Indian Domestic Cricket: ২০২৬-২৭ মরসুমে সিনিয়র ও বয়সভিত্তিক পর্যায়ে ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি ঘোষণা করল বিসিসিআই (BCCI)। রঞ্জি ট্রফির (Ranji Trophy) সূচিও ঘোষণা করা হল। আইপিএল-এর (IPL 2026) মাঝেই ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করা হল। চলতি মাসেই শেষ হচ্ছে আইপিএল। তারপরেই ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হয়ে যাবে।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: Ranji Trophy - ১,৭৮৮ ম্যাচ, রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি ঘোষণা বিসিসিআই-এর
Ajker Bangla News Live: Ranji Trophy - ১,৭৮৮ ম্যাচ, রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি ঘোষণা বিসিসিআই-এর

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Ajker Bangla News Live: Ranji Trophy - ১,৭৮৮ ম্যাচ, রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি ঘোষণা বিসিসিআই-এর
Ajker Bangla News Live: WB OBC Reservation - ওবিসি সংরক্ষণে ঐতিহাসিক মোড়! ১৬ বছরের পুরোনো সংরক্ষণকে সড়িয়ে নামিয়ে আনলেন ৭ শতাংশে
WB OBC Reservation: পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর সরকার ওবিসি সংরক্ষণ ১৭% থেকে কমিয়ে ৭% করেছে এবং মুসলিম সম্প্রদায়ের জন্য ওবিসি কোটা প্রায় সম্পূর্ণরূপে বাতিল করেছে। এই সিদ্ধান্তটি কলকাতা হাইকোর্টের একটি রায়ের পর নেওয়া হয়েছে।
Ajker Bangla News Live: Suvendu Adhikari - সিএএ-র অন্তর্ভুক্ত না হলেই গ্রেফতার, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal CM Suvendu Adhikari: এবারের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2026) বিজেপি-র (BJP) প্রচারের অন্যতম হাতিয়ার ছিল অনুপ্রবেশ। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করার জন্য কেন্দ্রীয় আইন কার্যকর করার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।
Ajker Bangla News Live: Gold Silver Rate Update - পরপর দুদিনে অনেকটা পড়েছে রূপার দাম! ১০ হাজার টাকা কমেছে দর
Gold Silver Rate Update:টানা দ্বিতীয় দিনে সোনার দাম বাড়লেও রুপোর দাম কমেছে। গত দুই দিনে সোনা প্রতি ১০ গ্রামে ২,১০০ টাকা বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে রুপো প্রতি কেজিতে ১০,০০০ টাকা কমেছে। আন্তর্জাতিক উত্তেজনা এবং দুর্বল শিল্প চাহিদার মতো কারণগুলি এই দামের ওঠানামায় প্রভাব ফেলছে।
Ajker Bangla News Live: East Bengal - ২৫ বছর আগেও একই পরিস্থিতি ছিল, কীভাবে প্রথমবার জাতীয় লিগ জেতে ইস্টবেঙ্গল?
East Bengal FC: বৃহস্পতিবার ভারতীয় ফুটবলে ইতিহাস তৈরি হতে পারে। আইএসএল-এ (Indian Super League 2026) যোগ দেওয়ার পর প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলে অনেক সাফল্য পেলেও, লেসলি ক্লডিয়াস সরণিতে এখনও প্রবেশ করেনি আইএসএল ট্রফি। গত দু'দশকের ব্যর্থতা কাটিয়ে এবার জাতীয় স্তরের লিগে সাফল্য পেতে পারে ইস্টবেঙ্গল।
Ajker Bangla News Live: Meloni Hindi speech - মোদীর সামনে হিন্দিতে প্রবাদ বলে বন্ধুত্বের গভীরতা বোঝালেন মেলোনি, দেখুন ভিডিও
Meloni Hindi speech: নরেন্দ্র মোদী- জর্জিয়া মেলোনির মধূর সম্পর্কের আরও একদিক সামনে এল। ইতালির রাজধানী রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে হিন্দি প্রবাদ বলে সকলকে চমকে দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
Ajker Bangla News Live: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে করিমপুর থানায় FIR, অভিযোগটা কী?
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে করিমপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে 'পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন (১৯৫০)'-এর বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি জারি করা সরকারি নির্দেশিকা প্রসঙ্গে মহুয়া ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, যা ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়।
Ajker Bangla News Live: Summer 2026 - নিপা ভাইরাস, ইবোলার আশঙ্কা, তালশাঁস নিয়ে সতর্কবার্তা চিকিৎসকদের
Ice Apple: গরমকালে বাংলার অন্যতম জনপ্রিয় খাবার তালশাঁস। সব বয়সের মানুষই তালশাঁস খেতে ভালোবাসেন। গ্রামের পাশাপাশি শহরাঞ্চলেও বহু মানুষ গরমের হাত থেকে সাময়িক রেহাই পাওয়ার জন্য তালশাঁস খান। কিন্তু এবার এই তালশাঁস নিয়েই সতর্ক করে দিচ্ছেন চিকিৎসকরা।
Ajker Bangla News Live: Weather news - জোড়া ঘূর্ণাবর্তের জেরে উত্তরে প্রবল বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে?
সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঊর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উপরে পশ্চিম বিহার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
Ajker Bangla News Live: India-Bangladesh Border - জমি হস্তান্তরে বাধা নেই, চ্যাংড়াবান্ধায় কাঁটাতারের বেড়ার কাজ শুরু
India-Bangladesh Border Fencing: ভারত-বাংলাদেশ সীমান্তে অনেক জায়গাতেই কাঁটাতারের বেড়া নেই। সীমান্তরক্ষী বাহিনী (BSF) এর আগে কাঁটাতারের বেড়া তৈরির জন্য জমি চেয়েও পায়নি। তবে রাজ্যে নতুন সরকার গঠনের পর জমি নিয়ে জট কেটে গিয়েছে। সীমান্তে বেষ্টনীর জন্য জমি পেয়ে যাচ্ছে বিএসএফ।
Ajker Bangla News Live: Yuva Shakti - খুলে গেল যুবশক্তি প্রকল্পে আবেদনের পোর্টাল, এই লিংকে ক্লিক করলেই ঢুকবে ৩০০০ টাকা!
পশ্চিমবঙ্গ যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বেকার যুবক-যুবতীরা কীভাবে মাসে ৩০০০ টাকা ভাতার জন্য অনলাইনে আবেদন করবেন এবং প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে, তার বিস্তারিত গাইড দেখুন। ১ জুন থেকে সরাসরি ডিবিটি-র মাধ্যমে টাকা পাওয়া শুরু হবে।
Ajker Bangla News Live: 8th Pay Commission Update - কর্মচারীদের ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা, বকেয়া বেতন ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে?
8th Pay Commission Update: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের জন্য ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কর্মচারী সংগঠনগুলো ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ করার দাবি করছে, যা কার্যকর হলে মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যেতে পারে।
Ajker Bangla News Live: West Bengal News - হাবড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, উঠল 'চোর-চোর' স্লোগান
AITC Leader Arrested: তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি, জোরজুলুমের অভিযোগ নতুন কিছু নয়। বিশেষ করে উত্তর ২৪ পরগনার হাবড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। সরকার বদলের পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Ajker Bangla News Live: CM Suvendu Adhikari - চালিয়ে ব্যাটিং শুভেন্দুর! নতুন সরকার তৈরির ১১ দিনের মধ্যেই গ্রেফতার ১৩ হেভিওয়েট অভিযুক্ত
CM Suvendu Adhikari: প্রতিশ্রুতি রাখছেন পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী। দুর্নীতিমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। শুরু হয়ে গেছে পুলিশ এবং সেন্ট্রাল এজেন্সির তল্লাশি অভিযান। সে প্রাক্তন মন্ত্রী হোক কিংবা কোনও নেতা, কাউকে রেয়াত করা হচ্ছে না। অভিযোগ থাকলেই সোজা গ্রেফতার।
Ajker Bangla News Live: Parle Share - মোদি ও মেলোনি হলেন মেলোডির 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর'! আকাশছোঁয়া হল ৯৭ বছরের পুরনো এই কোম্পানির শেয়ারের দাম
Parle Share: প্রধানমন্ত্রী মোদী ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে মেলোডি চকোলেট উপহার দেওয়ার পর পার্লে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ৫% বৃদ্ধি পায়। তবে, মেলোডি চকোলেট প্রস্তুতকারক পার্লে প্রোডাক্টস এবং বিনিয়োগকারীদের খুব খুশি করেছে।
Ajker Bangla News Live: Tamil Nadu Bribery Reward - সরকারি কর্মীদের ঘুষ ধরলেই লক্ষ টাকার পুরস্কার, ঘোষণা রাজ্য সরকারের
Tamil Nadu Bribery Reward: সিস্টেমকে ঝাঁকুনি দেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রথমবার ভোটে লড়েই একেবারে মুখ্যমন্ত্রী হয়েছেন। নজির গড়া তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এবার দুর্নীতি বিরোধী লড়াইয়ে বড় পদক্ষেপ নিলেন। দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিল তামিলনাড়ুর সরকার।
Ajker Bangla News Live: BAN vs PAK - প্রথমবার বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, লজ্জাজনক হার পাকিস্তানের
Bangladesh vs Pakistan: সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে একেবারেই সুবিধা করতে পারছে না পাকিস্তানের সিনিয়র পুরুষ ক্রিকেট দল। দেশের মাটিতে পর্যুদস্ত হওয়ার পর বাংলাদেশ সফরে গিয়েও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে গেল পাকিস্তান। এই সাফল্যে বাংলাদেশ দল যতটা উচ্ছ্বসিত, পাকিস্তান শিবির ততটাই লজ্জিত।
Ajker Bangla News Live: Bank Holidays - টানা ৬ দিন ব্যাঙ্ক বন্ধ! কবে থেকে জানেন? গ্রাহকদের জন্য জরুরি খবর
Ajker Bangla News Live: Fuel Price - বিশ্বজুড়ে তেলের দামে আগুন, কিন্তু ভারতে স্বস্তি কেন? জানুন আসল কারণ
Ajker Bangla News Live: এই তালিকায় নাম না থাকলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের কড়কড়ে ৩০০০ টাকা! রাজ্যের নয়া গাইডলাইন জারি
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় খবর। এই বিশেষ লিস্টে নাম না থাকলে নাকি মিলবে না প্রকল্পের ৩০০০ টাকা। কীভাবে দেখবেন তালিকায় নাম রয়েছে কিনা, সেই সঙ্গে কীভাবে আবেদন করবেন, আজ জেনে নিন।