LIVE NOW
Published : Feb 15, 2026, 08:46 AM ISTUpdated : Feb 15, 2026, 11:00 PM IST

Ajker Bangla News Live: IND vs PAK T20 World Cup - বুম বুম বুমরা! পাকিস্তানের বিরুদ্ধে আবারও ভারতের আগুনে বোলিং, 'অউকাত' বোঝাল টিম ইন্ডিয়া

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

IND vs PAK T20 World Cup

11:00 PM (IST) Feb 15

IND vs PAK T20 World Cup - বুম বুম বুমরা! পাকিস্তানের বিরুদ্ধে আবারও ভারতের আগুনে বোলিং, 'অউকাত' বোঝাল টিম ইন্ডিয়া

IND vs PAK T20 World Cup: যশপ্রীত বুমরা আবারও জাত চেনালেন নিজের। দুরন্ত স্পেলে কুপোকাত করলেন পাক ব্যাটারদের। তবে যশপ্রীত একা নন, হার্দিক থেকে বরুণ এবং সঙ্গে অক্ষর! কাকে ছেড়ে কার কথা বলবেন এই ম্যাচে? 

Read Full Story

10:52 PM (IST) Feb 15

T20 World Cup 2026 - ভারতের কাছে হারের পর বিদায়ের আশঙ্কায় পাকিস্তান, কী হলে সলমনদের ছুটি হয়ে যাবে

পরিসংখ্য়ান বলছে, দুই ফর্ম্যাট মিলিয়ে বিশ্বকাপে ভারত ও পাকিস্তান মোট ১৭বার মুখোমুখি হল, তার মধ্য়ে টিম ইন্ডিয়া জিতেছে ১৬ বার, আর পাক ব্রিগেড জয় পেয়েছে ১টি-তে। টি-২০ বিশ্বকাপে ভারত ৮বার হারাল পাকিস্তানকে।

Read Full Story

10:18 PM (IST) Feb 15

India vs Pakistan - শিবরাত্রিতে পাকিস্তান-বধ, টি-২০ বিশ্বকাপে সুপার এইটে ভারত

2026 ICC Men's T20 World Cup: গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় দল এবারের টি-২০ বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। প্রথম ম্যাচে খুব ভালো পারফরম্যান্স দেখা না গেলেও, তারপর ক্রমশঃ উন্নতি করছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল।

Read Full Story

09:59 PM (IST) Feb 15

India vs Pakistan - ২০ ওভারের মধ্যে ১৮ ওভার স্পিন খেলল ভারত, রেকর্ড গড়ল পাকিস্তান

India vs Pakistan T20 World Cup 2026: কলম্বোতে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১৮ ওভার স্পিন বোলিং টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের রেকর্ড বইয়ে স্থান করে নিয়েছে, টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সর্বাধিক ওভার বোলিং করার পর।

Read Full Story

08:41 PM (IST) Feb 15

India vs Pakistan - ঈশানের পর সূর্যকুমারের লড়াই, পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর ভারতের

India vs Pakistan: প্রত্যাশামতোই টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ জমে উঠেছে। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ঈশান কিষানের (Ishan Kishan) দাপটে ভালো জায়গায় ভারতীয় দল।

Read Full Story

08:03 PM (IST) Feb 15

প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করতে যা করার সব করব - প্রধানমন্ত্রী মোদী

'সরকার প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং তাদের শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।' সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Read Full Story

07:59 PM (IST) Feb 15

বাংলাদেশেও ভোট পরবর্তী হিংসা! পঞ্চগড় জেলায় BNP-NCP সংঘাত চরম আকার নিয়েছে

Post Election Violence BNP Vs NCP: পঞ্চগড়ে নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে এনসিপি ও বিএনপির মধ্যে উত্তেজনা। এনসিপি নেতা সারজিস আলম হামলার অভিযোগ করলেও বিএনপি তা অস্বীকার করেছে।

 

