কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

11:08 PM (IST) Apr 19
Narendra Modi: পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে বারবার প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে (AITC) আক্রমণ করছেন। এবার প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে শাসক দলকে তোপ দাগলেন বিজেপি (BJP) নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।
10:07 PM (IST) Apr 19
Bengal Polls: ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে একজোট হলেন দেশের সব কেন্দ্রীয় বাহিনীর প্রধানরা। রবিবার কলকাতায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন তাঁরা। উদ্দেশ্য, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানো, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে।
09:48 PM (IST) Apr 19
ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দু'সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে। তার আগেই তড়িঘড়ি করে ইসলামাবাদে বিশেষ দূত পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার ইরানি প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পাকিস্তানে যাচ্ছেন।
09:19 PM (IST) Apr 19
Punjab Kings vs Lucknow Super Giants: প্রিয়াংশ আর্য (Priyansh Arya), নাম তো শুনেছেন। রবিবার সন্ধেবেলা আইপিএল-এ (IPL 2026) পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে এই তরুণ যেভাবে ব্যাটিং করলেন, তাতে তিনি শুধু এই ম্যাচেরই না, এবারের আইপিএল-এরই অন্যতম নায়ক হয়ে যেতে পারেন। ক্রিকেট বিশেষজ্ঞদের আশা, অনেকদূর যাবেন এই তরুণ।
09:17 PM (IST) Apr 19
Summer vacation: প্রবল গরম পড়তে শুরু করেছে। তার ওপর ভোট। সবমিলিয়ে এবারও গরমের ছুটি তাড়াতাড়ি পড়তে পারে বলে মনে করেছে। অনেকে। ভোটের জন্য় স্কুল নেওয়া হয়।
07:49 PM (IST) Apr 19
LPG Supply: পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক আছে বলে জানাল কেন্দ্র। একদিনে ৫৩.৫ লক্ষের বেশি LPG সিলিন্ডার ডেলিভারি হয়েছে।
07:43 PM (IST) Apr 19
কাশ্মীরের পহেলগাঁওকে ভারতের সুইৎজারল্যান্ড বলা হয়। তবে, এই বাংলাতেও আছে আরেক পহেলগাঁও। বর্তমানে অনেকের কাছেই পর্যটন মানেই পুরুলিয়ার নাম সবার আগে আসে।
07:27 PM (IST) Apr 19
Kolkata Knight Riders vs Rajasthan Royals: রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল-এর (IPL 2026) ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের আগে পর্যন্ত চলতি আইপিএল-এ কোনও ম্যাচেই জয় না পেয়ে লিগ টেবলে সবার শেষে ছিল কেকেআর। এই ম্যাচের পরেও কেকেআর-এর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকে গেল।
07:08 PM (IST) Apr 19
তামিলনাড়ুর বিরুধুনগর একটি বাজি কারখানায় মারাত্মক বিস্ফোরণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন।
07:04 PM (IST) Apr 19
কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি কৃষকদের জন্য বেশ কয়েকটি বিশেষ প্রকল্প চালাচ্ছে, যার সুবিধাগুলি সরাসরি তাদের কাছে পৌঁছাচ্ছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকরা প্রতি বছর মোট ৬,০০০ টাকা পান, যা ২,০০০ টাকার তিনটি কিস্তিতে বিতরণ করা হয়।
06:47 PM (IST) Apr 19
শনিবারই কেন্দ্রীয় সরকার ২% DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। তারপর থেকেই রাজ্য সরকার কবে বাজেটে ঘোষিত ৪% মহার্ঘ ভাতা দেবে তা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল। নবান্ন সূত্রের খবর খুব দ্রুত রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিয়ে দেওয়া হবে।
06:38 PM (IST) Apr 19
হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের মধ্যে ইরান তার 'মশা বহর-র শক্তি প্রদর্শন করছে। সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি হামলায় ইরানের বড় যুদ্ধজাহাজগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। উপকূল বরাবর অবস্থিত নৌঘাঁটিগুলোতে ইরানের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত।
06:22 PM (IST) Apr 19
