Published : Mar 16, 2026, 09:06 AM ISTUpdated : Mar 16, 2026, 10:56 PM IST

Today’s News in Bengali Live: WhatsApp - আপনার প্রিয় মানুষটি সারাদিন হোয়াটসঅ্যাপে কার সঙ্গে বেশি ব্যস্ত? জানুন নিমেষে

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

WhatsApp

10:56 PM (IST) Mar 16

WhatsApp - আপনার প্রিয় মানুষটি সারাদিন হোয়াটসঅ্যাপে কার সঙ্গে বেশি ব্যস্ত? জানুন নিমেষে

WhatsApp Chat: দিনভর হোয়াটসঅ্যাপে (WhatsApp) চলতে থাকে কাজের কথা থেকে গসিপ। অনেকেরই আক্ষেপ প্রেমিক বা প্রেমিকা দিনভর ডুবে থাকেন হোয়াটসঅ্যাপে। সন্দেহ হয় না ঠিকই, তবে খানিক ঈর্ষা হয় বইকী! মনের মাঝে মাঝে মধ্যেই প্রশ্ন উঁকি মারে যে, কার সঙ্গে দিনভর এত কথা?

Read Full Story

10:32 PM (IST) Mar 16

Jalpaiguri News - প্রাকৃতিক বিপর্যয়ের ৫ দিন পরেও বিদ্যুৎ বিচ্ছিন্ন, ট্রান্সফর্মারে তালা

Jalpaiguri News: গ্রীষ্ম এখনও পুরোপুরি শুরু হয়নি। তার আগেই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিদ্যুৎ বিভ্রাট। জলপাইগুড়ি জেলার এক প্রত্যন্ত গ্রামে টানা পাঁচ দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) এই ঘটনা শাসক দলের পক্ষে অস্বস্তিকর।

Read Full Story

09:33 PM (IST) Mar 16

BJP - বিজেপি-র প্রথম দফায় প্রার্থীতালিকা প্রকাশ, শিলিগুড়িতে জয়ের রেকর্ড ভাঙতে মরিয়া শঙ্কর

Shankar Ghosh: শিলিগুড়ির (Siliguri) বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ গত পাঁচ বছরে বারবার শাসক দল তৃণমূল কংগ্রেসের (AITC) বিরুদ্ধে লড়াই করেছেন। সোমবার বিজেপি-র (BJP) প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় শঙ্করের নাম আছে। প্রার্থীতালিকা প্রকাশের পরেই প্রচারে নেমে পড়েছেন এই তারকা প্রার্থী।

Read Full Story

08:57 PM (IST) Mar 16

Mamata Banerjee - 'এটা অ্যান্টি-বাঙালি মানসিকতা', মুখ্যসচিব থেকে পুলিশ কমিশনার, বদল নিয়ে সরব মমতা

Mamata Banerjee on Kolkata Police: ভোটের নির্ঘন্ট প্রকাশ হতেই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে ব্যাপক রদবদল। মুখ্যসচিব থেকে পুলিশ কমিশনার। বাদ যাননি কেউই। হঠাৎ কেন এই বদলি? বিশদ তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

08:12 PM (IST) Mar 16

News Round UP - বাম-বিজেপির ভোটের প্রার্থী তালিকা প্রকাশ থেকে শুরু করে বিস্ফোরক গাভাসকর, সারাদিনের খবর এক ক্লিকে

News Round UP: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।  বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

07:51 PM (IST) Mar 16

Bengaluru Cafe - ক্যাফেতে সরবত খেয়ে চক্ষু চড়কগাছ গ্রাহকের, বিলের সঙ্গে 'গ্যাস ক্রাইসিস ফি'!

Bengaluru Cafe: দেশজোড়া এলপিজি সংকটের মধ্যে এবার সামনে হল একটি চাঞ্চল্য তথ্য। রেস্তরাঁয় খেতে গিয়ে গ্যাসের জন্যও দিতে হলো আলাদা করে চার্জ। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

Read Full Story

07:31 PM (IST) Mar 16

Abrar Ahmed - 'পাকিস্তানের খেলোয়াড়কে টাকা দেওয়া ভারতীয়দের মৃত্যু ডেকে আনে,' তোপ গাভাসকরের

The Hundred 2026 Auction: সম্প্রতি ইংল্যান্ডের (England) ক্রিকেট লিগ দ্য হান্ড্রেডের নতুন মরসুমের নিলামের পর থেকে যে বিতর্ক তৈরি হয়েছে, তা কিছুতেই থামছে না। ভারতীয় মালিকানাধীন দলে এক পাকিস্তানি (Pakistani) ক্রিকেটারকে নেওয়া নিয়ে বিতর্ক চলছে। এবার এই বিতর্কে যোগ দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।

