11:28 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: Brendon McCullum - বাজবলের দিন শেষ, ইংল্যান্ডের টেস্ট দল থেকে সরানো হল ম্যাকালামকে

Brendon McCullum sacked: বেন স্টোকস (Ben Stokes) ও ব্রেন্ডন ম্যাকালাম মিলে টেস্ট ক্রিকেটে বাজবল (Bazball) চালু করেছিলেন। এই জুটি টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডকে (England) সাফল্য এনে দিয়েছিল। কিন্তু স্টোকস অবসর ঘোষণা করার পরেই ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব হারালেন ম্যাকালাম।

Read Full Story
10:02 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: Annapurna Yojana - ৩০০০ টাকা কবে মিলবে? টাকা বিতরণ নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Suvendu on Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিভ্রান্তির মাঝে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ্য প্রাপকদের আশ্বস্ত করে জানালেন বড় বার্তা। স্বাস্থ্যবিমা নিয়েও এল বড় ঘোষণা।

Read Full Story
09:20 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: Shankudeb Panda Marriage - গঙ্গার বুকে সাত পাকে বাঁধা শঙ্কুদেব পণ্ডা, সাংবাদিককেই জীবনসঙ্গী করলেন বিজেপি নেতা

গঙ্গাবক্ষে ঘটা করে বিয়ে সারলেন বিজেপি নেতা তথা পরিচালক শঙ্কুদেব পণ্ডা। বহু জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন এক সাংবাদিককে। রইল বিয়ের সব ছবি ও আপডেট।

Read Full Story
08:58 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: Yastika Bhatia - প্রথম মহিলা হিসেবে লর্ডস টেস্টে শতরান, ইতিহাসে ইয়াস্তিকা ভাটিয়া

England Women vs India Women One-off Test: ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দল যখন ইংল্যান্ড সফরে (India tour of England, 2026) টি-২০ সিরিজে কোনও ম্যাচই জিততে না পেরে লজ্জা উপহার দিল, তখন সিনিয়র মহিলা ক্রিকেট দল লর্ডস (Lord's) টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। বড় কোনও অঘটন ছাড়া এই ম্যাচে ভারতের জয় নিশ্চিত।

Read Full Story
08:42 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: Badrinath Dham - রাম মন্দিরের পরে এবার বদ্রীনাথ ধামের প্রণামী চুরি? সোনা-রূপা থেকে শালগ্রাম শিলাও গায়েব

Badrinath Dham Donation: বদ্রীনাথ ধামের দানের টাকা নয়ছয়ের অভিযোগে তদন্তে নেমেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। সিসিটিভি ফুটেজে মন্দির কমিটির এক সাসপেন্ড হওয়া কর্মীকে সন্দেহজনকভাবে টাকা সরাতে দেখা গেছে বলে পুলিশের দাবি। অভিযুক্তের কল রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে।

Read Full Story
08:06 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ! বাড়িতে ডেকে ছাত্রীকে মাদক খাইয়ে নির্যাতনের অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক

খাস কলকাতার লেক টাউনে এক ছাত্রীকে বাড়িতে ডেকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ চালাচ্ছেন।

Read Full Story
07:24 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: Zero FIR - জিরো FIR নিয়ে কড়া পুলিশ, জিরো FIR কী? সাধারণ FIR-র থেকে কোথায় আলাদা জানুন

ভারতীয় আইনশৃঙ্খলা ব্যবস্থায় এফআইআর নথিভুক্ত করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। থানায় এফআইআর নথিভুক্ত হওয়ার পরেই যে কোনও অপরাধের তদন্ত শুরু হয়।

Read Full Story
07:12 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: DA CASE - সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি কবে? ৫০% বকেয়া নিয়ে কর্মী সংগঠনের চরম হুঁশিয়ারি

DA Case: পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী ২২ বা ২৩ জুলাই সুপ্রিম কোর্টে। বকেয়ার ৫০% নির্দিষ্ট সময়ে না মেটালে আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি দিয়েছে কর্মী সংগঠন, রাজ্যকে পেশ করতে হবে ‘স্টেটাস রিপোর্ট’ও।

Read Full Story
07:07 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: East Bengal FC - জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে সহজ জয়, কলকাতা ফুটবল লিগে শুভ সূচনা ইস্টবেঙ্গলের

Calcutta Football League 2026: বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) নিয়ে উত্তেজনা-উদ্দীপনার মধ্যেই রবিবার শুরু হয়ে গেল কলকাতা ফুটবল লিগ ২০২৬। কলকাতা লিগের সফলতম দল ইস্টবেঙ্গল নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফের (East Bengal FC vs George Telegraph) বিরুদ্ধে সহজ জয় পেল।

Read Full Story
06:34 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: Nepal Agit - কাঠমান্ডুতে বাইক আরোহীর আত্মাহুতি, বালেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশই বাড়ছে

কাঠমান্ডুতে মেট্রোপলিটন পুলিশের জরিমানার জেরে ২৫ বছরের এক যুবকের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা। এই ঘটনায় বালেন শাহের নেতৃত্বাধীন নগর প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। নেপালের সংসদেও এ নিয়ে তোলপাড় চলছে এবং সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে।

Read Full Story
06:27 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: ​3 Pin Plug - ৩-পিন প্লাগের একটি পিন কেন বড় ও মোটা হয়? অনেক শিক্ষিত মানুষই জানেন না কারণ!