Read Full Story

07:58 PM (IST) Feb 15

মহাশিবরাত্রিতে দেশের ৫ মুখ্যমন্ত্রীর শিব পূজা, ছবিতে দেখুন একনিষ্ঠ শিবভক্তি

মহাশিবরাত্রি শিব পূজা: মহাশিবরাত্রির পর্বে কোটি কোটি ভক্ত ভগবান শিবের ভক্তিতে মগ্ন। উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে কাশী বিশ্বনাথ পর্যন্ত ভক্তদের ভিড় উপচে পড়ছে। এর মধ্যে উত্তরপ্রদেশ থেকে রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরাও শিবের আরাধনা করছেন।

 

Read Full Story

07:52 PM (IST) Feb 15

India vs Pakistan - ঈশান কিষানের ঝোড়ো ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে দাপট ভারতের

India vs Pakistan: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ যেরকম হওয়ার কথা, ঠিক সেরকমই হচ্ছে।  বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই ভারতীয় দলের দাপট দেখা গিয়েছে। এই ম্যাচেও সেই দাপট অব্যাহত।

Read Full Story

07:26 PM (IST) Feb 15

সামাজিক সম্প্রীতির অনুষ্ঠানে RSS প্রধান মোহন ভাগবত, উপস্থিত বিশিষ্ট নাগরিকরা

গোরখপুরে আরএসএস প্রধান মোহন ভাগবত একটি সামাজিক সম্প্রীতি বৈঠকে যোগ দেন। সংঘের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে এই আয়োজন। তিনি পশুচিকিৎসকদের ভূমিকা এবং পথকুকুর সমস্যা নিয়েও কথা বলেন।

 

Read Full Story

07:08 PM (IST) Feb 15

India vs Pakistan - হ্যান্ডশেক করেননি, কথাও বলেননি, পাকিস্তানি অধিনায়ককে আবারও উপেক্ষা সূর্যকুমারের

আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি। তবে ম্যাচ শুরুর আগে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে। টসের সময় ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও পাকিস্তানি অধিনায়ক সলমন আঘার সঙ্গে হ্যান্ডশেক করেননি, তাঁকে সম্পূর্ণ উপেক্ষা করেন।

Read Full Story

07:04 PM (IST) Feb 15

নয়ডায় Valentines Day-তে যুগলের মৃত্যু ঘিরে রহস্য, পুলিশকে ভাবাচ্ছে WhatsApp Chat

Valentines Day Death at Noida: নডয়ায় যুগলের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য ক্রমশই বাড়ছে। খুন না আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে পুলিশের হাতে এসেছে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট। জাতপাতের কারণে খুনের অভিযোগও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

 

Read Full Story

06:34 PM (IST) Feb 15

IND vs PAK T20 World Cup - টসে জিতে বোলিং নিল পাকিস্তান, প্রথম একাদশে সুযোগ পেলেন কারা?

IND vs PAK T20 World Cup: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরেই মুখোমুখি ভারত বনাম পাকিস্তান।

Read Full Story

06:25 PM (IST) Feb 15

Char Dham Yatra - ২২ এপ্রিল খুলবে কেদারনাথ, চারধাম যাত্রা কবে থেকে শুরু-কীভাবে রেজিস্ট্রেশন? জানুন ডিটেলে

কেদারনাথ মন্দির ভক্তদের জন্য ২২ এপ্রিল খুলে দেওয়া হবে। মহাশিবরাত্রি উপলক্ষে ঐতিহ্যবাহী অনুষ্ঠানের পর এই ঘোষণা করা হয়। উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে তারিখ এবং সময় চূড়ান্ত করা হয়েছে। 

Read Full Story

06:25 PM (IST) Feb 15

India vs Pakistan - 'ফুল হাতা জার্সি পরে উসমানকে বল করতে দেবেন না', আইসিসি-কে অনুরোধ ইরফানের

India vs Pakistan: রবিবার কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে।

Read Full Story

06:08 PM (IST) Feb 15

IND W vs AUS W - সিডনিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে অজি সফর শুরু হরমনপ্রীতদের

IND W vs AUS W: অস্ট্রেলিয়া সফরের শুরুটা দারুণ হল ওয়ানডে-র বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ক্রিকেট দলের। রবিবার সিডনিতে টি-২০ সিরিজের প্রথম ম্য়াচে আয়োজক অস্ট্রেলিয়াকে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ২১ রানে জিতলেন হরমনপ্রীত কৌর-রা।

Read Full Story

06:03 PM (IST) Feb 15

অ্যান্টার্কটিকায় সূর্যগ্রহণ, ক্যামেরাবন্দি করতে প্রাণপণ চেষ্টা বিজ্ঞানীদের! কতদূর সফল তাঁরা?

অ্যান্টার্কটিকার চরম প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করে বিজ্ঞানীরা এক বিরল সূর্যগ্রহণ পর্যবেক্ষণের প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের মূল লক্ষ্য হল সৌরশিখা এবং সূর্যের করোনা নিয়ে গবেষণা করা।

Read Full Story

05:39 PM (IST) Feb 15

Ranji Trophy - ২৯৯ র পর রঞ্জির সেমিতে এবার অবিশ্বাস্য সেঞ্চুরি সুদীপ ঘরামির

Ranji Trophy: বাংলা ক্রিকেটের প্রদীপ এখন সুদীপ ঘরামি (Sudip Gharami)। Ranji Trophy 2025-26S-এর কোয়ার্টার ফাইনালে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে ২৯৯ রানের নজির গড়া ইনিংসের পর,এবার কল্যাণীর মাঠে সেমিফাইনালে অবিশ্বাস্য সেঞ্চুরি করলেন ২৬ বছরের সুদীপ। 

Read Full Story

05:36 PM (IST) Feb 15

WB Teachers Recruitment - বিরাট সুখবর! মার্চেই শিক্ষক নিয়োগ শুরু, চাকরি পাবেন সাড়ে ১২ হাজার

মার্চ মাসের শুরুতেই শুরু হয়ে যাচ্ছে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ। ইতিমধ্যে ১২ হাজার ৪৪৫টি শূন্যপদে নিয়োগ চেয়ে স্কুল সার্ভিস কমিশনে (এসএসসি) পাঠিয়েছে শিক্ষা দফতর।

Read Full Story

05:19 PM (IST) Feb 15

তাহলে এবার বঙ্গে BJP-র সরকার? সমীক্ষা রিপোর্ট বলছে ১৩৫-১৫০ আসন পাবে গেরুয়া শিবির

WB Assembly Election: পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোট নিয়ে এবার সমীক্ষা রিপোর্টে এগিয়ে BJP। রিপোর্ট বলছে ১৩৫-১৫০টি আসন পেতে পারে গেরুয়া শিবির। যা নিয়ে উচ্ছ্বাস বিজেপি শিবিরে। তবে বিজেপি নেতারা এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে নারাজ। 

 

Read Full Story

04:42 PM (IST) Feb 15

মোদী নয়, তারেক রহমানের শপথে যোগ দিতে বাংলাদেশ যাচ্ছেন ওম বিড়াল

১৭ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশের তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। 

Read Full Story

04:38 PM (IST) Feb 15

India vs Pakistan - কলম্বোর উড়ান ধরতে বিমানবন্দরে রোহিত শর্মা? জল্পনা তুঙ্গে

India vs Pakistan: রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শুধু দুই দেশের ক্রিকেটার, ক্রিকেটপ্রেমীদের মধ্যেই উত্তেজনা নেই, প্রাক্তন ক্রিকেটারদের মধ্যেও উদ্দীপনা দেখা যাচ্ছে।

Read Full Story

04:25 PM (IST) Feb 15

সোমবার ইন্ডিয়া AI ইমপ্যাক্ট এক্সপো ২০২৬-এর উদ্বোধন করবেন মোদী, দেশ-বিদেশের একাধিক সংস্থা অংশ নেবে

India AI Impact Expo: প্রধানমন্ত্রী মোদী ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬-এর উদ্বোধন করবেন। এই ৫ দিনের ইভেন্টে এআই উদ্ভাবন, বিশ্বব্যাপী প্রযুক্তি সংস্থা, স্টার্টআপ সংস্থাগুলি অংশ নেবে। 

 

Read Full Story

03:42 PM (IST) Feb 15

Muhammad Yunus - বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূসের মেয়াদ শেষ হতে চলেছে, তাঁর পরবর্তী পদক্ষেপ কী?

