কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
10:57 PM (IST) Feb 27
প্রথমে মাশরুম ভাল করে ধুয়ে হালকা গরম জলে ভাপিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিন। পেঁয়াজ কুচি লালচে করে ভেজে তাতে আদা-রসুন বাটা ও টমেটো পিউরি দিয়ে ভালো করে কষাতে হবে।
10:49 PM (IST) Feb 27
চোখের স্বাস্থ্যের সরাসরি ক্ষতি এড়াতে সাধারণত খুব উঁচু বালিশ পরিহার করে মাঝারি বা পাতলা বালিশ ব্যবহার করা শ্রেয়। বালিশ ছাড়া শোওয়া (বিশেষত উপুড় হয়ে) চোখের ওপর চাপ বাড়াতে পারে।
10:20 PM (IST) Feb 27
Rinku Singh: টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) চলাকালীন প্রথমে বাবার গুরুতর অসুস্থতার খবর পেয়ে পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে চলে গিয়েছিলেন। এবার বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন রিঙ্কু সিং।
09:53 PM (IST) Feb 27
আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল। রাজ্যের চার আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাতে চমক রয়েছে। প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, মেনকা গুরুস্বামী এবং কোয়েল মল্লিক।
09:20 PM (IST) Feb 27
আইপিএল ২০২৬ মরশুম শুরু হতে আরও কয়েকদিন পিছিয়ে দেওয়া হতে পারে, কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও চূড়ান্ত উদ্বোধনের তারিখ ঘোষণা করেনি।
08:36 PM (IST) Feb 27
IND vs WI T20 WC 2026: সিটি অফ জয় ধীরে ধীরে ‘ফিল দ্য থ্রিল' মুডে প্রবেশ করছে। পারদ চড়ছে ক্রমশই। ইতিমধ্যেই কলকাতা পৌঁছে গেছে ভারতীয় দল। শুক্রবারই কলকাতায় এসে পৌঁছল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়।
08:22 PM (IST) Feb 27
ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India) ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা (West Bengal Final Voter List 2026) প্রকাশ করবে।
07:47 PM (IST) Feb 27
হাওড়ার পরে দোল উপলক্ষে একগুচ্ছ ট্রেন বাতিল পূর্ব রেলের শিয়ালদা শাখায়। বিজ্ঞপ্তি দিয়ে জানাল পূর্ব রেল। তাতে বলা হয়েছে, ৩ মার্চ দোলযাত্রার দিন সকালের দিকে লোকজন বাইরে বেরোবেন। সেই কারণে বহু লোকাল ট্রেন বাতিল থাকবে।
07:03 PM (IST) Feb 27
দোল উপলক্ষ্যে একগুচ্ছ ট্রেন বাতিল পূর্ব রেলের হাওড়া শাখায়। বিজ্ঞপ্তি দিয়ে জানাল পূর্ব রেল। তাতে বলা হয়েছে, ৩ মার্চ দোলযাত্রার দিন সকালের দিকে লোকজন কম থাকবেন।
06:59 PM (IST) Feb 27
East Bengal FC vs Jamshedpur FC: আইএসএল-এ (Indian Super League 2026) যোগ দেওয়ার পর প্রথমবার শুরুতেই টানা তিন ম্যাচ জয়ের লক্ষ্যে শুক্রবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। কিন্তু লাল-হলুদ শিবিরের আশা পূরণ হল না।
06:28 PM (IST) Feb 27
পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে যে আফগান হামলায় ১২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, আর একজন নিখোঁজ আছেন। ২৭ জন আহত হয়েছেন। পাকিস্তান দাবি করেছে যে ২৭৪ জন তালিবান (Taliban) নিহত হয়েছেন।
06:13 PM (IST) Feb 27
Vijay Divorce News: তারকা অভিনেতা থেকে নেতা হওয়া বিজয় বড় সমস্য়ায় পড়লেন। আর কদিন পরেই তামিলনাড়ুতে ভোটের দিন ঘোষণা হবে, ঠিক তার আগে বিজয়কে ডিভোর্স দিতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম।
05:53 PM (IST) Feb 27
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক চলছে। AI কি চাকরি কেড়ে নেবে? ভারতের আইটি সেক্টর কি বিপদের মুখে? এই প্রশ্নের জবাব দিয়েছেন প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন (Raghuram Rajan)।
05:19 PM (IST) Feb 27
