LIVE NOW
Published : May 30, 2026, 08:36 AM ISTUpdated : May 30, 2026, 11:58 PM IST

Ajker Bangla News Live: Mamata Banerjee Abhishek Banerjee - হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল অভিষেককে! মমতা বললেন, "আমি স্তম্ভিত"

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে 

Mamata Banerjee Abhishek Banerjee

11:58 PM (IST) May 30

Mamata Banerjee Abhishek Banerjee - হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল অভিষেককে! মমতা বললেন, "আমি স্তম্ভিত"

Mamata Banerjee Abhishek Banerjee: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “বিজেপি সরকারের আচরণে আমি রীতিমতো স্তম্ভিত এবং দুঃখিত। ওরা এক মাসও হয়নি এই রাজ্যে ক্ষমতায় এসেছে। পুলিশ প্রশাসনকে নিয়ে ওরা সব হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছে।"

Read Full Story

11:07 PM (IST) May 30

Abhishek Banerjee - হাসপাতালেই অভিষেক! বমি বমি ভাব অবস্থায় নিয়ে যাওয়া হয় আইটিইউ বিভাগে, নিন্দায় সরব রাহুল গান্ধী

Abhishek Banerjee: হাসপাতালেই আছেন অভিষেক (abhishek banerjee latest news)। এখনও মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি (abhishek banerjee news)।  এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 

Read Full Story

08:54 PM (IST) May 30

Mamata Banerjee Abhishek Banerjee - "উপরমহলের চাপে কোনও ট্রিটমেন্ট হচ্ছে না!" বিস্ফোরক অভিযোগ তুলে অভিষেককে নিয়ে অন্য হাসপাতালে মমতা

Mamata Banerjee Abhishek Banerjee: হাসপাতালে কোনও কোনও ট্রিটমেন্ট হচ্ছে না অভিযোগ মমতার। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুইল চেয়ারে করে এমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হলেও, কিছুক্ষণ পরেই তাঁকে বের করে আনা হয়। তারপরেই মমতা অভিযোগ করেন, “এখানে কোনও ট্রিটমেন্ট হচ্ছে না। উপর থেকে বলে দিয়েছে, ট্রিটমেন্ট না করতে। তাই আমরা এখান থেকে শিফ্‌ট করছি।"

Read Full Story

08:02 PM (IST) May 30

Mamata Banerjee Abhishek Banerjee - হুইল চেয়ারে করে হাসপাতালে অভিষেক! পৌঁছলেন মমতাও, সঙ্গে তৃণমূল নেতৃত্ব

Mamata Banerjee Abhishek Banerjee: হুইল চেয়ারে করে হাসপাতালের ভিতর নিয়ে যাওয়া হয় অভিষেককে। এই সবকিছুর মাঝেই কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও সোজা পৌঁছে যান হাসপাতালে। অভিষেককে নিয়ে যাওয়া জরুরি বিভাগে। 

Read Full Story

07:56 PM (IST) May 30

চিনের 'শত্রু' এই দেশকে ব্রহ্মস মিসাইল বিক্রি ভারতের, চুক্তির কথা টের পেল না কাক-পক্ষী

প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং শনিবার জানিয়েছেন, ভিয়েতনামের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। যার আওতায় রাশিয়ার সঙ্গে যৌথভাবে তৈরি 'ব্রহ্মস' সুপারসনিক ক্রুজ মিসাইল ভিয়েতনামকে বিক্রি করা হবে। এদিকে ইন্দোনেশিয়ার সঙ্গেও অনুরূপ একটি চুক্তির আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Read Full Story

07:33 PM (IST) May 30

Abhishek Banerjee - পচা ডিম এবং 'চোর চোর' স্লোগান! জনরোষ থেকে অভিষেককে উদ্ধার করল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, নিন্দা কংগ্রেসের

Abhishek Banerjee: অভিষেককে ঘিরে শুরু হয় ‘চোর-চোর’ স্লোগান। এমনকি, এলোপাথাড়ি চড় এবং ঘুষিও চলতে শুরু করে। সেইসঙ্গে, এলাকার মহিলারা পচা ডিম ছুঁড়তে থাকেন। কোনওমতে বাঁচার চেষ্টা করেন তৃণমূল নেতা। এরপর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা সেখান থেকে বের করেন আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

