LIVE NOW
Published : Jun 25, 2026, 09:16 AM ISTUpdated : Jun 25, 2026, 10:28 PM IST

Ajker Bangla News Live: Guillermo Ochoa - বিশ্বকাপ ফুটবলে রেকর্ড গড়ে অবসর, স্বপ্নের বিদায় ওচোয়ার

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Guillermo Ochoa

10:28 PM (IST) Jun 25

Guillermo Ochoa - বিশ্বকাপ ফুটবলে রেকর্ড গড়ে অবসর, স্বপ্নের বিদায় ওচোয়ার

Guillermo Ochoa Record: বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে ষষ্ঠবার বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) মূলপর্বে কোনও ম্যাচে খেলার রেকর্ড গড়েছেন মেক্সিকোর (Mexico) গোলকিপার গিলেরমো ওচোয়া। তিনি চেকিয়ার (Czechia) বিরুদ্ধে ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন।

Read Full Story

10:27 PM (IST) Jun 25

Ram Mandir Scam - অযোধ্যার রাম মন্দিরের অনুদানের টাকায় দুর্নীতি? FIR দায়ের করে তদন্ত শুরু

অযোধ্যার রাম মন্দিরে আসা অনুদানের টাকা নয়ছয়ের অভিযোগে FIR দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়।

Read Full Story

10:08 PM (IST) Jun 25

Kolkata weather - ভাসল কলকাতা, এক ঘণ্টায় ১০০ মিমি বৃষ্টি! শুক্রবারের আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস

Kolkata weather: বৃহস্পতিবার কলকাতায় মাত্র এক ঘণ্টায় প্রায় ১০০ মিমি বৃষ্টি রেকর্ড হওয়ায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

 

Read Full Story

09:25 PM (IST) Jun 25

রাজ্যে আসছে কড়া 'গুন্ডা দমন' আইন! কী আছে এই বিলে? রইল ৮টি গুরুত্বপূর্ণ তথ্য

পশ্চিমবঙ্গ সরকার ‘The West Bengal Public Safety and Control of Anti-Social Activities Bill, 2026’ নামে একটি নতুন বিল আনতে চলেছে। বিলটির লক্ষ্য জনশৃঙ্খলা ভঙ্গ, ভাঙচুর, সরকারি কর্মী ও পুলিশকর্মীদের উপর হামলার মতো ঘটনাগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

 

Read Full Story

08:39 PM (IST) Jun 25

Salary Hike - শিক্ষকদের জন্য বড় সুখবর! জুলাই থেকেই বেতনে বাড়তি ২,০০০ টাকা, জানুন কারা পাবেন

রাজ্যের লক্ষাধিক শিক্ষকের জন্য বড় খবর! ২০২৬-২৭ বাজেটে স্টেট এইডেড কলেজ শিক্ষক ও ভোকেশনাল শিক্ষকদের মাসিক বেতনে একধাক্কায় ২,০০০ টাকা বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। কারা কবে থেকে পাবেন, জানুন।

 

Read Full Story

08:36 PM (IST) Jun 25

FIFA World Cup 2026 - বিশ্বকাপের শিক্ষা ভারতে কাজে লাগবে? কী মত রেফারি, ম্যাচ কমিশনারদের?

FIFA World Cup 2026 Updates: চলতি বিশ্বকাপ ফুটবলে খেলোয়াড়দের পাশাপাশি রেফারিরাও নজর কেড়ে নিচ্ছেন। প্রায় সব ম্যাচেই ভিএআর-এর (VAR) সাহায্য নিচ্ছেন রেফারিরা। এর ফলে বিতর্কিত সিদ্ধান্ত এড়ানো সম্ভব হচ্ছে। এখনও পর্যন্ত রেফারিং নিয়ে খুব বেশি বিতর্ক তৈরি হয়নি। ভিএআর-এর সাহায্য পাওয়া ছাড়াও রেফারিং ভালো হচ্ছে।

Read Full Story

07:55 PM (IST) Jun 25

Stock Exchange - কলকাতা স্টক এক্সচেঞ্জকে ফের চাঙ্গা করার পথে রাজ্য, জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

দেশের অন্যতম পুরনো স্টক এক্সচেঞ্জ, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে (CSE) ফের চাঙ্গা করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, এর ঐতিহ্য বাঁচিয়ে কলকাতাকে আবার একটি গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র হিসেবে শক্তিশালী করাই মূল লক্ষ্য।

 