অর্থনীতির ক্ষেত্রে ভাল খবর এসেছে। তৃতীয় প্রান্তিকের জিডিপি পরিসংখ্যান প্রত্যাশার চেয়ে ভাল ছিল। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৭.৮%।
05:13 PM (IST) Feb 27
Holi 2026: হোলিতে রাজ্য সরকারি কর্মচারীদের বড় উপহার ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ইউপি-র সরকারি কর্মীদের হোলির আগেই বেতন ও টানা তিনদিন ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী। সোমবার থেকে বুধবার পর্যন্ত সমস্ত সরকারি অফিসে হোলির ছুটি থাকবে।
04:52 PM (IST) Feb 27
শর্তসাপেক্ষে বিজেপির পরিবর্তন যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার পরিবর্তন যাত্রার অনুমতি দিল বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ। তবে মানতে হবে একাধিক শর্ত।
04:04 PM (IST) Feb 27
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ডুরান্ড লাইন বরাবর সীমান্ত সংঘর্ষ চরমে উঠেছে। আফগানিস্তানের দাবি, পাকিস্তানের হামলার জবাবে তারাও সে দেশের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। রাষ্ট্রসংঘ, চীন, রাশিয়া অবিলম্বে যুদ্ধবিরতির ডাক দিয়েছে।
03:46 PM (IST) Feb 27
শুক্রবার দুপুরে ভূমিকম্পে দুলে উঠল কলকাতার বিস্তীর্ণ এলাকা। দুপুরে প্রবল আতঙ্ক ছড়ায় কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায়। ভূমিকম্পের কারণে মধ্যকলকাতার একটি বহুতল হেলে পড়েছে বলেও জানিয়েছে দমকল।
03:37 PM (IST) Feb 27
রাতের অন্ধকারে হঠাৎ বন্দুকযুদ্ধ, আইইডি বিস্ফোরণ, তারপর নীরবতা... আক্রমণকারী অদৃশ্য হয়ে যায়। সকালে, পাকিস্তান বিমান হামলা চালায়। গত সপ্তাহ ধরে এটি চলছে। এখন, তালিবান এবং পাকিস্তানের মধ্যে প্রকাশ্য যুদ্ধ (Pakistan Afghanistan War) চলছে।
03:15 PM (IST) Feb 27
Bangladesh Army: নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল করা হয়েছে। চিফ অফ জেনারেল স্টাফ, কোয়ার্টারমাস্টার জেনারেল , ডিজিএফআই প্রধানসহ একাধিক পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ হয়েছে।
03:06 PM (IST) Feb 27
আবার ভূমিকম্প কলকাতায় (Earthquake In Kolkata)। দুপুর ১.২০ মিনিট নাগাদ কেঁপে ওঠে কলকাতার বিভিন্ন অংশ। প্রায় মিনিটখানেক টানা কম্পন অনুভূত হয়। কলকাতার আশপাশের বেশ কিছু জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
03:02 PM (IST) Feb 27
IND vs WI T20 WC 2026: বিশ্বকাপের ম্যাচে ভরা ইডেনের গর্জন যেন ২২ গজের মেগা লড়াইয়ের মাহাত্ম্য আরও বাড়িয়ে দেবে। হাই-ভোল্টেজ ম্যাচের দিন চলবে স্পেশ্যাল মেট্রো। ইতিমধ্যেই এই কথা ঘোষণা করে দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
02:34 PM (IST) Feb 27
Earthquake at CEO office: আগামিকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। তার আগেই ভূমিকম্পে দুলে উঠল রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতর। থমকে গেল তালিকা তৈরির কাজ।
02:25 PM (IST) Feb 27
Lionel Messi: গত দুই দশক ধরে বিশ্বের অন্যতম সফল ও জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি। তিনি বিশ্বের যেখানেই যান সেখানেই তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। ইন্টার মায়ামির (Inter Miami) এক ম্যাচ চলাকালীন এই ঘটনা দেখা গেল।
02:05 PM (IST) Feb 27
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিকম্প। আজ, শুক্রবার দুপুর ১টা ২৪-এ কেঁপে উঠল কলকাতা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৯। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের খুলনা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
01:40 PM (IST) Feb 27
তীব্র ভূমিকম্পে কাঁপল কলকাতা-সহ বিভিন্ন জেলা! এর আগে এত প্রবল কম্পন অনুভূত হয়নি বঙ্গে?