Read Full Story

06:40 PM (IST) May 30

Mamata On Abhishek - 'শাসকই এখন ঘাতক', সোনারপুরে অভিষেকের উপরে হামলার ঘটনায় প্রতিক্রিয়া মমতার

সোনারপুরের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের উপর জনরোষের ঘটনায় মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি সবাইকে হিংসা বর্জনের আহবান জানিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতির স্পষ্ট বার্তা, ঘটনায় দূর দূর পর্যন্ত বিজেপির কেউ যুক্ত নয়। তৃণমূলের বিরুদ্ধে মানুষের জনরোষ। এই প্রসঙ্গে পূর্বতন সরকারের সময়ের পরিস্থিতিও তুলে ধরেন। 

 

Read Full Story

05:55 PM (IST) May 30

Vinesh Phogat - ট্রায়ালে সেমিফাইনালে হেরে এশিয়াডের স্বপ্নভঙ্গ বিনেশ ফোগাতের

Vinesh Phogat: এশিয়ান গেমসে খেলার স্বপ্নভঙ্গ হল তারকা কুস্তিগীর বিনেশ ফোগাতের। শনিবার ট্রায়ালে দুটি ম্যাচ জেতে সেমিফাইনালে ওঠার পরেও, বিনেশ শেষ পর্যন্ত পারলেন না। সেমিফাইনালে মীনাক্ষির বিরুদ্ধে ৪-৬ হেরে ছিটকে গেলেন হরিয়ানার এই তারকা কুস্তিগীর।

Read Full Story

05:32 PM (IST) May 30

Abhishek Banerjee - সোনারপুরে অভিষেককে চোর স্লোগান, চলল কিল-চড়, ছোড়া হল জুতো, ডিম

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার অভিযোগ। কিল, চড় মারা হয়। এছাড়াও ঠিল, জুতো, ডিম ছোড়া হয় তাঁর দিকে। মাথায় হেলমেট পরিয়ে তাঁরে বের করে নিয়ে আসে পুলিশ। তাঁর উদ্দেশে ‘চোর’ স্লোগানও দেওয়া হয়। ছিঁড়ে দেওয়া হল তৃণমূল নেতার জামাও। তাঁকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক।

Read Full Story

05:09 PM (IST) May 30

Weather News - টানা ঝড়-বৃষ্টি চলবে, গরম থেকে মিলবে আরাম, কোন জেলায় কবে জানুন

বাতাসের অনুকূল গতিপ্রকৃতি এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের আগমনের কারণে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড়বৃষ্টি পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি, ৪ জুন থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ঝড়বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Read Full Story

05:02 PM (IST) May 30

Mohsin Naqvi - রবিবার আমেদাবাদে আইসিসি বোর্ড মিটিং, ভার্চুয়ালি যোগ 'ট্রফি চোর' মহসিন নকভি

ICC Board of Directors Meeting: রবিবার আইপিএল ফাইনালের (IPL 2026 Final) দিনই আমেদাবাদে (Ahmedabad) আইসিসি বোর্ড অফ ডিরেক্টর্সের মিটিং হতে চলেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (Pakistan Cricket Board Chairman Mohsin Naqvi) এই বৈঠকে যোগ দিতে আসবেন কি না, সে বিষয়ে আগ্রহ ছিল। তবে কোনও চমকপ্রদ ঘটনা দেখা যাচ্ছে না।

Read Full Story

04:34 PM (IST) May 30

Asian Games Team India - এশিয়াড দলে নেই সূর্য-গিল, স্কোয়াডে বৈভব-শাহবাজরা, দেখুন কারা সুযোগ পেলেন

Asian Games Team India: এশিয়ান গেমসের জন্য সম্ভাব্য ৩০ জনের নাম পাঠিয়ে দিল বিসিসিআই (BCCI)। আগামী বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসে হতে চলা টি-২০ ফর্ম্যাটের জন্য ৩০ জন সম্ভাব্য ক্রিকেটারের নামের একটি তালিকা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) কাছে পাঠিয়েছে বোর্ড।

Read Full Story

04:19 PM (IST) May 30

পাকিস্তানি ISI যোগে ধৃত ৯ সন্দেহভাজন জঙ্গি, দিল্লি-সহ দেশের বড় শহরগুলিতে পরিকল্পনা

