Published : May 01, 2026, 08:45 AM ISTUpdated : May 01, 2026, 11:50 PM IST

Today’s News in Bengali Live: West Bengal Exit Poll - দেড়শো পার? বাংলায় প্রথমবার পদ্ম, মমতাকে বিদায়? কী বলছে এক্সিট পোল?

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

11:50 PM (IST) May 01

West Bengal Exit Poll - দেড়শো পার? বাংলায় প্রথমবার পদ্ম, মমতাকে বিদায়? কী বলছে এক্সিট পোল?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এক্সিট পোল ইঙ্গিত দিচ্ছে, প্রথমবার ক্ষমতায় আসতে পারে ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন সংস্থার সমীক্ষা অনুযায়ী, বিজেপি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করতে হবে।
Read Full Story

08:40 PM (IST) May 01

Thomas Cup 2026 - চিনা তাইপেইয়ের বিরুদ্ধে চমকপ্রদ জয়, টমাস কাপের সেমি-ফাইনালে ভারত

Thomas Cup 2026: ২০২২ সালে প্রথমবার টমাস কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। সেবার দলে ছিলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। এবারের টমাস কাপেও ভারতীয় দলে আছেন লক্ষ্য। তিনি অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। এবার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়া থেকে দুই ধাপ দূরে ভারতীয় দল।

Read Full Story

08:28 PM (IST) May 01

কালীঘাটে মমতা-অভিষেক মেগা বৈঠক - স্ট্রং রুম পাহারা ও গণনাকেন্দ্রের ‘মাস্টার প্ল্যান’ চূড়ান্ত

এবারের নির্বাচনে তৃণমূল নেতৃত্বের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হলো ইভিএম (EVM) এবং স্ট্রং রুমের নিরাপত্তা। বৃহস্পতিবার রাত থেকেই কলকাতার বিভিন্ন গণনাকেন্দ্রে উত্তেজনা ছড়িয়েছে। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমের বাইরে প্রায় চার ঘণ্টা বসেছিলেন।

Read Full Story

08:13 PM (IST) May 01

China-Taiwan - ফের তাইওয়ানের আকাশে চিনা যুদ্ধবিমান, জলসীমায় রণতরী, বাড়ছে উত্তেজনা

টানা দু'দিন ধরে তাইওয়ানের আশেপাশে চিনা সামরিক বিমান ও জাহাজের আনাগোনা লক্ষ্য করা গেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার ২টি বিমান ও ৫টি জাহাজ দেখা গেছে। এর আগের দিন, অর্থাৎ বুধবার ১০টি বিমান ও ১১টি জাহাজ শনাক্ত করা হয়েছিল।
Read Full Story

07:51 PM (IST) May 01

Acidity Relief Tips - গ্যাস-অম্বল-বুকজ্বালা, দ্রুত আরাম দেবে রান্নাঘরের এই ৭ জিনিস

তেল-মশলা খেয়েই বুকের মাঝখানে জ্বালা, টক ঢেকুর, গলা পর্যন্ত অ্যাসিড উঠে আসা – অ্যাসিডিটির এই কষ্ট প্রায় সবারই হয়। বারবার ওষুধ খাওয়াও ঠিক নয়। কিন্তু জানেন কি, আপনার হাতের কাছেই আছে ৭টা খাবার যা তাৎক্ষণিক বুকজ্বালা কমায়?

Read Full Story

07:44 PM (IST) May 01

Petrol Diesel Price - ৫-৭ দিনের মধ্যেই পেট্রোল, ডিজেল ও বাড়ির রান্নার গ্য়াসের দাম বাড়তে পারে, কত টাকা?

