Ajker Bangla News Live: কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

08:58 AM (IST) Nov 15
Lalit Modi News: পাকাপাকি ভাবে ব্রিটেনের নাগরিকত্ব পেলেন ভারত পলাতক IPL অধিকর্তা ললিত মোদী (Lalit Modi News)। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া নিয়ে পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লেখেন, ''এটা আমার কাছে খুবই গর্বের মুহুর্ত। অবশেষে ব্রিটেনের নাগরিকত্ব পেলাম।'' তিনি আরও জানান যে, বহুদিন ধরেই ব্রিটেনে রয়েছেন তিনি। এখানকার মানুষজন, সংস্কৃতি সবকিছুর সঙ্গে দারুণ যোগসূত্র তৈরি হয়ে গিয়েছে তার। ফলে এতদিন বাদে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় তিনি গর্বিত বলেও জানিয়েছেন ললিত মোদী।
08:58 AM (IST) Nov 15
ঐতিহাসিক যাত্রার প্রায় পাঁচ দশক পর এক অভাবনীয় মাইলফলক ছুঁতে চলেছে নাসার মহাকাশযান ভয়েজার ১। মানুষের তৈরি প্রথম কোনো বস্তু হিসেবে এটি পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্ব অতিক্রম করতে চলেছে। অর্থাৎ, এই দূরত্ব পার হতে আলোরই সময় লাগে পুরো ২৪ ঘণ্টা। ১৯৭৭ সালে উৎক্ষেপণের পর থেকে মানুষের তৈরি অন্য যেকোনো বস্তুর চেয়ে পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করছে এই রোবোটিক মহাকাশযানটি। নাসার মতে, ১৮ নভেম্বর, বুধবার ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (EST) ভোর ৫:১৬:০৭ মিনিটে (ভারতীয় সময় বিকেল ৩:৪৬:০৭ মিনিট) ভয়েজার ১ এই ঐতিহাসিক সীমানা পার হবে বলে আশা করা হচ্ছে।