দিল্লি পুলিশের স্পেশাল সেল নয়জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফকার করেছে, যাদের বিরুদ্ধে পাকিস্তান-ভিত্তিক একটি নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই নেটওয়ার্কটির সঙ্গে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI) এবং মুম্বাইয়ের অপরাধ জগতের (underworld) কিছু অংশের যোগসাজশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Read Full Story

03:50 PM (IST) May 30

'তৃণমূল সাম্প্রদায়িক হয়ে উঠেছে'! তৃণমূলের ঘরে ফের ভাঙন ধরালেন অভিজিৎ মজুমদার

Assam TMC: 'দলটা এখন মুসলিম ভোটব্যাঙ্কের পিছনে ছুটছে', বিস্ফোরক অভিযোগ তুলে পদত্যাগ করলেন অভিজিৎ মজুমদার। তিনি অভিযোগ করেন তৃণমূল দলটা ধীরে ধীরে সাম্প্রদায়িক হয়ে উঠেছে। তিনি দলের সঙ্গে যোগাযোগ ছিন্ন করার কথাও বলেন।

 

Read Full Story

03:43 PM (IST) May 30

Mamata Banerjee News - ক্ষমতা যেতেই জমছে অভিযোগের পাহাড়, ফের থানায় নালিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে

Mamata Banerjee News: ক্ষমতা যেতেই থানায় নালিশ জমা পড়ছে ভুড়ি ভুড়ি। ফের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের। কে করল এফআইআর? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

03:41 PM (IST) May 30

Karnataka CM - বুধে মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, নয়া মন্ত্রিসভা ঘিরে ব্যাপক জট

Karnataka CM তিন বছর ক্ষমতায় থাকার পর দলের নির্দেশে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন সিদ্দারামাইয়া। এবার সিংহাসনে বসার পালা ডি.কে শিবকুমারের। সব ঠিক থাকলে আগামী বুধবারই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছে শিবকুমার।

Read Full Story

03:28 PM (IST) May 30

'শান্তিনিকেতনে থাকি না'! বেলেঘাটা থেকে ফিরে CID হানা প্রসঙ্গে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ি শান্তিনিকেতনে শনিবার দুপুরবেলা গিয়েছিল সিআইডি-র চার সদস্যের একটি দল। কিন্তু সেই সময় অভিষেক পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়াক কুণাল ঘোষের বাড়িতে।

 

Read Full Story

03:22 PM (IST) May 30

WB Cervical Cancer Vaccine - জরায়ু মুখের ক্যানসার রুখতে রাজ্যজুড়ে শুরু বিনামূল্যে HPV টিকাকরণ

WB Cervical Cancer Vaccine: বঙ্গে মহিলাদের স্বাস্থ্যের কথা ভেবে এবার বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধে এবার রাজ্যজুড়ে শুরু হচ্ছে Cervical Cancer এর প্রতিষেধক প্রদান। কারা পাবেন এই টিকা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

02:38 PM (IST) May 30

IPL 2026 - এবারের আইপিএল-এ পার্পল ক্যাপ, অরেঞ্জ ক্যাপ দুটোই পাবে গুজরাট টাইটানস?

IPL 2026 Final: রবিবার আইপিএল ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটানস (Gujarat Titans)। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। দলগত লড়াই যেমন চলছে, তেমনই ক্রিকেটারদের ব্যক্তিগত সাফল্যের লড়াইও জমে উঠেছে।

Read Full Story

02:26 PM (IST) May 30

লক্ষ্মীর ভাণ্ডারে 'ভুতুড়ে' প্রাপক! অন্নপূর্ণার কড়া স্ক্রিনিং-এ কি বাদ ২২ লক্ষ 'লক্ষ্মী'?

lakshmi bhandar: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে ২২ লক্ষ নাম বাদ পড়েছে বলে দাবি ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সম্ভাব্য উপভোক্তা নির্বাচন নিয়েও প্রশ্ন উঠছে।

 

Read Full Story

01:00 PM (IST) May 30

GT vs RR - টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড, দলকে আইপিএল ফাইনালে তুলে নতুন উচ্চতায় শুবমান-সুদর্শন

Gujarat Titans vs Rajasthan Royals: শুক্রবার রাতে চলতি আইপিএল-এর কোয়ালিফায়ার টুয়ে (IPL 2026 Qualifier 2) রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে গুজরাট টাইটানস। ওপেন করতে নেমে শতরান করেছেন অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। অপর ওপেনার সাই সুদর্শনও (Sai Sudharsan) ভালো ব্যাটিং করেছেন। তাঁদের জুটিতে বিশ্বরেকর্ড হয়েছে।

