LIVE NOW
Published : Oct 30, 2026, 08:20 AM ISTUpdated : Oct 30, 2026, 11:37 PM IST

Ajker Bangla News live: Kaustav Bagchi BJP - খোদ বিজেপি কর্মীদের মুখেই 'গো-ব্যাক' স্লোগান শুনলেন বিধায়ক কৌস্তভ! বললেন, "টিকিট না পেয়ে দল বদলাইনি'' অর্জুনকে নিশানা?

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

 

11:37 PM (IST) Oct 30

Kaustav Bagchi BJP - খোদ বিজেপি কর্মীদের মুখেই 'গো-ব্যাক' স্লোগান শুনলেন বিধায়ক কৌস্তভ! বললেন, "টিকিট না পেয়ে দল বদলাইনি'' অর্জুনকে নিশানা?

Kaustav Bagchi BJP: বিজেপি কর্মীদের মুখেই এবার 'গো-ব্যাক' স্লোগান শুনলেন খোদ বিজেপিরই বিধায়ক। তিনি হলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। তাঁর গাড়ি দেখতে পেতেই স্থানীয় বিজেপি কর্মীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে জাতীয় কৃষি এবং পাট গবেষণা কেন্দ্রের সামনে হাজির হন। এরপরেই তারা নিজেদের বিধায়কের গাড়ি দেখে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন।

Read Full Story

10:45 PM (IST) Oct 30

Supreme Court - ব্রেকআপের পর পুরনো সম্পর্ককে ধর্ষণ বলা যায় না, জানাল সুপ্রিম কোর্ট

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া বা ব্যক্তিগত মতভেদের কারণে আলাদা হয়ে যাওয়া এখন খুবই সাধারণ ঘটনা। কিন্তু অনেক সময় এসব সম্পর্কের ঝামেলা আদালত পর্যন্ত গড়ায়। সম্প্রতি এই ধরনেরই এক মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করল ভারতের সুপ্রিম কোর্ট।
Read Full Story

10:14 PM (IST) Oct 30

INDIA Bloc - ১ নভেম্বরের মহা-সমাবেশ, রামলীলা ময়দান পরিদর্শনে ইন্ডিয়া জোটের হেভিওয়েট নেতারা

আগামী ১ নভেম্বর দিল্লির ঐতিহ্যবাহী রামলীলা ময়দানে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের মহা-সমাবেশ হতে যাচ্ছে। তার আগে বুধবার মাঠের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে হাজির হন জোটের শীর্ষ নেতারা। কেন্দ্র সরকারের নীতি ও একনায়কতান্ত্রিক আচরণের বিরুদ্ধে এবার একজোটে সরব হওয়ার ডাক দিয়েছেন তাঁরা।
Read Full Story

09:51 PM (IST) Oct 30

Census 2027 - শুরু হচ্ছে মেগা জনগণনা, কেন্দ্র জারি করল বিজ্ঞপ্তিসহ দিনক্ষণ

করোনার কারণে যা এতদিন আটকে ছিল, সেই দেশব্যাপী মেগা জনগণনা অবশেষে শুরু হতে চলেছে। কেন্দ্র সরকার জানিয়েছে, ২০২৭ সালের শুরুতেই পুরো দেশে এই গণনা চলবে। এবার সাধারণ মানুষ চাইলে অনলাইনে নিজেরাই নিজেদের তথ্য জমা দিতে পারবেন।

Read Full Story

09:11 PM (IST) Oct 30

অন্নপূর্ণা যোজনা বন্ধ হতে পারে লাখ লাখ মহিলার! নভেম্বরের কিস্তির আগে বড় পদক্ষেপ, কারা পাবেন না?