Read Full Story

06:56 PM (IST) Mar 16

দাঁতের হলদে ভাব দূর করতে স্কেলিং বা হোয়াইটনিং নয়, ঘরোয়া কয়েকটি সহজ পদ্ধতি বেছে নিন

দাঁতের হলুদ দাগ দূর করতে ক্লিনিকের স্কেলিং বা হোয়াইটনিংয়ের বদলে ঘরোয়া উপায়ে বেকিং সোডা, নারকেল তেল, বা পাতিলেবুর রস ব্যবহার করা যেতে পারে । বেকিং সোডার সাথে সামান্য হাইড্রোজেন পারক্সাইড বা লেবুর রস মিশিয়ে ১-২ মিনিট ব্রাশ করলে প্লাক ও দাগ দ্রুত কমে। নিয়মিত অয়েল পুলিং-ও দাঁত সাদা করতে সাহায্য করে।

 

Read Full Story

06:51 PM (IST) Mar 16

এবার আর ইমিগ্রেশনের ঝক্কিতে পড়তে হবে না, ই পাসপোর্টের দ্বারা হবে সমস্যার সমাধান!

ই-পাসপোর্ট (E-Passport) বা ইলেকট্রনিক পাসপোর্ট ব্যবহারের ফলে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ইমিগ্রেশনের দীর্ঘ লাইন ও নথিপত্র যাচাইয়ের ঝক্কি অনেকটাই কমে গেছে। এই পাসপোর্টে থাকা ডিজিটাল চিপ ও বায়োমেট্রিক তথ্য ব্যবহারের ফলে বিমানবন্দরের স্বয়ংক্রিয় গেট (E-gate) দিয়ে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করা যাচ্ছে, যা ভ্রমণকে দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত করেছে।

 

Read Full Story

06:34 PM (IST) Mar 16

Gautam Gambhir - গম্ভীরের জন্য টেস্ট ক্রিকেট থেকে অবসর বিরাট-রোহিতের?

Gautam Gambhir: ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর সাদা বলের ফর্ম্যাটে দুর্দান্ত সাফল্য পেয়েছে। তাঁর কোচিংয়ে ভারতীয় দল একাধিক আইসিসি ইভেন্ট জিতেছে। কিন্তু টেস্ট ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না ভারতীয় দল। ফলে গম্ভীরকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

Read Full Story

06:33 PM (IST) Mar 16

Mamata vs Suvendu - 'ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারলে সূর্য পশ্চিম দিকে উঠবে', শুভেন্দুকে আগাম হুঁশিয়ারি TMC-র ব্রাত্যর

রাজ্যে ১৪৪টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিজেপি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী দেখা যাবে। এ বারের বিধানসভা ভোটে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। এই আসনের বর্তমান বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Read Full Story

05:55 PM (IST) Mar 16

BJP Candidates List 2026 - মমতার বিরুদ্ধে শুভেন্দু, কোথায় দাঁড়াচ্ছেন অভিমানী দিলীপ ঘোষ?

BJP Candidates List 2026: সিপিএমের পর এবার নিজেদের আসন্ন ভোটের প্রার্থীদের নাম জানিয়ে আংশিক তালিকা প্রকাশ করল বিজেপি (BJP West Bengal)। যদিও এখনও পর্যন্ত রাজ্যের শাসক শিবির তৃণমূল (TMC West Bengal) এর তরফে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

05:22 PM (IST) Mar 16

Hormuz Strait - জলপথ খোলা রাখতে ইরানের সঙ্গে সরাসরি আলোচনার পক্ষে সওয়াল জয়শঙ্করের

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার ওপর জোর দিচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ভারতের এই কূটনৈতিক পদক্ষেপে সাফল্য মিলছে। ইতিমধ্যেই দুটি ভারতীয় জাহাজ ওই গুরুত্বপূর্ণ জলপথ পার করেছে।
Read Full Story

05:21 PM (IST) Mar 16

Mamata on LPG - 'গ্যাস দিন মানুষকে গ্যাস বেলুন নয়', BJPকে আক্রমণ মমতার

Mamata Banerjee Rally: LPG-র দাম বৃদ্ধির প্রতিবাদে কলকাতায় মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, গ্য়াস নিয়ে যে গ্যাস বেলুন চলছে তারই প্রতিবাদে এই মিছিল। তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন দেশে গ্যাসের সংকট নেই।

 