Read Full Story

12:51 PM (IST) May 30

Annapurna Bhandar Form - অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে ব্যাপক ক্ষোভ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

জুন থেকেই শুরু হচ্ছে নতুন 'অন্নপূর্ণা যোজনা'। প্রকল্পের আওতায় যেসব মহিলা উপভোক্তা থাকবেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য় সরকার জানিয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে।

Read Full Story

12:34 PM (IST) May 30

রাজ্যে ১.৩৬ কোটি পরিবার পাবে আয়ুষ্মান ভারত, SSKM-এ ১০০ বেডের নতুন ওয়ার্ড চালু করে ঘোষণা শুভেন্দুর

Suvendu Adhikari: শনিবার এসএসকেএম হাসপাতালে একটি নতুন ওয়ার্ডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেন, রাজ্যে ন্যাশনাল হেলথ মিশন চালু হচ্ছে এবং ১.৩৬ কোটি পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবে।

 

Read Full Story

12:15 PM (IST) May 30

১ জুনের কোন কোন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেবেন? স্বরাষ্ট্র থেকে অর্থ কি নিজের হাতে রাখছেন শুভেন্দু

১ জুন পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের জল্পনা ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোন কোন গুরুত্বপূর্ণ দফতর নিজের হাতে রাখবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

 

Read Full Story

12:06 PM (IST) May 30

child marriage - দেশের মধ্য়ে বাল্যবিবাহ সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে, গ্রামের চেয়ে এগিয়ে শহর

মেয়েদের উচ্চশিক্ষা ও দেরিতে বিয়ের পক্ষে ধারাবাহিক সচেতনতা প্রচার চালানো সত্ত্বেও ভারতের বিভিন্ন অংশে বাল্যবিবাহ এখনও বিদ্যমান। 'স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম (SRS) পরিসংখ্যান প্রতিবেদন ২০২৪' অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ১৮ বছর—যা বিয়ের আইনি বয়স—হওয়ার আগেই মেয়েদের বিয়ের হার সর্বাধিক।

Read Full Story

11:53 AM (IST) May 30

Gold Price Today Kolkata - শনিবার একলাফে বেশ কিছুটা কমলো সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে?

Gold Price Today: সপ্তাহের শেষে শনিবার একলাফে বেশ কিছুটা কমলো সোনার দাম। ৩০ মে কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

11:49 AM (IST) May 30

Argentina - ৯৬ বছরে প্রথমবার, বিশ্বকাপে আর্জেন্টিনা দলে দুই বাবার পর জায়গা ছেলেদের

FIFA World Cup 2026: আগামী মাসে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। আর্জেন্টিনা (Argentina) দল ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। দলে আছেন নিকো পাজ (Nico Paz) ও গিলিয়ানো সিমিওনে (Giuliano Simeone)। এই দুই ফুটবলারের বাবারাও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলেছেন। এবার ছেলেরাও বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে চান।

Read Full Story

11:22 AM (IST) May 30

Primary TET - প্রাথমিকে শিক্ষক থাকতে হলে TET পাস করতেই হবে, তবে সময় বৃদ্ধি সুপ্রিম কোর্টের

প্রাথমিক শিক্ষকদের জন্য টেট (Teacher Eligibility Test) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। শুক্রবার রায়ে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে, শীর্ষ আদালত TET-এ উত্তীর্ণ হওয়ার সময়সীমা ৩১ আগস্ট, ২০২৭ থেকে বাড়িয়ে ৩১ আগস্ট, ২০২৮ পর্যন্ত নির্ধারণ করেছে। তবে একই সঙ্গে জানিয়ে দিয়েছে যে, এরপর আর কোনও সময়সীমা বৃদ্ধি করা হবে না।

Read Full Story

11:22 AM (IST) May 30

Illegal Bangladeshi Arrested News - ভিসার মেয়াদ শেষের পরও দিল্লিতে অবৈধভাবে বসবাস, গ্রেফতার ৫ বাংলাদেশি

Illegal Bangladeshi Arrested News: দিল্লির মুখার্জি নগরে ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও বেআইনিভাবে থাকার অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, তারা গ্রিসে চাকরির সুযোগের অপেক্ষায় ছিলেন। স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে পুলিশ তাদের ধরে।

