কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
11:48 PM (IST) Mar 31
PBKS vs GT: ১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে পাঞ্জাব শুরুতে ওপেনার প্রিয়াংশ আর্যকে (৭) হারালেও, কুপার কনলি এবং প্রভসিমরান সিংয়ের (২৪ বলে ৩৭) ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে সহজেই লক্ষ্যের দিকে এগিয়ে যায়।
11:08 PM (IST) Mar 31
IND vs Hong Kong Football: অভিষেক ম্যাচ খেলতে নেমেই প্রথম টাচে গোল করলেন রায়ান উইলিয়ামস। তাঁর আর আকাশ মিশ্রর গোলে এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে হংকংকে ২-১ গোলে হারাল ভারত।
09:51 PM (IST) Mar 31
Amit Shah to Join Suvendu Adhikari: বৃহস্পতিবার ভবানীপুর আসন থেকে মনোনয়ন পেশ করতে চলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো শুভেন্দুকে সাহস জোগাতে তাঁর মনোনয়ন পেশে হাজির থাকতে চলেছেন খোদ অমিত শাহ।
09:45 PM (IST) Mar 31
Jalpaiguri Murder: জলপাইগুড়িতে বৃদ্ধার মুণ্ড কেটে খুনের রহস্যের এখনও পর্যন্ত কিনারা করতে পারেনি পুলিশ। তবে গ্রেফতার করেছে নিহতের মেজো জামাইকে। তবে কী কারণে খুন তা স্পষ্ট নয়।
09:32 PM (IST) Mar 31
Beyers Swanepoel: দক্ষিণ আফ্রিকার (South Africa) অলরাউন্ডার বেয়ার্স সোয়ানেপোল বেশ কিছুদিন ধরেই প্রথম শ্রেণির ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেটে খেলছেন। কিন্তু এই ক্রিকেটার এবার এমন এক কাণ্ড করে বসেছেন, যার জেরে দলের প্রতি তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
09:15 PM (IST) Mar 31
Donald Trump: ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ব্রিটেন ও ফ্রান্সের মতো মিত্র দেশগুলোকে কড়া বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হয় আমেরিকা থেকে তেল কেনো, নয়তো নিজেরাই গিয়ে হরমুজ থেকে তেল নিয়ে এসো।
08:32 PM (IST) Mar 31
CEO ON Form 6: ফর্ম ৬ ঘিরে ওঠা অভিযোগ ও বিতর্কের মাঝেই অবস্থান স্পষ্ট করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জানানো হয়েছে, সরকারি অফিসে যে কোনও ব্যক্তি ইচ্ছামতো সংখ্যায় নথি জমা দিতে পারেন—তার উপর কোনও বিধিনিষেধ নেই।
07:48 PM (IST) Mar 31
India Crude Oil Reserve: পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে ভারতে ঠিক কত দিনের তেল মজুত রয়েছে? এই প্রশ্নের উত্তর দিয়েছে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটারি বোর্ড। জানিয়েছে মজুত তেল দিয়ে ঠিক কত দিন চলবে.