শীর্ষ সরকারি সূত্র জানিয়েছে, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সরকার জ্বালানি তেল ও ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। ফলে অদূর ভবিষ্যতে এগুলোর দাম বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Read Full Story

07:05 PM (IST) May 01

বাংলায় বাড়তি ১০ শতাংশ ভোটের আশা বিজেপির, তাতেই মমতার আসন টলে যেতে পারে

 বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে, সাম্প্রতিক একটি সমীক্ষা রাজ্যে রাজনৈতিক ভূমিকম্পের সৃষ্টি করেছে। একটি শীর্ষস্থানীয় সমীক্ষা সংস্থার বিশ্লেষণ অনুযায়ী, বাংলায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষে ভোটের শতাংশে একটি উল্লেখযোগ্য পরিবর্তন প্রত্যাশিত।

Read Full Story

07:00 PM (IST) May 01

Akhtar Hossain - 'শরণার্থীর ঢল নামানোর চক্রান্ত,' বিজেপি-র জয়ের আভাস পেয়েই দাবি বাংলাদেশের এমপি-র

Bangladeshi MP Akhtar Hossain: বুথ ফেরত সমীক্ষা (Exit Polls 2026) অনুযায়ী পশ্চিমবঙ্গ ও অসমে (Assam) ক্ষমতায় আসতে চলেছে বিজেপি (BJP)। বাংলাদেশ সীমান্তবর্তী এই দুই রাজ্যেই এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) অন্যতম ইস্যু ছিল অনুুপ্রবেশ। বিজেপি-র জয়ের আভাস পেতেই বাংলাদেশে ফের ভারত-বিরোধিতা শুরু হয়েছে।

Read Full Story

06:21 PM (IST) May 01

দুই বিধানসভার ১৫ বুথে পুননির্বাচন, শনিবারই নতুন করে হবে ভোট

দ্বিতীয় দফার ভোটগ্রহণে ১৫টি বুথে পুননির্বাচন হবে। জানিয়ে দিল নির্বাচন কমিশন। এই ১৫টি বুথের মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৪২-মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি এবং ১৪৩-ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৪টি। সব মিলিয়ে মোট ১৫টি পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। শনিবারই এই বুথগুলিতে পুননির্বাচন হবে।

Read Full Story

06:13 PM (IST) May 01

Pakistan Terror Killings - পাকিস্তানে ফের ‘অজানা’ ঘাতকের হানা, এবার খতম হিজবুল কমান্ডার সাজ্জাদ

পাকিস্তানে ফের অজ্ঞাত আততায়ীদের হাতে খুন হল এক জঙ্গি। এবার খোদ ইসলামাবাদে হিজবুল কমান্ডার সাজ্জাদ আহমেদকে গুলি করে মারা হয়েছে। গত এক সপ্তাহে জইশ ও লস্করের একাধিক জঙ্গি নিকেশ হওয়ায় পাকিস্তানে চাঞ্চল্য ছড়িয়েছে।
Read Full Story

06:07 PM (IST) May 01

Bike Tips - আপনার বাইকের জন্য কোন মোবিল সবচেয়ে ভাল? চেঞ্জ করার আগে জানা প্রয়োজন

এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সব ইঞ্জিন অয়েল একরকম হয় না। আজকাল বাজারে বিভিন্ন ধরনের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, যা বিভিন্ন বাইক এবং রাইডিং স্টাইলের জন্য বিশেষভাবে তৈরি।

Read Full Story

05:45 PM (IST) May 01

Mohammedan SC - শ্রমিক দিবসে বিদ্রোহ, বেতন না পেয়ে অনুশীলন বন্ধ মহামেডান স্পোর্টিংয়ের ফুটবলারদের

Mohammedan SC: চলতি আইএসএল-এ (Indian Super League 2026) একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না মহামেডান স্পোর্টিং ক্লাব। এর অন্যতম কারণ আর্থিক সমস্যা। ক্লাব ম্যানেজমেন্ট ফুটবলারদের বেতনের ব্যবস্থা করতে পারছে না। দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে এবার বিদ্রোহ ঘোষণা করলেন ফুটবলাররা।

Read Full Story

05:27 PM (IST) May 01

২ কোটি ক্ষতিপূরণ, পেনশন, ৩ গুণ ভাতা, অষ্টম বেতন কমিশনের কাছে কর্মীদের এই ১০ দাবি

সম্প্রতি অষ্টম বেতন কমিশনের অধীনে দিল্লিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় সরকারের কর্মচারী বিষয়ক স্থায়ী কমিটি (NC-JCM) কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন, পেনশন এবং চাকরির শর্তাবলী সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া পেশ করে।

