কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:47 PM (IST) Oct 29
Mumbai Indians Captaincy Race: পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস আইপিএল-এর (IPL 2027) আগামী মরসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কোচিং স্টাফে অনেক রদবদল করা হচ্ছে। এরই মধ্যে অধিনায়ক বদল নিয়েও আলোচনা চলছে। গত মরসুমের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এই ফ্র্যাঞ্চাইজিতে থাকবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।
09:33 PM (IST) Oct 29
পুলিশ আর সাধারণ মানুষের সম্পর্ক আরও মজবুত করতে কলকাতা পুলিশের বিজয়া সম্মিলনীর উদ্যোগকে সমর্থন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ রুখতে জোরদার প্রচারের কথাও বলেন তিনি।
09:17 PM (IST) Oct 29
Chinsurah News: পরিবারের আর্থিক হাল ফেরানোর লক্ষ্যে হুগলি (Hooghly) জেলার চুঁচুড়া থেকে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) দুবাইয়ে (Dubai) চাকরি করতে গিয়েছেন শোভন রায়। তিনি দুবাইয়ে চাকরি করছেন। কিন্তু এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবার। চোখের জলে ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় মা।
09:13 PM (IST) Oct 29
Israel Elections: ইজরায়েলে বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জোট গড়ার প্রক্রিয়া শুরু। বৃহস্পতিবার বিরোধী নেতা ইয়ার ল্যাপিডের সঙ্গে বৈঠক করলেন ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান। কোন পথে ইজরায়েলের সরকার?
08:51 PM (IST) Oct 29
লক্ষ্মীর ভান্ডারের মতো এবার স্বাস্থ্যসাথী কার্ডেও গরমিলের অভিযোগ, খোঁজ মিলছে না বহু উপভোক্তার। কী এই গরমিল এবং প্রশাসন কী বলছে, জানুন বিস্তারিত।
08:16 PM (IST) Oct 29
IndiGo Fare Hike: ফের ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো। এই উড়ান সংস্থা গত ত্রৈমাসিকে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এরই মধ্যে বিমানের জ্বালানির দামও বেড়ে গিয়েছে। ফলে ইন্ডিগোর আর্থিক ক্ষতির পরিমাণ বেড়ে গিয়েছে। এই কারণে ভাড়া বাড়ানো হতে চলেছে বলে জানিয়েছেন ইন্ডিগো সিইও উইলি ওয়ালশ (Willie Walsh)।
08:05 PM (IST) Oct 29
আমেরিকার সামরিক ঘাঁটিগুলিকে বিদ্যুৎ বিপর্যয়, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া এবং সাইবার হামলার মতো পরিস্থিতিতেও সচল রাখতে বিশেষ পরিকল্পনা করছে পেন্টাগন। এই উদ্যোগের নাম FORTRESS। লক্ষ্য, চরম সঙ্কটের পরিস্থিতিতেও মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে অন্তত ৯০ দিন বাইরের সহায়তা ছাড়াই চালু রাখা।
07:55 PM (IST) Oct 29
Chalo Delhi Ramlila March: গণতন্ত্র ও সংবিধান বাঁচাতে আগামী ১ নভেম্বর 'চলো দিল্লি রামলীলা মার্চ'-এর ডাক দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 'ভোট চুরি' রুখতে দলমত নির্বিশেষে সবাইকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
07:18 PM (IST) Oct 29
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি বাড়ির মেঝে খুঁড়ে ৩ থেকে ৪ কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। তিনটি স্টিলের ড্রামে ভরে মাটির ৫ মিটার নিচে লুকানো ছিল এই বিপুল পরিমাণ টাকা। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
