কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরনের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত।
11:00 PM (IST) May 07
10:51 PM (IST) May 07
10:34 PM (IST) May 07
Chandranath Rath murder case: চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের একাধিক জট এখনও রয়েছে। সূত্রের সন্ধানে পুলিশ। মোবাইল ফোন থেকে খুনি কারা- তদন্ত চলছে জোর কদমে।
10:29 PM (IST) May 07
2026 West Bengal Legislative Assembly election: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন জেলায় হিংসা ছড়িয়ে পড়েছে। এবার হাওড়ার শিবপুরও উত্তপ্ত হয়ে উঠল। শিবপুরের চড়া বস্তি অঞ্চল দীর্ঘদিন ধরেই দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হিসেবে পরিচিত। রাজ্যে নতুন সরকার শপথ গ্রহণ করার আগে চড়া বস্তিতে ফের দুষ্কৃতীদের দাপট দেখা গেল।
09:33 PM (IST) May 07
Abhishek Banerjees life: তৃণমূল কংগ্রসের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকেই বিধ্বস্ত তাঁর জীবন। দেখুন কী কী পরিবর্তন হল অভিষেকের জীবনে।
09:01 PM (IST) May 07
08:58 PM (IST) May 07
08:51 PM (IST) May 07
Suryakumar Yadav-Devisha Shetty: চলতি আইপিএল-এ (IPL 2026) মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) সাফল্য না পেলেও, ব্যক্তিগত জীবনে সুখবর পেলেন সূর্যকুমার যাদব। তাঁর স্ত্রী দেবীশা শেট্টি কন্যাসন্তানের জন্ম দিলেন। এই খবরে ক্রিকেট দুনিয়ায় খুশির জোয়ার। সবাই সূর্যকুমার ও তাঁর স্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন।
08:23 PM (IST) May 07
Akhilesh on BJP: সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বৃহস্পতিবার কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তিনি বিজেপির মিথ্যেকে 'সোনপাপড়ি'র সঙ্গে তুলনা করে বলেন, একটি মিথ্যে ঢাকতে ওরা আরেকটি মিথ্যের পরত তৈরি করে।
07:37 PM (IST) May 07
পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আরএন রবি। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে তিনি বলেন, "ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।" ইতিমধ্যেই বিবৃতি জারি করে সে কথা জানিয়েছেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা।
07:25 PM (IST) May 07
AITC & SIR: এসআইআর নিয়ে সবথেকে বেশি বিতর্ক, মামলা মকর্দ্দমা হয়েছে এই রাজ্যে। রাজ্যের তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল সুপ্রিমো এসআইআর-এর চরম বিরোধিতা করেছিলেন। ফল দেখা যাচ্ছে উল্টো।
07:17 PM (IST) May 07
আজ ঠিক মধ্যরাতে পশ্চিমবঙ্গ এক নজিরবিহীন সাংবিধানিক পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকার করলেও বর্তমান বিধানসভার মেয়াদ আজ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়ে যাচ্ছে। বাংলায় ঐতিহাসিক জয় পাওয়া বিজেপি ঘোষণা করেছে যে, নতুন মুখ্যমন্ত্রী আগামী ৯ মে শপথ গ্রহণ করবেন।
07:07 PM (IST) May 07
FIFA World Cup 2026 News: আগামী মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। গ্রুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) মাটিতে তিন ম্যাচ খেলবে ইরান (Iran National Football Team)। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) হুমকির পরিপ্রেক্ষিতে ইরান ফুটবল ফেডারেশন মার্কিন যুক্তরাষ্ট্রে দল পাঠাবে কি না এখনও স্পষ্ট নয়।
06:56 PM (IST) May 07
পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। আগামী শনিবার ৯ মে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সাক্ষী হতে চলেছে রাজ্যের প্রথম ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের। এই বিশাল আয়োজনটি যাতে নিরাপদে ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ একটি সুনির্দিষ্ট রূপরেখা বা পরিকল্পনা প্রস্তুত করেছে।
06:42 PM (IST) May 07
Amit Shah Bengal Visit: BJPর বঙ্গ জয়ের পর এই প্রথম রাজ্যে আসছেন অমিত শাহ। শুক্রবার তাঁর কলকাতায় আসার কথা রয়েছে। শনিবার বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান। রইল স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি।
06:30 PM (IST) May 07
Suvendu Adhikari PA Death: বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনাটি শুভেন্দুর অন্যান্য সহকর্মীদের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে আবার সামনে এনেছে যা এক অশুভ চক্রের ইঙ্গিত দেয়।
05:39 PM (IST) May 07
অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরিতে বিধানসভা ভোট শেষ হওয়ায় আদর্শ আচরণবিধি তুলে নিল নির্বাচন কমিশন। তবে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে এই বিধি এখনই উঠছে না। সেখানে ফের ভোটের নির্দেশ দেওয়া হয়েছে।
05:39 PM (IST) May 07
এসআইআর ট্রাইবুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দেন। পশ্চিমবঙ্গে ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রক্রিয়ার অধীনে বিচার বিভাগীয় আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলো শোনার জন্য গঠিত আপিল ট্রাইব্যুনালে নিযুক্ত ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতির অন্যতম ছিলেন শিবজ্ঞানম।
05:13 PM (IST) May 07
Kolkata Municipal Corporation: কী হবে কলকাতা পুরসভার? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ধরাসায়ী তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার ছোট লালবাড়ি কি নিজেদের দখলে রাখতে পারবে? তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে
05:12 PM (IST) May 07
Amanpreet Singh Gill: মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন ক্রিকেটার আমনপ্রীত সিং গিল। বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন আমনপ্রীত। তাঁর অকাল প্রয়াণে ভারতীয় ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রাক্তন সতীর্থর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিরাট। প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংও (Yuvraj Singh) শোকপ্রকাশ করেছেন।
05:07 PM (IST) May 07
বুধবার রাতে মধ্যমগ্রামে ৪২ বছর বয়সি চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়। তিনি কলকাতা থেকে বাড়ি ফেরার পথে হামলাকারীরা গাড়িতে গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রনাথকে মৃত ঘোষণা করা হয়। তাঁর চালক বুদ্ধদেব বেরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
04:22 PM (IST) May 07
Chandranath Rath Murder Mystery: কী করে চন্দ্রনাথ রথকে হত্যা করা হয়েছে? কারা হত্যা করেছে? এজাতীয় প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। সূত্রের খবর ৭ দিন রেইকি করেই খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে।
04:07 PM (IST) May 07
Vaping Controversy: চলতি আইপিএল-এ (IPL 2026) ই-সিগারেট পান ঘিরে বিতর্ক অব্যাহত। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag) সাজঘরেই ই-সিগারেট পান করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। এবার উড়ানের মধ্যে ধূমপান করে বিতর্কে জড়িয়ে পড়লেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।
04:06 PM (IST) May 07
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ৩০ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে মদের দোকান বন্ধ হয়ে যাবে—এমন দাবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু এই খবরের সত্যতা কতটা? জেনে নিন সরকারি সূত্র কী বলছে এবং আদৌ বাংলায় মদ নিষিদ্ধ হওয়ার কোনও ঘোষণা হয়েছে কি না।
03:35 PM (IST) May 07
অগ্নি-৬ ইতিহাস গড়তে চলেছে। এই ঘোষণার পাশাপাশি বঙ্গোপসাগরে নোটিস টু এয়ারমেন (নোটাম) জারি করা হয়, যা এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতির ইঙ্গিত দেয়।
03:27 PM (IST) May 07
03:19 PM (IST) May 07
কালবৈশাখীর দাপটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বিকেলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একধাক্কায় কমতে পারে তাপমাত্রা। জেনে নিন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এবং কী বলছে আবহাওয়ার পূর্বাভাস।
03:19 PM (IST) May 07
CM of West Bengal: কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পরে এখনও পর্যন্ত বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। সম্ভাব্যমন্ত্রীদের নাম নিয়েও আলোচনা।
02:53 PM (IST) May 07
West Bengal Violence: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা দেখা যাচ্ছে। একের পর এক বিজেপি (BJP) কর্মী-সমর্থক হিংসার বলি হচ্ছেন। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্তসহায়ক খুন হওয়ার পর এবার এক বিজেপি সমর্থককেও খুনের অভিযোগ উঠল।
02:01 PM (IST) May 07
8th Pay Commission Salary Hike Demand: অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) সম্পর্কিত নতুন তথ্য ক্রমাগত সামনে আসছে। এর পাশাপাশি কর্মচারী সংগঠনগুলোর দাবি নিয়েও আলোচনা চলছে।
01:16 PM (IST) May 07
বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের (TMC) নাটকীয় পরাজয়ের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজনৈতিকভাবে এই নির্বাচনী রায় মেনে নিতে অস্বীকৃতি জানান, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন, ঠিক তখনই বাংলাদেশ থেকে আসা কিছু বিতর্কিত মন্তব্য এই বিতর্কের আগুনে আরও ঘি ঢেলেছে।
12:46 PM (IST) May 07
বহুদিন ধরে আটকে থাকার পর অবশেষে শুরু হতে চলেছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। নিউ গড়িয়া-এয়ারপোর্ট করিডোরের একটি গুরুত্বপূর্ণ ফাঁক জোড়ার জন্য ১৫ মে থেকে অরেঞ্জ লাইনের কাজ শুরু হবে, যার জন্য নির্দিষ্ট দিনে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
12:14 PM (IST) May 07
সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে…
11:46 AM (IST) May 07
৯ মে রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভার শপথগ্রহণ। বাংলায় নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পে ছাড়পত্র দেওয়া হবে। ফলে প্রতি বছরে বিনামূল্য়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমা পাওয়া যাবে।
11:27 AM (IST) May 07
Gold Price Today: লক্ষ্মীবারে এক ঝটকায় আবার বাড়ল সোনার দাম। ৭ মে কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
11:04 AM (IST) May 07
10:52 AM (IST) May 07
অমিত শাহ বাংলায় ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে, এবং সেখানে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা?
10:17 AM (IST) May 07
West Bengal Tmc News: রাজ্যের তিন হেভিওয়েট মন্ত্রী হারলেই মা কালীর মন্দিরে দেওয়া হবে তাদের নামে পাঁঠাবলি। তৃণমূল বিধায়কের কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে জামালপুরে। ঠিক কী ঘটনা ঘটেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
10:15 AM (IST) May 07
Share Market Today: আজ ভারতীয় শেয়ার বাজার উর্দ্ধমুখী প্রবণতা দেখা যাচ্ছে, যার পেছনে রয়েছে ডাবর ও বায়োকনের মতো কোম্পানির ফলাফল ঘোষণা। এশীয় ও মার্কিন বাজারের তেজিভাব এবং অপরিশোধিত তেলের দাম কমাও এই বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
10:11 AM (IST) May 07
বুধবার রাতে মধ্যমগ্রামে বাড়ির কাছেই খুন হন চন্দ্রনাথ রথ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাঁকে হত্যা করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এই হামলায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে এবং এর পিছনে পেশাদার শ্যুটাররা থাকতে পারে।