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) মেয়াদ শেষ হওয়ার পরে তিনি পরবর্তী কোন ভূমিকা পালন করতে পারেন তা নিয়ে জল্পনা-কল্পনা ক্রমশ বাড়ছে।

Read Full Story

03:31 PM (IST) Feb 15

India vs Pakistan - কলম্বোয় সূর্যকুমারদের নামার আগেই পাকিস্তানকে বাইশ গজে হারাল ভারত

আজ, রবিবার সন্ধ্যায় টি-২০ বিশ্বকাপে গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বাইশ গজে পাকিস্তানকে হারাল ভারত। ব্য়াঙ্ককে মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানের মহিলা এ দলকে ৮ উইকেটে হারাল ভারতীয় মহিলা এ দল।

Read Full Story

03:20 PM (IST) Feb 15

ইমরান খানকে 'লুকিয়ে' জেল থেকে সরানোর পরিকল্পনা PAKISTAN সরকারের, চোখ নিয়ে উদ্বেগ আক্রামের

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে দৃষ্টিশক্তি হারাচ্ছেন বলে খবর। ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আক্রাম ও ওয়াকার ইউনিস তার জরুরি চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তবে ইমরান খানকে অন্যত্র সরানো হচ্ছে বল দাবি PTI-এর।

 

Read Full Story

03:02 PM (IST) Feb 15

নিষেধাজ্ঞা তুলে নিলে ট্রাম্পের সঙ্গে পরমাণু চুক্তি করতে রাজি ইরান

সামরিক হুমকি এবং আঞ্চলিক উত্তেজনার ছায়ায় ঢাকা মুহূর্তে ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে আপোস করার দরজা খুলে দিয়েছে। তারা জানিয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির দিকে এগিয়ে যেতে প্রস্তুত

Read Full Story

02:55 PM (IST) Feb 15

India vs Pakistan - রবিবার বৃষ্টিতে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

India vs Pakistan: রবিবার কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু কলম্বোর আবহাওয়ার পূর্বাভাস দুই শিবিরকেই চিন্তায় ফেলে দিয়েছে।

Read Full Story

02:39 PM (IST) Feb 15

বাংলাদেশের নির্বাচন কেমন হল? PAFFREL-এর পক্ষ থেকে শুভেচ্ছা তারেক রহমানকে

Bangladesh Election: PAFFREL-এর প্রধান রোহানা হেটিয়ারাচ্চি বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনকে ‘ঐতিহাসিক’ বলেছেন। তিনি রাজনৈতিক সংস্কার এবং নারী ও যুবকদের মতো প্রান্তিক গোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

 

Read Full Story

02:25 PM (IST) Feb 15

Surya Grahan 2026 Date - সামনেই বছরের প্রথম সূর্যগ্রহণ কখন শুরু ও শেষ, ভারত থেকে দেখা যাবে?

Surya Grahan 2026 Date: ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ (Surya Grahan 2026) ফেব্রুয়ারিতে ঘটতে চলেছে। এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে, যা আকাশে আগুনের বলয়ের মতো দেখাবে।

Read Full Story

02:25 PM (IST) Feb 15

Mumbai Metro Mishap - মুম্বইয়ে মেট্রোর পিলার ভাঙা কাণ্ডে ৬ কোটি টাকার জরিমানা, গ্রেফতার ৫

Mumbai Metro Mishap: মুম্বই মেট্রোর পিলার ভেঙে ভয়াবহ দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। গতকাল, শনিবার দুপুরে মুলন্দের এলবিএস মার্গে নির্মীয়মাণ মুম্বই মেট্রোর লাইন ৪ (ওয়াডালা থেকে থানে/কাসারভাদাভালি করিডর) প্রকল্পে কংক্রিটের প্যারাপেট সেগমেন্ট ভেঙে পড়ে।

Read Full Story

02:19 PM (IST) Feb 15

West Indies vs Nepal - জয়ের হ্যাটট্রিক করে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ, পালে হাওয়া লাগল না নেপালের

