কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
11:21 PM (IST) Apr 03
10:49 PM (IST) Apr 03
সিম কার্ড আজীবন চলে না, তবে সঠিক যত্নে এটি ৫ থেকে ১০ বছর পর্যন্ত অনায়াসে চলতে পারে। প্রযুক্তিগত ত্রুটি বা নেটওয়ার্ক জনিত সমস্যা দেখা দিলে সাধারণত ৫-৬ বছর পর সিম কার্ড বদলে ফেলা বা অপারেটর থেকে রিফ্রেশ করে নেওয়া বুদ্ধিমানের কাজ।
10:32 PM (IST) Apr 03
Maoist leader Prashant Bose: ভারতে মাওবাদীদের অন্যতম শীর্ষনেতা ছিলেন প্রশান্ত বসু। এই বাঙালি মাওবাদী নেতা তাঁদের সংগঠনে 'কিষানদা' নামে পরিচিত ছিলেন। এছাড়া 'মণীশ', 'বুদ্ধ' নামেও পরিচিত ছিলেন প্রশান্ত। তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে শতাধিক নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল।
09:00 PM (IST) Apr 03
08:59 PM (IST) Apr 03
IPL 2026 News: এবারের আইপিএল থেকে বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) বাদ পড়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এই ঘটনার জেরে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) যোগ দেয়নি বাংলাদেশ। এ বিষয়ে এবার মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল (Arun Dhumal)।
08:45 PM (IST) Apr 03
সরকারি স্কুলের সময়: বাড়তে থাকা গরম আর তাপপ্রবাহের কারণে শিক্ষা দপ্তর এক বড় সিদ্ধান্ত নিয়েছে। ৬ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুল মর্নিং শিফটে চলবে। স্কুল খুলবে সকাল ৬:৩০-এ এবং ছুটি হবে দুপুর ১২:২০-তে।
07:59 PM (IST) Apr 03
বিএসএফ এখন ভারত-বাংলাদেশ সীমান্তে সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা করছে। প্রস্তাবটি চূড়ান্ত করা হয়েছে। সূত্র বলছে, এই প্রস্তাবটি একটি ব্যাপক, বহুস্তরীয় সীমান্ত নিরাপত্তা কৌশলের অংশ। ভারতের অন্যতম সংবেদনশীল এই আন্তর্জাতিক সীমান্তে প্রচলিত নজরদারি, আধুনিক প্রযুক্তি এবং ভূখণ্ড-নির্দিষ্ট ব্যবস্থা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।
07:24 PM (IST) Apr 03
Enforcement Directorate Probe: গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যে রয়েছে পুরসভায় নিয়োগ-দুর্নীতির অভিযোগও। এই মামলাতেই রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষকে তলব করা হয়েছে। বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) মুখে এই ঘটনা নিয়ে আলোচনা চলছে।
07:22 PM (IST) Apr 03
Sovandeb Chattopadhyay Profile: তৃণমূলের ইতিহাসে প্রথম বিধায়ক তিনি। ৮২ বছর বয়সে এবারও তিনি প্রার্থী। এবার বালিগঞ্জে লড়ছেন শোভনদেব। এক নজরে দেখে নেওয়া যাক তৃণমূলের বর্ষীয়ান নেতা-মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্য়ায়-কে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা।
07:21 PM (IST) Apr 03
iphone 18 Pro Max: অ্যাপলের পরবর্তী আইফোন লঞ্চ নিয়ে আলোচনা তীব্র হয়েছে। আশা করা হচ্ছে, কোম্পানিটি এই বছরের সেপ্টেম্বরে আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স লঞ্চ করবে।
06:41 PM (IST) Apr 03
ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় দু’জন ডেপুটি কমিশনারকে শোকজ করল লালবাজার। কলকাতা পুলিশের ডিসি ২ (দক্ষিণ) সিদ্ধার্থ দত্ত এবং ডিসি ২ (রিজার্ভ ফোর্স) মানস রায়কে শোকজ করা হয়েছে। তাঁরা বুধবার ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
06:13 PM (IST) Apr 03
Pakistan Fuel Crisis: পাকিস্তানে নানা পণ্যের অভাব নতুন কিছু নয়। পশ্চিম এশিয়ায় যুদ্ধের (West Asia War) জেরে এবার পাকিস্তানে জ্বালানির সঙ্কট চরম আকার ধারণ করেছে। জ্বালানির দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ পাকিস্তান সরকার (Pakistan Government)। এই পরিস্থিতিতে সরকারের সমর্থনে এগিয়ে এলেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)।
05:51 PM (IST) Apr 03
Weather Update: ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রায় ১,০০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এক বিশাল মেঘপুঞ্জ। সেটাই ধরা পড়েছে ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) প্রকাশিত নতুন উপগ্রহ চিত্রে।
05:11 PM (IST) Apr 03
