কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

09:53 PM (IST) Sep 04
India-Pakistan Water Treaty: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর পাকিস্তানকে সিন্ধু নদের (Indus River) জল দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। পাকিস্তানের পক্ষ থেকে হুমকি দেওয়া হলেও, তাতে কোনওরকম গুরুত্ব দিচ্ছে না ভারত।
09:49 PM (IST) Sep 04
09:47 PM (IST) Sep 04
দুর্গাপুজোর আগেই রাজ্যের এই সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। এঁদের সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এর জন্য ৬২ কোটি ৫৫ লক্ষ ৯০ হাজার ৬৫০ টাকা মঞ্জুর করা হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে।
09:10 PM (IST) Sep 04
Indian Men's Cricket Team: এশিয়ান গেমসে (Asian Games 2026) যোগ দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল। দুই দলই সোনা জিতবে বলে আশা করছে সারা দেশ। ভারতের পুরুষ দল ঘোষণা করা হয়েছে। মূল দলের সদস্যদের পাশাপাশি নেট বোলারদের নামও ঘোষণা করা হয়েছে।
07:46 PM (IST) Sep 04
07:44 PM (IST) Sep 04
Neymar Jr Injury: ব্রাজিলের (Brazil) তারকা নেইমার জুনিয়র পেশাদার ফুটবল কেরিয়ারে বারবার চোট পেয়েছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার পর এখন ক্লাব দল স্যান্টোসের (Santos) হয়ে খেলছেন এই তারকা স্ট্রাইকার। তবে স্যান্টোসের হয়ে খেলতে নেমেও তিনি চোট পেলেন।
07:34 PM (IST) Sep 04
06:54 PM (IST) Sep 04
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) ‘শিল্ড’ (SHIELD) নামে একটি নতুন উদ্যোগ শুরু করেছে। এর পুরো নাম S-band হাই-পাওয়ার মাইক্রোওয়েভ ইভ্যালুয়েশন সিস্টেম। এর মূল উদ্দেশ্য হলো, গ্যালিয়াম নাইট্রাইড (GaN) প্রযুক্তি ব্যবহার করে দেশেই এমন একটি যন্ত্র তৈরি করা।
06:08 PM (IST) Sep 04
India-Japan Diplomatic Relations: ফুটবল, ব্যাডমিন্টন, হকি-সহ বিভিন্ন খেলায় ভারত-জাপানের লড়াই দেখা গিয়েছে। কিন্তু এতদিন ক্রিকেটে ভারত-জাপানের প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। এবার টি-২০ ফর্ম্যাটে ভারত-জাপানের সিনিয়র পুরুষ দলের লড়াই দেখা যাবে। কূটনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখে এই ম্যাচ আয়োজন করা হচ্ছে।
05:37 PM (IST) Sep 04
04:53 PM (IST) Sep 04
Age Fraud Allegation: ভিনরাজ্যের অনেক ক্রিকেটারই কলকাতায় এসে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে (Cricket Association of Bengal) নাম নথিভুক্ত করে বিভিন্ন ক্লাব, এমনকী বাংলা দলের হয়েও খেলেন। তাঁদের অনেকের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠেছে। এবার এই অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হল।
04:20 PM (IST) Sep 04
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দিল দমকল বিভাগ। অভিযোগ, ওই দফতরে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। অগ্নি নিরাপত্তা সংক্রান্ত একাধিক নিয়মও মানা হয়নি। ফলে জননিরাপত্তার ক্ষেত্রে ভবনের ওই অংশকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছে দমকল। ৯, অবনীন্দ্রনাথ ঠাকুর সরণির মূল ভবনের সপ্তম ও অষ্টম তলায় অভিষেকের অফিস রয়েছে।
03:57 PM (IST) Sep 04
03:39 PM (IST) Sep 04
