি, বালেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশই বাড়ছে

কাঠমান্ডুতে মেট্রোপলিটন পুলিশের জরিমানার জেরে ২৫ বছরের এক যুবকের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা। এই ঘটনায় বালেন শাহের নেতৃত্বাধীন নগর প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। নেপালের সংসদেও এ নিয়ে তোলপাড় চলছে এবং সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে।

Read Full Story

06:27 PM (IST) Jul 12

​3 Pin Plug - ৩-পিন প্লাগের একটি পিন কেন বড় ও মোটা হয়? অনেক শিক্ষিত মানুষই জানেন না কারণ!

৩-পিন প্লাগের একটি পিন কেন বড়, লম্বা ও মোটা হয়? অনেকেই কিন্তু এই প্রশ্নের উত্তর ভুল দেবেন। কারণ অনেক শিক্ষিত মানুষই জানেন না যে এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ।

Read Full Story

06:12 PM (IST) Jul 12

Heavy Rain Alert - উত্তর থেকে দক্ষিণ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বন্যার আশঙ্কা এসব জেলায়

অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের কারণে আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় এক বা দুই স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭–২০ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে।

Read Full Story

05:52 PM (IST) Jul 12

Hormuz Strait - একতরফা চুক্তির দিন শেষ! হরমুজে হানার পর আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালীতে আমেরিকার সঙ্গে পাল্টাপাল্টি হামলার পর ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, 'একতরফা চুক্তির দিন শেষ' এবং আমেরিকাকে এর ফল ভুগতে হবে। আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

Read Full Story

05:34 PM (IST) Jul 12

Byrathi Suresh - 'খুচরো নেই? বাস থেকে নেমে যান,' পরিবহণ মন্ত্রীকে বলে দিলেন বাস কন্ডাক্টর

Karnataka Transport Minister Byrathi Suresh: বেঙ্গালুরুতে (Bengaluru) অটো রিকশার ভাড়া নিয়ে যাত্রীদের কাছ থেকে বহু অভিযোগ পেয়ে আগাম কোনও ঘোষণা ছাড়াই পরিস্থিতি খতিয়ে দেখতে নিজে বাসে ওঠেন কর্ণাটকের পরিবহণ মন্ত্রী বাইরাথি সুরেশ। সেখানে তাঁকে বিড়ম্বনার মুখে পড়তে হল।

Read Full Story

05:21 PM (IST) Jul 12

Voter List - ফর্ম ৬-এ নতুন বিভাগ! বাবা-মায়ের SIR তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম তোলা যাবে না?

Voter List Form 6: ভোটার তালিকায় নাম তোলার ফর্ম ৬-এ যুক্ত হল নতুন বিভাগ, চাওয়া হচ্ছে বাবা-মায়ের এসআইআর তথ্য। তথ্য না দিলে আটকে যাচ্ছে আবেদন। জানুন পুরো বিষয়টি।

Read Full Story

05:21 PM (IST) Jul 12

৩৫ বছর আগে ১০০০ টাকা ধার, পুরনো বন্ধুকে খুঁজে বের করে ২৫,০০০ টাকা দিলেন এই ব্যক্তি

সৌদি আরবে এক বন্ধুর কাছ থেকে সামান্য কিছু টাকা ধার নেওয়ার তিন দশকেরও বেশি সময় পর কেরালার এক ব্যক্তি কেবল অস্পষ্ট স্মৃতি আর বহুদিনের পুরনো এক প্রতিজ্ঞা পূরণের তাগিদ নিয়ে সেই বন্ধুকে খুঁজতে বেরিয়ে পড়েন। কোনও ফোন নম্বর, ঠিকানা বা যোগাযোগের তথ্য ছাড়াই ইসমাইল তাঁর প্রাক্তন সহকর্মী এডলা লাচান্নার সন্ধানে নামেন, যার সঙ্গে তাঁর বহু বছর দেখা হয়নি।

Read Full Story

04:27 PM (IST) Jul 12

Argentina vs England - বিশ্বকাপে শেষবার আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের ফল কী? দেখে নিন রেকর্ড

FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপ ফুটবলের সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা (Argentina vs England)। ঐতিহাসিকভাবে এই দুই দলের লড়াই বরাবরই অত্যন্ত উত্তেজক হয়ে উঠেছে। মাঠের বাইরের ঘটনার প্রভাব পড়েছে ম্যাচে। এই কারণে এবারের বিশ্বকাপ সেমি-ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে।

Read Full Story

04:19 PM (IST) Jul 12

Dilip on Mamata - '২১ জুলাই হাইজ্যাক করেছেন মমতা ছিনতাই', শহিদ দিবস নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

রবিবার খড়গপুরে দিলীপ ঘোষ অভিযোগ করেন যে, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের 'শহীদ দিবস'কে 'ছিনতাই' করেছেন। তিনি বলেন, এই দিনটি আসলে কংগ্রেস কর্মীদের ছিল। দিলীপের মতে, কোনও একটি দলের এই দিনটিকে দখল করে নেওয়া ঠিক নয়।

Read Full Story

04:17 PM (IST) Jul 12

Calcutta Football League 2026 - কলকাতা লিগে মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ ঘরে বসে দেখবেন কীভাবে?

Calcutta Football League 2026: ১২ জুলাই রবিবার, টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব (calcutta football league 2026)। দ্বিতীয় ম্যাচে সোমবার, নিজেদের মাঠে খেলতে নামবে মোহনবাগান।

Read Full Story

03:50 PM (IST) Jul 12

অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল, স্থগিত পরীক্ষা; বাংলাদেশে প্রবল বৃষ্টিতে জলবন্দী ১০ লক্ষ

Bangladesh Floods: লাগাতার ভারী বৃষ্টি বিপর্যস্ত বাংলাদেশ। বন্যায় বাংলাদেশের ১০ লাখের বেশি মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার-সহ দেশের বিভিন্ন অংশ জলের তলায়। ভূমিধস ও বন্যা সংক্রান্ত নানা ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৪৫ জনের মৃত্যু হয়েছে।

Read Full Story

03:28 PM (IST) Jul 12

Dilip Ghosh - সুখেন্দু-সুস্মিতাদের কেন রাজ্যসভার টিকিট দিল বিজেপি? ৩টি ব্যাখ্যা দিলেন দিলীপ ঘোষ

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার টিকিট পেলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। বিতর্কের মাঝে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ, জানালেন আসল কারণ। তুলে আনলেন তিনটি কারণ।

Read Full Story

03:06 PM (IST) Jul 12

Argentina vs Switzerland - ফের আর্জেন্টিনাকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ, এবার সরব সুইস কোচ

FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে (Lionel Messi) বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে। কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা-সুইৎজারল্যান্ড (Argentina vs Switzerland) ম্যাচের পর ফের একই অভিযোগ উঠেছে। রেফারি ও ফিফার বিরুদ্ধে সরব হয়েছেন সুইৎজারল্যান্ডের কোচ।

Read Full Story

02:32 PM (IST) Jul 12

ওমান উপকূলে ১১ ভারতীয় থাকা জাহাজে ইরানের হামলা, কড়া নিন্দা জানাল ভারত

ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, "ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ 'জিএফএস গ্যালাক্সি'-র উপর হামলার ঘটনায় নিন্দা জানাচ্ছি। জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।" মন্ত্রক আরও জানায় যে, মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস উদ্ধারকাজে ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।

Read Full Story

01:36 PM (IST) Jul 12

Ghaziabad Spa Raid Video - স্পা-র আড়ালে হাইপ্রোফাইল দেহব্যবসা! পুলিশের হানায় আপত্তিকর অবস্থায় উদ্ধার ২৩ তরুণী

Ghaziabad Spa Raid: স্পা সেন্টারের আড়ালে দেহব্যবসা চালানোর অভিযোগে বড়সড় অভিযান চালাল উত্তরপ্রদেশ পুলিশ। গাজিয়াবাদের একটি স্পা সেন্টারে হানা দিয়ে দেহব্যবসা চক্রের পর্দাফাঁস করে। অভিযানের সময় ওই স্পা থেকে ২৩ জন তরুণী এবং ৫ জন যুবককে উদ্ধার করা হয়েছে

Read Full Story

01:30 PM (IST) Jul 12

Bomb Threat - 'দাউদ বোমা রেখেছে...', তাজ হোটেলে হুমকি ফোন, কোথা থেকে এল কল?

রবিবার মধ্যরাতে মুম্বাইয়ের বিখ্যাত তাজ হোটেলে বোমার হুমকি দিয়ে একটি ফোন আসে। ফোনে বলা হয়, দাউদ ইব্রাহিম হোটেলে বোমা রেখেছে। এই খবর পেয়েই মুম্বাই পুলিশ ব্যাপক তল্লাশি শুরু করে এবং হোটেল চত্বরে নজরদারি বাড়ায়।
Read Full Story

01:12 PM (IST) Jul 12

Messi Records - সুইস ম্যাচে গোল মেশিন থামলেও বিশ্বকাপের দুটি বড় রেকর্ড ভাঙলেন মেসি

Messi Records: বিশ্বকাপে টানা ৯ ম্য়াচ গোল করার পর, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে থামল মেসির গোলযাত্রা। সুইজারল্য়ান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা ৩-১ গোলে জিতলেও নিজে গোল করতে পারলেন না মেসি। তবে তাতেও নজির গড়া থেমে থাকল না কিংবদন্তির। 

Read Full Story

12:53 PM (IST) Jul 12

Delivery Man Flashed - ঘরে ঢুকে মহিলাকে যৌনাঙ্গ দেখাল ডেলিভারি ম্যান, ভাইরাল ভিডিওটা দেখেছেন?

বেঙ্গালুরুর মারাথাহাল্লি এলাকায় চমকে ওঠার মতো ঘটনা ঘটেছে। এক মহিলার অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে নিজের যৌনাঙ্গ দেখাল এক যুবক। ২২ বছর বয়সি ওই ডেলিভারি কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে রবিবার পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছিল শনিবার সন্ধ্যায়, যখন অভিযুক্ত বিজয় মল্লিকার্জুন কামাত একটি অর্ডার পৌঁছে দিতে মুন্নেকোলালার একটি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন।

Read Full Story

12:35 PM (IST) Jul 12

FIFA World Cup 2026 - ৯৬ বছরের বিশ্বকাপে প্রথমবার! সেমিফাইনালে এমন সমীকরণ দেখে অবাক ফুটবল বিশ্ব

FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অনন্য নজির। এই প্রথমবার পুরুষদের বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ের প্রথম স্থানে থাকা চারটি দল। অর্থাৎ বিশ্বের ১, ২, ৩ এবং ৪ নম্বর দলই এবার শেষ চারের মঞ্চে মুখোমুখি হতে চলেছে। 

Read Full Story

12:11 PM (IST) Jul 12

INS Sudarshini - আমেরিকার ২৫০ বছর পূর্তি, বোস্টনের নৌ-উৎসবে ভারতের 'সুদর্শিনী'

শনিবার বোস্টনে পৌঁছেছে ভারতীয় নৌসেনার জাহাজ INS সুদর্শিনী। আমেরিকার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত 'সেল বস্টন ২৫০' অনুষ্ঠানে যোগ দিয়েছে জাহাজটি। সেখানে এক বর্ণাঢ্য 'প্যারেড অফ সেলস'-এও অংশ নেয় সুদর্শিনী।
Read Full Story

12:00 PM (IST) Jul 12

Andhra Pradesh COVID-19 - করোনায় ২ জনের মৃত্যু, ৮ জন এখন আক্রান্ত, অন্ধ্রপ্রদেশে জারি হাই অ্যালার্ট

অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কডাপা জেলায় আবারও কোভিড-১৯-এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আটজন আক্রান্ত এবং দুজনের মৃত্যুর খবর পাওয়ার পর স্বাস্থ্য সরকার নজরদারি ব্যবস্থা জোরদার করেছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগ সমগ্র অন্ধ্রপ্রদেশ জুড়ে কোভিড-১৯ সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে। নজরদারি, পরীক্ষা এবং সংক্রমণ নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। 

Read Full Story

11:45 AM (IST) Jul 12

US-Iran Conflict - জাহাজে হামলার বদলা, ইরানের ওপর ফের মার্কিন এয়ারস্ট্রাইক

হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে তৃতীয়বারের মতো পাল্টা হামলা চালাল মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM)। প্রায় ১৪০টি সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহে মোট ৩০০টিরও বেশি ইরানি টার্গেটে হামলা করল আমেরিকা।
Read Full Story

11:37 AM (IST) Jul 12

West Bengal Rain - সামনের সপ্তাহে আবারও নিম্নচাপ! ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলায়?

পশ্চিমবঙ্গে ১৭ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিনে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Read Full Story

10:59 AM (IST) Jul 12

Landslide - ধসের কারণে কেদারনাথ যাওয়ার রাস্তা বন্ধ, সোনপ্রয়াগের কাছে আটকে চার ধাম যাত্রা

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে প্রবল বৃষ্টির কারণে ধস নেমেছে। এর ফলে সোনপ্রয়াগের কাছে কেদারনাথ হাইওয়ে বন্ধ হয়ে যাওয়ায় চার ধাম যাত্রায় প্রভাব পড়েছে। প্রশাসন জেসিবি দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে, তবে যাত্রা সতর্কতার সঙ্গে চালু আছে।
Read Full Story

10:22 AM (IST) Jul 12

Nabanna salary Hike - ৩৮% ডিএ-র পর ডাবল সুখবর! ৭ম বেতন কমিশন নিয়ে প্রথমবার বড় ঘোষণা শুভেন্দুর

৩৮% ডিএ বৃদ্ধির ঘোষণার পর পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য আরও বড় সুখবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সবকিছু পরিকল্পনামাফিক চললে এই মাস থেকে সপ্তম বেতন কমিশন কার্যকর হতে পারে। কবে চালু হবে 7th Pay Commission, জেনে নিন আপডেট।

Read Full Story

09:48 AM (IST) Jul 12

World Most Populous Country - বিশ্বের জনসংখ্যায় এখন শীর্ষে ভারত! এটা সুযোগ নাকি মহাসঙ্কট?

World Most Populous Country: ভারত চিনকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক জনবহুল দেশে পরিণত হয়েছে। এই বিশাল তরুণ জনগোষ্ঠী একদিকে যেমন অর্থনৈতিক সুযোগ তৈরি করে, তেমনই কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যখাতে গুরুতর চ্যালেঞ্জ ছুড়ে দেয়। 

Read Full Story

08:48 AM (IST) Jul 12

India Forex Reserve: ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬৭৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে! জেনে নিন বৃদ্ধির কারণগুলো

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭.২৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৬৭৪.১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই বৃদ্ধির পেছনে বৈদেশিক মুদ্রার সম্পদ এবং সোনার রিজার্ভের অবদান সবচেয়ে বেশি। এই প্রতিবেদনে প্রধানমন্ত্রী মোদীর বৈদেশিক মুদ্রা সংরক্ষণের আবেদনের প্রভাব এবং এর পেছনের অর্থনৈতিক কারণগুলো বিশ্লেষণ করা হয়েছে।

 

Read Full Story

08:46 AM (IST) Jul 12

West Bengal Weather Update: সপ্তাহ জুড়ে বঙ্গে দুর্যোগের ঘনঘটা! রাজ্যের জেলায় জেলার ভারী বৃষ্টির সতর্কতা

West Bengal Weather Update: রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি। এই প্রবল বর্ষণের কারণে উত্তরে ধসের আশঙ্কা ও দক্ষিণে কলকাতা-সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Read Full Story

More Trending News