কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:44 PM (IST) Jul 19
পুলিশি জেরার জন্য থানায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা কাটাতে হয় হুমায়ূন কবীরকে। দীর্ঘ জেরার মাঝে তিনি শুধু জল ও বিস্কুট খেয়েই সময় কাটান বলে জানা গিয়েছে। জেরা শেষে থানা থেকে বেরিয়ে তদন্তে সহযোগিতার কথা জানান তিনি।
10:07 PM (IST) Jul 19
FIFA World Cup 2026: আর কয়েক ঘণ্টা পরেই বিশ্বকাপ ফুটবল ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে ২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের (Argentina vs Spain) লড়াই শুরু হচ্ছে। এই দুই দলের খেলা দেখার জন্য সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের পাশাপাশি ভারতীয়রাও তৈরি। বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিশ্বকাপ ফাইনাল দেখানো হবে।
09:28 PM (IST) Jul 19
ডোনাল্ড ট্রাম্প চাইছেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত বিলটিতে ইরানকেও অন্তর্ভুক্ত করা হোক। রবিবার তিনি বলেন, রিপাবলিকানদের উচিত এই বিলে ইরানকে যুক্ত করা। এই বিলটি প্রয়াত সেনেটর লিন্ডসে গ্রাহামের মস্তিষ্কপ্রসূত।
09:11 PM (IST) Jul 19
সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন। অধিবেশন শুরুর আগেই তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদকে নিয়ে তৈরি হওয়া নতুন দল NCPI-কে সর্বদলীয় বৈঠকে ডাকা নিয়ে তুমুল বিতর্ক। অধিবেশনে সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা বৃদ্ধি, FCRA এবং শিক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ হতে পারে।
08:41 PM (IST) Jul 19
Argentina vs Spain: এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026 Final) ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি (Lionel Messi) বনাম ল্যামিন ইয়ামাল (Lamine Yamal) লড়াই দেখার অপেক্ষায় সারা বিশ্ব। এই ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার সামনে মেসিরা। অন্যদিকে, ১৬ বছর পর খেতাবের লক্ষ্যে স্পেন।
08:29 PM (IST) Jul 19
Museum of Word: কলকাতায় দেশের প্রথম 'শব্দ সংগ্রহশালা'র উদ্বোধন করলেন অমিত শাহ, বললেন যুগান্তকারী পদক্ষেপ। রইল এই শব্দ সংগ্রহশালা সম্পর্কে বিস্তারিত তথ্য।
07:50 PM (IST) Jul 19
সলমন খান সম্প্রতি তাঁর নতুন লুকের জন্য শিরোনামে এসেছেন। গতকাল তিনি মুম্বাইয়ের একটি বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষ (এসআরএ) অফিসে একটি আইটি সার্ভিস রুমের উদ্বোধন করতে গিয়েছিলেন। সেই বৈঠকের বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
07:48 PM (IST) Jul 19
shravan first monday: শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবপুজোয় পুণ্যলাভ! জেনে নিন এই দিন কী কী খাবেন, কী কী এড়িয়ে চলবেন। ভাত-রুটি থেকে ফলাহার, সম্পূর্ণ খাদ্যতালিকা রইল এখানে।
07:45 PM (IST) Jul 19
World Cup Final: একটু পরেই ফিফা বিশ্বকাপ-এর ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচ শুরুর আগে নজরে এমন ১০টি রেকর্ড ও পরিসংখ্যান, যা এই মহারণকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। দেখে নিন এক নজরে।
07:24 PM (IST) Jul 19
Spain vs Argentina: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026 Final) ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনি বুঝিয়ে দিয়েছেন, বিশ্বকাপ ফাইনালের চাপ অনুভব করছেন না।
07:09 PM (IST) Jul 19
Amit Shah: রবিবার কলকাতায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমুল বেঙ্গল ডেয়ারি প্রজেক্টের অধীনে এই কারখানার ভূমিপুজো করেন তিনি।
06:52 PM (IST) Jul 19
২১ জুলাই শহিদ দিবস ২০২৬: তিন টুকরো তৃণমূল কংগ্রেস! মমতা, ঋতব্রত ও এনসিপিআই শিবিরের আলাদা সমাবেশ, কংগ্রেসের শহিদ মিনারে কর্মসূচি। জেনে নিন সম্পূর্ণ সময়সূচি ও স্থান।
06:38 PM (IST) Jul 19
রবিবার রাতেই ফিফা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। পশ্চিমবঙ্গ সরকার কলকাতার ‘নন্দন’-এ একটি বিশাল পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে। নন্দনে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে একাধিক ক্রীড়াপ্রেমী মন্ত্রী, প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরাও থাকতে পারেন।