07:16 PM (IST) Oct 29
Women's Premier League 2027: বুধবার উইমেনস প্রিমিয়ার লিগের আগামী মরসুমের মিনি-নিলাম অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দল খেলোয়াড় বেছে নিয়েছে। এবার মূল লড়াইয়ের প্রস্তুতি শুরু করছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এরই মধ্যে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI Secretary Devajit Saikia) ইঙ্গিত দিয়েছেন, আগামী মরসুমে দল ও ম্যাচের সংখ্যা বাড়তে পারে।
06:44 PM (IST) Oct 29
Primary Education Policy: আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে এক ক্লাসে একজন শিক্ষকই সব বিষয় পড়াতে পারেন। বেতনবৃদ্ধির ব্যাখ্যাও দিতে হবে শিক্ষককেই, জানালেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। জানুন নতুন নিয়ম।
06:30 PM (IST) Oct 29
05:55 PM (IST) Oct 29
Ballon d'Or of all time: সম্প্রতি ব্যালন ডি'অর জিতেছেন ইংল্যান্ডের (England) অধিনায়ক হ্যারি কেন (Harry Kane)। এরপরেই লিওনেল মেসিকে (Lionel Messi) পিছনে ফেলে দিয়ে ব্যালন ডি'অর অফ অল টাইম পুরস্কার জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।
05:47 PM (IST) Oct 29
ডিজিটাল প্রতারণার শিকার হলে গ্রাহকের হারানো টাকা ফেরানোর দায় এবার ব্যাঙ্কের উপরেও বর্তাতে পারে। ব্যাঙ্কের গাফিলতি বা যথাযথ সতর্কতার অভাবে সাইবার প্রতারণার ঘটনা ঘটেছে বলে তদন্তে প্রমাণিত হলে ক্ষতিগ্রস্ত গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা বাধ্যতামূলক করতে বলেছে সুপ্রিম কোর্ট।
05:35 PM (IST) Oct 29
Firecracker New Guidelines:কালীপুজো, দীপাবলি ও ছটপুজোয় বাজি পোড়ানোর সময় বেঁধে দিল রাজ্য সরকার। শুধুই সবুজ বাজি, সাইলেন্স জোনে নিষেধাজ্ঞা, ফানুস ওড়াতে অনুমতি, জানুন সব নিয়ম এক নজরে।
04:54 PM (IST) Oct 29
Mumbai Indians News: আইপিএল-এর (IPL 2027) আগামী মরসুমের আগে কোচিং স্টাফের খোলনলচে বদলে ফেলছে মুম্বই ইন্ডিয়ানস। সম্প্রতি মাহেলা জয়বর্ধনের (Mahela Jayawardene) পরিবর্তে কাইরন পোলার্ডকে (Kieron Pollard) প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার কোচিং স্টাফে আরও বদল আনা হল।
04:48 PM (IST) Oct 29
Weather Update: শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় 'অর্ণব', তবে আন্দামানে নতুন নিম্নচাপ। দক্ষিণবঙ্গে কোথায় ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গ ও সিকিমে কেমন আবহাওয়া, জানুন এক নজরে।
04:49 PM (IST) Oct 29
ভারত ও রাশিয়ার যৌথভাবে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র আরও বেশি প্রাণঘাতী হতে চলেছে। ডিআরডিও এর পাল্লা বর্তমান ৪৫০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০০ কিলোমিটার করার জন্য দ্রুতগতিতে কাজ করছে। এই বর্ধিত পাল্লার সংস্করণটি ভারতের নৌ ও স্থল প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে।
03:56 PM (IST) Oct 29
Israel Election: ইজরায়েলের নির্বাচনে কোনও পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রাখতে এবার আরব দলগুলোর সঙ্গে হাত মেলাতে চাইছে বিরোধী শিবির।
03:52 PM (IST) Oct 29