Read Full Story

05:09 PM (IST) Mar 16

Sand Theft - মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও থামছে না বালি পাচার, মাফিয়াদের দাপটে আতঙ্ক

Sand Theft News: রাজ্যের বিভিন্ন প্রান্তে বালি-মাটি চুরি ও পাচারের অভিযোগ নতুন কিছু নয়। বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly Election) দিনক্ষণ ঘোষণার পরেও একই ছবি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে ভয়াবহ ছবি দেখা যাচ্ছে। পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

Read Full Story

05:01 PM (IST) Mar 16

বাচ্চা কাঁদলে কাঁদতে দিন, কিন্তু হাতে স্মার্টফোন দেবেন না, মায়েদের কাছে যোগীর বিশেষ আর্জি

রাজস্থানের জালোরে এক ধর্মসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মায়েদের কাছে আর্জি জানিয়েছেন, ছোট বাচ্চাদের শান্ত করতে তাদের হাতে যেন স্মার্টফোন তুলে না দেওয়া হয়। তিনি বলেন, মোবাইলের অতিরিক্ত ব্যবহার চোখ ও মস্তিষ্কের ক্ষতি করে এবং তরুণদের মধ্যে অবসাদ ও নেতিবাচকতা বাড়াতে পারে।
Read Full Story

04:50 PM (IST) Mar 16

CPM Candidates 2026 - প্রতিকূর দল ছাড়তেই চমকে ভরা বামেদের প্রার্থী তালিকা, ভোটে লড়বেন তামান্নার মা

CPIM 2026 Candidates List: রাজ্য বিধানসভা ভোটের বাদ্যি বাজতেই প্রার্থী তালিকা প্রকাশ করল সিপিএম। তালিকায় নতুন মুখ কারা কারা? এক ঝলকে দেখুন সিপিএমের সম্পূর্ণ প্রার্থী তালিকা। বিশদ তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

04:25 PM (IST) Mar 16

Tehran Airstrike - তেহরানে বিরাট হানা ইজরায়েলের, গুঁড়িয়ে দেওয়া হল খামেনির ব্যবহৃত বিমান

Israel Strikes: ইজরায়েলি বায়ুসেনা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলি খামেনির ব্যবহৃত একটি বিমান ধ্বংস করা হয়েছে। ইজরায়েলের দাবি, এই বিমানটি ইরানের সামরিক ও কূটনৈতিক যোগাযোগের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।

Read Full Story

04:18 PM (IST) Mar 16

LPG Supply - 'রান্নার গ্যাসের ঘাটতি নেই, অনলাইনে বুকিং করুন,' দেশবাসীকে আশ্বাস সরকারের

LPG Cylinder Supply: ইরানে যুদ্ধ (Iran War) পরিস্থিতিতে হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভারত-সহ বিভিন্ন দেশে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের ঘাটতি দেখা যায়। বিশেষ করে ভারতে রান্নার গ্যাসের সঙ্কট নিয়ে আতঙ্ক তৈরি হয়। তবে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। রান্নার গ্যাস সরবরাহ অব্যাহত।

Read Full Story

03:53 PM (IST) Mar 16

Kalbaishakhi - চৈত্রের শুরুতেই কালবৈশাখীর দাপট, কলকাতার সঙ্গে ঝড়ের পূর্বাভাস গোটা বঙ্গে

Kalbaishakhi Storm: চৈত্র মাসের শুরু থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে কালবৈশাখী ঝড়ের দাপট। রবিবার থেকেই দিচ্ছে ঝোড়ো। গতকাল, সোমবার রাজ্যের একাধিক এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে। আগামী রবিবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস রয়েছে।

 

Read Full Story

03:35 PM (IST) Mar 16

Iran Dancing Missile - ইরানের 'ড্যান্সিং মিসাইল', এই ব্রহ্মাস্ত্রের সামনে আমেরিকা ও ইজরায়েল কেন অসহায়?

ইরান-মার্কিন-ইজরায়েল যুদ্ধে "ড্যান্সিং মিসাইল" নামে একটি নতুন অস্ত্রের আবির্ভাব ঘটেছে। এই যুদ্ধে ইরান প্রথমবারের মতো এটি ব্যবহার করেছে। এটি ইজরায়েলি এবং আমেরিকান ঘাঁটিতে ব্যাপক ক্ষতি করেছে। এই ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুর দিকে "নৃত্য" করে, যার ফলে আয়রন ডোম, প্যাট্রিয়ট বা THAAD-এর মতো আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও এটিকে বাধা দিতে পারে না।

