কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
12:14 AM (IST) Aug 08
India vs Sri Lanka: টেস্ট সিরিজের আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই ভারতের বিরুদ্ধে চালকের আসনে শ্রীলঙ্কা একাদশ। প্রথম দিনের শেষে, তাদের স্কোর ৮ উইকেটে ৩৬৩ রান। রাভিন্দু রাসান্থা (৭১), নিশান মাদুশকা (৬৬) এবং অধিনায়ক সোনাল দিনুশা (৫২) হাফ সেঞ্চুরি করেছেন।
11:39 PM (IST) Aug 07
আগে সম্পর্কে গেলেই স্ট্যাটাস, ছবি, স্টোরি। এখন অনেকেই বেছে নিচ্ছেন নীরবতা। কারণ ভালোবাসা প্রমাণের জন্য লাইকের দরকার নেই - এই ভাবনাই বাড়াচ্ছে ‘প্রাইভেসি লাভ'
10:39 PM (IST) Aug 07
10:11 PM (IST) Aug 07
বড় ঘোষণা সামনে আসতে চলেছে। হয়ত অগাষ্ট মাসে দুই কিস্তিতে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে পারেন রাজ্যের যোগ্য মহিলারা। তাহলে প্রথম কিস্তি পাবেন যাঁরা, তাঁরা কারা? কবে ঢুকবে সেই টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
09:16 PM (IST) Aug 07
East Bengal FC vs South United FC: শুক্রবার চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2026) গ্রুপ পর্যায়ে নিজেদের তৃতীয় তথা শেষ ম্যাচে সাউথ ইউনাইটেড এফসি-র মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। কোয়ার্টার-ফাইনালের পথ প্রশস্ত করতে বড় ব্যবধানে ম্যাচ জিততে হত। অজস্র সুযোগ নষ্ট করলেও, বড় ব্যবধানেই জয় পেল লাল-হলুদ ব্রিগেড।
09:13 PM (IST) Aug 07
09:01 PM (IST) Aug 07
08:05 PM (IST) Aug 07
07:33 PM (IST) Aug 07
Red Sea Attack: ইয়েমেনের কাছে লোহিত সাগরে একটি ভারতীয় জাহাজডুবির ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নাবিকদের নিরাপত্তাই এখন 'সর্বোচ্চ অগ্রাধিকার'। জাহাজে থাকা ১৩ জন ভারতীয় নাবিককেই উদ্ধার করা হয়েছে। ভারত এই হামলার তীব্র নিন্দা করে বাণিজ্যিক জাহাজগুলির সুরক্ষার দাবি জানিয়েছে।
05:41 PM (IST) Aug 07
Hamirpur Horror: প্রেম করে বিয়ে, তার পর বিমার টাকা হাতাতে সেই স্ত্রীকে গাড়ির চাকায় পিষে নৃশংস ভাবে খুন! স্রেফ ৪৪ লক্ষ টাকার জীবনবিমার টাকা হাতানো আর ধারের দেনা মেটাতে এমন শিউরে ওঠা ছক কষেছিলেন উত্তরপ্রদেশের হামিরপুরের বাসিন্দা অমর সিং।
05:37 PM (IST) Aug 07
Ajinkya Rahane News: ভারতীয় দলের প্রাক্তন নির্ভরযোগ্য ব্যাটার অজিঙ্কা রাহানে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। এবার তিনি ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগে (European T20 Premier League) খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ইউরোপের এই টি-২০ লিগের উদ্বোধনী মরসুমের অন্যতম সেরা আকর্ষণ রাহানে।
04:05 PM (IST) Aug 07
বাজাজ অটো ভারতে নতুন পালসার এন১৬০ এস এবং পালসার এন১৬০ এসএস লঞ্চ করেছে। এই লঞ্চের মাধ্যমে কোম্পানিটি তাদের পালসার এন১৬০ রেঞ্জকে আরও প্রসারিত করেছে।
03:54 PM (IST) Aug 07
RBI Loan Recovery Guidelines: রিকভারি এজেন্টদের মাধ্যমে গ্রাহকদের হয়রানি এবং সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করার মতো অজস্র অভিযোগ জমা পড়তে শুরু করে তাদের কাছে। এইসব অনভিপ্রেত ঘটনা রুখতে এবং ঋণ আদায়ের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন আচরণবিধি প্রকাশ করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
03:47 PM (IST) Aug 07
ঘৃণ্য ভাষণ বা 'হেট স্পিচ' সংক্রান্ত একটি মামলায় পুলিশি তলবকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের করা আবেদন শুক্রবার শুনতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। তাঁকে ডিম ছোড়া হতে পারে, এমন আশঙ্কার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলে আদালত। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের একাধিক নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে।
