Published : Oct 22, 2026, 08:35 AM ISTUpdated : Oct 22, 2026, 11:12 PM IST

Ajker Bangla News Live: SIM Binding Rules - ১ জানুয়ারি থেকে এই ফোনগুলিতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম!

সংক্ষিপ্ত

Ajker Bangla News Live: কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

SIM Binding Rules

11:12 PM (IST) Oct 22

SIM Binding Rules - ১ জানুয়ারি থেকে এই ফোনগুলিতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম!

SIM Binding: ২০২৭ সালের ১ জানুয়ারি কার্যকর হচ্ছে সিম বাইন্ডিং রুলস। কড়া ব্যবস্থার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে আইওএস (IOS) ও অ্যান্ড্রয়েড (Android) ফোন ব্যবহারকারীদের উপর কী প্রভাব পড়বে, তা জেনে নিন।

Read Full Story

09:33 PM (IST) Oct 22

Earthquake - বিপর্যয়ের টাটকা স্মৃতির মধ্যেই তিব্বতে ফের শক্তিশালী ভূমিকম্প, নতুন করে আতঙ্ক

Tibet Earthquake: প্রাকৃতিক বিপর্যয় যেন তিব্বতের পিছু ছাড়ছে না। হড়পা বান ও ভয়াবহ বন্যার স্মৃতি পুরনো হয়ে যাওয়ার আগেই বারবার ভূমিকম্পে কেঁপে উঠছে হিমালয়ের এই অঞ্চল। বৃহস্পতিবার ফের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প হল। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বারবার ভূমিকম্প হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Read Full Story

09:18 PM (IST) Oct 22

SA vs AUS 2nd Test - হাই-হেডেও মাথানত অজিদের, দ্বিতীয় টেস্টে ইনিংসে জয় দক্ষিণ আফ্রিকার

SA vs AUS 2nd Test: অনেক চেষ্টা করেও দক্ষিণ আফ্রিকার মাটিতে ইনিংসে হার এড়াতে পারল না অস্ট্রেলিয়া। মঙ্গলবার গকেবেরহায় অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩১ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টেস্ট সিরিজের ফল এখন ১-১।

Read Full Story

09:06 PM (IST) Oct 22

AUSTRAHIND 2026 - কেরালায় ভারত ও অস্ট্রেলিয়ার সেনার মেগা মহড়া শুরু, চলবে ১ নভেম্বর পর্যন্ত

কেরলে ভারত ও অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর যৌথ মহড়া 'অস্ট্রাহিন্দ ২০২৬' শুরু হয়েছে। জঙ্গল, দ্বীপ ও উপকূলীয় এলাকায় দুই দেশের জওয়ানরা একসঙ্গে যুদ্ধকৌশল ঝালিয়ে নিচ্ছেন।

Read Full Story

08:59 PM (IST) Oct 22

Sourav Ganguly - সৌরভের আপত্তি ধোপে টিকল না, শুক্রবারই মুক্তি পাচ্ছে 'দুসরা'

সৌরভ গঙ্গোপাধ্যায়ের দায়ের করা মামলায় স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট। শুক্রবারই মুক্তি পাচ্ছে 'দুসরা' ছবিটি। তবে মামলার শুনানি চলবে।

Read Full Story

08:18 PM (IST) Oct 22

Annapurna Bhandar - নভেম্বর-ডিসেম্বরে ফের আবেদন, কবে মিলবে ৩০০০ টাকা?