Blessing Muzarabani Banned: পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) ছেড়ে আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) যোগ দেওয়ায় জিম্বাবোয়ের (Zimbabwe) পেসার ব্লেসিং মুজারবানিকে দুই বছরের জন্য নির্বাসিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। তবে এই নির্বাসনের সাজা অস্বীকার করেছেন মুজারবানি।
06:18 PM (IST) Apr 19
মেদিনীপুরের এক জনসভায় নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতি এবং 'মহা জঙ্গলরাজ' কায়েম করেছে। তাঁর কটাক্ষ, "১৫ বছরে লুঠপাটে পিএইচডি করেছে তৃণমূল।"
05:52 PM (IST) Apr 19
স্যাটেলাইট-সহ এক মার্কিন নাগরিক এবং কলকাতার এক ব্যক্তিকে আটক করা হয়েছে শ্রীনগর বিমানবন্দরে। সূত্রমতে, ওই মার্কিন নাগরিকের নাম জেফরি স্কট প্রাথের। তিনি কৌশিক হালদার নামের কলকাতার বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে ভ্রমণ করছিলেন। ভারতে যে কোনও ধরনের স্যাটেলাইট ফোন ব্যবহারের অনুমতি কেবল টেলিযোগাযোগ দফতরের অনুমতি বা লাইসেন্স সাপেক্ষেই দেওয়া হয়।
05:40 PM (IST) Apr 19
PM Modi Jhargram: ঝাড়গ্রামে জনসভা শেষে অন্যরকম মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা শেষ করে হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্দেশে রওনা দেওয়ার সময় ঝাড়গ্রাম কলেজ মোড়ে আচমকাই গাড়ি থামিয়ে নেমে পড়েন মোদী। মুড়িতে মজে থাকা মোদীর সেই ভিডিও এখন সোশ্যালে ভাইরাল।
05:32 PM (IST) Apr 19
ECI: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়া নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে। জানানো হয়েছে, কোনও ভুয়ো বা বেআইনি পোস্ট নজরে আসার তিন ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি, AI দিয়ে তৈরি কন্টেন্টে স্পষ্ট করে তার উল্লেখ থাকতে হবে।
05:16 PM (IST) Apr 19
Mamata Banerjee: আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের নানাপ্রান্তে ছুটে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো (mamata banerjee news live)। কার্যত, দিকে দিকে চলছে শাসকদলের কর্মসূচি। রবিবার, তারকেশ্বরের জনসভা থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)।
05:03 PM (IST) Apr 19
Richest Candidate: ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম দফার ভোট গ্রহণ। ইতিমধ্যেই মনোনয়ন দাখিল করেছেন ১৫২টি কেন্দ্রের প্রার্থীরা। সেই মনোনয়ন বিশ্লেষণ করে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের পক্ষ থেকে ধনী প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
04:37 PM (IST) Apr 19
Coach Naval Singh: দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ (Dronacharya awardee coach) নাভাল সিংয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ দায়ের করেছেন দেশের সেরা দুই অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra) ও সুমিত আন্টিল (Sumit Antil)। এই অভিযোগ পাওয়ার পরেই নাভালের বিরুদ্ধে ব্যবস্থা নিল প্যারালিম্পিক কমিটি (Paralympic Committee of India)।
04:05 PM (IST) Apr 19
West Bengal Legislative Assembly : পালা বদল হবে না যেমন চলছে তেমনই চলবে? কার হাতে থাকবে পশ্চিমবঙ্গ বিধানসভার চাবিকাঠি? এমনই এক গুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা। তার আগে দেখুন শতাব্দীর দোরগোড়ায় দাঁড়ানো ভবনের ইতিহাস
04:02 PM (IST) Apr 19
বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরেই অনুমান করে আসছিলেন যে স্তন্যপায়ীদের উত্তরসূরিরাও প্লাটিপাস এবং একিডনার মতোই ডিম পাড়ত। তবে এ বিষয়ে কোনও প্রামাণ্য তথ্য ছিল না।
03:56 PM (IST) Apr 19
03:56 PM (IST) Apr 19
ভারতের খনি শিল্প এক গুরুত্বপূর্ণ মাইলফলকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। অন্ধ্রপ্রদেশ এখন দেশের প্রথম বৃহৎ আকারের বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা সোনার খনি চালু করার প্রস্তুতি নিচ্ছে।
03:25 PM (IST) Apr 19
নরেন্দ্র মোদী সরকার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মা এরপর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্যও রয়েছে।
03:14 PM (IST) Apr 19