৩-পিন প্লাগের একটি পিন কেন বড়, লম্বা ও মোটা হয়? অনেকেই কিন্তু এই প্রশ্নের উত্তর ভুল দেবেন। কারণ অনেক শিক্ষিত মানুষই জানেন না যে এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ।

Read Full Story
06:12 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: Heavy Rain Alert - উত্তর থেকে দক্ষিণ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বন্যার আশঙ্কা এসব জেলায়

অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের কারণে আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় এক বা দুই স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭–২০ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে।

Read Full Story
05:52 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: Hormuz Strait - একতরফা চুক্তির দিন শেষ! হরমুজে হানার পর আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালীতে আমেরিকার সঙ্গে পাল্টাপাল্টি হামলার পর ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, 'একতরফা চুক্তির দিন শেষ' এবং আমেরিকাকে এর ফল ভুগতে হবে। আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

Read Full Story
05:34 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: Byrathi Suresh - 'খুচরো নেই? বাস থেকে নেমে যান,' পরিবহণ মন্ত্রীকে বলে দিলেন বাস কন্ডাক্টর

Karnataka Transport Minister Byrathi Suresh: বেঙ্গালুরুতে (Bengaluru) অটো রিকশার ভাড়া নিয়ে যাত্রীদের কাছ থেকে বহু অভিযোগ পেয়ে আগাম কোনও ঘোষণা ছাড়াই পরিস্থিতি খতিয়ে দেখতে নিজে বাসে ওঠেন কর্ণাটকের পরিবহণ মন্ত্রী বাইরাথি সুরেশ। সেখানে তাঁকে বিড়ম্বনার মুখে পড়তে হল।

Read Full Story
05:21 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: Voter List - ফর্ম ৬-এ নতুন বিভাগ! বাবা-মায়ের SIR তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম তোলা যাবে না?

Voter List Form 6: ভোটার তালিকায় নাম তোলার ফর্ম ৬-এ যুক্ত হল নতুন বিভাগ, চাওয়া হচ্ছে বাবা-মায়ের এসআইআর তথ্য। তথ্য না দিলে আটকে যাচ্ছে আবেদন। জানুন পুরো বিষয়টি।

Read Full Story
05:21 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: ৩৫ বছর আগে ১০০০ টাকা ধার, পুরনো বন্ধুকে খুঁজে বের করে ২৫,০০০ টাকা দিলেন এই ব্যক্তি

সৌদি আরবে এক বন্ধুর কাছ থেকে সামান্য কিছু টাকা ধার নেওয়ার তিন দশকেরও বেশি সময় পর কেরালার এক ব্যক্তি কেবল অস্পষ্ট স্মৃতি আর বহুদিনের পুরনো এক প্রতিজ্ঞা পূরণের তাগিদ নিয়ে সেই বন্ধুকে খুঁজতে বেরিয়ে পড়েন। কোনও ফোন নম্বর, ঠিকানা বা যোগাযোগের তথ্য ছাড়াই ইসমাইল তাঁর প্রাক্তন সহকর্মী এডলা লাচান্নার সন্ধানে নামেন, যার সঙ্গে তাঁর বহু বছর দেখা হয়নি।

Read Full Story
04:27 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: Argentina vs England - বিশ্বকাপে শেষবার আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের ফল কী? দেখে নিন রেকর্ড

FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপ ফুটবলের সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা (Argentina vs England)। ঐতিহাসিকভাবে এই দুই দলের লড়াই বরাবরই অত্যন্ত উত্তেজক হয়ে উঠেছে। মাঠের বাইরের ঘটনার প্রভাব পড়েছে ম্যাচে। এই কারণে এবারের বিশ্বকাপ সেমি-ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে।

Read Full Story
04:19 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: Dilip on Mamata - '২১ জুলাই হাইজ্যাক করেছেন মমতা ছিনতাই', শহিদ দিবস নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

রবিবার খড়গপুরে দিলীপ ঘোষ অভিযোগ করেন যে, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের 'শহীদ দিবস'কে 'ছিনতাই' করেছেন। তিনি বলেন, এই দিনটি আসলে কংগ্রেস কর্মীদের ছিল। দিলীপের মতে, কোনও একটি দলের এই দিনটিকে দখল করে নেওয়া ঠিক নয়।

Read Full Story
04:17 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: Calcutta Football League 2026 - কলকাতা লিগে মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ ঘরে বসে দেখবেন কীভাবে?

Calcutta Football League 2026: ১২ জুলাই রবিবার, টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব (calcutta football league 2026)। দ্বিতীয় ম্যাচে সোমবার, নিজেদের মাঠে খেলতে নামবে মোহনবাগান।

Read Full Story
03:50 PM (IST) Jul 12

Ajker Bangla News Live: অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল, স্থগিত পরীক্ষা; বাংলাদেশে প্রবল বৃষ্টিতে জলবন্দী ১০ লক্ষ

Bangladesh Floods: লাগাতার ভারী বৃষ্টি বিপর্যস্ত বাংলাদেশ। বন্যায় বাংলাদেশের ১০ লাখের বেশি মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার-সহ দেশের বিভিন্ন অংশ জলের তলায়। ভূমিধস ও বন্যা সংক্রান্ত নানা ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৪৫ জনের মৃত্যু হয়েছে।

Read Full Story