কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

11:58 PM (IST) Feb 21
India vs South Africa: ২০২৪ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে, ভারতের কাছে হারের স্মৃতি কি দক্ষিণ আফ্রিকা ভুলতে পেরেছে? সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমনটাই জানালেন প্রোটিয়া তারকা কুইন্টন ডি কক।
10:08 PM (IST) Feb 21
সিপিএম ছেড়ে তৃণমূলে যোগে দিলেন প্রতীক-উর রহমান। ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসানের পর রাজ্যে অনেক লাল শিবিরের নেতাই দিদির হাত ধরেছেন। এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক রাজ্যের দশজন প্রভাবশালী বাম নেতা বা মন্ত্রী যারা তৃণমূলে নাম লেখান।
09:47 PM (IST) Feb 21
New Zealand vs Pakistan: কলম্বোয় (Colombo) বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই পূর্বাভাসই মিলে গেল। টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) সুপার এইটে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ ভেস্তে গেল।
07:14 PM (IST) Feb 21
ইরান ও আমেরিকার মধ্যে দুটি বড় বৈঠক হয়েছে, কিন্তু কোনও স্পষ্ট রফাসূত্র পাওয়া যায়নি। ইতিমধ্যেই, আমেরিকা মধ্যপ্রাচ্যে তার সামরিক সক্ষমতা দ্রুত বৃদ্ধি করছে।
06:55 PM (IST) Feb 21
Indian Super League 2026: এবারের আইএসএল-এর শুরুটা ভালোভাবে করেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। এবার পরপর ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকাই লাল-হলুদ ব্রিগেডের লক্ষ্য।
05:52 PM (IST) Feb 21
ভাষাদিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজবংশী সম্প্রদায়ের জনপ্রতিনিধি অনন্ত মহারাজকে। শনিবার তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করা হল।
05:37 PM (IST) Feb 21
International Mother Language Day 2026: শনিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) ইস্টবেঙ্গল সমর্থকরা (East Bengal Fans) বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানালেন।
04:59 PM (IST) Feb 21
Pratikur Rahaman: আলিমুদ্দিনে কামান দেগে জবাব দিলেন বামেদের প্রাক্তন তরুণ নেতা? এই মুহূর্তে তিনি আমতলায়, তৃণমূলের পার্টি অফিসে। সেখানেই তিনি যোগ দিলেন জোড়াফুলে।
04:16 PM (IST) Feb 21
CAA Process: পশ্চিমবঙ্গে নাগরিকত্ব চেয়ে যারা আবেদন করবেন, তাদের আবেদনপত্র খতিয়ে দেখে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সামলাতে একটি বিশেষ কমিটি তৈরি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)।
04:15 PM (IST) Feb 21
পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (এলইটি) দিল্লি-সহ দেশের একাধিক জায়গায় হামলা চালাতে পারে আগেই সতর্ক করেছিল নিরাপত্তা সংস্থাগুলি।
04:02 PM (IST) Feb 21
Global South: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এক যৌথ সাংবাদিক বৈঠকে জানান, ভারত ও ব্রাজিল একসঙ্গে কাজ করলে আন্তর্জাতিক মঞ্চে 'গ্লোবাল সাউথ'-এর কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে।
03:34 PM (IST) Feb 21
Moon Flyby Mission: চাঁদে ফের মানুষের ছায়া পড়তে চলেছে। দীর্ঘ ৫৪ বছর পর ফের চাঁদে অভিযান করতে চলেছে নাসা। আগামী ৬ মার্চ চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবেন নাসার চার মহাকাশচারী। তারপর প্রায় চার দিনের যাত্রায় পৌঁছবেন চাঁদের কাছে।
03:18 PM (IST) Feb 21
অবৈধ বাংলাদেশি ভোটার পিছু ১০ হাজার টাকা করে চাইছে বিএলও। ভোটার লিস্টে নাম তুলতে কাটমানি! এই অভিযোগ ঘিরে তুলকালাম বাগদায়। বিজেপি-টিএমসি তরজা শুরু হয়েছে।
03:14 PM (IST) Feb 21
PM Narendra Modi Israel Visit: দুই দিনের সফরে ইজরায়েল যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে ইজয়ালের ও ভারতের মধ্য়ে কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
02:50 PM (IST) Feb 21
Yuva Sathi: রাজ্যের নতুন প্রকল্প যুবসাথী। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। নতুন এই প্রকল্পে ব্যাপক সাড়া পড়েছে। ৫ দিনে আবেদনকারীর সংখ্যা তা স্পষ্ট করছে।
02:39 PM (IST) Feb 21
Crime News: বাড়ির সামনে বল খেলা নিয়ে আপত্তি। রাগের বশে বাচ্চাদের গুলি করলেন খোদ স্কুল শিক্ষক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকার রঘুনাথগঞ্জে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
01:55 PM (IST) Feb 21
Sundar Pichai: ভারত সফরে এসেছেন গুগল (Google) ও অ্যালফাবেট (Alphabet) সিইও সুন্দর পিচাই। তিনি এদেশের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে দেখা করছেন। তাঁদের অন্যতম ক্রিকেটার শুবমান গিল (Shubman Gill)। তাঁর সঙ্গে দেখা করে খুশি গুগল সিইও।