Team India T20I Record: চলতি নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে সিরিজের দখল নিয়েছে ভারতীয় দল। শুক্রবার এই সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ। এই ম্যাচের আগে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে এক নতুন নজির গড়ল ভারতীয় দল। অন্য সব দলকে ছাপিয়ে গিয়েছে ভারত।
03:48 PM (IST) Oct 29
তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের একটি জনস্বার্থ মামলার নিষ্পত্তি করল সুপ্রিম কোর্ট। বিকল্প বিনিয়োগ তহবিল (AIF) এবং বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের (FPI) প্রকৃত মালিক ও বিনিয়োগের পোর্টফোলিওর তথ্য প্রকাশ্যে আনার জন্য সেবি-কে নির্দেশ দেওয়ার আবেদন করেছিলেন তিনি।
03:13 PM (IST) Oct 29
DA gap between central & state employees: কেন্দ্রের ডিএ ৬৩ শতাংশ, আর পশ্চিমবঙ্গে ৩৮ শতাংশ। মহার্ঘ ভাতার এই ২৫ শতাংশ ফারাকে বেতন ও পেনশনে বড় প্রভাব পড়ছে রাজ্য কর্মচারীদের। ব্যবধান কবে মিটবে, জানুন বিস্তারিত।
02:54 PM (IST) Oct 29
Kumar Sangakkara News: শ্রীলঙ্কার (Sri Lanka) জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা ক্রিকেট দুনিয়ায় অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। কিন্তু তিনি অভিযোগ করেছেন, পরিবারের সদস্যদের নিয়ে ডাবলিন বিমানবন্দরে (Dublin Airport) গিয়ে বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সাঙ্গাকারা।
02:29 PM (IST) Oct 29
Cyclone Arnab: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে ওড়িশার গঞ্জাম ও গজপতি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধারে ওডিআরএএফ এবং ভারতীয় কোস্ট গার্ড নিরলস কাজ করছে।
02:02 PM (IST) Oct 29
LAC-এ চিনের সঙ্গে উত্তেজনার আবহে অরুণাচল প্রদেশে সীমান্ত পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে ভারত। রাজ্যে বছরে রাস্তা নির্মাণের পরিমাণ প্রায় ৩০০ কিলোমিটার থেকে বেড়ে ১,৮০০ কিলোমিটার হয়েছে। BRO-র পাশাপাশি সেলা সুড়ঙ্গ এবং অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়ে সীমান্ত যোগাযোগ ও প্রত্যন্ত এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
01:47 PM (IST) Oct 29
প্রশান্ত মহাসাগরের অস্বাভাবিক উষ্ণতা থেকে তৈরি হওয়া আবহাওয়াজনিত ঘটনা ‘এল নিনো’ নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। গবেষকদের পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আর সেই অতিরিক্ত গরমের কারণে আগামী কয়েক মাসে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে।
01:18 PM (IST) Oct 29
01:13 PM (IST) Oct 29
Ranji Trophy Bengal: রঞ্জি ট্রফিতে টানা তিনটে ম্যাচে জয় পেল বাংলা। দিল্লি, সার্ভিসেসের পর এবার বাংলা হারাল কেরলকে। তিনটি ম্যাচ খেলে তিনটেই জিতে এখন গ্রুপ সি-র পয়েন্ট তালিকায় শীর্ষে অভিমন্যু ঈশ্বরণের দল (৩ ম্যাচে ১৮ পয়েন্ট)।
12:55 PM (IST) Oct 29
পুর কর্মচারীরা ৩৩,০০০ টাকার একটি মোটা অঙ্কের দিওয়ালি বোনাস পেতে চলেছেন। এই বছর ৮৩,০০০-এরও বেশি কর্মচারী ৩৩,০০০ টাকার দিওয়ালি বোনাস পাবেন।
12:32 PM (IST) Oct 29
ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হলেও তার প্রভাবে ২৯ ও ৩০ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির জেরে সর্বোচ্চ তাপমাত্রা সাময়িকভাবে ২–৪ ডিগ্রি কমতে পারে। তবে এরপর পারদ আবার বাড়ার সম্ভাবনাও রয়েছে।