নভেম্বর মাসের কিস্তির আগে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের তালিকায় বিশেষ যাচাই শুরু হয়েছে। বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য যাচাই করে কয়েক লাখ নাম বাদ পড়তে পারে বলে খবর। যোগ্য উপভোক্তারা কবে ৩,০০০ টাকা পাবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সরকারি ঘোষণা অপেক্ষায়।

Read Full Story

07:32 PM (IST) Oct 30

Aaryavir Sehwag and Anvay Dravid - এশিয়া কাপে জাতীয় দলে একসঙ্গে সুযোগ পেলেন সেওয়াগ ও দ্রাবিড় পুত্র, বাবাদের পর এবার ছেলেদের পালা

Aaryavir Sehwag and Anvay Dravid: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের যে ভারতীয় দল ঘোষণা হয়েছে দেশের দুই প্রাক্তন মহাতারকা ক্রিকেটারদের ছেলের নামও। তাঁরা হলেন বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যাবীর সেওয়াগে এবং রাহুল দ্রাবিড়ের ছেলে আনভয় দ্রাবিড়।

Read Full Story

07:01 PM (IST) Oct 30

Axar Patel - প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ফর্ম্যাটে 'ডাবল', অনন্য নজির অক্ষরের

Axar Patel Record: শুক্রবার অকল্যান্ডের (Auckland) ইডেন পার্কে (Eden Park) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। তবে এই ম্যাচে এক অনন্য রেকর্ড গড়েছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি এই রেকর্ড গড়লেন।

Read Full Story

06:32 PM (IST) Oct 30

Himalayan Slope Collapses - প্রযুক্তির মাধ্যমে হিমালয়ে ধসের আগাম পূর্বাভাস, তথ্য দিচ্ছে্ উপগ্রহ

হিমালয়ে বারবার ধস ও হড়পা বানের দরুন তৈরি হওয়া মহাবিপদ আটকাতে নতুন দিশা দেখাচ্ছে উপগ্রহ। উপগ্রহের পাঠানো ডেটা ব্যবহার করে পাহাড়ি ধসের আগাম পূর্বাভাস কীভাবে পাওয়া সম্ভব, তা নিয়ে নতুন আশার আলো দেখছেন বিজ্ঞানীরা।
Read Full Story

06:25 PM (IST) Oct 30

Indus Water Treaty - পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি নিয়ে বড় বার্তা ভারতের! জাতীয় স্বার্থে নতুন কৌশল দিল্লির

Indus Water Treaty: পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের পর ভারতের জলসম্পদ ও জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন বিশ্লেষণ। জলবিদ্যুৎ প্রকল্প, জলবণ্টন ও চুক্তির ভবিষ্যৎ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞ?

Read Full Story

06:06 PM (IST) Oct 30

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের! ‘শীঘ্রই মিটবে সংঘাত’, শর্ত দিলেন মার্কিন প্রেসিডেন্ট?

ইরানের সঙ্গে চলতে থাকা যুদ্ধ এবার শেষ হতে চলেছে? অন্তত তেমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে পারে। তবে কীভাবে এই সংঘাতের অবসান হবে, তা স্পষ্ট করেননি তিনি।

Read Full Story

05:58 PM (IST) Oct 30

BJP - বিরোধীদের 'জ্ঞানেশ হঠাও' আন্দোলনের পাল্টা রাস্তায় বিজেপি! ২-৫ নভেম্বর রাজ্যে ঠাসা কর্মসূচি

BJP Rally in Kolkata: বাম-কংগ্রেসের মিছিলের পাল্টা কলকাতায় বিজেপির মিছিল। আগামী ২ থেকে ৫ নভেম্বর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। কোথায় কী কর্মসূচি? জানুন বিস্তারিত।

Read Full Story

05:57 PM (IST) Oct 30

Gujarat - গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যুবককে গাছে বেঁধে পিটিয়ে খুন

Gujarat News: প্রেমে আপত্তি থেকে পরিবারের সম্মান রক্ষার কথা বলে খুনের ঘটনা নতুন নয়। এবার গুজরাটে একই ঘটনা দেখা গেল। গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেল এক যুবকের। প্রেমিকার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Read Full Story

05:32 PM (IST) Oct 30

Weather News - সাগরে আবার নিম্নচাপ অঞ্চল, আর কতদিন বৃষ্টি চলবে, কোথায় ভারী বর্ষণ?

পুজোর মরশুম পেরিয়ে শীতের আমেজের অপেক্ষায় রাজ্যবাসী। তবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি।

Read Full Story

05:25 PM (IST) Oct 30

Uttarakhand Chopper Crash - জোশীমঠের হেলিকপ্টার, চালকসহ ৬ জনেরই মৃত্যুর আশঙ্কা

উত্তরাখণ্ডের চামোলি জেলার চাই গ্রামের কাছে ট্রান্স ভারত অ্যাভিয়েশনের একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। কপ্টারে বেঙ্গালুরুর পাঁচজন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। খারাপ আবহাওয়া সামলে উদ্ধারকারী দল ধ্বংসাবশেষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। দুর্ঘটনায় ৬ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
Read Full Story

05:15 PM (IST) Oct 30

Diwali - বিজেপির কার্যালয়ে দীপাবলির বিশেষ আড্ডা, ৫০ দেশের ৯০ জন কূটনীতিককে আমন্ত্রণ জানালেন নিতিন নবীন

নয়াদিল্লির বিজেপি সদর দফতরে শুক্রবার এক বিশেষ দীপাবলি আড্ডার আয়োজন করেছেন দলের নম্বর ওয়ান নিতিন নবীন। বিশ্বের ৫০টি দেশের ৯০ জনেরও বেশি কূটনীতিক এতে অংশ নিচ্ছেন। উৎসবের আনন্দের পাশাপাশি ভারতের সংস্কৃতি তুলে ধরাই এই অনুষ্ঠানের আসল উদ্দেশ্য।
Read Full Story

05:03 PM (IST) Oct 30

প্রথম চেষ্টাতেই INS Vikrant-এ অবতরণ রাফাল মেরিনের! ভারতীয় নৌবাহিনীর শক্তিতে নতুন পালক

ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির পথে আরও এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। প্রথম চেষ্টাতেই ভারতের দেশীয় বিমানবাহী রণতরী INS Vikrant-এর ডেকে সফলভাবে অবতরণ করল ফরাসি প্রযুক্তিতে তৈরি রাফাল মেরিন যুদ্ধবিমান। বৃহস্পতিবার এই ঐতিহাসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Read Full Story

05:00 PM (IST) Oct 30

Malda News - আবর্জনা পরিষ্কারকে কেন্দ্র করে রণক্ষেত্র, BJP-গ্রামবাসীদের হাতাহাতিতে জখম ৫

Maldah News: আবর্জনা পরিষ্কারকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বচসা থেকে হাতাহাতি। ঘটনায় উত্তেজনা ছড়াল মালদার দৌলতপুর পঞ্চায়েত এলাকায়। কী কারণে এই সংঘাত? জানুন বিস্তারিত।

Read Full Story

04:51 PM (IST) Oct 30

India vs New Zealand - নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের, টি-২০ সিরিজে ব্যবধান কমাল নিউজিল্যান্ড

India vs New Zealand T20I Series: চলতি নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে সিরিজের দখল নিয়েছে ভারতীয় দল। শুক্রবার ছিল চতুর্থ টি-২০ ম্যাচ। এই ম্যাচে আর জয় পেল না ভারত। ফলে ব্যবধান কমাল কিউয়িরা। ভারতের এই হারে অবশ্য সিরিজের ফলে কোনও প্রভাব পড়ছে না। পঞ্চম তথা শেষ ম্যাচ জিতে সিরিজ ৪-১ করার লক্ষ্যে খেলতে নামবে ভারত।

Read Full Story

04:23 PM (IST) Oct 30

ভুটানে ভয়াবহ হড়পা বান! ভেসে গেল উষ্ণ প্রস্রবণ, উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে কী বললেন শুভেন্দু?