03:44 PM (IST) Aug 07
দেড়শো বছর আগে ডারউইনের অনুমানই সত্যি প্রমাণ করলেন বিজ্ঞানীরা। স্যাক্সিফ্রেগা গোত্রের একটি গাছ আসলে পতঙ্গভুক, জানুন কী ভাবে শিকার করে এই উদ্ভিদ।
03:44 PM (IST) Aug 07
Egg Attack: গত কয়েক মাসে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে ডিম। দুর্নীতি-চুরি-অত্যাচারের অভিযোগে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা-জনপ্রতিনিধিদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। এ বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি হল না সুপ্রিম কোর্ট (Supreme Court)।
03:14 PM (IST) Aug 07
02:43 PM (IST) Aug 07
মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর একটি বিতর্কিত অডিও রেকর্ডিং নিয়ে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে সেটি বিকৃত করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট উল্লেখ করে কেন্দ্র দাবি করে, এই রেকর্ডিংয়ে একাধিকবার কাটছাঁট করা হয়েছে।
01:59 PM (IST) Aug 07
নতুন ঋণ আদায় কাঠামোর অধীনে ব্যাঙ্ক এবং নিয়ন্ত্রিত ঋণদাতাদের লোন নেওয়া ব্যক্তিদের সঙ্গে কীভাবে যোগাযোগ করতে হবে, লোন রিকভারি এজেন্টরা কী বলতে পারবেন, কখন ফোন করতে পারবেন এবং কীভাবে সরেজমিনে পরিদর্শন করবেন, সে বিষয়ে আরও কঠোর নিয়ম মেনে চলতে হবে।
01:55 PM (IST) Aug 07
Weight Loss Surgery: চিকিৎসা বিজ্ঞানের এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এর চিকিৎসকেরা। ২০৯ কেজি ওজনের চরম স্থূলতায় ভোগা ৩২ বছর বয়সী যুবক বিবেককে নতুন জীবন ফিরিয়ে দিলেন তাঁরা।
01:31 PM (IST) Aug 07
বাজেটে শিক্ষিত ও কর্মহীন যুবকদের জন্য ভরসা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য বেকার যুবকদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে।
01:11 PM (IST) Aug 07
FIFA-UEFA Tussle: এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) চলাকালীন ফিফার সঙ্গে উয়েফার দ্বন্দ্ব প্রকট হয়ে যায়। বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রকাশ্যে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর (FIFA President Gianni Infantino) বিরুদ্ধে তোপ দেগেছেন ইউরোপের ফুটবল সংস্থার কর্তারা। এই দ্বন্দ্ব ক্রমশঃ বাড়ছে।
12:49 PM (IST) Aug 07
হাসপাতালে ভর্তি বিজেপির কেন্দ্রীয় নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাতে অস্ত্রোপচার হয়েছিল এবং বসেছিল প্লেট। সেই প্লেট খোলার জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তী। অভিনেতাকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ও।
12:45 PM (IST) Aug 07
শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ জোটের প্রায় ৪৫ জন নতুন সাংসদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন। এই বৈঠকে তিনি জোটকে একটি 'পরিবার' বলে উল্লেখ করেন। বৈঠকে গুরুত্ব পেয়েছেন এনসিপিআই সাংসদরাও।
12:23 PM (IST) Aug 07
12:22 PM (IST) Aug 07
WEATHER UPDATE: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, শনিবার পর্যন্ত চলবে দুর্যোগ। রবিবার থেকে বৃষ্টি কমলেও মঙ্গলবার থেকে ফিরতে পারে ভ্যাপসা গরম।
12:20 PM (IST) Aug 07
Justice Abha Nayar Patelমাত্র সাত বছর বয়সে জীবিকার তাগিদে বাবা-মায়ের হাত ধরে দেশ ছেড়ে আফ্রিকায় চলে গিয়েছিলেন। পাঁচ দশক পর দিল্লির মেয়েটাই বিশ্বজুড়ে ভারতীয় বংশোদ্ভূতদের জন্য এক অনন্য ইতিহাস রচনা করলেন। কোনো জাম্বীয় বিচারপতির উপস্থিতি এই প্রথম।
12:15 PM (IST) Aug 07
FIFA president Gianni Infantino: এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) চলাকালীন বারবার অভিযোগ উঠেছে, আর্জেন্টিনাকে অন্যায্য সুবিধা পাইয়ে দিয়েছে ফিফা। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধেও একাধিক অভিযোগ উঠেছে। বিশ্বকাপ শেষ হওয়ার পর যখন প্রবল সমালোচিত হচ্ছেন ফিফা প্রেসিডেন্ট, তখন তাঁর পাশে দাঁড়াল আর্জেন্টিনা।