11:41 AM (IST) Oct 29
8th Pay Commission: অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন এবং ভাতা পুনর্বিবেচনার জন্য মতামত সংগ্রহ করছে। ২০২৭ সালের মে মাসের মধ্যে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে, যা ১ কোটিরও বেশি মানুষকে প্রভাবিত করবে।
11:34 AM (IST) Oct 29
যারা হিংসাত্মক উপায়ে শাসনব্যবস্থা পরিবর্তনের ডাক দেবে, তাদের জন্য সরকারি চাকরির দরজা বন্ধ থাকবে। উত্তরপ্রদেশে সরকারি চাকরির প্রার্থীদের চরিত্র যাচাইয়ের নিয়ম আরও স্পষ্ট করল যোগী আদিত্যনাথের সরকার। হিংসাত্মক উপায়ে সরকার বা বিদ্যমান ব্যবস্থা বদলের কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচনা করা হতে পারে।
10:28 AM (IST) Oct 29
North Bengal News: বাগান খোলায় সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকদের পাশাপাশি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও। ভবিষ্যতে কোনও সমস্যা দেখা দিলে বাগান বন্ধ না করে আলোচনা ও বৈঠকের মাধ্যমে সমাধানের পথ খোঁজার দাবি উঠেছে। শ্রমিকদের বক্তব্য, চা বাগানই তাঁদের জীবিকা ও সম্পদ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
10:12 AM (IST) Oct 29
২০২৬-’২৭ সালে দ্বিতীয় সংস্করণ নিয়ে ফিরছে বেঙ্গল বিয়েনালে। ‘বনলতা’ ভাবনাকে কেন্দ্র করে কলকাতা ও শান্তিনিকেতনে শিল্প, প্রকৃতি ও মানুষের সম্পর্ক তুলে ধরা হবে। থাকছে নতুন শিল্পীদের জন্য প্রথম ‘Emerging Artists Open Call’, যৌথ শিল্প-প্রকল্প এবং একাধিক প্রদর্শনী।
10:01 AM (IST) Oct 29
09:43 AM (IST) Oct 29
WB Dengue Update: উৎসবের মরশুমে রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। অক্টোবরের শুরু থেকেই চড়চড় করে বাড়ছে মশাবাহিত এই রোগের সংক্রমণ। পরিস্থিতি কতটা উদ্বেগজনক? কী সাবধানতা অবলম্বন করবেন? নতুন টিকা আসলে কী কমবে ডেঙ্গুর প্রকোপ? স্বাস্থ্য দফতরই বা কতটা সচেষ্ট? কী বলছেন চিকিৎসক মহল। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
09:31 AM (IST) Oct 29
08:43 AM (IST) Oct 29
El Nino Effect: এল নিনোর প্রভাবে এবার বর্ষায় তেমন বৃষ্টি হয়নি। ফলে আগামী দিনে চাষবাস ও পানীয় জলের সমস্যা দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। এই পরিস্থিতিতে রাজধানী হায়দরাবাদে যাতে পানীয় জলের কোনও ঘাটতি না হয়, তার জন্য আগে থেকেই ব্যবস্থা নিতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। জলাধারগুলোতে জলের পরিমাণ সবসময় নজরে রাখার পাশাপাশি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) বা বর্জ্য জল শোধন কেন্দ্রগুলো যাতে পুরো মাত্রায় কাজ করে, তা নিশ্চিত করতে বলেছেন তিনি। শোধন করা জল যাতে বাড়ি তৈরি, পার্ক এবং রাস্তা পরিষ্কারের মতো কাজে ব্যবহার করা যায়, সেই ব্যবস্থাও নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।
08:42 AM (IST) Oct 29
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নানান প্রকল্প ও ভাতা চালু করেছে বাংলায়। বৃদ্ধি করেছে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার টাকা। তেমনই মহিলাদের জন্য চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই ভাতা বাবদ মিলছে ৩ হাজার।