কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

11:43 PM (IST) Feb 25
বুধবার ইজরায়েলি পার্লামেন্ট, নেসেটে ভাষণ দেন প্রধানমন্ত্রী, সেখানে তিনি ভারত ও ইজরায়েলের পুরনো সম্পর্কের কথা তুলে ধরেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বলেন এবং বাণিজ্য, প্রযুক্তি ও উদ্ভাবনে দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার কথা বলেন।
10:32 PM (IST) Feb 25
Sikandar Raza: গত কয়েক বছর ধরে টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন জিম্বাবোয়ের (Zimbabwe) অলরাউন্ডার সিকন্দর রাজা। তিনি চলতি টি-২০ বিশ্বকাপেও (2026 ICC Men's T20 World Cup) ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।
10:30 PM (IST) Feb 25
NZ vs SL T20: ৬১ রানে জয় ছিনিয়ে নিল কিউয়িরা। লতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার, মুখোমুখি হয় নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা।
09:53 PM (IST) Feb 25
High-Protein Snacks: ওজন কমাতে চান? এই ৬টি হাই-প্রোটিন স্ন্যাকস পেট ভরা রাখবে অনেকক্ষণ
09:46 PM (IST) Feb 25
বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তে চলেছে। রাজ্যের ২৯৪টি আসনে জোর লড়াই হতে চলেছে। বাংলায় বিধানসভা নির্বাচনে বরাবরই বেশ কয়েকটি চমক দেখা যায়। দেখা যায় বড় কোনও অঘটন। আসুন এক নজরে দেখে নেওয়া যাক, সাম্প্রতিককালে হওয়া বঙ্গ বিধানসভা ভোটে চমকপ্রদ দশটি জয়।
09:06 PM (IST) Feb 25
BJP MLA Shankar Ghosh: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে। এরই মধ্যে হুঙ্কার দিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
08:08 PM (IST) Feb 25
President Droupadi Murmu: উত্তরবঙ্গ (North Bengal) সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর এই সফর ঘিরে ফাঁসিদেওয়ায় তৎপরতা তুঙ্গে। রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য যেমন উপযুক্ত ব্যবস্থা করা হচ্ছে, তেমনই তিনি যে অনুষ্ঠানে যোগ দেবেন, তারও প্রস্তুতি চলছে।
07:25 PM (IST) Feb 25
একটি চিনা কোম্পানি তাদের বার্ষিক উৎসবকে নগদ অর্থ প্রদানের এক প্রদর্শনীতে পরিণত করার পর ভাইরাল হয়ে উঠেছে, যেখানে কর্মীরা সীমিত সময়ের মধ্যে যতটা সম্ভব ১০০ ইউয়ানের নোট সংগ্রহ করতে পারবেন।
06:52 PM (IST) Feb 25
NASA Artemis II Mission: সব একেবারে পরিকল্পনা মতই এগোচ্ছিল। মার্চের গোড়াতেই ৫৪ বছর পর মানুষকে চাঁদের কক্ষপথে পাঠাতে তৈরি ছিল নাসা। কিন্তু আচমকা মহাকাশচারীদের চাঁদের কক্ষপথে পাঠানোর মিশন থেকে কিছুটা পিছিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (NASA)।
06:49 PM (IST) Feb 25
Ranji Trophy Elite 2025-26 Final: প্রথমবার রঞ্জি ট্রফি ফাইনাল খেলছে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। ভূ-স্বর্গের ক্রিকেটাররা যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে তাঁরা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন।
06:17 PM (IST) Feb 25
রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির মুম্বাইয়ের বাড়ি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর। অনিল আম্বানির মুম্বইয়ের বাসভবনের নাম 'অ্যাবোডে', যার মূল্য ৩,৭১৬ কোটি টাকা।
06:08 PM (IST) Feb 25
05:49 PM (IST) Feb 25
ICC Men's T20I Batting Rankings: আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষে ভারতের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, র্যাঙ্কিং ধরে রেখেছেন অভিষেক।
05:38 PM (IST) Feb 25