06:00 PM (IST) Jul 19
05:49 PM (IST) Jul 19
সম্প্রতি কলকাতায় কমিশনের স্টেকহোল্ডার বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকের পরে ঠিক কত টাকা বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন? ৮ম বেতন কমিশন চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি এবং HRA কতটা বাড়বে? রইল পুরো হিসেব।
05:46 PM (IST) Jul 19
লেখক ও সমাজকর্মী তসলিমা নাসরিন ২০ বছর পর কলকাতায় ফিরছেন। মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, ১ আগস্ট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্র সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাচ্ছেন।
05:28 PM (IST) Jul 19
World Cup Final 2026: বিশ্বকাপ ফাইনালের আগে প্রকৃতির খেল। মেসি-ইয়ামালদের মেগা ফাইনালের মাত্র কয়েক ঘণ্টা আগে ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়েছে নিউইয়র্ক ও নিউ জার্সির বিস্তীর্ণ এলাকা। টানা ভারী বৃষ্টির জেরে একাধিক রাস্তায় জল জমে গিয়েছে।
05:27 PM (IST) Jul 19
কানাডার র্যাপার ড্রেক ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিরুদ্ধে আর্জেন্টিনার জয়ের উপর ১.৫ মিলিয়ন ডলার বাজি ধরেছেন। এই বিপুল অঙ্কের বাজি নিয়ে আবার 'ড্রেক কার্স'-এর চর্চা শুরু হয়েছে, কারণ অতীতে তিনি যাদের সমর্থন করেছেন, তাদের অনেকেই হেরেছে।
05:06 PM (IST) Jul 19
অভিনব এমন একটি মন্তব্য করেন যা তাঁর স্ত্রী রুবিনাকে অবাক করে দেয়। বিষয়টি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে অভিনব বলেন, "বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ হল পর্ন দেখা।" নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি আরও যোগ করেন, "পর্ন তৈরি এবং বিশ্বজুড়ে তা ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়ায় প্রচুর শক্তির অপচয় হয়।
04:51 PM (IST) Jul 19
বাদল অধিবেশনের আগে নিজেদের রণকৌশল ঠিক করতে আজ বৈঠকে বসেছে ন্যাশনাল সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (NCPI)। তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদকে নিয়ে তৈরি এই নতুন দলের নেতৃত্বে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
04:22 PM (IST) Jul 19
সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে স্থানান্তরের সরকারি সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত রায় দিয়েছে যে, দীর্ঘ অনশনের ফলে তাঁর স্বাস্থ্যের অবনতি বিবেচনা করলে এই পদক্ষেপটি কোনওভাবেই খেয়ালখুশিমতো বা অযৌক্তিক ছিল না। আদালত ওয়াংচুককে আটকে রাখা হয়েছে বা তাঁর শারীরিক স্বায়ত্তশাসন লঙ্ঘিত হচ্ছে—এমন দাবিও খারিজ করে দিয়েছে।
04:14 PM (IST) Jul 19
TMC News: একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে কালীঘাট তৃণমূলকে তোপ প্রসূনের, রাজ্য এবং জেলা নেতৃত্বের বিরুদ্ধে টিকিট বিক্রির অভিযোগে সরব, একুশে জুলাইয়ের পর প্রমাণস্বরূপ দস্তাবেজ দলের চেয়ারম্যান এবং সভাপতিকে তুলে দেওয়ার হুশিয়ারি
04:02 PM (IST) Jul 19
রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অন্যতম ভরসা জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর চুক্তিভিত্তিক কর্মীরা। তাঁদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষে এনএইচএমের আওতায় কর্মরত প্রায় ৩৬ হাজার কর্মীর মাসিক ভাতা ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
03:38 PM (IST) Jul 19
8th pay commission Kolkata meeting : অষ্টম বেতন কমিশনের (8th pay commission) কলকাতা বৈঠক শেষ। DA, HRA, TA বৃদ্ধির দাবি জানালেন কর্মচারীরা। জেনে নিন ফিটমেন্ট ফ্যাক্টর ও চূড়ান্ত রিপোর্ট নিয়ে যাবতীয় আপডেট।
03:37 PM (IST) Jul 19
03:31 PM (IST) Jul 19
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল উপলক্ষে রাজ্য সরকার সোমবার ছুটি ঘোষণা করেছে। এই ছুটি কি শুধু স্কুল-কলেজের জন্য, নাকি ব্যাঙ্ক ও সরকারি অফিসও বন্ধ থাকবে? বড় ঘোষণা রাজ্যের। কী জানা যাচ্ছে?
02:22 PM (IST) Jul 19
02:00 PM (IST) Jul 19
কোয়াটারনারি সায়েন্স রিভিউ' (Quaternary Science Review) জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে, প্রায় ৫৮,৫০০ বছর আগে পূর্ব হিমালয়ের একটি বিশাল হিমবাহ গলে গিয়েছিল এবং দার্জিলিং, শিমলা ও শিলংয়ের মতো বিখ্যাত পাহাড়ি পর্যটন কেন্দ্রগুলোর বর্তমান উচ্চতার চেয়ে অনেক কমে নেমে এসেছিল।
01:39 PM (IST) Jul 19
Rahul Gandhi: রামমন্দির অনুদান চুরি বিতর্কে এবার বিস্ফোরক টুইট লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-র। রাম মন্দির ট্রাস্টে হাজার হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
01:22 PM (IST) Jul 19
01:11 PM (IST) Jul 19
যুবশক্তি ভরসা কার্ডের ৩০০০ টাকা পেতে পশ্চিমবঙ্গের যোগ্য বেকার যুবক-যুবতীদের ডিগ্রি বা প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট জমা করতেই হবে। জেনে নিন এই প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট কোথায় পাবেন?
01:08 PM (IST) Jul 19
FIFA World Cup final 2026: ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার জন্য রাজ্যে ছুটি ঘোষণা করল সরকার। রবিবার রাতে ফুটবল বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটি খুব ভোরে শেষ হবে।
12:46 PM (IST) Jul 19
12:19 PM (IST) Jul 19
যে নাবালকের শরীরে এই ভাইরাস থাবা বসিয়েছে তাঁর অবস্থা বেশ উদ্বেগজনক বলে খবর। গড়িয়ার ওই বাসিন্দাকে আইসিউতে ভর্তি করানো হয়েছে। এমনকি ওই নাবালকের মাকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে খবর।
12:19 PM (IST) Jul 19
মৌসুমি বায়ুর এই পুনরুজ্জীবন উত্তর-পূর্ব ভারতে শুরু হয়ে আগামী সপ্তাহের শুরুর দিকে পূর্ব, মধ্য ও উত্তর ভারতে ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে। এই সময় ব্যাপক বৃষ্টিপাত ও বজ্রপাতসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোনও কোনও স্থানে ভারী বৃষ্টি হতে পারে।
11:33 AM (IST) Jul 19
রবিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলায় সারারাত ধরে চলা অবিরাম বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে চারজন নিহত ও পাঁচজন নিখোঁজ হয়েছেন এবং নদীর জল উপচে নীচু এলাকা প্লাবিত হওয়ায় বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হয়েছে। মুষলধারে বৃষ্টির মধ্যে পুঞ্চ জেলায় একটি বাড়ি ধসে তিনজনের মৃত্যু হয়েছে।
11:26 AM (IST) Jul 19
10:24 AM (IST) Jul 19
08:26 AM (IST) Jul 19
উত্তরবঙ্গে প্রবল বর্ষণের জেরে হড়পা বান ও ধসের আশঙ্কা তৈরি হয়েছে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে জলীয় বাষ্পের কারণে গুমোট অস্বস্তি বজায় থাকবে।