Read Full Story

03:29 PM (IST) Mar 16

IPL 2026 - পাওয়া গেল ছাড়পত্র, চিন্নাস্বামীতেই আইপিএল-এর ম্যাচ খেলছে আরসিবি

M. Chinnaswamy Stadium: গত আইপিএল-এর (IPL 2025) পর বেঙ্গালুরুতে পদপিষ্টের (Bengaluru Stampede) ঘটনার জেরে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ বন্ধ হয়ে যায়। তবে এবারের আইপিএল-এ (IPL 2026) চিন্নাস্বামীতে ফিরছে ক্রিকেট। এখানে আইপিএল ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছে কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা।

Read Full Story

03:25 PM (IST) Mar 16

Renault Kwid - কেন ক্রেতারা মুখ ফেরাচ্ছে রেনো কুইড থেকে? প্রকাশ্যে এল নয়া চমক

ফরাসি গাড়ি সংস্থা রেনো-র জনপ্রিয় হ্যাচব্যাক কুইডের বিক্রি ব্যাপক হারে কমেছে। পরিসংখ্যান অনুযায়ী, এক বছরের মধ্যে এর বিক্রি প্রায় ৪৬.২৮ শতাংশ হ্রাস পেয়েছে। আকর্ষণীয় ফিচার, ভালো মাইলেজ এবং কম দাম থাকা সত্ত্বেও এই গাড়িটি এখন ক্রেতাদের আকর্ষণ করতে পারছে না।
Read Full Story

03:09 PM (IST) Mar 16

Indians Arrested In UAE - ইরান যুদ্ধের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ জন ভারতীয়, কী কারণে?

উপসাগরীয় অঞ্চলের দেশগুলো যখন ইরানের সামরিক আক্রমণের কারণে ক্রমাগত ক্ষতির সম্মুখীন হচ্ছে, ঠিক তখনই সংযুক্ত আরব আমিরশাহি (UAE) সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ অভিযান জোরদার করেছে। যুদ্ধ সম্পর্কিত বিভ্রান্তিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি ভিডিও ক্লিপ পোস্ট করার দায়ে বিভিন্ন দেশের ৩৫ জন নাগরিককে গ্রেফতারের নির্দেশ দিয়েছে তারা।

Read Full Story

03:08 PM (IST) Mar 16

Kolkata Weather - আগামী ২৪ ঘণ্টায় ৫০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়! কলকাতায় কখন থেকে শুরু বৃষ্টি?

আবহাওয়া দফতর পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার-সহ ২৫টি রাজ্যে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে।ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। ৬টি রাজ্যে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। আগামী ২৪ ঘণ্টায় আপনার শহরের আবহাওয়া কেমন থাকবে?

Read Full Story

02:54 PM (IST) Mar 16

ভোটের নির্ঘন্ট প্রকাশ হতেই রাজ্য পুলিশের ADG-DG পদে রদবদল, কলকাতার নতুন পুলিশ কমিশনার কে হলেন?

West Bengal Police Update: রাজ্যজুড়ে নির্বাচনের দামামা বাজতেই কলকাতা ও রাজ্য পুলিশে ব্যাপক রদবদল। ভোটের আগে একাধিক পুলিশকর্তার বদলি। কোন পদে গেলেন কে? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

02:51 PM (IST) Mar 16

BJP Candidate List - বিজেপির প্রার্থী তালিকা তৈরি, শুধুমাত্র ঘোষণার অপেক্ষা - দিলীপ ঘোষ

DILIP GHOSH on BJP : বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, পশ্চিমবঙ্গে নিরাপত্তার কারণেই দুই দফায় বিধানসভা ভোটের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তাঁর মতে, কমিশন শান্তিপূর্ণ ভোটের ব্যাপারে আত্মবিশ্বাসী। বিজেপির প্রার্থী তালিকা নিয়েও মন্তব্য দিলীপের। 

 

Read Full Story

02:23 PM (IST) Mar 16

Arabul Islam - TMC ছাড়ছেন ভাঙড়ের 'তাজা' নেতা আরাবুল ইসলাম! লড়তে পারেন শওকতের বিরুদ্ধে

Arabul Islam on TMC: ভোটের মুখে ভাঙড়ে বিপর্যস্ত তৃণমূল কংগ্রেস। দল ছাড়তে চলছেন আরাবুল ইসলাম। যোগ দিতে পারেন আইএসএফ-এ। প্রার্থী হতে পারেন শওকত মোল্লার বিরুদ্ধে।

 