07:01 PM (IST) Mar 31
Viral Video: উত্তরপ্রদেশের বস্তি জেলায় বিয়ে ভেঙে যাওয়ার জন্যই ৯ কিলোমিটার রাস্তা দণ্ডীকেটে উদযাপন করলেন এক ব্যক্তি। আর সেই ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
06:10 PM (IST) Mar 31
IndiGo CEO William Walsh: লাগাতার ফ্লাইট বাতিলের জেরে বিতর্কের পর ইন্ডিগো নতুন সিইও নিয়োগ করল। ব্রিটিশ এয়ারওয়েজের প্রাক্তন প্রধান উইলিয়াম ওয়ালস এবার পিটার এলবার্সের জায়গায় আসছেন। অ্যাভিয়েশন জগতে ওয়ালস এক পরিচিত নাম।
06:05 PM (IST) Mar 31
১ এপ্রিল, ২০২৬ থেকে অটো সেক্টরে দুটি বড় পরিবর্তন আসছে, যা সরাসরি আপনার পকেট এবং গাড়ির স্বাস্থ্যে প্রভাব ফেলবে। একদিকে যেমন গাড়ির দাম বাড়ছে, তেমনই পেট্রোল পাম্পে পাওয়া তেলেও বদল আসছে। জেনে নিন আপনার উপর এর কতটা প্রভাব পড়বে।
05:58 PM (IST) Mar 31
05:57 PM (IST) Mar 31
05:50 PM (IST) Mar 31
weather Kolkata west Bengal: প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ গোটা বঙ্গেই ঝড়বৃষ্টির পূর্বভাস রয়েছে। কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়।
04:32 PM (IST) Mar 31
BJP Vs TMC: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'উস্কানিমূলক ভাষণ' দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। পাল্টা বিজেপির বিরুদ্ধে 'ভোটার ছিনতাই'-এর ষড়যন্ত্রের অভিযোগ এনে কমিশনকে চিঠি দিয়েছেন তৃণমূল সুপ্রিমোও।
03:59 PM (IST) Mar 31
Mamata Banerjee file nomination: ৮ এপ্রিল মনোনয়ন দাখিল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়ি থেকে মিছিল করে যাবেন সার্ভে বিল্ডিং পর্যন্ত। ভবানীপুর দখলে এবার রণকৌশলেই জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস।
03:55 PM (IST) Mar 31
Vaibhav Suryavanshi: আইপিএল-এর (IPL 2025) গত মরসুমে অভিষেকেই চমকপ্রদ পারফরম্যান্স দেখানোর পর এবারের আইপিএল-এর (IPL 2026) শুরুটাও দুর্দান্তভাবে করেছেন বৈভব সূর্যবংশী। সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে (Rajasthan Royals vs Chennai Super Kings) রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমে ঝোড়ো অর্ধশতরান করেছেন বৈভব।
03:18 PM (IST) Mar 31
Rahul Arunoday Banerjee s Death Mystery: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে কেটে গেছে ৪৮ ঘণ্টারও বেশি সময়। কিন্তু এখনও ৫টি প্রশ্নের উত্তর নেই। ৫ টি প্রশ্নের উত্তরেই রয়েছে রাহুলের মৃত্য রহস্য জট খোলার চাবিকাঠি।
02:22 PM (IST) Mar 31
BJP West Bengal: পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) চার দফায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। মঙ্গলবার চতুর্থ দফার প্রার্থীতালিকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ হল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে প্রার্থী বদলের কথা ঘোষণা।
01:23 PM (IST) Mar 31
ভার্স ইনোভেশনে গুরুত্বপূর্ণ নিয়োগ। পি. আর. রমেশকে স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান করা হল। কর্পোরেট গভর্ন্যান্স জোরদারে বড় পদক্ষেপ। VerSe Innovation-এর এই নতুন নিয়োগ কর্পোরেট মহলে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে।
01:19 PM (IST) Mar 31
2026 West Bengal Legislative Assembly election: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের এক মাসও বাকি নেই। রাজ্যজুড়ে শাসক ও বিরোধী দলগুলির মধ্যে লড়াই তুঙ্গে উঠেছে। এরই মধ্যে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল।
12:06 PM (IST) Mar 31