Read Full Story

04:26 PM (IST) May 01

Iran Strategy - চিনের জন্য ইরানের ওপর চাপ কমাচ্ছেন ট্রাম্প? আমেরিকা-ইরান যুদ্ধে নতুন সমীকরণ

মার্কিন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চিন সফর তাঁর ইরান নীতিতে বড়সড় প্রভাব ফেলছে। একদিকে যখন ইরানের সঙ্গে গোপন আলোচনার কথা বলছেন ট্রাম্প, অন্যদিকে বেইজিং সফর বাতিল করতে না চাওয়ায় ইরানের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে হোয়াইট হাউসকে।

 

Read Full Story

04:18 PM (IST) May 01

East Bengal - গুজব রটিয়ে দলে ভাঙন ধরানোর চেষ্টা না সত্যি? ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

East Bengal FC: চলতি আইএসএল-এ (Indian Super League 2026) চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আছে ইস্টবেঙ্গল। আগামী ম্যাচগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে হঠাৎই প্রধান কোচ অস্কার ব্রুজোঁর (Óscar Bruzón) দল ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। আইএসএল-এর গুরুত্বপূর্ণ সময়ে এই জল্পনার ফলে কি সমস্যায় পড়বে লাল-হলুদ শিবির?

Read Full Story

04:17 PM (IST) May 01

West Bengal Election 2026 - সমস্ত কাউন্টিং এজেন্টদের নিয়ে শনিবার বৈঠকে অভিষেক, কী বার্তা দেবেন তিনি?

West Bengal Election 2026: শনিবার বিকেল ৪টের সময় এই হাইভোল্টেজ বৈঠকটি ডাকা হয়েছে। এই বৈঠক থেকে রাজ্যের ২৯৪টি কেন্দ্রের প্রত্যেক কাউন্টিং এজেন্টেকে থাকতে বলা হয়েছে। কারণ, তাদের প্রতি বিশেষ বার্তা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Read Full Story

03:55 PM (IST) May 01

LPG Price Hike - ভোট মিটতেই দামের ছ্যাঁকা, LPGর দাম ৩ মাসে বেড়েছে ৮১% - রাহুল গান্ধী

RAHUL ON LPG: কংগ্রেস নেতা রাহুল গান্ধী বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯৯৩ টাকা বাড়ার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ভোটের পরেই যে মুদ্রাস্ফীতি বাড়বে, সে কথা তিনি আগেই বলেছিলেন। রাহুলের দাবি, গত তিন মাসে দাম বেড়েছে ৮১ শতাংশ।

 

Read Full Story

03:22 PM (IST) May 01

Mahakal Temple - বুদ্ধ পূর্ণিমার ভোরে 'ভস্ম আরতি' চলছিল, মাটি সরাতেই বেরিয়ে এল শিবলিঙ্গ

মহাকাল মন্দির চত্বরের ভেতরে একটি সুড়ঙ্গ নির্মাণের খননকাজ চলাকালীন একটি প্রাচীন শিবলিঙ্গ আবিষ্কৃত হয়েছে, যা প্রত্নতাত্ত্বিকদের মতে প্রায় ১,০০০ বছরের পুরনো। বুদ্ধ পূর্ণিমার ভোরে মহাকাল মন্দিরে 'ভস্ম আরতি' চলাকালীন এই আবিষ্কারটি ঘটে। সুড়ঙ্গ নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকরা খননকাজের সময় মাটির নীচে এই শিবলিঙ্গটি খুঁজে পান।

Read Full Story

03:19 PM (IST) May 01

Iran Politics - প্রেসিডেন্টের বদলে সেনার কথা শোনায় বরখাস্ত বিদেশমন্ত্রী? ইরানের রাজনীতিতে বিভেগ

ইরানের অন্দরের রাজনীতিতে তীব্র সংকট তৈরি হয়েছে। অভিযোগ, বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি প্রেসিডেন্টের বদলে রেভোলিউশনারি গার্ডের নির্দেশ মেনে চলছেন। এই কারণে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

 

Read Full Story

02:56 PM (IST) May 01

মমতার স্ট্রংরুম পাহারার পরই কড়া শুভেন্দু, আজ ৫টায় সাখাওয়াতে EVM সামলাতে যাবেন বিজেপি প্রার্থী