Annapurna Yojana Application: অন্নপূর্ণা যোজনায় ফের আবেদনের সুযোগ পাচ্ছেন মহিলারা। কবে মিলবে ৩০০০ টাকা? নভেম্বর-ডিসেম্বরে বসছে বিশেষ শিবির, অনলাইন-অফলাইনে নাম নথিভুক্তির সুযোগ। জেনে নিন বিস্তারিত।

Read Full Story

07:58 PM (IST) Oct 22

ইজরায়েলের স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ নেতানিয়াহুর, থাকবেন ভারতীয় পাইলট স্মিতও

ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে অনুষ্ঠানে মশাল জ্বালানোর জন্য মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বিমান দুর্ঘটনা রুখে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন স্মিত।

Read Full Story

07:55 PM (IST) Oct 22

Asian Para Games 2026 - অন্য লেনে চলে গিয়েছিলেন, এশিয়ান প্যারা গেমসে পদক হারালেন ভাবিককুমার

Asian Para Games 2026 India: জাপানে (Japan) চলতি এশিয়ান প্যারা গেমসে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। এরই মধ্যে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লেন ভারতের প্যারা অ্যাথলিট ভাবিককুমার ভরওয়াড় (Bhavikkumar Bharwad)।

Read Full Story

07:29 PM (IST) Oct 22

Chorbagan - চোরবাগানে মাইকে কী ঘোষণা হয়েছিল? ১৯ জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার কোষাধ্যক্ষ

চোরবাগানের পদপিষ্ট কাণ্ডে মণ্ডপ নিয়ে ঘোষণাই কি বিপদ বাড়িয়েছিল? তদন্তে উঠে আসছে কোন কোন তথ্য, কীভাবে ভিড়ে ছড়াল আতঙ্ক? জেনে নিন সর্বশেষ আপডেট।

Read Full Story

07:22 PM (IST) Oct 22

জম্মু-কাশ্মীরে ভারতের সার্বভৌমত্বের পক্ষে ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব, কী বললেন এমপি?

জম্মু ও কাশ্মীরে ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পক্ষে ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব পেশ করলেন কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান। ২৬ অক্টোবর ‘জম্মু ও কাশ্মীর অন্তর্ভুক্তি দিবস’ উপলক্ষে ব্রিটিশ হাউস অব কমন্সে এই বিশেষ প্রস্তাব বা ‘আর্লি ডে মোশন’ (EDM) পেশ করা হয়েছে।

Read Full Story

06:50 PM (IST) Oct 22

কে সেই ২ বিরোধী বিধায়ক? তলে তলে যোগ রয়েছে বিজেপির সঙ্গে, শুভেন্দুর ২৭৫-এর দাবির পরে জল্পনা তুঙ্গে

বিজেপির আসন ২০৫, তবুও বিধানসভায় ফ্লোর টেস্ট হলে ২৭৫ আসন পাবেন বলে দাবি শুভেন্দু অধিকারীর। কী বললেন তিনি? কোন সমীকরণের ভিত্তিতে এই দাবি? জেনে নিন বিস্তারিত।

Read Full Story

06:41 PM (IST) Oct 22

ভারত নিজের স্বার্থে তেল আমদানিতে বৈচিত্র্য আনছে, হুমকির কারণে নয় - মার্কো রুবিও

তেল আমদানির উৎস বৈচিত্র্যময় করার ক্ষেত্রে ভারতের পদক্ষেপটি তাদের নিজস্ব স্বার্থেই নেওয়া হয়েছে, কোনও মার্কিন চাপের কারণে নয়। তিন দিনের ভারত সফরে থাকা মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও একথা বললেন। তিনি উল্লেখ করেন যে কেবল একটি সরবরাহকারীর উপর অতিরিক্ত নির্ভরশীলতা যে কোনও দেশকে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকির মুখে ফেলতে পারে।

Read Full Story

06:35 PM (IST) Oct 22

Asian Para Games 2026 - ফের একই ইভেন্টে সোনা-রুপো, এশিয়ান প্যারা গেমসে দাপট ভারতের

Asian Para Games 2026 India: জাপানে (Japan) চলতি এশিয়ান প্যারা গেমসে ভারতীয় অ্যাথলিটদের অসাধারণ পারফরম্যান্স অব্যাহত। এবারের গেমসে এমন একাধিক ইভেন্ট আছে, যেখানে একইসঙ্গে সোনা ও রুপো জিতেছে ভারত। এর ফলে ভারতের পদক সংখ্যা বেড়ে চলেছে। পদক তালিকায় উপরের দিকেই আছে ভারত।