01:29 PM (IST) Feb 21
ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ফাঁস। যার মধ্যে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনি এবং তাঁর ছেলে মোজতবা খামেইনিকে হত্যা করা।
01:27 PM (IST) Feb 21
Ranveer Singh Extortion Threat বিষ্ণোই গ্যাংয়ের 'ধুরন্ধর'টার্গেটে এবার অ্য়াকশনে নামল মুম্বই পুলিশ। বলিউড অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) ২০ কোটি টাকা না দিলে তাকে খুন করার হুমকি কাণ্ডে অভিযোগে বড় পদক্ষেপ নিল মুম্বই পুলিশ।
12:52 PM (IST) Feb 21
SIR in West Bengal: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব ও জটিলতা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের (Supreme Court of India) হস্তক্ষেপে সেই জটিলতা দূর হওয়ার আশা তৈরি হয়েছে।
12:33 PM (IST) Feb 21
ভোটের আগেই রাজ্যে আসছে বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী (Central Force)। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে লিখিত ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছে, প্রাথমিক ভাবে ৪৮০ কোম্পানি বাহিনী আসছে।
12:24 PM (IST) Feb 21
গুরগাঁওতে ১৯ বছরের তরুণীর উপর নৃশংস অত্যাচার ও ধর্ষণ! গ্রেফতার করা হয়েছে লিভ-ইন পার্টনারকে
12:10 PM (IST) Feb 21
India vs South Africa: ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ (2024 ICC Men's T20 World Cup) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। রবিবার সুপার এইটে এই দুই দলের সাক্ষাৎ হতে চলেছে।
12:07 PM (IST) Feb 21
বাংলাদেশ ক্রিকেট নিয়ে বোমা ফাটালেন সিনিয়র সহকারী কোচ মুহাম্মদ সালাহউদ্দিন। তিনি প্রাক্তন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে তীব্র আক্রমণ করেছেন।
11:55 AM (IST) Feb 21
Gold Price Today: শনিবারে আবার বাড়ল সোনার দাম। একটানা দাম বৃদ্ধির পর ২০ ফেব্রুয়ারি কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
11:13 AM (IST) Feb 21
10:48 AM (IST) Feb 21
Abhishek Sharma: চলতি টি-২০ বিশ্বকাপে পরপর ৩ ম্যাচে রান করার আগেই আউট হয়ে গিয়েছেন। কিন্তু তাতে বিন্দুমাত্র ঘাবড়ে যাননি ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা। তিনি সতীর্থদের উদ্দীপ্ত করে তুলছেন।
10:48 AM (IST) Feb 21
Earthquake: শনিবার পাকিস্তানে ৩.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।
10:43 AM (IST) Feb 21
লাল কেল্লার কাছে জঙ্গি হামলা হতে পারে। যার কারণে নয়াদিল্লিতে একটি গোয়েন্দা সতর্কতা জারি করা হয়েছে। সূত্রগুলি জানিয়েছে যে চাঁদনি চক এলাকার একটি মন্দিরকে টার্গেট করতে পারে সন্ত্রাসবাদীরা।
10:30 AM (IST) Feb 21
সাম্প্রতিক সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যায়নি। তবে মার্চ মাসেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর সেটি দেখা যাবে এই দেশ থেকে। মহাজাগতিক এই দৃশ্য দেখা যাবে এই রাজ্য, পশ্চিমবঙ্গ থেকে। তবে সেটি খুব অল্প সময়ের জন্যই দেখা যাবে।
10:14 AM (IST) Feb 21
Pratik ur Rahman News: বিধানসভা ভোটের আগে দলবদল। বাম ছেড়ে তরুণ তুর্কি যোগ দিতে চলেছেন ঘাসফুলে। তার এই দলবদলের জল্পনা আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। তাহলে কী এবার বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করবেন প্রতিকুর? জানুন বিশদে…
09:45 AM (IST) Feb 21
Rahul Chahar-Ishani Johar: ২০২২ সালে ঈশানী জোহরের সঙ্গে ক্রিকেটার রাহুল চাহারের বিয়ে হয়েছিল। সেই বিয়ের চার বছর পূর্ণ হওয়ার আগেই বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন চাহার। আইপিএল-এর (IPL 2026) আগেই তিনি ব্যক্তিগত জীবনে খারাপ খবরের কথা জানালেন।
09:27 AM (IST) Feb 21
Trump's Tariff: সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খাওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব দেশের ওপর ১০ শতাংশ হারে বিশ্বব্যাপী শুল্ক চাপানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।
09:08 AM (IST) Feb 21
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি SIRএর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। হাতে সময় খুব কম। এখনও SIR সংক্রান্ত কাজ রয়েছে। আর সেই কারণেই এই অল্প সময়ে সব কাজ সম্পন্ন করা যাবে কিনা তা নিয়ে চিন্তায় নির্বাচন কমিশন।
08:51 AM (IST) Feb 21
হাওয়া অফিস বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নিয়েছে। যা মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। যা এদিন পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে।