কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে
10:16 PM (IST) Mar 03
Iran Israel Conflict: দক্ষিণ ইরানের বুশেহর বিমানবন্দরে দাঁড়়িয়ে থাকা একটি যাত্রীবাহী বিমানকে কার্যত, ধ্বংস করল ইজ়রায়েল। ইরানের রাজধানী তেহরান বিমানবন্দরেও হামলা চালিয়েছে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা।
09:56 PM (IST) Mar 03
WB Vote 2026: পশ্চিমবঙ্গে কত দফায় হবে বিধানসভা নির্বাচন? ৯ মার্চ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে রাজ্য সফরে। তারপরই চূড়ান্ত হতে পারে দিনক্ষণ। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে রাজ্যকে সতর্ক করে দিয়েছে কমিশন।
08:58 PM (IST) Mar 03
Iran-US War: পশ্চিম এশিয়ায় উত্তেজনা যখন চরমে, তখন ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিলেন যে ইরানের সঙ্গে আলোচনার আর কোনও সময় নেই। যদিও ইরান জানিয়েছে, তারা ‘মর্যাদার সঙ্গে’ আলোচনায় প্রস্তুত। অর্থাৎ যুদ্ধ চলবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
08:21 PM (IST) Mar 03
TMC Vs BJP: সরকারি মঞ্চে জেলা তৃণমূল সভাপতির বিতর্কিত মন্তব্য, প্রধানমন্ত্রী ও বিজেপিকে ‘বিষধর সাপ’ আখ্যা, ভোট প্রচারের সময় গ্রামে ঢুকলে লাঠি দিয়ে তাড়ানো নিদান রহিমের
07:56 PM (IST) Mar 03
PM Modi:পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৪৮ ঘণ্টায় অঞ্চলের আটটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি শান্তি ফেরানোর আর্জি জানান এবং ওই দেশগুলিতে থাকা প্রবাসী ভারতীয়দের সুরক্ষার বিষয়ে খোঁজ নেন।
07:29 PM (IST) Mar 03
যে সব দম্পতি ২৫ বছর একসঙ্গে বসবাস করেছেন, তারা শারীরিকভাবে একে অপরের মতো দেখতে হতে শুরু করেন। গবেষকদের মতে, তারা একই পরিবেশে থাকেন, একই ধরনের কাজকর্মে অংশ নেন, একই খাবার খান এবং একে অপরের আবেগপ্রকাশ অনুকরণ করেন।
07:21 PM (IST) Mar 03
Modi On Youtube: নরেন্দ্র মোদী ইউটিউবে ৩০ মিলিয়ন সাবস্ক্রাইবারের গণ্ডি পেরিয়ে গেলেন। এর ফলে তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে ইউটিউবে নিজের জায়গা আরও পাকা করে নিলেন। শুধু ইউটিউব নয়, ইনস্টাগ্রামেও ১০০ মিলিয়ন ফলোয়ার নিয়ে তিনি শীর্ষে।
06:40 PM (IST) Mar 03
06:36 PM (IST) Mar 03
Middle East Crisis: পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমাতে আসরে নামলেন ভ্লাদিমির পুতিন। সৌদি আরব ও কাতারের মতো উপসাগরীয় দেশগুলোর তেল ও অন্যান্য পরিকাঠামোয় ইরানের হামলা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা তিনি সরাসরি তেহরানকে জানাবেন বলে জানিয়েছে ক্রেমলিন।
06:14 PM (IST) Mar 03
উত্তরপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট মিশন (UPSDM) এবার ট্রেনিং সংস্থাগুলির জন্য সেক্টর অনুযায়ী টার্গেট ঠিক করে দিয়েছে। NSDC যোজনার আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হল যুবকদের চাকরির বাজারের জন্য তৈরি করা।
06:07 PM (IST) Mar 03
06:03 PM (IST) Mar 03
IPL 2026: আইপিএল ২০২৬-এর সূচি ঘোষণা করা হয়েছে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) উদ্বোধনী ম্যাচ খেলবে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই (M. Chinnaswamy Stadium) খেলবে আরসিবি।
05:46 PM (IST) Mar 03
Oil Price: পশ্চিম এশিয়ার অশান্তির জেরে অশোধিত তেল, এলপিজি ও এলএনজি আমদানির জন্য নতুন দেশের খোঁজ করছে ভারত। সরকারি সূত্রে খবর, দেশের হাতে প্রায় ২৫ দিনের অশোধিত ও পরিশোধিত তেলের স্টক রয়েছে। এখনই পেট্রল-ডিজেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।
05:17 PM (IST) Mar 03
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝে সৌদি আরবে উড়ে এসেছে ইরানের ক্ষেপনাস্ত্র। ইরানের ক্ষেপনাস্ত্রের হামলায় সৌদির রাজধানী রিয়াধের মার্কিন দূতাবাস, কয়েকটি বহুতলে বড় ক্ষতির সম্মুখিন হয়েছে বলে খবর।
04:57 PM (IST) Mar 03
Donald Trump: বছরের পর বছর বয়কট করার পর অবশেষে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনারে যোগ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, সাংবাদিকরা এখন তাঁকে 'সর্বকালের সেরা' বা 'G.O.A.T' বলে মেনে নিয়েছেন, তাই তিনি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন।
04:39 PM (IST) Mar 03
Pakistan Airspace Closure মধ্য়প্রাচ্যে যুদ্ধের মাঝে আচমকা দেশের আকাশসীমা নিয়ে বড় সিদ্ধান্ত পাকিস্তানের। আকাশসীমায় বিধিনিষেধ জারি করা হল। আজ, মঙ্গলবার থেকে পাকিস্তানের কিছু নির্দিষ্ট আকাশপথই শুধুমাত্র ব্যবহার করতে পারবে দেশের বিমানসংস্থাগুলি।
04:27 PM (IST) Mar 03
CONGRESS Vs BJP: বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারীর অভিযোগ, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা বঢ়ডা ও তাঁদের মা সোনিয়া গান্ধী তোলাবাজির সঙ্গে যুক্ত। তারা কেসি বেণুগোপালকে ব্যবহার করে হরিয়ানা মহিলা কংগ্রেসের এক নেত্রীর কাছে ৭ কোটি টাকা আদায় করেছেন।
04:16 PM (IST) Mar 03
All India Football Federation: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকলাপ নিয়ে গত কয়েক বছরে বারবার প্রশ্ন উঠেছে। এবার আন্তর্জাতিক মঞ্চে লজ্জার মুখে পড়ল ভারতের মহিলা ফুটবল দল।
04:05 PM (IST) Mar 03
Tripura Crime News: প্রেম করে বিয়ে করেও নেই শান্তি। ফুলশয্যার পরদিনই প্রকাশ্যে এলো বউয়ের আসল রূপ। যা দেখে 'থ' বনে গেলেন পাত্রের বাড়ির লোকজন, পাড়াপড়শী। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
03:56 PM (IST) Mar 03
Iran-Israel war: পশ্চিম এশিয়ার যুদ্ধ ক্রমশই ভয়ঙ্কর আকার নিচ্ছে। খামেনেইর মৃত্যুর পরেও তা থামেনি। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইকে কী করে হত্যার ব্লু প্রিন্ট তৈরি করেছিল ইজরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদ আর আমেরিকা তাই দেখুন।
03:39 PM (IST) Mar 03
BJP Announce Rajya Sabha Election Candidates: রাজ্যসভার আসন্ন নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। বিহার থেকে দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনকে মনোনয়ন করল গেরুয়া শিবির।
03:03 PM (IST) Mar 03
Sukanta Majumdar: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে দিল্লি সফরে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দর থেকে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি।
02:59 PM (IST) Mar 03
Nitish Kumar Son Nishant Kumar: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে এবার সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চলেছেন। বিহার রাজনীতির সবচেয়ে বড় দুই নাম- লালুপ্রসাদ যাদবের পর এবার নীতীশ কুমারের ছেলেও রাজনীতিতে ঢুকে পড়ছেন।
02:40 PM (IST) Mar 03