Stampede News: মন্দিরে পুজো দিতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হলেন অন্তত আটজন মহিলা। বিহারের (Bihar) নালন্দা (Nalanda) জেলায় শীতলা মন্দিরে (Sheetla Temple) এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘিরে আতঙ্ক ও শোকের আবহ তৈরি হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকার্য। এরপর উপযুক্ত তদন্ত এবং ভবিষ্যতে নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
11:54 AM (IST) Mar 31
BJP Candidate Manab Guha: সন্তু পানের পর এ বার মানব গুহ। রাজ্য সরকারের বিভিন্ন 'অনিয়ম'-এর বিরুদ্ধে খবর করে আক্রান্ত হওয়া সাংবাদিকদের প্রার্থী করল বিজেপি।চতুর্থ দফার প্রার্থী তালিকায় পূর্ব বর্ধমানের মেমারি কেন্দ্র থেকে সাংবাদিক মানব গুহ ঘোষণা করা হল।
11:18 AM (IST) Mar 31
Pakistan Super League 2026: পাকিস্তান সুপার লিগ ২০২৬ চালাতে গিয়ে পদে পদে সমস্যায় পড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। আর্থিক ও পরিকাঠামোগত সমস্যা তো আছেই, তার সঙ্গে যুক্ত হয়েছে ক্রিকেটারদের আচরণ। শাহিন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) মতো সিনিয়র ক্রিকেটারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।
11:04 AM (IST) Mar 31
Gold Price Today: মধ্যবিত্তের মাথায় হাত, মঙ্গলবারে আবারও একলাফে বাড়ল সোনার দাম। ৩১ মার্চ কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
10:51 AM (IST) Mar 31
BJP Candidate List:দলের নিচুতলার চাপে ময়নাগুড়িতে প্রার্থী বদল করতে বাধ্য হল বিজেপি।মঙ্গলবার সকালে ময়নাগুড়িতে প্রার্থী বদল সহ রাজ্যের ১৩টি আসনে প্রার্থীদের নামে তালিকা প্রকাশ করা হল।গতবারের জেতা আসনে বিজেপি নতুন প্রার্থী হিসেবে ঘোষিত হলেন ডালিম রায়।
10:48 AM (IST) Mar 31
10:33 AM (IST) Mar 31
10:10 AM (IST) Mar 31
Bishnupur BJP News বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার বিষ্ণুপুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিকে তুলোধনা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
09:49 AM (IST) Mar 31
Masood Azhar: পাকিস্তানের (Pakistan) কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) প্রধান মাসুদ আজহারের পরিবারের বেশ কয়েকজন সদস্য 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) সময় প্রাণ হারায়। এবার এই জঙ্গি নেতার ভাই মহম্মদ তাহির আনোয়ারেরও (Mohammad Tahir Anwar) মৃত্যু হল। এর ফলে বড় ধাক্কা খেল মাসুদ ও তার সংগঠন।
09:47 AM (IST) Mar 31
Bank Account Portability: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) 'পেমেন্টস ভিশন ২০২৮'-এর অধীনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পোর্টেবিলিটি চালু করার পরিকল্পনা করছে, যার ফলে গ্রাহকরা অ্যাকাউন্ট নম্বর অপরিবর্তিত রেখেই ব্যাঙ্ক বদলাতে পারবেন। যা ব্যাঙ্কিং অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে।
09:30 AM (IST) Mar 31
09:00 AM (IST) Mar 31
এপ্রিল মাস পড়লেই রাজ্যজুড়ে বেজে যাবে ভোটের দামামা। তার আগে সোমবার নন্দীগ্রামে নিজের মনোনয়ন পত্র জমা দিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। কী বলেছেন তিনি?
08:59 AM (IST) Mar 31
বিধানসভা নির্বাচনের কারণে ২৩ এবং ২৯ এপ্রিল অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। ভোটের দিন সংশ্লিষ্ট এলাকার সমস্ত সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক সংস্থা বন্ধ থাকবে। নির্বাচন ডিউটিতে থাকা কর্মীরা প্রয়োজনে ভোটের পরের দিন বিশেষ ছুটিও পেতে পারেন।
08:59 AM (IST) Mar 31
সপ্তাহের শুরুতেই ভোরবেলা থেকে আকাশের মুখ ভার। আকাশ মেঘাছন্ন থাকায় সকাল থেকেই বেশ শীতল আমেজ আবহাওয়ায়। সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? রইল বিরাট আপডেট।