কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
11:10 PM (IST) Mar 19
SIR Voter List 2026: সূত্রের খবর, শুক্রবারই প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। সেই প্রস্তুতিও শুরু হয়ে গেছে. সেইসঙ্গে, এসআইআর-এর কাজে যে সমস্ত বিচারকরা যুক্ত রয়েছেন, তাদের নিরাপত্তা নিয়েও কিছুটা উদ্বেগ রয়েছে।
10:47 PM (IST) Mar 19
Kolkata Knight Riders: নাইট ম্যানেজমেন্টের তরফে জানা গেছে, মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সব খেলা এবার থেকে এই মাঠেই অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, আগামী ২০২৮ সালের অলিম্পিক্সে থাকবে ক্রিকেট। সেইসব ম্যাচও এই মাঠে হবে বলেই খবর পাওয়া যাচ্ছে।
10:37 PM (IST) Mar 19
PAN card rules: হাতে আর মাত্র কয়েক দিন। তারপরই প্যান কার্ডে বড় পরিবর্তন আনতে চলেছে সরকার। ১ এপ্রিল থেকে নতুন নিয়মগুলি কার্যকর হচ্ছে। এক নজরে দেখুন নতুন নিময়গুলি।
09:21 PM (IST) Mar 19
KKR IPL 2026: জানা যাচ্ছে, প্রতিদিনই পাথিরানার বিমানের টিকিট বুক করে তা আবার বাতিল করে দিতে হচ্ছে। প্রসঙ্গত, মেগা নিলামে পাথিরানাকে ১৮ কোটি টাকায় কেনে কেকেআর। চেন্নাই সুপার কিংস থেকে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন তিনি। তবে বিশ্বকাপে চোটের জন্য খেলতে পারেননি।
09:16 PM (IST) Mar 19
Eid al-Fitr Date:বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় ভারতে ২১ মার্চ ইদ পালিত হবে, জানালেন লখনউ ইদগাহের ইমাম মৌলানা খালিদ রশিদ ফিরঙ্গি মহালি। জম্মু ও কাশ্মীর শিয়া অ্যাসোসিয়েশনও একই কথা জানিয়েছে।
08:44 PM (IST) Mar 19
Iran-US War:মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বৃহস্পতিবার জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা তাদের পরিকল্পনা মতোই এগোচ্ছে। এই যুদ্ধ অনন্তকাল ধরে চলবে, এমন জল্পনা তিনি উড়িয়ে দিয়েছেন।
08:01 PM (IST) Mar 19
Adhir Chowdhury: কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, দল তাঁকে যে কেন্দ্র থেকেই প্রার্থী হতে বলবে, তিনি সেখান থেকেই লড়বেন। নিজেকে 'দলের সৈনিক' বলে উল্লেখ করে তিনি জানান, এবার দল একাই লড়ছে এবং সবাইকে একজোট হয়ে লড়াই করার পরামর্শ দিয়েছেন।
07:53 PM (IST) Mar 19
বিজ্ঞানীরা মহাকাশে একটি মহাজাগতিক জলীয় মেঘ (Cosmic Water Cloud) আবিষ্কার করেছেন। কোনও মানুষ বা মহাকাশযান কখনও এর অবস্থানে যায়নি। এটি পৃথিবী থেকে ১২ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এই মেঘে পৃথিবীর সমস্ত মহাসাগরের চেয়ে ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি জল রয়েছে। এটি দেখায় আমাদের মহাবিশ্ব কতটা বিশাল।
07:29 PM (IST) Mar 19
BJP Campaign 2026: বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। রাজ্যের নেতাদের পাশাপাশি কেন্দ্র থেকেও আসবেন নেতারা। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ সভা করবেন এই রাজ্যে।
07:15 PM (IST) Mar 19
বিধানসভা নির্বাচনের জন্য় ২৯৪টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ইতিমধ্যেই একে একে প্রায় সমস্ত প্রার্থীই প্রচারে নেমে পড়েছেন। ভোট আসলেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত চষে বেড়ান। এবার বাংলার দু দফায় ভোট হবে। তাই সময় বেশি পাওয়া যাবে সব কেন্দ্রের প্রচারের জন্য।
06:44 PM (IST) Mar 19
06:33 PM (IST) Mar 19
বদলাচ্ছে আবহাওয়া! আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়-বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সাথে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিস্তারিত পড়ুন।
06:29 PM (IST) Mar 19
BJP Candidate Rekha Patra: লোকসভার পর এবার বিধানসভা নির্বাচনেও বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে। সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র। এবার কি তিনি জিততে পারবেন?
06:01 PM (IST) Mar 19
Arjun Singh Noapara BJP Candidate:নোয়াপাড়ায় বাবা, ভাটপাড়ায় ছেলে। বঙ্গে নির্বাচনে এবার বিজেপিতে বাবা-ছেলে প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারাতে অর্জুন সিংকে ভাটপাড়ার বাইরে নিয়ে এসে বিধানসভায় লড়তে দিল বিজেপি।
05:43 PM (IST) Mar 19
Arabul Islam at ISF: ISF-এর যোগ দিলেন ভাঙড়ের 'তাজা নেতা' আরাবুল ইসলাম। আরাবুলের দলবদলের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার তিনি ভাঙড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লার বিরুদ্ধে প্রার্থী হবেন? জল্পনা জিয়ে রাখলেন আরাবুল-নওশাদ।
05:18 PM (IST) Mar 19
Left Candidate List: এবার দ্বিতীয় দফায় ৩২টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট। মোট ২২৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলল বামেরা। আজ ঘোষিত হল ভবানীপুর, বালিগঞ্জ, টালিগঞ্জ, নন্দীগ্রামের মত হাইপ্রোফাইল আসনে প্রার্থীদের নাম।
05:18 PM (IST) Mar 19
দ্বিতীয় দফায় আরও ১১১টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। প্রথম তালিকায় দু’টি বদলও করা হয়েছে। দ্বিতীয় তালিকাতেও বিজেপি কয়েকটি চমক দিয়েছে। সোনারপুর দক্ষিণে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এছাড়াও, হাওড়ার শ্যামপুর আসনে প্রার্থী হচ্ছেন অভনেতা হিরণ চট্টোপাধ্যায়।
05:04 PM (IST) Mar 19
DA CASE: রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। নবান্ন থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। তিন্তু তাতে একটি চমকপ্রদ গাণিতিক কৌশল সামনে এসেছে। যাতে সরকারকে পুরো টাকা দিতে না হয়।
04:50 PM (IST) Mar 19
সিভিক ভলান্টিয়ারদের অ্যাড-হক বোনাস বাড়াল রাজ্য সরকার। এক ধাক্কায় ৬০০ টাকা বোনাস বাড়ানো হয়েছে। গত বছর এই বোনাস ছিল ৬,৮০০ টাকা। এবার তা বাড়িয়ে করা হল ৭,৪০০ টাকা। নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা পাবেন এই সুবিধা।
04:36 PM (IST) Mar 19
পুরনো জুতো বিক্রি: বাড়িতে পড়ে থাকা পুরনো জুতো-চপ্পল এখন আর ফেলনা নয়, বরং আয়ের উৎস হতে পারে। জানুন কীভাবে আপনি Freeup, Poshmark, Depop এবং eBay-এর মতো প্ল্যাটফর্মে আপনার পুরনো জুতো বিক্রি করে হাজার হাজার টাকা আয় করতে পারেন।
04:20 PM (IST) Mar 19
Dearness Allowance: চলতি মার্চ মাস থেকে বকেয়া ডিএ দেওয়া শুরু হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্য়েই ডিএ দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথমে দেওয়া হবে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ। অর্ধেক মিলবে চলতি মার্চ মাসেই। আর বাকিটা সেপ্টেম্বরে।
04:09 PM (IST) Mar 19
Mamata Vs Suvendu: এবার বিধানসভা নির্বাচনে হটসিট ভবানীপুর। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর বিজেপি প্রার্থা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক নজরে দেখুন এঁরা কে কত সম্পদের মালিক।
03:51 PM (IST) Mar 19
বাংলার কয়েকশো সরকারি কর্মীর বেতন কাটা যাবে এপ্রিল মাসে! এমনই খবর সামনে আসছে। বেতন কাটার খবরে বেশ হতাশ সরকারি কর্মীরা। তবে নবান্নের পক্ষ থেকে কড়া সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে খবর। কিন্তু ডিএ পাওয়ার আবহে কেন এমন তথ্য মিলছে?
03:11 PM (IST) Mar 19
West Bengal Assembly Election 2026: পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিভিন্ন জাতি আর সম্প্রদায়ের ভোটাররা। মুসলিম থেকে শুরু করে তফসিলি জাতি- সকলেরই গুরুত্ব বিশেষ। আসুন দেখুন এবার কাদের ওপর নির্ভর করবে নির্বাচনে জয়।
03:11 PM (IST) Mar 19
বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন আরজিকরের নিহত চিকিৎসক অভয়ার মা (Abhaya Mother)। বিজেপির টিকিটে তিনি ভোটে লড়তে পারেন। বিজেপিতে যোগ দেওয়ার কথা নিজেই জানিয়েছেন অভয়ার মা।
01:57 PM (IST) Mar 19
মহারাষ্ট্রের রত্নগিরিতে অবস্থিত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম কাসকারের মালিকানাধীন চারটি পৈতৃক জমির ক্রেতা পাওয়া গেল। ২০১৭ সাল থেকে চারবার ব্যর্থ চেষ্টার পর এই জমিগুলো বিক্রি করা সম্ভব হল। গত ৫ মার্চ কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত একটি নিলামে মুম্বাইয়ের এক ব্যক্তি চারটি জমির খণ্ডের মধ্যে একটির জন্য সর্বোচ্চ দর হাঁকেন।
01:21 PM (IST) Mar 19
Chaitra Navratri 2026 lucky Zodiac Sign: চৈত্র নবরাত্রির পবিত্র সময় কেবল পুজোর জন্যই নয়, এটি জীবনে নতুন সূচনা এবং ইতিবাচক পরিবর্তন আনার একটি সুযোগও বটে। এই বছর, চৈত্র নবরাত্রি ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে। এই সময়ে, দেবী দুর্গার আশীর্বাদের পাশাপাশি গ্রহের অবস্থানও অনেকের জন্য সৌভাগ্যের দ্বার উন্মুক্ত করতে পারে।
01:02 PM (IST) Mar 19
BJP Candidate List: বৃহস্পতিবার কেরলম বিধানসভা নির্বাচনের (Keralam Assembly Elections 2026) জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। Kerala BJP Candidate List দ্বিতীয় দফায় ৩৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি।
12:49 PM (IST) Mar 19
রাজ্যের বাকি আসনগুলির প্রার্থী তালিকা আজই ঘোষণা করতে পারে বিজেপি। বুধবার দলের কেন্দ্রীয় নির্বাচনি কমিটির বৈঠক বসেছিল। কেন্দ্রীয় নির্বাচন কমিটির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সহ দলের কেন্দ্রীয় ও রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব।
12:39 PM (IST) Mar 19
12:31 PM (IST) Mar 19
12:07 PM (IST) Mar 19
ভারতীয় বিমান বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য ভারত এখন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান (6th Gen Fighter) কর্মসূচিতে যোগদানের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটিকে দেওয়া প্রতিরক্ষা মন্ত্রকের (MoD) তথ্য অনুসারে, ভারত ইউরোপের দুটি প্রধান গোষ্ঠীর মধ্যে একটিতে যোগদানের কথা বিবেচনা করছে।
11:53 AM (IST) Mar 19
Crude Oil Price: অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১১ ডলার ছাড়িয়েছে, যার পেছনে রয়েছে ভূ-রাজনৈতিক সংকট এবং চাহিদা-সরবরাহের ব্যবধান। এই মূল্যবৃদ্ধি বিশ্বব্যাপী শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে এবং মুদ্রাস্ফীতি বাড়িয়ে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টির আশঙ্কা তৈরি করছে।
11:34 AM (IST) Mar 19
২০২৬ সালের ৩১শে মার্চের মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়তে পারে। ৩% থেকে ৪% মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির সম্ভাবনা এবং তিন মাসের এরিয়ার পাওয়ার খবর নিয়ে বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে। মোদী সরকারের সম্ভাব্য ঘোষণা এবং এর প্রভাব জানুন।
11:24 AM (IST) Mar 19
নির্বাচন কমিশন বাংলার নতুন মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালাকে রাজ্য সরকারের সেইসব আধিকারিক ও কর্মচারীদের একটি তালিকা জমা দিতে বলেছে, যারা অবসরের পর পুনরায় নিয়োগ পেয়েছেন। এই পদক্ষেপের আপাত উদ্দেশ্য হল যাচাই করে দেখা যে, তাঁদের মধ্যে কেউ নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন কি না।
10:29 AM (IST) Mar 19
Gold Price Today: লক্ষ্মীবারে একলাফে অনেকটা কমলো সোনার দাম। ১৯ মার্চ কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
09:53 AM (IST) Mar 19
09:41 AM (IST) Mar 19
WB IPS Transfer News: ভোটের মুখে রাজ্যে ফের আইপিএস পদমর্যাদার অফিসার বদলি। তাও আবার ভিনরাজ্য়ে। শান্তিপূর্ণ ভোট করাতে এবার প্রশাসনে বড়সড় রদবদল জাতীয় নির্বাচন কমিশনের। কোন অফিসার কোথায় বদলি হলেন? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
09:18 AM (IST) Mar 19
Canning News: বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা হতেই ক্যানিংয়ে ধুন্ধুমার। বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা এলাকায়। ঠিক কী অভিযোগ উঠেছে? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
08:47 AM (IST) Mar 19
তেহরানে ইজরায়েল-আমেরিকার যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন আলি লারিজানি। ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই এই হত্যার কথা স্বীকার করে খুনিদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।