Read Full Story

12:14 PM (IST) Mar 16

মার্চে এখনও পর্যন্ত বদলি করা হয়েছে কোন কোন পুলিশ আধিকারিককে? রিপোর্ট চাইল কমিশন

মার্চে এখনও পর্যন্ত বদলি করা হয়েছে কোন কোন পুলিশ আধিকারিককে? রিপোর্ট চাইল কমিশন

Read Full Story

12:06 PM (IST) Mar 16

DA - মার্চ মাসে সরকারি কর্মীদের ব্যাঙ্কে ঠিক কত টাকা ঢুকবে? ২৫% মহার্ঘ ভাতা ঘোষণার পরে হিসেব দেখুন

DA Calculator: ভোট ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাতেই রাজ্যের সরকারি কর্মী আর অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা হিসেব নিকেশ শুরু করে দিয়েছেন।

 

Read Full Story

11:53 AM (IST) Mar 16

BJP Candidate - মঙ্গলে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ BJPর, দিলীপ ঘোষের জন্য থাকতে পারে সুখবর

BJP Candidate List: কাল , মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। তেমনই খবর গেরুয়া শিবিরের। তবে এক দফায় নয়, কয়েকটি ভাগে প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। দিলীপের ভাগ্যে জুটতে পারে খড়গপুর। কিছুটা সমস্য়ায় পড়তে পারেন শুভেন্দু।

 

Read Full Story

11:46 AM (IST) Mar 16

Cuttack Fire - কটকের হাসপাতালে বিধ্বংসী আগুন, ICU-তে শ্বাসরোধ হয়ে মৃত ১০ রোগী

ওড়িশার কটকের SCB মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন। সোমবার ভোরে হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে আগুন লেগে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে অনুমান, ICU-এর এসি বা কোনও মেডিকেল যন্ত্রে শর্ট সার্কিট হয়েই এই দুর্ঘটনা ঘটেছে।
Read Full Story

10:44 AM (IST) Mar 16

সাবধান! আগামীকাল থেকে দফায় দফায় ছুটি, টানা বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক! দেখুন তালিকা

২০২৬ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে উৎসব ও রবিবারের ছুটিতে দীর্ঘ সময়ের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৭ থেকে ২২ মার্চের ছুটির সম্পূর্ণ তালিকা এবং ডিজিটাল পরিষেবা সংক্রান্ত তথ্য জানতে প্রতিবেদনটি পড়ুন।

Read Full Story

10:28 AM (IST) Mar 16

US-Iran Tension - সমুদ্রে যুদ্ধের প্রস্তুতি? হরমুজ প্রণালীতে জোট গড়ছে আমেরিকা

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এবার সংঘাতের আঁচ সমুদ্রেও পৌঁছতে পারে। রিপোর্ট অনুযায়ী, আমেরিকা খুব শীঘ্রই হরমুজ প্রণালীতে জাহাজ সুরক্ষার জন্য একটি আন্তর্জাতিক নৌ-জোট তৈরির ঘোষণা করতে পারে। কেন এই পদক্ষেপ এত গুরুত্বপূর্ণ।

Read Full Story

10:19 AM (IST) Mar 16

Stock Market Today - শেয়ার বাজার তার পুরনো ছন্দে ফিরেছে, সেনসেক্স ২৫৯ পয়েন্ট এবং নিফটি ২৩,২৩৫ অতিক্রম করেছে

Stock Market Today: সপ্তাহের প্রথম ট্রেডিং দিনে ভারতীয় স্টক মার্কেট পতনের সাথে শুরু হলেও, শীঘ্রই সেনসেক্স ও নিফটি ঘুরে দাঁড়ায় এবং সবুজে লেনদেন করে। এই ওঠানামা শুক্রবারের বড় পতনের পর বাজারে অস্থিরতা নির্দেশ করে।

Read Full Story

10:14 AM (IST) Mar 16

Drone Attack - ড্রোন হামলায় কেঁপে উঠল দুবাই! এয়ারপোর্টের কাছে আগুন, বন্ধ সব ফ্লাইট

সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর জেরে একটি ফুয়েল ট্যাঙ্কে আগুন লেগে যায়। তবে আগুন এখন নিয়ন্ত্রণে এবং ঘটনায় কেউ হতাহত হননি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত সব ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
Read Full Story

10:06 AM (IST) Mar 16

Gold Price Today Kolkata - সোমবার বেশ কিছুটা কমলো সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে?

Gold Price Today: সপ্তাহের প্রথম দিন সোমবার সোনার দাম আরও কিছুটা কমছে। ১৬ মার্চ কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

09:15 AM (IST) Mar 16

Weather Update Kolkata: বঙ্গে ঝড়বৃষ্টির ভ্রুকুটি, শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিন রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কয়েকটি জেলায় ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

Read Full Story

More Trending News