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির ইতিহাসে সবচেয়ে বেশি দিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হলেন জর্জিয়া মেলোনি। এই মাইলফলক ছোঁয়ার জন্য বন্ধু মেলোনিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই সাফল্য ইতালির মানুষের আস্থার প্রতিফলন।
03:33 PM (IST) Sep 04
Calcutta Football League 2026: কলকাতা ফুটবল লিগের ইতিহাসে সফলতম দল ইস্টবেঙ্গল (East Bengal FC) এবারও চ্যাম্পিয়নশিপের দৌড়ে আছে। সোমবার মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে সম্মানরক্ষার লড়াই। কিন্তু এই ম্যাচে সেরা দলকে মাঠে নামাচ্ছে না লাল-হলুদ ব্রিগেড। রিজার্ভ দলই কলকাতা ডার্বি (Kolkata Derby) খেলবে।
02:49 PM (IST) Sep 04
মানুষের মস্তিষ্কের বিশেষ ক্ষমতার রহস্য কি লুকিয়ে রয়েছে একটি জিনে? SRGAP2 জিন ও মাইক্রোগ্লিয়ার বিকাশ নিয়ে নতুন গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য।
02:39 PM (IST) Sep 04
Diwali Train Ticket: ২০২৬ সালের দিওয়ালিতে ট্রেনে করে বাড়ি ফেরার পরিকল্পনা করছেন? তাহলে ৬০ দিনের অগ্রিম বুকিংয়ের নিয়মটা মাথায় রাখতে হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে যাত্রার জন্য আগে থেকেই টিকিট বুক করার প্রস্তুতি নিন।
02:16 PM (IST) Sep 04
নাটোরের সিংড়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল জব্দ প্রশাসনের। আনুমানিক মূল্য ১ লাখ ৭ হাজার টাকা, চলছে মামলার প্রস্তুতি।
02:01 PM (IST) Sep 04
"এই কঠিন মুহূর্তে আমি হরে কষ্ণ মহামন্ত্র জপ করছিলাম," বলেন সঞ্জয় শাহ, যিনি ৯দিন ধরে একটি অন্ধকার সুড়ঙ্গে আটকা পড়েছিলেন। নেপালের বন্যার জল কমে যাওয়ার পর জীবন বাঁচানোর সংগ্রামের গল্প সামনে আসছে, যা দেখাচ্ছে কীভাবে একজন মানুষ সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারেন এবং কীভাবে জীবন বাঁচাতে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেন।
01:01 PM (IST) Sep 04
এই প্রকল্পের আবেদনপত্র ৫ সেপ্টেম্বর থেকে পঞ্চায়েত এবং বিধায়ক কার্যালয়ে পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, ২০২৬ সালের ৯ সেপ্টেম্বর থেকে এই অর্থ বিতরণ শুরু হবে।
01:00 PM (IST) Sep 04
Share Market Update: নিফটি ৫০ (Nifty 50) সূচকের ক্ষেত্রে, ঊর্ধ্বমুখী প্রবণতায় বৃহস্পতিবারের সর্বোচ্চ স্তর ২৪,০২৫-এর দিকে নজর রাখতে হবে। অন্যদিকে, নিফটি ব্যাঙ্ক (Nifty Bank)-এর ক্ষেত্রে ৫৭,৫০০-এর উপরে অবস্থান ধরে রাখাটা গুরুত্বপূর্ণ হবে।
12:42 PM (IST) Sep 04
Derjeeling at Risk: দিল্লির চেয়েও বেশি হারে উষ্ণ হতে পারে দার্জিলিং! ২১০০ সালের মধ্যে তাপমাত্রা, অতিবৃষ্টি ও ভূমিধসের ঝুঁকি কীভাবে বদলাতে পারে, জেনে নিন বিস্তারিত।
12:37 PM (IST) Sep 04
আজ ফের পরিবর্তন হল সোনার দাম। গত কালের থেকে বেশ খানিকটা কমেছে দাম। এক ঝলকে দেখে নিন কোন শহরে কত দাম এই সোনার।
12:00 PM (IST) Sep 04
এবার রাজ্য সরকারের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা। এবার রাজ্য সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মহাগুরু। নিউটাউনে মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে 'উত্তমকুমার ফিল্ম সেন্টার'-এর ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
11:54 AM (IST) Sep 04