Read Full Story

07:50 PM (IST) Jun 25

Neymar - ৯৮১ দিন পর ব্রাজিলের হয়ে খেলার সুযোগ পেলেন, চোখে জল নেইমারের

Brazil vs Scotland: ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোরবেলা চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) গ্রুপ সি-তে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর (Morocco) বিরুদ্ধে ড্র করলেও, তারপর হাইতি (Haiti) ও স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়ে গ্রুপের শীর্ষে থেকেই নক-আউটের যোগ্যতা অর্জন করল ব্রাজিল।

Read Full Story

07:34 PM (IST) Jun 25

TARATALA - তারাতলা ইস্যুতে মুখোমুখি শুভেন্দু-ফিরহাদ, নতুন করে শুরু রাজনৈতিক সংঘর্ষ

Suvendu Vs Firhad: তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় ফিরহাদ হাকিমকে নিশানা করে একাধিক অভিযোগ তুলেছেন।

 

Read Full Story

06:35 PM (IST) Jun 25

Durand Cup 2026 - ভারতীয় ফুটবলের নতুন মরসুম, বিশ্বকাপ শেষ হওয়ার পরেই শুরু ডুরান্ড কাপ

Indian Football: সারা বিশ্বের মতোই ভারতের ফুটবলপ্রেমীরাও এখন বিশ্বকাপ ফুটবল ২০২৬ (FIFA World Cup 2026) নিয়ে মেতে আছেন। তবে আগামী মাসে বিশ্বকাপ ফুটবল শেষ হলেই ভারতীয় ফুটবলের নতুন মরসুম শুরু হয়ে যাবে। তার আগে ক্লাবগুলি নতুন করে দল গুছিয়ে নিতে ব্যস্ত। ফুটবলপ্রেমীরা তাঁদের প্রিয় ক্লাবের দলগঠনের দিকে নজর রাখছেন।

Read Full Story

06:24 PM (IST) Jun 25

তারাতলা গুদামকাণ্ড - কাদের জেরা করা হবে? ৪ জনকে গ্রেফতারের পরই জানাল কলকাতা পুলিশ

Taratala case: তারাতলা গুদাম ভেঙেপড়াকাণ্ডের তদন্তে নয়া মোড়। ইতিমধ্যেই গ্রেফতার ৪। কলকাতা পুলিশ জানিয়েছে কাদের জেরা করা হবে।বৃহস্পতিবার পর্যন্ত ১১ জনের মৃতদের উদ্ধার করেছে পুলিশ। আহতের সংখ্যা ১৯। আহতের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে।

 

 

Read Full Story

06:04 PM (IST) Jun 25

Kolkata Police - তারাতলা কাণ্ডের তদন্তে নতুন মোড়, SIT গঠন করে দুর্নীতির চাঁই ভাঙতে তৎপর পুলিশ

Kolkata Police On Taratala Accident: তারাতলার ঘটনা এবং শহরে অবৈধ নির্মাণ কার্য নিয়ে এবার নড়েচড়ে বসল পুলিশ। তারাতলার বেআইনি নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর মোড়। কী বলল পুলিশ? বিশদে জানতচে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

05:36 PM (IST) Jun 25

ভরসা কর্মসূচি - মাসে ৩,০০০ বা ২,০০০ 'টাকা বেকার ভাতা! কবে শুরু রেজিস্ট্রেশন, জানুন

Bhorsha Scheme: রাজ্য বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। 'ভরসা কর্মসূচি' নামের নতুন প্রকল্পে মিলবে মাসিক আর্থিক সহায়তা। বিস্তারিত জানুন।

 

Read Full Story

04:52 PM (IST) Jun 25

Oscars Academy - অস্কারের কমিটিতে ডাক পেলেন বিশাল ভরদ্বাজ সহ ৬ ভারতীয়, কারা আছেন তালিকায়?

অস্কার পুরস্কার কারা পাবেন, তা ঠিক করার জন্য কমিটিতে নতুন ৫২৯ জন সদস্যকে আমন্ত্রণ জানিয়েছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এই তালিকায় পরিচালক বিশাল ভরদ্বাজ সহ আরও পাঁচজন ভারতীয় রয়েছেন।
Read Full Story

04:38 PM (IST) Jun 25

Taratala Collapse - তারাতলার গুদাম ভেঙে পড়ার দায় কার? বিদ্রোহী গোষ্ঠীকে জেরা করুন শুভেন্দু, দাবি সৌগতর

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর মতে, এলাকার তৎকালীন বিধায়ক ফিরহাদ হাকিম ও কাউন্সিলর আনোয়ার খান এখন 'বিদ্রোহী গোষ্ঠীতে', তাই শুভেন্দু অধিকারীর উচিত তাঁদের জেরা করে দোষীদের খুঁজে বের করা।

 

Read Full Story

04:23 PM (IST) Jun 25

WB New Election Commissioner - ভোটের আগেই রাজ্যে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ, কাকে নিয়োগ করল নবান্ন?