ভুটানের শিনতাফু হিমবাহ হ্রদ ভেঙে ভয়াবহ GLOF-এর জেরে ভেসে গিয়েছে গাসা জেলার জনপ্রিয় উষ্ণ প্রস্রবণ কেন্দ্র। এই বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গ ও অসমে সঙ্কোশ নদীর জলস্তর বাড়ার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নবান্নের কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা নজরদারি চলছে এবং রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Read Full Story

04:21 PM (IST) Oct 30

পেঁয়াজ দ্বিগুণ! মহার্ঘ তেল, চিনি, চালও, কেন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম?

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে ফের চাপে সাধারণ মানুষ। পেঁয়াজ থেকে ভোজ্যতেল, চিনি থেকে চাল—একাধিক খাদ্যপণ্যের দাম বেড়েছে দেশে। সেপ্টেম্বর মাসের মূল্যবৃদ্ধির পরিসংখ্যানে উঠে এসেছে এমনই ছবি। বিশেষ করে পেঁয়াজের দাম এক বছরে প্রায় দ্বিগুণ হওয়ায় চিন্তা বেড়েছে সাধারণ ক্রেতাদের।

Read Full Story

04:18 PM (IST) Oct 30

Benjamin Netanyahu - ঘুরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু! সরকার গঠন নিয়ে কড়া বার্তা দিলেন তিনি

ইজরায়েলের রাজনৈতিক মারপ্যাঁচে নতুন মেজাজে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরব দলগুলোর সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন কোনোভাবেই সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে এ নিয়ে নিজের কড়া অবস্থান তুলে ধরেছেন নেতানিয়াহু।

Read Full Story

04:13 PM (IST) Oct 30

MS Dhoni - রিফ্লেক্স এতটুকু কমেনি, স্মৃতি মন্ধানার পাশে বসে দেখিয়ে দিলেন ধোনি

MS Dhoni-Smriti Mandhana: স্মৃতি মন্ধানার সঙ্গে এক অনুষ্ঠানে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের পুরুষ ও মহিলা দলের দুই তারকাকে এক মঞ্চে পেয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল তুঙ্গে। এই মঞ্চেই ধোনি দেখিয়ে দিলেন, তাঁর রিফ্লেক্স আগের মতোই আছে। এই ঘটনার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে, আইপিএল-এ (IPL 2027) আরও এক মরসুম খেলতে পারেন ধোনি।

Read Full Story

03:53 PM (IST) Oct 30

Abhishek Vs Suvendu - শুভেন্দুর পুলিশকে তোপ অভিষেকের, পাল্টা 'সোডিয়াম পটাসিয়াম' খোঁচা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari vs Abhishek Banerjee: পুলিশকে ঘিরে অভিষেকের মন্তব্যের পাল্টা জবাবে সোডিয়াম-পটাসিয়াম প্রসঙ্গ তুলে কটাক্ষ সিএম শুভেন্দু অধিকারীর। দুই নেতার বাকযুদ্ধ ঘিরে উত্তাল বাংলার রাজনীতি।

Read Full Story

03:18 PM (IST) Oct 30

বদ্রীনাথ থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! জোশীমঠের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, বোর্ডে ছিলেন ৬ জন

উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠের কাছে ছ'জন যাত্রী-সহ একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে বলে খবর। হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে ফিরছিল। মাঝপথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনাস্থলের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে যাত্রীদের শারীরিক অবস্থা এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য মেলেনি।

Read Full Story

03:07 PM (IST) Oct 30

Virat Kohli - অকল্যান্ডে পৌঁছতেই উন্মাদনা তুঙ্গে, বিমানবন্দরে বিরাটকে ঘিরে ধরলেন অনুরাগীরা

Virat Kohli Craze at Auckland: ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি ক্রিকেটার হিসেবে সম্ভবত শেষবার নিউজিল্যান্ড (New Zealand) সফরে গিয়েছেন। ক্রিকেটপ্রেমীরা এই বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতে চাইছেন। বিরাট অকল্যান্ড বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা দেখা গেল। ভারতের কোনও শহরের চেয়ে ছবিটা আলাদা ছিল না।