11:46 AM (IST) Aug 07
Mossad: ইরানে সরকার ফেলার একটি পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সংস্থার প্রধান রোমান গফম্যান এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ইজরায়েলি মিডিয়া জানিয়েছে। এই ঘটনা মোসাদের অভ্যন্তরীণ পুনর্গঠনের অংশ।
11:17 AM (IST) Aug 07
Sri Lanka XI vs India: শুক্রবার সকালে কলম্বোয় (Colombo) ভারত ও শ্রীলঙ্কা একাদশের তিন দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনুশীলনে চোট পাওয়ায় প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)।
11:13 AM (IST) Aug 07
NEET-UG 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি ছিল একটি সংগঠিত অপরাধ, যা একাধিক রাজ্যে ছড়িয়ে ছিল। CBI জানিয়েছে, মোটা টাকার বিনিময়ে NTA-র বিষয় বিশেষজ্ঞরা প্রশ্ন ফাঁস করে । ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা।
11:06 AM (IST) Aug 07
WB Yatri Sathi Tips: মহিলাদের যাতায়াত আরও সুবিধাজনক করতে Yatri Sathi চালু করল মাত্র ৩৯ টাকার এসি শাটল। আপাতত ৩টি রুটে পাওয়া যাবে এই পরিষেবা। সময়, ভাড়া আর বুকিং পদ্ধতি জেনে নিন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
10:36 AM (IST) Aug 07
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় পদ্ধতি হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি (SIP)। এককালীন বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করার পরিবর্তে, বিনিয়োগকারীরা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করেন।
10:34 AM (IST) Aug 07
ABHISHEK BANERJEE SUPREME COURT: চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি দিল না হাই কোর্ট, এসএসকেএমে যেতে অস্বীকার করায় খারিজ হল অভিষেকের মামলা। ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ।
09:59 AM (IST) Aug 07
Big Update Annapurna Bhandar: অন্নপূর্ণা ভান্ডারের অগস্ট মাসের টাকা ১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে ঢুকবে, তবে সবাই একসঙ্গে পাবেন না। কাদের টাকা পেতে দেরি হবে, ১০ পয়েন্টে জেনে নিন বিস্তারিত।
09:36 AM (IST) Aug 07
বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সভাপতিত্বে গঠিত এই কমিশন তথ্য সংগ্রহ এবং দাবি শোনার জন্য কর্মচারী সংগঠন, ইউনিয়ন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে।
09:19 AM (IST) Aug 07
DA Case Update: পুজোর আগেই কী ঢুকবে সরকারি কর্মচারীদের বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিএ? নতুন সরকারের আমলেও অব্যাহত ডিএ টানাপোড়েন। মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। কী বলছে আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
09:04 AM (IST) Aug 07
প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকা মূল্যের এই সরকারি-পর্যায়ের চুক্তিটি বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রকের ‘অ্যাকুইজিশন উইং’ (ক্রয় বিভাগ) এবং ভারতীয় বিমান বাহিনী (IAF) পর্যালোচনা করছে। গত মে মাসে ভারতের পাঠানো ‘লেটার অফ রিকোয়েস্ট’ (LoR)-এর প্রেক্ষিতে এই প্রস্তাবটি এসেছে এবং এতে স্থানীয়ভাবে উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর ও দেশীয় উপাদানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
08:57 AM (IST) Aug 07
NEET পেপার ফাঁস বিতর্কের মধ্যে মুখ খুললেন RSS প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, তরুণ প্রজন্মের প্রতিবাদকে 'দেশবিরোধী' তকমা দেওয়া ঠিক নয়। তাদের দাবিদাওয়া আসল।