WB New Election Commissioner: বঙ্গে ক্ষমতার পালাবদল হতেই এতদিনে যোগ্য উত্তরসূরি খুঁজে পেলো নবান্ন। বিজ্ঞপ্তি জারি করে রাজ্যে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ। কে হলেন রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

Read Full Story

04:23 PM (IST) Jun 25

Arunachal Flood - অরুণাচলে হড়পা বানে মৃত ১, নিখোঁজ ৪! ধসে অবরুদ্ধ রাস্তা, চলছে উদ্ধারকাজ

অরুণাচল প্রদেশের কেই পানিয়র জেলায় প্রবল বৃষ্টির কারণে হড়পা বান। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং চারজন নিখোঁজ। ভূমিধসের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজে নেমেছে ভারতীয় বায়ুসেনা ও SDRF।
Read Full Story

04:03 PM (IST) Jun 25

Weather - ভরদুপুরে আকাশ অন্ধকার, কানফাটানো বজ্রপাত! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেন প্রকৃতির এই রুদ্ররূপ?

Kolkata Weather: বৃহস্পতিবার দুপুরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে প্রকৃতির রুদ্ররূপ দেখা গেল। ভরদুপুরে কানফাটানো বজ্রপাত, মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। কিন্তু কেন এই বজ্রপাত।

 

Read Full Story

03:26 PM (IST) Jun 25

Pune Murder Case - তিনবারের চেষ্টায় প্ল্যান সাকসেসফুল, কার নিখুঁত পরিকল্পনায় বাগদত্তার হাতে খুন কেতন?

Pune Ketan Agarwal Murder Case: পুনের কেতন আগরওয়াল খুনের মামলায় চাঞ্চল্যকর মোড়। পুলিশি তদন্তে জানা গেছে, হবু স্ত্রী সিয়া গোয়েল প্রেমিককে সঙ্গে নিয়ে কেতনকে খুন করে। লোহাগড় ফোর্টের খাদে ফেলে দেওয়ার আগে সে আরও দু'বার খুনের চেষ্টা করেছিল। সিসিটিভি ফুটেজ দেখে এই ষড়যন্ত্র ফাঁস করে পুলিশ।

Read Full Story

03:06 PM (IST) Jun 25

DA-DR নিয়ে বড় খবর! অষ্টম বেতন কমিশনের আগে নতুন ফর্মুলায় টাকার অঙ্কে জোর AIDEF-এর

8th pay commission: DA ও DR গণনার নতুন ফর্মুলা চাইছে AIDEF। অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন  ৮ম বেতন কমিশনে দ্বিতীয় সম্পূরক স্মারকলিপি জমা দিয়েছে। 

 

Read Full Story

02:05 PM (IST) Jun 25

Mossad Plot - সুইজারল্যান্ডে পাক সেনাপ্রধানকে খুনের ছক? মোসাদের দিকে আঙুল তুললেন সাংবাদিক

ব্রাজিলের এক সাংবাদিক দাবি করেছেন, ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যার ছক কষেছিল। এই খবর পাওয়ার পরেই পাকিস্তান নাকি কড়া হুঁশিয়ারি দিয়েছিল, "আমাদের প্রতিনিধি দলের গায়ে হাত পড়লে বিশ্বের মানচিত্র থেকে ইজরায়েলকে মুছে ফেলা হবে।"
Read Full Story

01:56 PM (IST) Jun 25

Global Warming - তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে, বিশ্বের দ্রুততম উষ্ণায়নশীল মহাদেশে পরিণত ইউরোপ

'দ্য নিউ ইয়র্ক টাইমস'-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ইউরোপ আনুষ্ঠানিকভাবে পৃথিবীর দ্রুততম উষ্ণায়নশীল মহাদেশে পরিণত হয়েছে। সাম্প্রতিক তথ্য থেকে জানা যায় যে, ১৯৮০-র দশক থেকে এই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির হার বৈশ্বিক গড় হারের দ্বিগুণ।

Read Full Story

01:07 PM (IST) Jun 25

Annapurna Bhandar - জুলাইতে কী অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে! বুঝবেন কীভাবে? জানুন সহজ উপায়

Annapurna Bhandar News: জুন মাস শেষ হতে চললেও এখনও অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? বুঝতে পারছেন না টাকা ঢুকবে কীনা? কী বলছে শুভেন্দু অধিকারীর সরকার? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

12:25 PM (IST) Jun 25

Suvendu Adhikari - তারাতলা বিপর্যয়ে গ্রেফতার গুদামের মালিক, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari On Taratala Accident: তারাতলা বিপর্যয়ে প্রধানমন্ত্রীর পর এবার আর্থিক সহায়তার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেআইনি নির্মাণে তারাতলায় নিহতের সংখ্যা কত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