বাংলাদেশ ব্যাঙ্কের নতুন গভর্নর হলেন মোঃ মোস্তাকুর রহমান। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি চার বছরের মেয়াদে বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর পদে নিযুক্ত হয়েছেন।
05:29 PM (IST) Feb 25
05:20 PM (IST) Feb 25
Kundali Excuse Criminal Charges:বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, তারপর আচমকা 'কুণ্ডলী না মেলা'র অজুহাতে পিছু হটা। এবার এমন ঘটনাতে কড়া বার্তা দিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি স্বর্ণকান্ত শর্মা একটি জামিনের শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন।
05:07 PM (IST) Feb 25
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জাপান সফরের প্রথম দিনেই বড় সাফল্য। উত্তরপ্রদেশে প্রায় ১১,০০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এল। কৃষি, অটোমোবাইল, ইলেকট্রনিক্স ও রিয়েল এস্টেটের মতো ক্ষেত্রে জাপানের একাধিক সংস্থা MoU সই করেছে
04:50 PM (IST) Feb 25
বুধবার শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়েছে যে, ভোটার তালিকার চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) যাচাইয়ের জন্য অতিরিক্ত নথি হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড জমা দেওয়া যাবে। তবে এর সঙ্গে মাধ্যমিকের পাস সার্টিফিকেট জম দিতে হবে।
04:46 PM (IST) Feb 25
ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (ICC) আয়োজিত এই সম্মেলনে প্রতিরক্ষা কর্মকর্তা, নীতিনির্ধারক এবং শিল্পনেতারা ভারতের প্রতিরক্ষা শিল্পকে 'আত্মনির্ভর' করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
04:27 PM (IST) Feb 25
India vs Zimbabwe: বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-জিম্বাবোয়ে ম্যাচ। সেমি-ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। এই ম্যাচের আগে রিঙ্কু সিংকে (Rinku Singh) নিয়ে সমস্যা তৈরি হয়েছে।
03:47 PM (IST) Feb 25
Hidden Camera Found in Girls Hostel: অসমের গুয়াহাটির এক কলেজ ক্যাম্পাসে চাঞ্চল্যকর ঘটনা। গুয়াহাটির টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের ক্যাম্পাসে ছাত্রী নিবাসের বা মেয়েদের হোস্টেলে বাথরুমে গোপন ক্যামেরা উদ্ধারের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
03:33 PM (IST) Feb 25
কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরালার নাম পরিবর্তন করে কেরালাম রাখার অনুমোদন দিয়েছে, যা রাজ্য সরকারের দীর্ঘদিনের দাবির অবসান ঘটিয়েছে। কেরালা শীঘ্রই কেরালাম হয়ে যাবে, তবে কয়েক দশক ধরে নাম পরিবর্তনের দাবি করে আসা পশ্চিমবঙ্গ এখনও অপেক্ষা করছে।
03:07 PM (IST) Feb 25
Shikhar Dhawan: কয়েকদিন আগেই দ্বিতীয়বার বিয়ে করেছেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। এরপরেই তিনি প্রথম স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের (Aesha Mukerji) বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয় পেলেন।
01:56 PM (IST) Feb 25
ভারতে শৈত্যপ্রবাহের ধরণ পরিবর্তন হচ্ছে। ডাউন টু আর্থ (ডিটিই) এর বিশ্লেষণে দেখা গেছে যে এই ঘটনাগুলি এখন প্রধান শীতকালীন মাসগুলিতে সীমাবদ্ধ।
01:20 PM (IST) Feb 25
মার্সিডিজ-বেঞ্জ ভারতে নতুন সিএলএ ইলেকট্রিক সেডান নিয়ে এসেছে, যার বুকিং ১০ মার্চ থেকে শুরু হবে। এমএমএ প্ল্যাটফর্মে তৈরি এই গাড়িতে ৮৫kWh ব্যাটারি রয়েছে এবং একবার চার্জে ৭৯২ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে।
01:12 PM (IST) Feb 25
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নীতিন নবীন আজ নেহরু-গান্ধী পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, বলেছেন যে পরিবারটি জাতীয় কল্যাণের চেয়ে ব্যক্তিগত এবং বিদেশি স্বার্থকে অগ্রাধিকার দেয়।