Read Full Story

11:14 AM (IST) May 30

Ceasefire Deal - চাপের মুখে নতিস্বীকার নয়, যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে যুদ্ধ পরিস্থিতি জিয়ে রাখল ইরান

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এখনও চূড়ান্ত কোনো বোঝাপড়া হয়নি, সাফ জানিয়ে দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে তেহরান কোনো সিদ্ধান্ত নেবে না বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এই খবর জানিয়েছেন।

 

Read Full Story

10:56 AM (IST) May 30

Lakshmir Bhandar VS Annapurna Bhandar - ১ জুন থেকে মিলবে ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার নাকি অন্নপূর্ণা ভাণ্ডার- পাবেন কোনটা?

বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মাসে ৩ হাজার টাকা করে পাবেন। তবে এই নতুন প্রকল্প চালু না হওয়া পর্যন্ত পূর্ববর্তী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু থাকবে। জেনে নিন এই মাসে কোন ভাতা পাবেন?

Read Full Story

10:53 AM (IST) May 30

Hakimpur Border - শুভেন্দু অধিকারীর '3D' নীতি, হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড়, উঠে আসছে ভয়ঙ্কর অতীত

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের 'ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট' নীতি চালু হওয়ার ভয়ে উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে ভিড় জমিয়েছেন বহু বাংলাদেশি। জেল-জরিমানার আশঙ্কায় তাঁরা দেশে ফিরে যেতে চাইছেন।

 

Read Full Story

10:37 AM (IST) May 30

ক্ষমতা বদল হলেও দাপট অক্ষুণ্ণ! খেলার দুনিয়ায় এখনও কোন কোন বড় পদে মমতার দুই ভাই?

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র দুই ভাই স্বপন ও অজিত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সরকারি পদে থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন করে সামনে এসেছে। তৃণমূলের জমানা শেষ হওয়ার পরেও সরকারি পদে রয়েছেন তাঁরা।

 

Read Full Story

09:59 AM (IST) May 30

Vaibhav Sooryavanshi - রেকর্ড গড়েও দলকে ফাইনালে তুলতে পারলেন না, চোখে জল বৈভবের

Vaibhav Sooryavanshi Record: এবারের আইপিএল-এ (IPL 2026) একাধিক রেকর্ড গড়েছেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। কিন্তু তারপরেও তিনি দলকে ফাইনালে নিয়ে যেতে পারেননি। ১৫ বছর বয়সেই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিলেন বৈভব। কিন্তু তাঁর সেই স্বপ্নপূরণ হল না।

Read Full Story

09:59 AM (IST) May 30

LPG Rate Today - গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে স্বস্তি না অস্বস্তি? জানুন আজকের দর

LPG Rate Today: আজ গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকলেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে তেল সংস্থাগুলি ক্ষতির সম্মুখীন হচ্ছে, তবে সরকার পরিবারগুলিকে মুদ্রাস্ফীতির চাপ থেকে রক্ষা করতে গার্হস্থ্য গ্যাসের দাম স্থিতিশীল রেখেছে।

Read Full Story

09:54 AM (IST) May 30

Jalpaiguri News - রাজ্যে শাসকের পালাবদল, জলপাইগুড়িতে বর-বউ বদল! হৈচৈ নেটপাড়ায়

Maynaguri: প্রেমের টানে ঘর ছেড়েছে স্বামী। অন্যের স্ত্রী নিয়ে ভাগলবা। সেই শোকের ঘর ছাড়া ওই মহিলার বরকে বিয়ে করে বসলেন প্রতারক স্বামীর সেই স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি কোথায় ঘটেছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

09:46 AM (IST) May 30

বকেয়া DA নিয়ে শুভেন্দুর বড় চমক! কোনো নোটিশ ছাড়াই এই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকল টাকা

DA NEWS: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা পেনশনভোগী ও অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে এই পদক্ষেপ স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

Read Full Story

09:08 AM (IST) May 30

West Bengal Cyclone Update - সাগরে ঘণীভূত নিম্নচাপে বঙ্গে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, জারি হাই অ্যালার্ট

Today West Bengal Cyclone Update: দক্ষিণবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি! আগামী ২-৩ দিন ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা আবহাওয়া দফতরের। সঙ্গে রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও। সপ্তাহান্তে রবিবার ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে…

Read Full Story

More Trending News