Read Full Story

02:46 PM (IST) Oct 30

Narendra Modi - 'জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশবাসীর সেবা করে যাব', পালানপুরে কংগ্রেসকে নিশানা মোদীর

গুজরাটের বানাসকাণ্ঠার জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানালেন, জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত তিনি দেশের মানুষের সেবাতেই নিজেকে নিয়োজিত রাখবেন। একই সঙ্গে বনাসকাণ্ঠার আলু চাষী ও বানাস ডেয়ারির ভুয়সী প্রশংসা করেন তিনি।

Read Full Story

02:21 PM (IST) Oct 30

8th Pay Commission - ৮ম বেতন কমিশনে ৭% ইনক্রিমেন্টের দাবি, ১০ বছরে কত বাড়বে কেন্দ্রীয় কর্মীদের বেতন?

8th Pay Commission 7% Increment: অষ্টম বেতন কমিশনের মুম্বই বৈঠক শেষ। বার্ষিক বেতনবৃদ্ধির হার ৩% থেকে বাড়িয়ে ৬-৭% করার দাবি কর্মচারী সংগঠনগুলির। ২.২৮ ফিটমেন্ট ফ্যাক্টরে লেভেল ৯-১১ কর্মীদের ১০ বছরে কত বাড়তে পারে বেতন, জানুন।

Read Full Story

01:57 PM (IST) Oct 30

কাশ্মীর নিয়ে মুখ খোলার মাশুল? পাকিস্তানে আটক ব্রিটিশ কাউন্সিলর, ফেরার পথেও বাধা!

কাশ্মীরের মানুষের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সরব। পাকিস্তানের কাশ্মীর নীতি ও নিয়ন্ত্রণের সমালোচনাও করেছেন একাধিকবার। আর সেই কারণেই কি এবার পাকিস্তানের প্রশাসনের রোষের মুখে পড়তে হল ব্রিটেনের এক নির্বাচিত জনপ্রতিনিধিকে? পাকিস্তান সফরে গিয়ে আটক হলেন ব্রিটিশ লেবার পার্টির কাউন্সিলর দালাত আলি (Daalat Ali)।

Read Full Story

01:30 PM (IST) Oct 30

Lamborghini Gift - বছরের সেরা কর্মীকে ৪ কোটি টাকার ল্যাম্বরগিনি গাড়ি উপহার কোম্পানির! দুবাইয়ের রিয়েল এস্টেট সংস্থার কীর্তি ভাইরাল

Lamborghini GiftLamborghini Gift: চাকরির বাজার এখন বেশ খারাপ। এরই মাঝে তাক লাাগানো কাজ করল দুবাইয়ের এক কোম্পানি। নতুন 'ল্যাম্বরগিনি উরুস' (Lamborghini Urus) গাড়ি উপহার পেলেন দুবাইয়ের এক খ্যাতনামা রিয়েল এস্টেট সংস্থার তারকা এজেন্ট।

Read Full Story

01:16 PM (IST) Oct 30

চিনের চিন্তা বাড়াবে ভারতের ৮ যুদ্ধজাহাজ! ৪০ হাজার কোটি খরচ, বরাত পেল কলকাতার GRSE

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গঠিত ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস), ভারতীয় নৌবাহিনীর জন্য আটটি ‘নেক্সট-জেনারেশন করভেট’ (এনজিসি) বা পরবর্তী প্রজন্মের যুদ্ধজাহাজ তৈরির একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকারও বেশি।

Read Full Story

12:56 PM (IST) Oct 30

Rahul Gandhi - ১ নভেম্বরের চলো দিল্লি অভিযান বন্ধ করুন! রাহুলের কাছে কাতর আবেদন ব্যবসায়ীদের

দীপাবলির মরশুমে ব্যবসা বাঁচাইতে ১ নভেম্বরের রামলীলা ময়দানের মেগা ব়্যালি পিছিয়ে দেওয়ার আর্জি জানালেন দিল্লির ব্যবসায়ীরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে চিঠি লিখে ১০ নভেম্বরের পর সভা করার অনুরোধ করেছে সদর বাজারের ট্রেডার্স অ্যাসোসিয়েশন।