Nepal Rescue: নেপালে ভয়াবহ হড়পা বানের ৯ দিন পর ত্রিশূলী 3A জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। সঞ্জয় সাহ ও কবির মহাজন নামে ওই দুজনকে এয়ারলিফট করে কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
11:40 AM (IST) Sep 04
শ্রীনগর বিমানবন্দরে পার্ক করার সময় নভি মুম্বই থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট একটি 'ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম' (VDGS) পোল বা খুঁটিকে ধাক্কা মারে। ইন্ডিগোর ফ্লাইট ৬ই ২২৫ (6E 225)—যার রেজিস্ট্রেশন নম্বর ভিটি-এনওজি (VT-NOG)—সেটি 'বে নম্বর ০৬'-এ (Bay No. 06) অবস্থান নেওয়ার সময় সকাল ৯টা ২ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে।
11:30 AM (IST) Sep 04
Train Cancel: ৪ সেপ্টেম্বর যাত্রা শুরু হওয়া শতাব্দী, বন্দে ভারত-সহ ২০টিরও বেশি ট্রেন বাতিল। হাওড়া, শিয়ালদহ, কলকাতা থেকে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বগামী রুটে ব্যাপক প্রভাব, দেখুন সম্পূর্ণ তালিকা।
10:47 AM (IST) Sep 04
আর্থিক অনটনের কারণে পড়াশোনা যাতে থেমে না যায়, তার জন্য মোদী সরকার ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ চালু করেছে। এই স্কলারশিপের মাধ্যমে যোগ্য ছাত্রছাত্রীরা বছরে ১২ হাজার টাকা করে পাবে। জেনে নিন কারা করতে পারবেন আবেদন?
10:45 AM (IST) Sep 04
নেপালের বিধ্বংসী বন্যার পর ভারতের কাছে আর্থিক ক্ষতিপূরণ চাওয়ার খবরকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী শিশির খানাল। তিনি স্পষ্ট জানিয়েছেন, কাঠমান্ডু দিল্লির কাছে কোনো ক্ষতিপূরণ চায়নি। বরং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন।
10:18 AM (IST) Sep 04
CPM Strategy: পুরভোটে জোট-আসন সমঝোতায় জেলা নেতৃত্বকে স্বাধীনতা সিপিএমের। তৃণমূল-এনসিপিআই-র সঙ্গে সমঝোতার দরজা বন্ধ, প্রার্থী বাছাইয়ে জোর দিল আলিমুদ্দিন স্ট্রিট।
10:14 AM (IST) Sep 04
পোস্ট অফিসের লম্বা লাইনে দাঁড়ানোর দিন এবার শেষ হতে চলেছে। গ্রাহকদের জন্য India Post নিয়ে এসেছে নতুন অ্যাপ 'Dak Sewa'। এই একটি অ্যাপ থেকেই আপনি বাড়ি বসে স্পিড পোস্ট বুকিং, পার্সেল ট্র্যাকিং, পোস্ট অফিস খোঁজা থেকে শুরু করে সেভিংস অ্যাকাউন্টের লেনদেনও করতে পারবেন। UPI-তে পেমেন্টও করা যাবে।
10:13 AM (IST) Sep 04
বৃহস্পতিবার বালোচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর একটি কনভয়ে বড় ধরনের হামলা হয়েছে। বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। বিএলএ দাবি করেছে, তারা ২৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং সেনাবাহিনীর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
09:50 AM (IST) Sep 04
শুক্রবার ভোর ২টা ৫৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় GSLV-F17। ৫১.৭ মিটার উঁচু এবং ৪২০.৫ টন ওজনের তিন-ধাপের এই রকেট প্রায় ২,৩৬৭ কেজি ওজনের EOS-05 উপগ্রহকে নির্ধারিত সাব-জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে পৌঁছে দেয়।
09:23 AM (IST) Sep 04
7th pay commission website: সপ্তম বেতন কমিশনের কাছে দাবি-দাওয়া জানাতে নতুন ওয়েবসাইট চালু রাজ্য সরকারের। ৩১ অক্টোবরের মধ্যে মেমোরান্ডাম জমা দিতে পারবেন কর্মী, অবসরপ্রাপ্ত ও সংগঠনগুলি। জানুন সম্পূর্ণ প্রক্রিয়া।