West Indies vs Nepal: দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্জিজ। টানা তিনটি ম্য়াচে জিতে টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) সুপার এইটে উঠে গেল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ টি-২০ বিশ্বকাপের চ্য়াম্পিয়নরা একেবারে নিখুঁত ক্রিকেট খেলে সেরা আটে উঠে গেল।

Read Full Story

02:14 PM (IST) Feb 15

আজ থেকেই আবেদন করতে পারেন যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকার জন্য, ২৯৪টি ক্যাম্প হচ্ছে রাজ্যে

Yubasathi project: আজ থেকেই যুবসাথী প্রকল্পের আবেদন শুরু। আর অগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই বসছে ক্যাম্প। সেখানেই রেজিস্ট্রেশন করা যাবে। সকাল ১০-৫টা পর্যন্ত চলবে ক্যাম্প।

 

Read Full Story

01:59 PM (IST) Feb 15

Yash-Nusrat - টালিগঞ্জে যশ-নুসরতের বহুতলে ভয়াবহ আগুন! অল্পের জন্য রক্ষা, শিশুদের নিয়ে পথে নামলেন তারকারা

টালিগঞ্জে যশ-নুসরতের বহুতলে ভয়াবহ আগুন! অল্পের জন্য রক্ষা, শিশুদের নিয়ে পথে নামলেন তারকারা

Read Full Story

12:49 PM (IST) Feb 15

শিবরাত্রি উপলক্ষ্য়ে লক্ষ ভক্তের সমাগম পশুপতিনাথ মন্দিরে, শ্রদ্ধার সঙ্গে পুজো করছেন ভক্তরা

নেপালের কাঠমান্ডুতে অবস্থিত পশুপতিনাথ মন্দিরে মহাশিবরাত্রি উৎসব পালিত হচ্ছে। ভগবান শিবকে উৎসর্গ করা এই পবিত্র দিনে হাজার হাজার হিন্দু ভক্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পূজা ও আরাধনার জন্য মন্দিরে ভিড় জমিয়েছেন।

 

Read Full Story

12:07 PM (IST) Feb 15

মার্চেই ব্রিগেডে মোদীর সভা, তার আগে দোলের পরই বঙ্গ BJP শুরু করছে রথযাত্রা

BJP: বঙ্গ বিজেপির লক্ষ্য বিধানসভা নির্বাচন। আর সেই কারণে এখন থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। মার্চের প্রথম থেকেই পরীক্ষার মরশুম শেষ হলে রাজ্যজুড়ে প্রচার করবে বিজেপি। ব্রিগেডে সভা করতে পারেন নরেন্দ্র মোদী।

 

Read Full Story

11:35 AM (IST) Feb 15

India vs Pakistan T20 World Cup - ভারত-পাকিস্তান ম্যাচে ফ্যাক্টর হয়ে উঠতে পারে টস! কেমন হতে পারে প্রথম একাদশ?

India vs Pakistan T20 World Cup: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। 

Read Full Story

11:09 AM (IST) Feb 15

'বিদেশনীতি দেশের স্বার্থে', তারিক রহমানের শপথ পরশু; নাও যেতে পারেন মোদী

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারিক রহমান ১৭ ফেব্রুয়ারি শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

Read Full Story

10:00 AM (IST) Feb 15

India vs Pakistan Colombo Weather Now - এই মুহূর্তে কলম্বোর অবস্থা ঠিক কেমন? ভারত-পাক ম্যাচের আগে আকাশের মুখ ভার

India vs Pakistan T20 World Cup: এখনও পর্যন্ত যা খবর আসছে, তাতে সকাল থেকে আকাশের মুখ ভার এবং মেঘলা আবহাওয়া থাকলেও, বৃষ্টিপাত হয়নি কলম্বোতে। পাশাপাশি রোদের দেখা নেই। 

Read Full Story

09:00 AM (IST) Feb 15

Naval power display - নৌ শক্তির মহড়া! INS Vikrant-কে ঘিরে আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়ল ভারত

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শুরু হয়েছে International Fleet Review 2026, যেখানে বিশ্বের একাধিক দেশের যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। আয়োজনের নেতৃত্ব দিচ্ছে ভারতীয় নৌবাহিনী এবং বিশেষ আকর্ষণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী INS Vikrant। 

Read Full Story

More Trending News