BJP vs AITC: বিধানসভা নির্বাচন (2026 West Bengal Legislative Assembly election) যত এগিয়ে আসছে ততই রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের লড়াই বাড়ছে।
02:00 PM (IST) Mar 03
01:38 PM (IST) Mar 03
Mohun Bagan Super Giant: গত কয়েক বছরে আইএসএল-এ (Indian Super League) সফলতম দল মোহনবাগান সুপার জায়ান্ট। এবারও আইএসএল-এর শুরুটা দুর্দান্তভাবে করেছে সবুজ-মেরুন ব্রিগেড। তবে এরই মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হল।
12:49 PM (IST) Mar 03
Fattah 2 Hypersonic Missile: মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার 'ব্রহ্মাস্ত্র' প্রয়োগ করল ইরান। শব্দের গতির প্রায় ১৫ গুণ গতিবেগের, প্রতি ঘণ্টায় ১৮,৫০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছুটতে পারা হাইপারসনিক মিসাইল এবার ইজরায়েলের বিরুদ্ধে প্রয়োগ করল তেহেরান।
12:21 PM (IST) Mar 03
PV Sindhu: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে দুবাইয়ে (Dubai) আটকে পড়েছিলেন ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু। তিনি শেষপর্যন্ত দেশে ফিরতে পেরেছেন। কিন্তু অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে (All England Championships) যোগ দেওয়া হল না।
11:28 AM (IST) Mar 03
Burdwan News: বিদেশ বিঁভুইয়ে কাজে গিয়ে যুদ্ধের কবলে বাংলার দুই যুবক। অসংখ্য ভারতীয়দের মতো কুয়েতে কাজে গিয়ে মধ্য প্রাচ্যের যুদ্ধে আটকে পড়েছেন বাংলার দুই যুবক। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
11:14 AM (IST) Mar 03
অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর! ৫০ শতাংশ ডিএ কি মূল বেতনের সাথে মিশবে? সরকারের অবস্থান এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
11:13 AM (IST) Mar 03
Jasprit Bumrah: চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) এখনও পর্যন্ত সেরা ফর্মে দেখা যায়নি জসপ্রীত বুমরাকে। এই পেসার খারাপ বোলিং করছেন না। কিন্তু তিনি যে দাপট দেখান, তা এখনও দেখা যায়নি।
09:57 AM (IST) Mar 03
West Asia War: পশ্চিম এশিয়ায় যুদ্ধের সঙ্গে ভারতের সরাসরি কোনও সম্পর্ক নেই। কিন্তু ভারতেও এই যুদ্ধের প্রভাব পড়েছে। টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) খেলতে ভারতে আসা দলগুলিও সমস্যায় পড়েছে।
09:48 AM (IST) Mar 03
09:43 AM (IST) Mar 03
West Bengal Central Force Update: বেজে গিয়েছে বঙ্গ ভোটের দামামা। আর একমাসও বাকি নেই বাংলার বিধানসভা নির্বাচনের। এসআইআর আবহে শান্তিপূর্ণ ভাবে ভোট করাতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। এখন থেকেই রাজ্যের বাহিনী পাঠানোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ।
09:25 AM (IST) Mar 03
Kolkata Metro News: রঙের উৎসবে মেট্রো পরিষেবাতেও সময়সূচির পরিবর্তন। মঙ্গলবার দোল উপলক্ষে যেহেতু সরকারি ও বেসরকারি বেশিরভাগ অফিস কাছারি বন্ধ ফলে এদিন সকাল থেকে মেট্রো মিলবে একাধিক রুটে। দিনের প্রথম মেট্রো কখন? জানুন বিশদে…
08:50 AM (IST) Mar 03
Holi Special Train Service: রঙের উৎসবে মাতোয়ারা দেশবাসী। আজ হোলি। আর এই হোলি এবং দোলপূর্ণিমা উপলক্ষে দেশজুড়ে চলবে বিশেষ ট্রেন। পূরব রেলের শিয়ালদহ ডিভিশন থেকে চলবে একগুচ্ছ বিশেষ ট্রেন। ফলে ছোটোখাটো সফরের পরিকল্পনা থাকলে দেখে নিন ট্রেনের সময়সূচি।।