Mamata Banerjee: মালদার সভা থেকেই আসাদউদ্দিন ওয়েইসির পার্টি মিমকে তীব্র কটাক্ষ করেছেন তিনি। প্রসঙ্গত, এবারের ভোটে এই মিমের সঙ্গে জোট করে ভোটে লড়ছে হুমায়ুন কবীরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি। এদিনের জনসভা থেকে দলের কর্মীদেরও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
04:59 PM (IST) Apr 03
8th Pay Commission Latest Update: বর্তমানে সারা দেশজুড়ে অষ্টম বেতন কমিশন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা বেতন ও পেনশন বৃদ্ধির আশা করছেন। অষ্টম বেতন কমিশনকে সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাসের সময়সীমা দেওয়া হয়েছে।
04:50 PM (IST) Apr 03
বাড়ির একফালি জমি বা ছাদের টবই হতে পারে আপনার মুশকিল আসান। খুব কম সময়ে এবং অল্প পরিশ্রমে ফলানো যায় এমন কিছু সবজি, যা চাষ করলে বাজারের ওপর নির্ভরতা কমবে অনেকটাই। সবচেয়ে বড় কথা হল, এই সবজি ফলাতে সময় লাগে খুবই কম।
04:48 PM (IST) Apr 03
India-Bangladesh Border: এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে অনুপ্রবেশ। এ বিষয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে তরজা চলছে। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশীরা। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্ত থেকে দালাল-সহ বাংলাদেশী গ্রেফতার হয়েছে।
04:44 PM (IST) Apr 03
LPG Supply: বিশ্বজুড়ে চলতে থাকা ভূ-রাজনৈতিক সংকটের মধ্যেও ভারতে রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রয়েছে। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, দেশে LPG-র কোনো অভাব নেই। তাই গ্রাহকদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত গ্যাস বুকিং বা মজুত না করার পরামর্শ দেওয়া হয়েছে।
04:23 PM (IST) Apr 03
Central Force: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সেই কারণে ভোটের দিন ঘোষণার প্রায় ১ মাস আগেই রাজ্যে আনা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। আর এবার সিদ্ধান্ত হয়েছে প্রায় ৫০ হাজার কেন্দ্রীয় বাহিনী রাজ্য়ে অনির্দিষ্টকালের জন্য থাকবে।
03:58 PM (IST) Apr 03
Ajinkya Rahane: এবারের আইপিএল-এর (IPL 2026) শুরুটা ভালোভাবে করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম দুই ম্যাচে হারের পর সমালোচনার মুখে পড়েছেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিনি এই সমালোচনায় ক্ষুব্ধ। সাংবাদিক বৈঠকে সমালোচকদের তীব্র আক্রমণ করেছেন রাহানে।
03:36 PM (IST) Apr 03
আমরা নিজেদেরকে একটি ‘রক্ষণশীল’ জাতি বলতে পছন্দ করতে পারি, যারা ‘আমরা দুজন, আমাদের দুজন’—এই পারিবারিক দর্শনকে উৎসাহিত করে। কিন্তু বিবাহ-বহির্ভূত ডেটিং অ্যাপ গ্লিডেনের একটি সাম্প্রতিক সমীক্ষা ভিন্ন চিত্র তুলে ধরেছে।
03:25 PM (IST) Apr 03
Iran Vs US:ইরান ফের দাবি করল যে তারা আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানাচ্ছে, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর একটি অত্যাধুনিক এয়ার-ডিফেন্স সিস্টেম দিয়ে বিমানটিকে ধ্বংস করা হয়েছে।
02:53 PM (IST) Apr 03
IPL News: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও অর্থশালী ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ হয়ে উঠেছে আইপিএল। এই লিগের প্রভাব বাড়ছে। বেশিরভাগ দেশের ক্রিকেটাররাই আইপিএল-এ খেলেন। এর ফলে কার্যত আন্তর্জাতিক ক্রিকেটের বিকল্প হয়ে উঠেছে এই লিগ। ২০২৮ থেকে আইপিএল-এর প্রভাব বাড়তে চলেছে। এখন থেকেই সে বিষয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিসিআই (BCCI)।
02:30 PM (IST) Apr 03
NIA Probe: মালদায় BDO অফিস ঘেরাও এবং বিচারকদের 'বন্দি' করে রাখার ঘটনায় এবার তদন্ত শুরু করল NIA। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন এই দায়িত্ব দিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
02:01 PM (IST) Apr 03
ইরান যুদ্ধ বিশ্বে জ্বালানি সঙ্কট তৈরি করেছে, কিন্তু পাকিস্তানে এর প্রভাব আরও মারাত্মক। অন্যান্য দেশে যখন যুদ্ধ চলছে, তখন পাকিস্তানের জনগণই এর চরম দুর্ভোগ পোহাচ্ছে। সেখানকার সরকার সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার পরিবর্তে তাদের উপর আরও যন্ত্রণা চাপিয়ে দিচ্ছে। প্রতিবেশী দেশটির সরকার কর বাড়িয়েছে, ভর্তুকি কমিয়েছে এবং পরিষেবা কমিয়ে দিয়েছে।
01:54 PM (IST) Apr 03
Maldah News: বঙ্গ বিধানসভা নির্বাচনের আর বেশি দিন নেই। তার আগে রাজ্যের আইনশৃঙ্খলা খোদ বিচারকদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেেগ। মালদহের কালিয়াচকের ঘটনায় এবার কড়া বার্তা সুপ্রিম কোর্টের। কী কী নির্দেশ দিলো শীর্ষ আদালত? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
01:38 PM (IST) Apr 03
Kalyan Banerjee Controversial Remarks List: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে বারবার শোনা যায় অশ্রাব্য, কু কথা।শালীনতার গণ্ডি ভেঙে অমিত শাহ-কে নিয়ে কু কথার বন্য়া বয়ে দিয়েছেন।এমন কথা অতীতে এত বলছেন যা নিয়ে তৈরি করতে হল কল্য়াণের কু কথার অভিধান।
01:37 PM (IST) Apr 03
Birbhum TMC Corruption News: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক-বিরোধী তরজা। এবার ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূলের প্রার্থীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন সিউড়ির বিজেপি প্রার্থী। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
01:24 PM (IST) Apr 03
মালদার কালিয়াচকের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূলচক্রী মোফাক্কেরুল ইসলাম। পেশায় আইনজীবী মোফাক্কেরুল পালানোর চেষ্টা করছিলেন। সেই সময় তাঁকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। বৃহস্পতিবার এডিজি উত্তরবঙ্গ কে জয়রামন জানিয়েছেন, মালদার ঘটনায় এখনও পর্যন্ত ১৯টি মামলা দায়ের হয়েছে।
01:08 PM (IST) Apr 03
DA update: রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা নিয়ে জটিলতা ক্রমশই বাড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মত বকেয়া ডিএ দেওয়ার কাজ শুরু করলেও তা নিয়ে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
12:57 PM (IST) Apr 03
আপনার মোবাইল নম্বর শুধু যোগাযোগের একটি মাধ্যম নয়, এটিই আমাদের পুরো পৃথিবী। এটি আপনার নামের মতোই একটি পরিচয়ে পরিণত হয়েছে। সংখ্যাতত্ত্ব অনুসারে, আপনার মোবাইল নম্বর আপনার জীবনে নানা প্রভাব ফেলে।
12:38 PM (IST) Apr 03
Raghav Chadha Slams Kejriwal: রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরানোর পর এবার AAP নেতৃত্বকে সরাসরি তোপ দাগলেন রাঘব চাড্ডা। তাঁকে কেন চুপ করিয়ে দেওয়া হচ্ছে? সোশ্য়াল মিডিয়ায় ভিডিও পোস্ট করে আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালকে এমন প্রশ্নই করলেন রাঘব।
12:37 PM (IST) Apr 03
12:23 PM (IST) Apr 03
সংসদে জন বিশ্বাস বিল (Jan Vishwas Bill) পাস হয়েছে। গেজেট বিজ্ঞপ্তি জারির পরপরই এই বিলটি আইনে পরিণত হবে। একবার কার্যকর হলে বর্তমান আইনের আওতাভুক্ত অনেক অপরাধকে ডিক্রিমিনালাইজ করা হবে অর্থাৎ অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দাবি করেছেন যে, এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে।
12:16 PM (IST) Apr 03
Adhir Ranjan Chowdhury net worth: ৩৫ বছর পরে আবারও বিধানসভার ভোট যুদ্ধে অধীর চৌধুরী। গতবার মুর্শিদাবাদের নবগ্রাম থেকে বিধায়ক হয়েছিলেন। এবার তাঁর কেন্দ্র বহরমপুর। নির্বাচনী হলফনামা অনুযায়ী দেখুন তাঁর সম্পত্তির পরিমাণ
11:53 AM (IST) Apr 03
মালদার কালিয়াচকের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৩৫। জানালেন এডিজি উত্তরবঙ্গ। ইতিমধ্য়েই অবরোধ-বিক্ষোভ এবং বিচারকদের আটকে রাখার ঘটনায় মূলচক্রী মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে, পেশায় আইনজীবী মোফাক্কেরুল পালানোর চেষ্টা করছিলেন।
11:40 AM (IST) Apr 03
11:21 AM (IST) Apr 03
Pharma Tariff: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্ট করা ওষুধের আমদানির উপর ১০০% শুল্ক চাপিয়েছেন। তবে ভারতের জন্য স্বস্তির খবর হল, জেনেরিক ওষুধকে আপাতত এর বাইরে রাখা হয়েছে। এর ফলে ভারতের ওষুধ শিল্পে মিশ্র প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
11:20 AM (IST) Apr 03
সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ভারতীয় বাজারে তাদের নতুন বার্গম্যান স্কুটার লঞ্চ করেছে। এই স্কুটারটি দুর্দান্ত ফিচার সহ এসেছে। ব্র্যান্ডটি এর ডিজাইন এবং ফিচারে বেশ কিছু পরিবর্তন এনেছে।
11:01 AM (IST) Apr 03
Kaliyachak Crime News: ভোটের আবহে কালিয়াচককাণ্ডে এবার গ্রেফতার মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম। কোথা থেকে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…