Read Full Story

05:50 PM (IST) Oct 22

Harry Brook Double Century - গিলের রেকর্ড ভেঙে ODI-তে দ্রুততম ডবল সেঞ্চুরি হাঁকালেন হ্যারি ব্রুক, শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের ৪২৯ রান

Harry Brook Double Century ওয়ানডে ক্রিকেটে ইতিহাস ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে দ্রুততম ডবল সেঞ্চুরি হাঁকালেন ইংল্যান্ডের অধিনায়ক ব্রুক।

Read Full Story

05:50 PM (IST) Oct 22

লোহিত সাগরে ভারতীয়দের নৌকায় হামলা সৌদি আরবের, দাবি হুথিদের, ১৪ জনকে উদ্ধার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ফের উত্তেজনা লোহিত সাগরে। সৌদি আরবের বিরুদ্ধে ১৪ জন ভারতীয়কে নিয়ে যাওয়া একটি নৌকায় হামলার অভিযোগ তুলেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, ইয়েমেনের জুকার দ্বীপের কাছে ওই নৌযানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী নৌযানটিতে থাকা ভারতীয়দের উদ্ধার করেছে বলে জানিয়েছে হুথিরা।

Read Full Story

05:23 PM (IST) Oct 22

Chorbagan - চোরবাগানে কেন পদপিষ্ট হওয়ার ঘটনা? একযোগে ঘটনাস্থলে সিট আর ফরেনিসক দল

Chorbagan Prob:চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় তদন্তে নামল ফরেনসিক দল ও সিট। কীভাবে ঘটল দুর্ঘটনা, কোন কোন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা? জেনে নিন সর্বশেষ আপডেট।

Read Full Story

05:12 PM (IST) Oct 22

New Zealand vs India - সঞ্জুর ঝোড়ো অর্ধশতরান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের

New Zealand vs India First T20: একাদশীর দিন নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) প্রথম টি-২০ ম্যাচে সহজ জয় পেল ভারতীয় দল। এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখালেন সঞ্জু স্যামসন (Sanju Samson), শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ও নমন ধীর (Naman Dhir)। প্রথম ম্যাচেই জয় পাওয়ায় ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গেল।

Read Full Story

04:57 PM (IST) Oct 22

Neha Bora - 'CJP-র বিক্ষোভের সঙ্গে সম্পর্ক নেই', দিল্লি হাইকোর্টে দাবি নেহা বোরার

১০ হাজার টাকার ‘শান্তি বন্ড’ নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর সভাপতি নেহা বোরা। তাঁর দাবি, ককক্রোচ জনতা পার্টি (CJP)-র বিক্ষোভের ডাকের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। বিক্ষোভের জেরে আটক হওয়ার পর তাঁকে যে নোটিশ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

Read Full Story

04:21 PM (IST) Oct 22

পেট্রোল-ডিজেলের বিকল্প বাঁশের তেল! মাত্র ১০ মিনিটেই তৈরি জ্বালানি

পেট্রোল ও ডিজেলের বিকল্প জ্বালানির খোঁজে বড় সাফল্য পেলেন বিজ্ঞানীরা। বাঁশ থেকে তেলের মতো এক ধরনের কাঁচামাল তৈরি করার পদ্ধতি আবিষ্কার করেছেন আমেরিকার ম্যাসাচুসেটসের ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের গবেষকরা। পরীক্ষাগারে মাত্র ১০ মিনিটে এই পদার্থ তৈরি করা সম্ভব হয়েছে।

Read Full Story

04:16 PM (IST) Oct 22

Cyber Attack - সাইবার হামলার ভয়ে বন্ধ বিশ্বের অসংখ্য ওয়েবসাইট! PHP-র ত্রুটি ধরল AI

সাইবার হামলার আশঙ্কায় সারা বিশ্বে সাময়িক বন্ধ অসংখ্য ওয়েবসাইট। পিএইচপি-তে ত্রুটি ধরিয়েছে এআই, পাসওয়ার্ড ছাড়াই ঢুকতে পারে হ্যাকাররা। ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়ামে জরুরি পদক্ষেপ। কী করণীয়?