01:08 PM (IST) Feb 25
Dilip Ghosh News: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। এবার ভোটমুখি বাংলায় ভাতা ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধনা বিজেপি নেতা দিলীপ ঘোষের। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
01:05 PM (IST) Feb 25
যত নষ্টের গোড়া সোশ্যাল মিডিয়া! শুধু পশ্চিমবঙ্গেই কেন এসআইআর নিয়ে এত জটিলতা? জানুন আসল কারণ
12:53 PM (IST) Feb 25
Tiljala Shootout News: পুলিশ জানিয়েছে, ধৃত সলমনের কাছ থেকে একটি দেশি পাইপগান এবং দুই রাউন্ড জীবন্ত কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং আর্মস অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
12:30 PM (IST) Feb 25
Women Cancer Treatment: মহিলা বিশেষ করে কিশোরীদের ক্যান্সার রোধে এবার নয়া টিকা আনছে কেন্দ্র সরকার। কারা দিতে পারবেন এই টিকা? কী বলছেন চিকিৎসকরা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
12:24 PM (IST) Feb 25
সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ (T20 World Cup) সুপার ৮-এর লড়াইয়ে জিম্বাবুয়ের (India vs Zimbabwe T20 World Cup 2026) মুখোমুখি হবে।
12:21 PM (IST) Feb 25
Rawalpindi Viral Marriage: বরের বয়স ৭০, কনে মাত্র ২২। মানে মেয়ের বয়সী পাত্রীকে বিয়ে করলেন বৃদ্ধ বর। বিয়ের পর পাত্র হাকিম বাবরের দাবি, তিনি আল্লার নির্দেশ এবং নবীর সুন্নত পালন করেছেন।
11:42 AM (IST) Feb 25
Howrah Crime News: ফের শ্যুটআউটের ঘটনায় উত্তেজনা ছড়াল হাওড়ায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে প্রোমোটারকে খুন। ব্যক্তিগত আক্রোশ নাকি অন্য কোনও কারণ? কী কারণে এই খুন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
11:39 AM (IST) Feb 25
জল্পনা শুরু হয়েছে যে বিমান বাহিনীর অস্ত্রাগার বৃদ্ধির জন্য রাশিয়ান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭ (Sukhoi Su-57) কেনার কথা বিবেচনা করছে ভারত।
11:14 AM (IST) Feb 25
আপনার অ্যাকাউন্টে এক টাকাও নেই, অথচ জরুরি প্রয়োজনে ১০,০০০ টাকা তুলতে হবে? অবিশ্বাস্য মনে হলেও কেন্দ্র সরকারের বিশেষ প্রকল্পের মাধ্যমে এটি বর্তমানে সম্ভব।
11:05 AM (IST) Feb 25
Samik Bhattacharya News: ভোটের আগেই এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষা ইস্যুতে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কমিশনের কাজে বাধা দেওয়া থেকে শুরু করে একাধিক বিষয়ে তুঙ্গে শাসক-বিরোধী তরজা। এরই মধ্যে কমিশনের নির্দেশ নিয়ে শাসক শিবিরকে নিশানা শমীকের।
10:36 AM (IST) Feb 25
Stock Market Update: স্টকের ক্ষেত্রে, আইটি স্টক, লার্জ-ক্যাপ এবং মিড-ক্যাপ কিছুটা ঊর্ধ্বমুখী। এইচসিএলটেক, টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, উইপ্রোর শেয়ারগুলি নিফটি ৫০ সূচকের শীর্ষ স্টক।
10:22 AM (IST) Feb 25
09:57 AM (IST) Feb 25
Donald Trump On Pak PM: পাকিস্তানের মুখ্যমন্ত্রীকে নাকি মৃত্যুর হাত থেকে তিনিই বাঁচিয়ে ছিলেন। অপারেশন সিঁদুর থামানোর পাশাপাশি আরও সাতটি যুদ্ধ থামাতে তিনিই প্রধান ভূমিকা নিয়েছিলেন। আর কী বললেন ডোনাল্ড ট্রাম্প? জানুন বিশদে…
09:09 AM (IST) Feb 25
WB Assembly Election 2026: বেজে গিয়েছে ভোটের দামামা। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক না হলেও কবে থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসছে এবং তারা কী কাজ করবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে কমিশন। দেখুন ফটো গ্যালারিতে….