Ajker Bangla News Live: কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

08:16 PM (IST) Apr 05
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? সোমবার থেকেই কি টাকা দেওয়া শুরু হবে? জানুন নবান্নর নতুন আপডেট, বর্ধিত ভাতার পরিমাণ (১৫০০-১৭০০ টাকা) এবং মে মাসের কিস্তি আগাম পাওয়ার সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য।
08:03 PM (IST) Apr 05
Suvendu Adhikari: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরে রবিবার কোচবিহারে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। সেই জনসভায় রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকলেও গরহারিজ ছিলেন রাজ্য বিজেপির অন্যতম জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী।
07:54 PM (IST) Apr 05
মনিরুল ইসলাম এ বার জোড়াফুল শিবিরের টিকিট পাননি। আর তাতেই অভিমানে প্রথমে নির্দল হিসেবে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন মনিরুল। তার মধ্যেই নাটকীয় মোড় চলে আসে। ওই আসনে কংগ্রেস যাকে প্রার্থী করেছিল সেই মোহতাব শেখের নাম বাদ পড়ে অতিরিক্ত ভোটার তালিকা থেকে। এই পরিস্থিতিতে মনিরুল কংগ্রেসে যোগ দিয়ে ফারাক্কা বিধানসভা আসন থেকে শনিবার মনোনয়নপত্র জমা দেন।
07:23 PM (IST) Apr 05
07:03 PM (IST) Apr 05
Hormuz Strait: পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের আবহে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আলোচনা শুরু করেছে ওমান ও ইরান। দুই দেশের উপ-বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ জলপথ সুরক্ষিত রাখার বিভিন্ন উপায় নিয়ে কথা হয়েছে।
07:03 PM (IST) Apr 05
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনও না কোনও কারণে সবসময়ই খবরের শিরোনামে থাকেন। তাঁর ব্যক্তিগত জীবনও খবরের শিরোনামে এসেছে। ট্রাম্প তিনবার বিয়ে করেছেন এবং প্রতিটি বিয়েই বিভিন্ন সময়ে খবরের শিরোনামে এসেছে।
07:00 PM (IST) Apr 05
06:48 PM (IST) Apr 05
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে নবান্ন বড় সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং নবান্নের নতুন গাইডলাইন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদন।
06:38 PM (IST) Apr 05
Rahul Arunoday Banerjee's Death: রিজেন্ট পার্কে অভিযোগ দায়েরের পর শনিবার রাতেই প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে দিঘার কাছে তালসারিতে পৌঁছে যান প্রসেনজিৎ-ঋতুপর্ণারা। রবিবার সেখানে অভিনেতার মৃত্যুর তদন্ত জোরদার করার আবেদন জানিয়েছেন প্রিয়াঙ্কা-প্রসেনজিৎরা।
06:19 PM (IST) Apr 05
Mamata Banerjee: জিয়াগঞ্জের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় তৃণমূল নেত্রী বলেন, “আমি হলাম গণতন্ত্রের যোদ্ধা। তাই সকলকে নিয়ে একসঙ্গে বাঁচতে চাই। আমাদের মা-বোনেরাই আমার সহযোদ্ধা। ভাইয়েরা অবশ্যই তাদের পাশে থাকবেন।" সেইসঙ্গে, বিরাট বার্তা দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, ২৯৪টি কেন্দ্রে আসলে তিনিই প্রার্থী।