Read Full Story

04:15 PM (IST) Oct 22

Para Swimming - যৌন নির্যাতনের অভিযোগ, জাপান থেকে দেশে ফেরানো হল ভারতীয় প্যারা সুইমারকে

Asian Para Games 2026: জাপানে (Japan) চলতি এশিয়ান প্যারা গেমসে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। কিন্তু এরই মধ্যে ভারতের সম্মানহানি ঘটালেন প্যারা সুইমার মহম্মদ শামস আলম শেখ (Mohammad Shams Aalam Shaikh)। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই প্যারা সুইমারকে ভারতে ফেরত পাঠিয়ে দিল জাপান (Japan)।

Read Full Story

03:36 PM (IST) Oct 22

Amit Shah - ২০৩০ সাল পর্যন্ত কংগ্রেস জিতবে না, 'ভোট চুরি' নিয়ে রাহুলকে তোপ অমিত শাহের

রাহুল গান্ধীর 'ভোট চুরি'র অভিযোগের কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বাঁচাতেই এই অভিযোগ করছে কংগ্রেস। পাশাপাশি, ২০৩০ সাল পর্যন্ত কংগ্রেসের জেতার কোনও সম্ভাবনা নেই বলেও কটাক্ষ করেন তিনি।

Read Full Story

03:13 PM (IST) Oct 22

মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনা এখন পাওয়া যাবে বাড়িতে বসেই! ৫ লক্ষ টাকা পেতে এভাবে করুন আবেদন

CM Swasthya Bima Yojana: বাড়িতে বসেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার আবেদন করা যাবে। beneficiary.nha.gov.in পোর্টাল ও Ayushman App-এ মোবাইল নম্বর, OTP ও ই-কেওয়াইসির পদ্ধতি জেনে নিন। ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধার সুযোগ।

Read Full Story

03:11 PM (IST) Oct 22

Saudi Arabia - সৌদি আরবে ২ বাংলাদেশীর মৃত্যুদণ্ড নিয়েও ভারত-বিরোধী প্রচার পাকিস্তানের!

Saudi Arabia News: মক্কার (Mecca) এক মসজিদে 'অনৈতিক' কাজের অভিযোগে দুই বাংলাদেশী নাগরিকের মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব সরকার। বাংলাদেশ (Bangladesh) সরকারকে কিছু না জানিয়েই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনা নিয়ে এবার ভারত-বিরোধী প্রচার শুরু করেছে পাকিস্তানিরা (Pakistani)।

Read Full Story

01:37 PM (IST) Oct 22

আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না, বিদেশ সফর নিয়ে রাহুলকে কটাক্ষ অমিত শাহের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বিদেশ সফর নিয়ে কটাক্ষ করেছেন। বৃহস্পতিবার দিল্লিতে যমুনা পরিষ্কারের জন্য ৮,৯৪১ কোটি টাকার প্রকল্পের সূচনা করেন অমিত শাহ। সেই অনুষ্ঠানের পর রাহুল গান্ধীকে নিশানা করে তিনি বলেন, রাহুল বিদেশে রয়েছেন, তাই তাঁর কথা হয়তো শুনতে পাচ্ছেন না।

Read Full Story

12:51 PM (IST) Oct 22

উত্তরাখণ্ডের মাটির নীচে আটকে টেকটোনিক প্লেট! ৮.১ মাত্রার ভূমিকম্পের শক্তি জমছে

উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলের ভূগর্ভে ক্রমাগত জমা হচ্ছে বিপুল ভূতাত্ত্বিক চাপ। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকা একটি বড় অংশ শক্তভাবে আটকে রয়েছে। ফলে সেখানে দীর্ঘদিন ধরে চাপ জমছে, যা ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি তৈরি করতে পারে।