Bhabanipur Battle: নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপের পর তো আরই সতর্ক তিনি। ভবানীপুর দখলে আজই একগুচ্ছ কর্মসূচি শুভেন্দুর।

 

Read Full Story

02:42 PM (IST) May 01

Bhagwant Mann - মদ্যপ অবস্থায় বিধানসভায় অভব্য আচরণ মুখ্যমন্ত্রীর, প্রতিবাদে ওয়াকআউট বিরোধী বিধায়কদের

Bhagwant Mann: পঞ্জাবের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল মুখ্যমন্ত্রী ভগবন্ত মান -কে ঘিরে বিতর্ক। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মদ্যপান করে উল্টোপাল্টা কথা বলছেনএমন বিস্ফোরক অভিযোগ তুলে পঞ্জাবের কংগ্রেস বিধায়কেরা এদিন নাটকীয়ভাবে বিধানসভা থেকে ওয়াকআউট করলেন।

Read Full Story

01:13 PM (IST) May 01

Bhuvneshwar Kumar - ভারতীয় ক্রিকেটে বড় নজির গড়লেন ভূবনেশ্বর কুমার, ৩৬ বছরে আগুন ঝরাচ্ছেন ভূবি

Bhuvneshwar Kumar: অবিশ্বাস্য প্রত্যাবর্তন ভূবনেশ্বর কুমারের। ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন ৩৬ বছরের অভিজ্ঞ পেসার ভূবনেশ্বর। দেশের প্রথম পেসার হিসেবে নজির গড়লেন ভূবি। চলতি আইপিএলে মঞ্চেই এল এই বড় সাফল্য। তাঁর ঝুলিতে রয়েছে ৩৫২টি টি-২০ উইকেট।

Read Full Story

12:45 PM (IST) May 01

Weather News - ভোট গণনার দিনে ঝড়বৃষ্টি হবে? আজ কলকাতার তাপমাত্রা একঝটকায় কমল ৬ ডিগ্রি

Weather Kolkata: কালবৈশাখীর দাপটে স্বস্তির আমেজ গোটা বঙ্গ জুড়ে। বুধবারের পর বৃহস্পতিবারও গোটা রাজ্যে বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। আজও সকাল থেকেই মুখ ভার রয়েছে আকাশের। আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া?

 

Read Full Story

12:43 PM (IST) May 01

মহিলারা ঘরের কাজে প্রতিদিন ২৮৯ মিনিট ব্যয় করেন, পুরুষদেরটা জানলে হেসে গড়িয়ে পড়বেন

Women and Men in India 2025 Report: হাতে একটি মর্যাদাপূর্ণ ডিগ্রি, অফিসে 'ম্যানেজার'-এর পদ, কিন্তু বাড়ি ফিরেই সেই একই রান্নাঘরের কাজ! কেন্দ্রীয় সরকারের সর্বশেষ 'উইমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া ২০২৫' রিপোর্ট এক চমকপ্রদ চিত্র তুলে ধরেছে।

Read Full Story

12:06 PM (IST) May 01

Export Duty Diesel ATF - ডিজেল ও বিমান জ্বালানির রফতানি শুল্ক কমাল কেন্দ্র, পেট্রোলে শূন্য, দাম কমবে?

কেন্দ্রীয় সরকার ১ মে থেকে কার্যকর আরেকটি বড় পরিবর্তন এনেছে। ডিজেল এবং জেট জ্বালানির (ATF) উপর রফতানি শুল্ক কমানো হয়েছে। ডিজেলের উপর রফতানি শুল্ক প্রতি লিটারে ২৩ টাকা এবং জেট জ্বালানির উপর প্রতি লিটারে ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Read Full Story

12:03 PM (IST) May 01

Gold Price Rate - দারুণ খবর, মাসের শুরুতে কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট

প্রতিদিনই সোনার দামের পরিবর্তন হচ্ছে এবং গত কয়েক মাস ধরে তা বাড়তির দিকে। তবে, আজ সোনার দামে গতকালের তুলনায় সামান্য পতন দেখা গেছে। এই প্রতিবেদনে কলকাতা, দিল্লি, মুম্বাই সহ ভারতের বিভিন্ন শহরে ২২ ও ২৪ ক্যারেট সোনার আজকের নতুন দামের তালিকা দেওয়া হল।
Read Full Story