Read Full Story

12:55 PM (IST) Oct 30

DA Hike - ২ শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মচারীদের, ৩ কিস্তিতে মিলবে ৯ মাসের বকেয়া

শুক্রবার রাজ্য সরকারি কর্মীদের ২ শতাংশ হারে মহার্ঘ ভাড়া (DA) বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনটি সমান মাসিক কিস্তিতে বকেয়াও মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Read Full Story

12:32 PM (IST) Oct 30

Israel Election - টলে গেল নেতানিয়াহুর গদি! জোট সরকারের পথে ইজরায়েল, শপথ গ্রহণ ১০ নভেম্বর

ইজরায়েলে জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সেন্ট্রাল ইলেকশন কমিটি। ২৫তম নেসেটে বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসলেও, সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তাঁর সমর্থিত জোট।

Read Full Story

12:07 PM (IST) Oct 30

Patrick Stewart Death - বিনোদন জগতে ফের দুঃসংবাদ, প্রয়াত জনপ্রিয় অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

হলিউডের প্রবীণ অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট ৮৪ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে প্রয়াত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে অ্যালজাইমার্স এবং লিউই বডি ডিমেনশিয়ার সঙ্গে লড়াই করছিলেন।

Read Full Story

12:05 PM (IST) Oct 30

Weather Update - অর্ণবের পরে আন্দামান সাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি, এরাজ্যে বৃষ্টির সম্ভাবনা কতটা?

News Low Pressure: ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হলেও দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। কলকাতা-সহ পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে? উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট।

Read Full Story

11:48 AM (IST) Oct 30

মাত্র ৪৫ পয়সায় ১০ লক্ষ টাকার বিমা! রেলের টিকিট কাটলেই মিলবে বড় সুবিধা, কীভাবে পাবেন?

ট্রেনে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। মাত্র ৪৫ পয়সা খরচ করলেই পাওয়া যাবে সর্বোচ্চ ১০ লক্ষ টাকার ট্রাভেল ইনস্যুরেন্স।

Read Full Story

11:25 AM (IST) Oct 30

Gold Price - শুক্রবারে বিরাট পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, জেনে নিন এক ক্লিকে

আজকের প্রতিবেদনে ভারতের বিভিন্ন প্রধান শহর যেমন কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের সোনার দাম প্রকাশ করা হয়েছে। এতে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের রেট বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

Read Full Story

10:52 AM (IST) Oct 30

November Holiday - নভেম্বরে ১১ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা, লিস্ট দেখে বেড়ানোর প্ল্যান করুন

অক্টোবরের উৎসবের মরশুম শেষ হতে না হতেই এবার নভেম্বর মাসেও একাধিক সরকারি ছুটি পেতে চলেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কালীপুজো, ভাইফোঁটা থেকে শুরু করে ছটপুজো এবং গুরু নানকের জন্মজয়ন্তী—নভেম্বর মাসে রয়েছে একাধিক উৎসবের ছুটি।

Read Full Story

09:59 AM (IST) Oct 30

Annapurna Yojana - অন্নপূর্ণা যোজনায় ফের আবেদন শুরু কবে? নভেম্বর-ডিসেম্বরে মিলতে পারে বড় সুযোগ

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় কবে থেকে শুরু হবে নতুন করে নাম নেওয়া? বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দপ অধিকারী! জেনে নিন দিনক্ষণ সহ সমস্ত তথ্য..

Read Full Story

09:47 AM (IST) Oct 30

সাউথ সিটি মলের পাশে অভিজাত আবাসনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

কলকাতার সাউথ সিটি মল সংলগ্ন অভিজাত আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বহুতলের টাওয়ার টু-এর ২৭ তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে ৮টি ইঞ্জিন মোতায়েন করা হয়। দমকল সূত্রে খবর, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Read Full Story

More Trending News