Read Full Story

12:43 PM (IST) Oct 22

Income Tax Notice - অ্যাকাউন্টে ৬০০০০ টাকা জমা হলেও আপনি কর নোটিশ পেতে পারেন। যারা ইউপিআই-গ্রাহকদের নিয়মগুলো জেনে রাখা উচিত

Income Tax Notice: অনেকেই ভাবেন শুধু বড় অঙ্কের লেনদেনে আয়কর নোটিশ আসে, কিন্তু হিসাব বহির্ভূত ৬০,০০০ টাকাও আপনাকে বিপদে ফেলতে পারে। আয়কর আইন ২০২৫ অনুযায়ী, ইউপিআই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আয়ের চেয়ে বেশি টাকা জমা হলে কর বিভাগ জবাবদিহি চাইতে পারে।

Read Full Story

12:26 PM (IST) Oct 22

Trump Ocean - আটলান্টিক মহাসাগরের নাম বদলে গুগল ম্যাপে 'ট্রাম্প মহাসাগর' রাখার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের, জবাবে যা বললেন সুন্দর পিচাই

Trump Ocean: ট্রাম্পের 'আত্ম-প্রেম'-এর গভীরতা মহাসাগর ছাড়িয়ে গেল। আটলান্টিক মহাসাগরের নাম বদলে 'ট্রাম্প মহাসাগর' (Trump Ocean) রাখতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! জবাবে তাঁকে কী বলেছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই?

Read Full Story

12:04 PM (IST) Oct 22

Amir Shokeen - ত্রিপুরার যুবককে ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্য, বিতর্কে কনটেন্ট ক্রিয়েটর আমির শোকিন

দিল্লিতে ত্রিপুরার এক যুবককে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য এবং অপমান করার অভিযোগে বিতর্কে জড়িয়েছেন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর আমির শোকিন। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Read Full Story

11:50 AM (IST) Oct 22

8th Pay Commission - রেল বিভাগের বৈঠকে কাজের পরিবেশ থেকে শুরু করে কার্যক্রম! আলোচ্য বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাল

8th Pay Commission: অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন বর্তমানে পরামর্শ পর্যায়ে রয়েছে এবং তারা মুম্বাইতে বিভিন্ন কর্মচারী ইউনিয়ন ও পেনশনভোগীদের সঙ্গে বৈঠক করছে। রেলকর্মীদের কাজের পরিবেশ, কমিশন সেন্ট্রাল রেলওয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করবে।

Read Full Story

11:33 AM (IST) Oct 22

Delhi Police - জেল থেকে বেরোতেই সিজেপি নেতাদের তলব ক্রাইম ব্রাঞ্চের

জেল থেকে ছাড়া পাওয়ার পরের দিনই ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে তলব করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। যন্তর মন্তরে আর বিক্ষোভ দেখাবেন না এবং শান্তি বজায় রাখবেন, এই মুচলেকা দেওয়ার পরেই আদালত তাঁদের জামিন দিয়েছিল।
Read Full Story

11:31 AM (IST) Oct 22

প্যারা গেমসে বিতর্ক! যৌন হেনস্থার অভিযোগে জাপান থেকে দেশে ফেরত পাঠানো হল ভারতীয় সাঁতারুকে

এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ ভারতীয় দলের মধ্যে বিতর্ক। যৌন হেনস্থার অভিযোগে ভারতীয় প্যারা সাঁতারু মহম্মদ শামস আলম শেখকে জাপান থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। নাগোয়ার একটি হোটেলে মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে জাপানের পুলিশ।

Read Full Story

11:30 AM (IST) Oct 22

Amit Shah Birthday - ৬২-তে পা অমিত শাহের, জন্মদিনে মাও-দমন নিয়ে প্রশংসায় পঞ্চমুখ মোদী

৬২ বছরে পা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এস জয়শঙ্কর এবং রাজনাথ সিং। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, মাওবাদী দমন এবং মাদকমুক্ত সমাজ গড়তে শাহের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তাঁরা।
Read Full Story

10:31 AM (IST) Oct 22

Weather News - ছাতা লাগবে, নাকি বাড়বে রোদের তেজ? কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়ার বড় আপডেট

Weather News: উৎসবের মরশুম শেষ হতেই বদলাচ্ছে বাংলার আবহাওয়া! কলকাতায় আজ আকাশ মূলত পরিষ্কার থাকলেও বাড়তে পারে গরমের অস্বস্তি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। বৃষ্টির সম্ভাবনা কতটা?