11:57 AM (IST) May 01

BJP-র ভোট রণকৌশলে সম্পূর্ণ বদলই ক্ষমতার অলিন্দে নিয়ে যাবে? নাকি ২টি কারণে বাজিমাৎ করবে TMC

BJP STRATEGY: বিজেপি কি এবার প্রধান বিরোধী দল থেকে শাসক দলে পরিণত হতে পারবে? গেরুয়া শিবিরের ওপর মহল থেকে শুরু করে এই প্রশ্নই ঘুরে ফিরে বেড়াচ্ছে ঘাসফুল স্তর পর্যন্ত। পাশাপাশি আলোচনা শুরু হয়েছে বিজেপির কোন নির্বাচনী কৌশল কাজে আসতে পারে আর কোনটা নয়।

 

Read Full Story

11:31 AM (IST) May 01

Gas Price Hike - শুধু ১৯ কেজির নয়, এই রান্নার গ্যাস সিলিন্ডারের দামও বাড়িয়েছে কেন্দ্র, জানেন?

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে শ্রমিক দিবস। এদিকে, মুদ্রাস্ফীতির কারণে ভারত বড় ধরনের ধাক্কার সম্মুখীন হয়েছে—বিশেষ করে শ্রমিকদের জন্য—কারণ বাণিজ্যিক সিলিন্ডারের পাশাপাশি ৫ কেজির সিলিন্ডারের (5 kg mini LPG Cylinder) দামও বৃদ্ধি পেয়েছে।

Read Full Story

10:45 AM (IST) May 01

Strong Room - স্ট্রংরুম ঘিরে উত্তেজনা, কমিশন আরও 'STRONG' করল নেতাজি ইন্ডোরের নিরাপত্তা

Strong Room: আগামী ৪ মে ভোট গণনার আগে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্ট্রংরুম ঘিরে তীব্র উত্তেজনা। নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশে বিজেপি ব্যালট বাক্স খোলার চেষ্টা করছে, এই অভিযোগে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ শুরু করায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে।

 

Read Full Story

10:13 AM (IST) May 01

'উনি কিছুই করতে পারেননি'! মমতার ৪ ঘণ্টা স্ট্রংরুমে থাকা নিয়ে কড়া মন্তব্য শুভেন্দুর

Suvendu Vs Mamata: 'কোনও নিয়ম বহির্ভূত কাজ করতে পারেননি'। বৃহস্পতিবার রাতে প্রায় চার ঘণ্টা দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে চড়া ভাষায় শুভেন্দু অধিকারী নিশানা করেন টিএমসি নেত্রীকে।

 

Read Full Story

09:31 AM (IST) May 01

Bank Holidays - ৩০ দিনে ১৩ দিন ছুটি, আজ কি খোলা থাকবে ব্যাঙ্ক? রইল RBI-র ছুটির তালিকা

চলতি মাসে মোট ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই ছুটির কারণে চেক ক্লিয়ারেন্স বা লোন প্রসেসিং-এর মতো গুরুত্বপূর্ণ কাজে দেরি হতে পারে বলে গ্রাহকদের সতর্ক করা হয়েছে। জেনে নিন আজ ১ মে কি খোলা থাকবে ব্যাঙ্ক?

Read Full Story

09:10 AM (IST) May 01

Vote Counting - TMC না BJP, কার হাতে থাকবে বাংলা? ৪ মে সকাল ৮টা থেকে গণনা শুরু, বেলা ১২টায় স্পষ্ট হবে ফল

4 May Vote Counting: পশ্চিমবঙ্গে এবার মাত্র দুটি দফায় ভোট হয়েছে। প্রথম দফা ২৩ এপ্রিল দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। EVM বন্দি রয়েছে প্রার্থীদের ভাগ্য। ফল ঘোষণা আগামী ৪ মে সোমবার। ৮টায় শুরু হবে গণনা। ফল স্পষ্ট হবে বেলা ১২টায়।

 

Read Full Story

More Trending News