05:57 PM (IST) Apr 05
Mamata Banerjee: তৃণমূল নেত্রীর কথায়, “যদি ইভিএম খারাপ করে দেয়, তাহলে অপেক্ষা করতে হবে। কিন্তু সেটাতে আর ভোট করতে দেবেন না। কারণ, সারানোর নাম করে চিপ ঢুকিয়ে দিতে পারে। কারণ, ওরা পারে না এমন কোনও কাজ নেই। ভোট হয়ে গেলে ভোটবাক্সকে মায়ের মতো পাহারা দেবেন।"
05:35 PM (IST) Apr 05
Kaliachak hostage incident : মালদার কালিয়াচকে বিচারকদের বন্দি করে রাখার ঘটনায় টানা তৃতীয় দিনে পড়ল NIA-এর তদন্ত। এদিনও তাঁরা জিজ্ঞাসাবাদ করেছেন। এখনও পর্যন্ত প্রায় ১৫০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের খবর রবিবারই তারা মালদার কাজ সেরে কলকাতায় ফিরতে পারেন।
05:14 PM (IST) Apr 05
মালদার কালিয়াচকের ঘটনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিচারকদের আটকে রাখার ঘটনাকে মহাজঙ্গলরাজ বলে অভিহিত করেছেন। এর জন্য তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন তিনি। বলেন, যেখানে সাংবিধানিক প্রক্রিয়া সুরক্ষিত নয়, সেখানে ন্যায় আশা করা যায় না।
05:07 PM (IST) Apr 05
Mamata On ECI: রবিবার মুর্শিদাবাদের এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, রাজ্যের প্রশাসনিক কাজ বন্ধ করার জন্য ৫০০ অফিসারকে সরানো হয়েছে। তিনি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, নাম বাদ দিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে।
04:23 PM (IST) Apr 05
Weather update: রবিবার, ছুটির দিনে সকাল থেকেই মুখ ভার আকাশের। উত্তর থেকে দক্ষিণ - প্রায় সর্বত্রই একই ছবি। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের প্রায় সর্বত্রেই ঝড়বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস।
03:59 PM (IST) Apr 05
পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত প্রয়াত অভিনেতা রাজ কাপুরের ঐতিহাসিক প্রাসাদের একটি অংশ ধসে পড়েছে। জানা গেছে, একটানা ভারী বৃষ্টি এবং শুক্রবার রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের কারণে এই ক্ষতি হয়েছে। এই খবরটি ভক্তদের জন্য অত্যন্ত মর্মান্তিক, কিন্তু রাজ কাপুরের পরিবারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
03:32 PM (IST) Apr 05
গরম থেকে বাঁচতে বেশিরভাগ মানুষ তাদের বাড়িতে এয়ার কন্ডিশনার লাগান। তবে, যাদের এটি কেনার মতো বাজেট নেই, তারা ফ্যান এবং কুলার দিয়েই কাজ চালিয়ে নেন। আজকাল বাজারে অনেক ধরনের এসি পাওয়া যায়।
03:29 PM (IST) Apr 05
Naushad Siddique net worth: এই নিয়ে দ্বিতীয়বার ভোট যুদ্ধে সামিল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। নির্বাচনী হলফনামা অনুযায়ী ৫ বছর আগের আর বর্তমানে তাঁর সম্পত্তির হিসেব নিকেশ নিয়ে চুলচেরা বিশ্লেষণ দেখুন।
03:18 PM (IST) Apr 05
01:57 PM (IST) Apr 05
প্রধানমন্ত্রী মোদীর বেশ সাদামাটা বেশভূষা রয়েছে এবং তাঁকে নিয়ে নানা গল্প ভাইরাল হতে থাকে। কিন্তু আপনি কি জানেন প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কোন ফোন ব্যবহার করেন?
01:38 PM (IST) Apr 05
IPL 2026 Fastest Ball: আইপিএল-এ শুধু ব্যাটাররাই নজর কেড়ে নেন না, পেসার-স্পিনাররাও চমকপ্রদ পারফরম্যান্স দেখান। এবারের আইপিএল-এও ঠিক সেটাই দেখা যাচ্ছে। শনিবার রাতে গুজরাট টাইটানস বনাম রাজস্থান রয়্যালস (Gujarat Titans vs Rajasthan Royals) ম্যাচে চমক দেখিয়েছেন পেসার অশোক শর্মা (Ashok Sharma)।
01:14 PM (IST) Apr 05
Royal Enfield Hunter 350 Base Premium: রয়্যাল এনফিল্ড তাদের সবচেয়ে স্টাইলিশ এবং তরুণদের পছন্দের বাইক হান্টার ৩৫০-কে একটি নতুন রূপে লঞ্চ করেছে। 'বেস প্রিমিয়াম' নামে একটি সম্পূর্ণ নতুন ভ্যারিয়েন্টও লঞ্চ করেছে।
12:38 PM (IST) Apr 05
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) তাদের সেই পুরনো দিনের আভিজাত্য ও আকর্ষণ ফিরিয়ে আনার লক্ষ্যে পাহাড়ি পথে ওয়াগন পরিষেবা পুনরায় চালু করেছে। কয়েক দশক আগে এই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। এবার টয়ট্রেনে মালও নিয়ে যাওয়া যাবে।
12:11 PM (IST) Apr 05
Pakistan Threatens To Target Kolkata: পাকিস্তান সম্প্রতি কলকাতায় হামলা চালানোর হুমকি দিয়েছে, যা পাকিস্তান থেকে প্রায় ২,০০০ কিলোমিটার দূরে অবস্থিত। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন। শিয়ালকোট থেকে কলকাতার সরাসরি আকাশপথের দূরত্ব প্রায় ১,৬০০-১,৭০০ কিলোমিটার, আর সড়কপথের দূরত্ব ২,০০০ কিলোমিটারেরও বেশি।
11:43 AM (IST) Apr 05
2026 West Bengal Legislative Assembly election: বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসে (AITC) যোগ দিয়েছেন বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন (Swapna Barman)। কিন্তু তাঁর সময় ভালো যাচ্ছে না। সদ্য বাবাকে হারিয়েছেন এই ক্রীড়াবিদ। শাসক দলের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হলেও, সরিয়ে দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
11:32 AM (IST) Apr 05
বিদ্যুৎ সাশ্রয় শুধু আমাদের বাজেটের জন্যই নয়, পরিবেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই প্রচলিত ইনক্যান্ডেসেন্ট বাল্বের পরিবর্তে এলইডি বাল্বের ব্যবহার ক্রমশ বাড়ছে। সঠিক বাল্ব বেছে নিলে আপনার বিদ্যুৎ বিলে একটি উল্লেখযোগ্য পার্থক্য আসতে পারে।
11:13 AM (IST) Apr 05
Dilip Ghosh Affidavit: ২০১৬ সালের পর আবার ২০২৬। ১০ বছর পর আবারও খড়গপুর আসন থেকে বিধানসভা নির্বাচনে লড়ছেন দিলীপ ঘোষ। শনিবার খড়গপুর মহকুমা শাসকের কার্যালয় মনোনয়ন জমা দেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
10:31 AM (IST) Apr 05
Shubman Gill Injury Update: পেশিতে চোটের জন্য শনিবার রাতে আইপিএল-এর (IPL 2026) ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (Gujarat Titans vs Rajasthan Royals) খেলতে পারেননি গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল। তবে পরের ম্যাচে তিনি খেলতে পারবেন বলে আশাবাদী দল। গুজরাট টাইটানস ভালো জায়গায় নেই। ফলে অধিনায়কের মাঠে ফেরা জরুরি।
09:42 AM (IST) Apr 05
West Bengal News: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) মুখে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা অভিযোগ উঠে আসছে। পথশ্রী প্রকল্পে যে সব রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ির রাজগঞ্জে প্রতিবাদ দেখা যাচ্ছে।
08:57 AM (IST) Apr 05
কুয়েতের গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় ইরানের ড্রোন হামলা। দেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং জল শোধনাগার এই হামলার শিকার হয়েছে। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও, কুয়েত সরকার জানিয়েছে যে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্যুৎ ও জল সরবরাহ মোটের ওপর স্বাভাবিক আছে।
08:37 AM (IST) Apr 05
Weather kolkata: আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে আগামী ৫ দিনের জন্য প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে। একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া এবং কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঝড়বৃষ্টির প্রভাবে আগামী কয়েকদিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।