Read Full Story

10:14 AM (IST) Oct 22

DA Hike - এখনও ডিএ বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি! দিওয়ালিতে কি বকেয়ার সঙ্গে বাড়বে বেতনও?

DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা এখনও স্থগিত রয়েছে। আশা করা হচ্ছে দিওয়ালির আগে পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে ৩% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Read Full Story

10:04 AM (IST) Oct 22

Gold Price Drop - ধনতেরাসের আগেই ভারতের বাজারে হু-হু করে কমবে সোনার দাম! বড় ইঙ্গিত বিশেষজ্ঞদের

Gold Price Drop: দশেরার উৎসব শেষ। আর কয়েকদিন পরেই শুরু হবে দীপাবলির আনন্দ। এর মধ্যেই দারুণ এক সুখবর দিলেন অর্থনীতিবিদরা। তাঁরা জানাচ্ছেন, এবারের দীপাবলিতে সোনার দাম অনেকটাই কমতে পারে। কতটা নামবে দাম? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

09:57 AM (IST) Oct 22

স্নাতক পাশেই রেলে ৩,৫৪৮ পদে নিয়োগ! কোন পদে কত শূন্যপদ, যোগ্যতা ও আবেদনের শেষ তারিখ জানুন

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্র্যাজুয়েট স্তরের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিজ (NTPC) পদে মোট ৩,৫৪৮ জনকে নিয়োগ করা হবে। আবেদন করার আগে জেনে নিন শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও আবেদনের নিয়ম।

Read Full Story

09:45 AM (IST) Oct 22

Historical Durga Puja - অমলিন ৪০০ বছরের ঐতিহ্য, বিজয়া দশমীতে ভঞ্জনী দেবীর আরাধনা ঘিরে সম্প্রীতির সুর বাঁকুড়ায়

Historical Durga Puja: এই প্রাচীন উৎসবের টান শুধু বৈতল গ্রামেই সীমাবদ্ধ নয়। আশপাশের একাধিক গ্রাম ছাড়াও হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলা থেকেও বহু মানুষ ভিড় জমান এই ঐতিহ্যবাহী কাদাখেলা দেখতে। বছরের পর বছর ধরে চলে আসা এই প্রথা আজও গ্রামবাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হয়ে রয়েছে।

Read Full Story

09:34 AM (IST) Oct 22

জ্ঞানেশ কুমারের পদত্যাগ নিয়ে উত্তাল দেশ! এর মাঝেই পশ্চিমবঙ্গের ভোট নিয়ে বিরাট দাবি শাহের

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে বড় দাবি অমিত শাহের! তাঁর বক্তব্য, দীর্ঘদিন পর এ রাজ্যে প্রাণহানি ছাড়াই সম্পন্ন হয়েছে ভোটপর্ব। একইসঙ্গে মাওবাদী সমস্যা নির্মূলের ঘোষণা এবং ২০২৯ সালের মধ্যে দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা সামনে রেখে নিরাপত্তা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Read Full Story

09:15 AM (IST) Oct 22

Hooghly News - বাবার কাছে ঘুগনি রুটি খাওয়ার আবদার, পান্ডুয়ায় ঘর থেকে উদ্ধার মা-ছেলের দেহ

Hooghly News: ছেলের আবদারে ঘুগনি-রুটি এনে দিয়েছিলেন বাবা। তারপরই মর্মান্তিক ঘটনা হুগলির পাণ্ডুয়ায়। ঠিক কী ঘটনা ঘটেছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

More Trending News