01:17 PM (IST) Feb 27
12:49 PM (IST) Feb 27
Swapna Barman Joins TMC: সোনার মেয়ে স্বপ্না বর্মণ এবার যোগ দিলেন রাজনীতি। ২০১৮ এশিয়ান গেমসে সোনা জয়ী অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট স্বপ্না এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
12:27 PM (IST) Feb 27
Supreme Court: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের জন্য নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের প্রশিক্ষণে নির্বাচন কমিশনকে বাধা দেওয়ার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। শুক্রবার সুপ্রিম কোর্ট সেই আর্জি শুনতে অস্বীকার করেছে।
12:24 PM (IST) Feb 27
12:02 PM (IST) Feb 27
Ranji Trophy Final: প্রথমবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পথে জম্মু ও কাশ্মীর। কর্ণাটকের বিরুদ্ধে (Karnataka vs Jammu and Kashmir) ফাইনালে প্রথম ইনিংসে লিড পাওয়ার পর চ্যাম্পিয়ন হওয়ার পথে একধাপ এগিয়ে গিয়েছে জম্মু ও কাশ্মীর।
12:00 PM (IST) Feb 27
Stock Market Update: শুক্রের সকালে ভয়ানক অবস্থা স্টক মার্কেটের। ৫০০ পয়েন্টেরও বেশি পতন হয়েছে সেনসেক্সে এবং নিফটি নেমে গেছে ২৫,৩৫০-এর পয়েন্টেরও নিচে। ]
11:57 AM (IST) Feb 27
Excise Policy Case: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়া। CBI-এর দায়ের করা মামলায় কেজরিওয়াল, সিসোদিয়া-সহ মোট ২৩ জন অভিযুক্তকেই মুক্তি দিল দিল্লির একটি বিশেষ আদালত।
11:51 AM (IST) Feb 27
Arvind Kejriwal Breaks Down: দিল্লি বিধানসভা ভোটে বড় হারের পর ব্রেকিং নিউজে ফিরলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আবগারি নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ ২৫ জন অভিযুক্তকে অব্যাহতি দিয়েছে।
11:37 AM (IST) Feb 27
Bangladesh: ভোটের পরেও জামাতের রবরবা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বাঁশ হাতে ছাত্রীদের ওপর আক্রমণ জামাত - ই- ইসলামির সমর্থকদের। প্রতিবাদে রীতিমত সরব দুই তরুণী। তদন্ত কমিটি গঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের।
10:47 AM (IST) Feb 27
Dol Yatra 2026: দোল যাত্রা উপলক্ষ্যে রাজ্যের সরকারি কর্মীদের জোড়া ছুটি দিচ্ছে রাজ্য সরকার। পরপর ২ দিন বন্ধ থাকবে রাজ্যের সরকারি স্কুলগুলি। তবে বেসরকারি স্কুল আর ব্যাঙ্কের ক্ষেত্রে ১ দিন ছুটি প্রযোজ্য।
10:42 AM (IST) Feb 27
Pakistan-Afghanistan War: পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের কূটনৈতিক ও সামরিক টক্কর বেশ কিছুদিন ধরেই চলছিল। এবার সরাসরি যুদ্ধের কথা ঘোষণা করেছে পাকিস্তান। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
10:00 AM (IST) Feb 27
বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা SIR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 'আতঙ্কিত'। তাঁর আরও দাবি, মুখ্যমন্ত্রী নিজেই মেনে নিয়েছেন যে ১.২০ কোটি নাম ইচ্ছাকৃতভাবে তালিকায় ঢোকানো হয়েছিল।
09:15 AM (IST) Feb 27
বঙ্গ ভোটে এবার বড় ইস্যু হতে চলেছে অনুপ্রবেশকারী। বিহার থেকে তেমনই সুর বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, বঙ্গে ক্ষমতায় এসে বিজেপি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেবে।