কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:36 PM (IST) Oct 28
Wrestling News: কাজাকস্তানের (Kazakhstan) রাজধানী আস্তানায় (Astana) বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতের দুই মহিলা কুস্তিগীর কাজল ঢোচক (Kajal Dhochak) ও নীলম সিরোহি (Neelam Sirohi)। এই দুই কুস্তিগীরই রুপো পেলেন।
09:33 PM (IST) Oct 28
WPL 2027 Mini-Auction Update: আইপিএল-এর (IPL) পাশাপাশি উইমেনস প্রিমিয়ার লিগও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বুধবার ডব্লুপিএল-এর আগামী মরসুমের মিনি-নিলাম হয়ে গেল। দেশের পাশাপাশি বিদেশের ক্রিকেটারদের নামও মিনি-নিলামে ছিল। বেশ কয়েকজন ক্রিকেটার মিনি-নিলামে ভালো দর পেলেন।
09:00 PM (IST) Oct 28
Cyclone Arnab: অন্ধ্রপ্রদেশে অর্ণব ঘূর্ণিঝড়ে যাদের ফসল, ঘরবাড়ি বা ব্যবসার ক্ষতি হয়েছে, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ক্ষতিগ্রস্ত প্রত্যেকে যাতে ন্যায্য সাহায্য পান, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
08:21 PM (IST) Oct 28
West Bengal Weather Update: পশ্চিমবঙ্গে সরাসরি আছড়ে পড়েনি ঘূর্ণিঝড় অর্ণব। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি হচ্ছে। বুধবারের পর বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
07:13 PM (IST) Oct 28
Vaibhav Sooryavanshi Fan: চলতি নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) টি-২০ সিরিজে প্রথম ম্যাচে খেলার সুযোগ না পেলেও, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলেছেন ভারতীয় ক্রিকেটের বিস্ময়-বালক বৈভব সূর্যবংশী। এই কিশোর তৃতীয় টি-২০ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তাঁর পারফরম্যান্স দেখে অনুরাগীরা মুগ্ধ।
06:54 PM (IST) Oct 28
8th Pay Commission: অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের থেকে মতামত সংগ্রহ করছে। এই কমিশন বেতন কাঠামো, ভাতা এবং ফিটমেন্ট ফ্যাক্টর পর্যালোচনার মাধ্যমে নতুন বেতনের সুপারিশ করবে।
06:33 PM (IST) Oct 28
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় কংগ্রেস। চার রাজ্যের বিধান পরিষদ (MLC) নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি নিয়ে বিরোধী দলকে কটাক্ষ করলেন তিনি। ব্যালট পেপারে ভোট হওয়ার পরেও কংগ্রেসের আসন জিততে না পারার বিষয়টি তুলে ধরে রাজনৈতিক খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর পোস্টে ছিল ইমোজিও।
06:00 PM (IST) Oct 28
Kylian Mbappe Controversy: নিজের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মিম নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন ফ্রান্সের (France) জাতীয় দলের অধিনায়ক এবং রিয়াল মাদ্রিদের (Real Madrid CF) তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। তাঁর মন্তব্যে ক্ষুব্ধ চিন (China)। পরিস্থিতি সামাল দিতে এমবাপের পাশাপাশি ক্ষমা চেয়েছে রিয়াল মাদ্রিদ।
05:52 PM (IST) Oct 28
দুর্গাপুজোর পাস বিলি সংক্রান্ত মামলায় বড় পদক্ষেপ। সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বুধবার বিকেলে সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পর তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়।
05:25 PM (IST) Oct 28
05:17 PM (IST) Oct 28
05:01 PM (IST) Oct 28
কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে। একই সঙ্গে পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ (DR)-ও সমহারে বৃদ্ধি করা হয়েছে।
04:48 PM (IST) Oct 28
DA Hike: ১ অক্টোবর, ২০২৬ থেকে CPSE কর্মীদের জন্য সংশোধিত IDA বা মহার্ঘ ভাতা কার্যকর হয়েছে। ১৯৮৭, ১৯৯৭, ২০০৭ এবং ২০১৭ সালের বেতন কাঠামোর ওপর ভিত্তি করে এই ভাতার হার ভিন্ন ভিন্ন নির্ধারণ করা হয়েছে।
04:39 PM (IST) Oct 28
রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় অর্ণব। শুরু হবে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার তাণ্ডব। তার আগে স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে সতর্ক প্রশাসন। এই বৃষ্টির মধ্যে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্য। কাল থেকেই কি বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল? কবে খুলবে?
04:31 PM (IST) Oct 28
স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনা। দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে সর্বশেষ পাওয়া রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। বুধবার সকালে মধ্য স্পেনের তোলেদো প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়া পর্যন্ত হাইস্পিড রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
04:21 PM (IST) Oct 28
Cyclone Arnab Updates: অতি তীব্র ঘূর্ণিজড়ে পরিণত হওয়ার পর ভূমিতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় অর্ণব। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ওড়িশা (Odisha) ও অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) উপকূলে প্রভাব পড়েছে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই উপকূলবর্তী অঞ্চল থেকে বহু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তারপরেও প্রাণহানি এড়ানো গেল না।
03:36 PM (IST) Oct 28
Jio Platforms IPO: জিও প্ল্যাটফর্মসের আইপিও লিস্টিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর 'ডিজিটাল ইন্ডিয়া' ভিশনের প্রশংসা করলেন অনন্ত আম্বানি। শেয়ার বাজারে দুর্দান্ত এন্ট্রির পর জিও এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান কোম্পানি।
03:12 PM (IST) Oct 28
Serbia Elections 2026: বিভিন্ন দেশের পাশাপাশি সার্বিয়াতেও সরকার-বিরোধী বিক্ষোভ তুঙ্গে উঠেছিল। এই বিক্ষোভের নেতৃত্বে দেখা গিয়েছে পড়ুয়াদের। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন নিশ্চিত হয়ে যাওয়ার পর আন্দোলনকারী পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic)।
02:37 PM (IST) Oct 28
Luxury Cruise Villa: স্বপ্ন ভেঙে বাস্তবে ফেরা বোধহয় একেই বলে। নিজেদের ঘরবাড়ি বিক্রি করে কেউ উঠেছিলেন জাহাজে, কেউ আবার অবসরের সঞ্চয়ের বড় অংশ ঢেলেছিলেন সমুদ্রে ভাসমান বিলাসবহুল আস্তানায়। স্বপ্ন ছিল একই বাড়িতে বছরের পর বছর কাটাতে হবে না।
02:05 PM (IST) Oct 28
Dubai Gold Road: পৃথিবীতে সোনার তৈরি অনেক আশ্চর্যের কথাই আমরা শুনেছি। সোনার চামচ থেকে শুরু করে আস্ত সোনার বাথরুম— সবই বানিয়েছেন মানুষ। কিন্তু সোনার তৈরি রাস্তার কথা কি কখনও শুনেছেন?
02:00 PM (IST) Oct 28
Share Market Update: নিফটি ব্যাঙ্ক (Nifty Bank) এখন ৫৪,০০০ পয়েন্টের নিচে নেমে গেছে। যদি এটি পুনরায় সেই স্তরের দিকে ফিরে আসতে না পারে, তাহলে সূচকটি আরও কমে গিয়ে ৫৩,৫০০ পয়েন্টের দিকে নেমে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। রিফেক্স (Refex)-এর শেয়ারের দর ৩ শতাংশেরও বেশি কমে গেছে। অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বেড়েই চলেছে।
01:58 PM (IST) Oct 28
01:56 PM (IST) Oct 28
চার রাজ্যের বিধান পরিষদ বা MLC নির্বাচনে বড় ধাক্কা খেল কংগ্রেস। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র ও কর্নাটকে মোট ২৮টি আসনের নির্বাচনে কংগ্রেস একটিও আসন জিততে পারেনি। বিশেষ করে কর্নাটকে ক্ষমতায় থাকা কংগ্রেসের কোনও আসন না পাওয়া রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেখানে বিজেপি তিনটি এবং জনতা দল (সেকুলার) একটি আসন জিতেছে।
01:08 PM (IST) Oct 28
তিনবারের এশিয়ান প্যারা গেমসের সোনাজয়ী ভারতীয় প্যারা অ্যাথলিট নীরজ যাদবের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে। ৪২ বছর বয়সি এই অ্যাথলিটের দিল্লির একটি ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক রিপোর্টে বিষ খেয়ে আত্মহত্য়ার কথা উঠে আসছে। তবে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
12:38 PM (IST) Oct 28
Israel Election Results 2026: ইজরায়েলের সংসদীয় নির্বাচনের ভোটগণনা চলছে। অগ্নিপরীক্ষায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এখনও পর্যন্ত ৬০ শতাংশের কাছাকাছি ব্যালটের গণনা হয়েছে। নেতানিয়াহু পন্থী জোট ৫৫টি আসনে এগিয়ে বিরোধী জোটের দখলে রয়েছে ৪৯টি আসন।
12:34 PM (IST) Oct 28
Cyclone Arnab: অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় অর্ণব। ঘণ্টায় ১৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাসের সতর্কতা রয়েছে। ওড়িশাতেও চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
12:26 PM (IST) Oct 28
11:58 AM (IST) Oct 28
Northbengal News: উৎসবের মরশুমে পাহাড়ে বেড়াতে গিয়ে যদি চোখে পড়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য তাহলে কী করবেন? বুধবার সকালে দেখা গেলো এমনই অবিশ্বাস্য দৃশ্য। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
11:54 AM (IST) Oct 28
ভারতীয় রেলের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ট্রেনে রাতের বেলায় মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র চার্জ করার ক্ষেত্রে ফের কড়াকড়ি করছে রেল বোর্ড। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনের চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার নির্দেশ কঠোরভাবে কার্যকর করতে বলা হয়েছে।
11:44 AM (IST) Oct 28
11:25 AM (IST) Oct 28
Crime News: মহাকুমা হাসপাতালের ভিতরেই বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
10:57 AM (IST) Oct 28
২০৮টি মদের দোকানে এই পরিষেবা চালু হয়েছে। ‘Delhi Liquor Booking’ অ্যাপের মাধ্যমে ক্রেতারা নিজেদের পছন্দের ব্র্যান্ড, বোতলের আকার এবং পরিমাণ বেছে নিতে পারবেন। এরপর অনলাইনে টাকা জমা দিলে তৈরি হবে একটি QR কোড। দোকানে গিয়ে সকোড দেখিয়ে সংগ্রহ করতে হবে মদ।
10:52 AM (IST) Oct 28
10:11 AM (IST) Oct 28
WB Today Weather: ঘূর্ণিঝড় অর্নবের প্রভাব, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা। কী বলছে আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
09:59 AM (IST) Oct 28
সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত থামাতে বড়সড় আর্থিক প্রস্তাবের খবর সামনে এসেছে। ইজরায়েলের সংবাদমাধ্যম Israel Hayom-এর রিপোর্ট অনুযায়ী, ইরানের মধ্যস্থতায় হুথিদের ১ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে রিয়াধ।
09:30 AM (IST) Oct 28
অপারেশন সিঁদুরের পর এই প্রথম পাকিস্তানের এক শীর্ষস্থানীয় মন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানাল নয়াদিল্লি। আগামী নভেম্বর মাসে দিল্লিতে আয়োজিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর প্রথম ‘সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম’। এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য পাকিস্তান-সহ SCO-র ১০টি সদস্য দেশকেই আমন্ত্রণ জানিয়েছে ভারত।
09:28 AM (IST) Oct 28
Train Cancel News: ঘূর্ণিঝড় অর্ণবের দাপটে বিপর্যস্ত দক্ষিণের একাধিক রাজ্য সহ উপকূলবর্তী অঞ্চল। ঝড়ের তাণ্ডবে ব্যাহত জনজীবন। পরিস্থিতি সামাল দিতে ও দুর্ঘটনা এড়াতে এবার রেলের মধ্য ও দক্ষিণ শাখায় বাতিল বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন। জানুন বিশদে।।
08:51 AM (IST) Oct 28
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে চলেছে এর প্রভাবে পশ্চিমবঙ্গে সরাসরি ল্যান্ডফল না হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ ও ভারী বৃষ্টির সম্ভাবনা।