12:14 PM (IST) Jun 25

Emergency - 'গণতন্ত্রের সবচেয়ে বড় পরীক্ষা ছিল', জরুরি অবস্থা নিয়ে বললেন জয়শঙ্কর

১৯৭৫ সালের জরুরি অবস্থার কথা মনে করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয়শঙ্করের মতে, এটি ছিল গণতন্ত্রের সহনশীলতার পরীক্ষা। অন্যদিকে মোদী এই সময়কালকে সংবিধানের উপর 'সরাসরি আক্রমণ' বলে উল্লেখ করেছেন। দুজনেই গণতন্ত্র রক্ষাকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
Read Full Story

12:01 PM (IST) Jun 25

Jacqueline Fernandez - সুপ্রিম কোর্টে আর লড়াই নয়! ২০০ কোটি টাকার মামলায় আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

Jacqueline Fernandez: ২০০ কোটি টাকার অর্থপাচার মামলায় নতুন মোড়। বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ তাঁর দায়ের করা আবেদন প্রত্যাহার করলেন দেশের সর্বোচ্চ আদালত থেকে। চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলিউডের এই তারকা অভিনেত্রী।

Read Full Story

11:53 AM (IST) Jun 25

Kolkata Weather - উত্তরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে প্রবল দুর্যোগের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কখন নামবে বৃষ্টি?

West Bengal Weather: উত্তর বিহার থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর জেরে পশ্চিমবঙ্গ জুড়ে ফের দফায় দফায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। আবহাওয়া দফতর একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

11:43 AM (IST) Jun 25

Gold Price Rate - বিরাট পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, জেনে নিন

বেশ কিছুদিন ধরে দাম বাড়ার পর আজ সোনার দামে পতন দেখা গেল। এই প্রতিবেদনে কলকাতা, দিল্লি, মুম্বাই সহ ভারতের বিভিন্ন বড় শহরের ২২ ও ২৪ ক্যারেট সোনার আজকের দামের তালিকা দেওয়া হয়েছে।
Read Full Story

11:33 AM (IST) Jun 25

Indian Emergency - ইতিহাসে প্রথম, এবার ক্লাস নাইনের পাঠ্যবইতে ঢুকল ১৯৭৫-এর জরুরি অবস্থা

স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার নবম শ্রেণির পাঠ্যবইতে জায়গা পেল ১৯৭৫ সালের জরুরি অবস্থা। জাতীয় শিক্ষানীতির আওতায় NCERT এই বদল এনেছে। নতুন সমাজবিজ্ঞান বইতে গণতন্ত্রের সংকট, নাগরিক অধিকার হরণ এবং গণ-আন্দোলনের মতো বিষয়গুলি পড়ানো হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এই নতুন বই চালু হবে।
Read Full Story

11:13 AM (IST) Jun 25

Venezuela Earthquake - জোড়া ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলা, হু-হু করে বাড়ছে মৃতের সংখ্যা, জারি জরুরি অবস্থা

Venezuela Earthquake News: ভয়াবহ জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা। দেশজুড়ে স্কুল-কলেজ, বিমানবন্দর, অফিস বন্ধ করে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Read Full Story

11:10 AM (IST) Jun 25

Taratala Accident - তারাতলা দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর, কারা কত পাবেন?

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের নিকটাত্মীয়দের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

Read Full Story

10:00 AM (IST) Jun 25

এবার মদের দোকানে মিলবে বিদেশি ব্র্যান্ডের দামি দামি মদও, বড় সিদ্ধান্তের পথে নতুন সরকার

মদের বাজারে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় ডিস্টিলারি বা মদের কারখানাগুলোর দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্যের পর, রাজ্য সরকার এখন বিদেশি মদের জন্য এই খাতটি উন্মুক্ত করার কথা বিবেচনা করছে।

Read Full Story

09:31 AM (IST) Jun 25

এখনও পর্যন্ত গ্রেফতার ২, তারাতলার গোডাউন ভেঙে পড়ার ঘটনার তদন্তে সিট গঠন

বুধবার দুপুরে তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের শেড ভেঙে পড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয় এবং ২০ জন আহত হন। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

 

Read Full Story

09:30 AM (IST) Jun 25

Weather Update: ঘৃর্ণাবর্তের জেরে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কোন কোন জেলা? রইল আবহাওয়ার আপডেট

উত্তর বিহার থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সাত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে সোমবার পর্যন্ত দুর্যোগ চলবে। রইল আবহাওয়ার আপডেট।

 

Read Full Story

More Trending News