Split AC তে ছাড়ের সাথে দেদার অফার চলছে।আপনি যদি এই সময় নতুন Air Conditioner কেনার কথা ভাবছেন তাহলে এই গরমের সময় বিভিন্ন জায়গায় এসির অফার চলে। অনলাইন আমাজন ও ফ্লিপকার্ট এর মতো সাইট গুলিতে এই অফারের আওতায় Voltas, Daikin এবং Godrej-এর মতো ব্র্যান্ডের 1.5 বা 1.4 টন এসি অনেকটা ছাড়ে পাওয়া যাচ্ছে।
03:07 PM (IST) Apr 19
Ayush Mhatre Injury: শনিবার রাতে আইপিএল-এ (IPL 2026) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস (Sunrisers Hyderabad vs Chennai Super Kings)। এই ম্যাচে সিএসকে-র জন্য আরও খারাপ খবর হল, মারাত্মক চোট পেয়েছেন তরুণ তারকা আয়ূষ মাত্রে। তাঁর চোটে ভারতীয় ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
03:03 PM (IST) Apr 19
KKR vs RR: টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল রাজস্থান। প্রসঙ্গত, চলতি টুর্নামেন্টে এখনও জয়ের মুখ দেখেনি নাইট ব্রিগেড। স্বাভাবিকভাবেই, যথেষ্ট চাপ নিয়েই ঘরের মাঠে খেলতে নামছে কলকাতা। অন্যদিকে, নিজেদের গত ম্যাচে আবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরাজিত হয়েছে রাজস্থান।
03:01 PM (IST) Apr 19
রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা করল এই রাজ্য সরকার। এর ফলে মে মাস থেকেই বাড়বে বেতন, পাশাপাশি মিলবে বকেয়া টাকাও।
02:54 PM (IST) Apr 19
02:14 PM (IST) Apr 19
Mamata Banerjee: প্রথম সভাটি রয়েছে তারকেশ্বরে। তারপর সেখান থেকে তিনি পৌঁছে যাবেন কালনা, মন্তেশ্বর এবং বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রচারে। তারকেশ্বরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় মমতা বলেন, “দূরদর্শনকে মোদীদর্শন বানিয়ে দিয়েছে। গত পরশুদিন দেখেছেন? মোদীবাবু কিন্তু হেরে গেছেন লোকসভায়। পতন শুরু হয়ে গেছে।"
01:44 PM (IST) Apr 19
Saharanpur Rape: উত্তর প্রদেশের সাহারানপুরে চাঞ্চল্যকর ঘটনা। শিশুর চিকিৎসার নামে তাবিজে জল খাইয়ে এক হিন্দু মহিলাকে ধর্ষণ করল মৌলবি। পুলিশ তাকে গ্রেফতার করতে এলে সেই মৌলবি গ্রাম ছেড়ে পলাতক। ঘটনাটি ঘটেছে ফতেপুর থানা এলাকার গ্রামের এক মহিলার সঙ্গে।
01:29 PM (IST) Apr 19
ইয়ামাহা মোটর ইন্ডিয়া ভারতে ফ্যাসিনো ১২৫ এফআই হাইব্রিড-এর একটি আপডেটেড সংস্করণ নিয়ে এসেছে। এই আপডেটের সবচেয়ে বড় পরিবর্তনটি হল এর পিছনের অংশ সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হয়েছে।
12:50 PM (IST) Apr 19
বাংলায় আইপ্যাকের কাজ স্থগিত থাকার খবরকে উড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। তারা জানিয়েছে, এটা সম্পূর্ণ ভুল খবর। IPAC-এর পশ্চিমবঙ্গ দল (WB Team) AITC-এর সঙ্গে যুক্ত রয়েছে এবং রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিকল্পনা মাফিক অব্যাহত আছে।
12:28 PM (IST) Apr 19
টাইটানিক ডুবে যাওয়ার সময় একটি লাইফবোটে চড়ে জাহাজটি থেকে পালিয়ে আসা এক যাত্রীর পরিহিত একটি লাইফ জ্যাকেট শনিবার নিলামে ৬,৭০,০০০ পাউন্ডে (প্রায় ৮.৩৯ কোটি টাকা) বিক্রি হয়েছে।
12:14 PM (IST) Apr 19
PM Modi Bishnupur Meeting Update: বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় জনজোয়ার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ভিড়ের মাঝে বক্তব্য দিয়ে উঠলেন মোদী। প্রধানমন্ত্রীর সভায় এদিন মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মত।
11:51 AM (IST) Apr 19
11:50 AM (IST) Apr 19
ভারতীয় ক্রিকেটে শীঘ্রই একটি বড় সিদ্ধান্ত আসতে চলেছে। প্রধান নির্বাচক হিসেবে অজিত আগরকরের মেয়াদ সম্ভবত বাড়ানো হচ্ছে। তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন মাসে শেষ হবে। কিন্তু ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) তাঁকে এই পদে বহাল রাখার পক্ষেই মত দিয়েছে।
11:45 AM (IST) Apr 19
Train Cancelled: রেললাইনে নন-ইন্টারলকিং কাজের জন্য ১৮ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের রুট পরিবর্তন এবং সময়সূচীও বদলানো হয়েছে, যা বিহারগামী যাত্রীদের প্রভাবিত করবে। বাতিল ট্রেনগুলির সম্পূর্ণ তালিকা দেওয়া হয়েছে।
11:31 AM (IST) Apr 19
আমেরিকা-ইরান উত্তেজনার মাঝে পাক সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক এবং ইরানের IRGC-র সঙ্গে যোগাযোগকে 'রেড ফ্ল্যাগ' হিসেবে দেখছে আমেরিকা। ভূ-রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে।