কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
10:12 PM (IST) Mar 20
'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৬' (World Happiness Report 2026) অনুযায়ী, টানা নবমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড। সামাজিক নিরাপত্তা, মানুষের আস্থা এবং প্রকৃতির সাথে গভীর সম্পর্কের কারণে দেশটি এই তালিকার শীর্ষে রয়েছে।
10:08 PM (IST) Mar 20
অতিরিক্ত ওজনের কারণে অনেকেই হীনম্মন্যতায় ভোগেন। সমাজের তৈরি করা 'সৌন্দর্যের মানদণ্ডে' নিজেকে অযোগ্য মনে করে অনেকে লোকচক্ষুর আড়ালে চলে যান। ডা. দিনা বলেন, "একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা মানুষকে আরও বেশি অস্বাস্থ্যকর খাবারের দিকে ঠেলে দেয়।
09:27 PM (IST) Mar 20
Cameron Green: এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) একাধিক বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য বিপুল অর্থ খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তাঁদের অন্যতম ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার (Australia) এই অলরাউন্ডারকে কীভাবে ব্যবহার করা, সে বিষয়ে পরিকল্পনা করছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
08:50 PM (IST) Mar 20
08:25 PM (IST) Mar 20
BJP: এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষণার পরেই রাজ্যের একাধিক প্রান্তে বিক্ষোভ দেখা যাচ্ছে। একাধিক প্রার্থীকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি কর্মীরা। দলীয় নেতৃত্ব এই বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা শুরু করেছেন। কর্মীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।
07:12 PM (IST) Mar 20
Rajanya Haldar: একসময় তৃণমূল কংগ্রেসের (AITC) জনপ্রিয় নেত্রী হয়ে উঠেছিলেন। তারপর বিদ্রোহী হয়ে ওঠেন। দল ছাড়তে হয়। এরপর বিজেপি-তে (BJP) যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে উঠেছিল। তবে গেরুয়া শিবিরে যোগ দেননি রাজন্যা হালদার। তিনি এবারের বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে নিজের দল গড়ার কথা ঘোষণা করলেন।
07:09 PM (IST) Mar 20
ভারতে ২০ মার্চ ২০২৬ থেকে প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি ২-২.৩ টাকা পর্যন্ত বেড়েছে। XP95 এবং পাওয়ার পেট্রোল দামী হয়েছে, তবে সাধারণ পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে। বিশ্ব বাজারে তেলের দাম এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা এর প্রধান কারণ।
06:56 PM (IST) Mar 20
রান্নার মতো গৃহস্থালির কাজ না করাটা নিষ্ঠুরতা হিসেবে গণ্য হতে পারে না। শুক্রবার একটি বিবাহবিচ্ছেদ মামলার শুনানিতে মৌখিকভাবে এমন পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সন্দীপ মেহতা বলেছেন, "আপনি কোনও পরিচারিকাকে বিয়ে করছেন না, আপনি একজন জীবনসঙ্গীকে বিয়ে করছেন।"
06:20 PM (IST) Mar 20
প্রিমিয়াম পেট্রোলের পরে ডিজেলের দামও বাড়ল। ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম লিটারে ২২ টাকা বেড়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম এখন প্রতি লিটারে ৮৭.৬৭ টাকা থেকে বেড়ে ১০৯.৫৯ টাকা হয়েছে। এই মূল্যবৃদ্ধি পরিবহন খরচ এবং বিদ্যুৎ উৎপাদনের উপর সরাসরি প্রভাব ফেলবে।
05:38 PM (IST) Mar 20
Kolkata Knight Riders: গত মরসুমের আইপিএল-এ (IPL 2025) ভালো ফল করতে পারেনি তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) দলে ভারসাম্য আনার চেষ্টা করেছে কেকেআর ম্যানেজমেন্ট। আগামী সপ্তাহে শুরু হচ্ছে আইপিএল। তার আগে কেকেআর শিবিরের জন্য ভালো খবর।
05:38 PM (IST) Mar 20
TMC Manifesto For 2026 West Bengal Assembly Election: বিধানসভা নির্বাচনের জন্য দলীয় ইশতেহার প্রকাশ করল তৃণমূল। আজ এই ইশতেহার প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস (TMC)-এর সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য তাঁর ১০টি ‘প্রতিজ্ঞা’ বা প্রতিশ্রুতি ঘোষণা করেছেন।
05:36 PM (IST) Mar 20
TMC Star Campaigners List in Assam: হিমন্তর রাজ্যে তৃণমূলের তারকা প্রচারক হিসেবে স্থানীয় মুখ শুধু দুই জন-সুস্মিতা দেব ও দুলু আহমেদ। জুন মালিয়া, শতাব্দী রায়, সায়নী ঘোষ, বাবুল সুপ্রিয়দের মত তারকারা অসমে তারকা প্রচারকের তালিকায় থাকলেও দেব-কে রাখা হয়নি।
05:30 PM (IST) Mar 20
Stock Market Update: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়েছে। জোম্যাটো তাদের প্ল্যাটফর্ম ফি প্রতি অর্ডারে বাড়িয়ে ১৪.৯০ টাকা করেছে। যা প্রায় ১৯.২% বৃদ্ধি। অপরিশোধিত তেলের দাম হ্রাস, ব্রেন্ট ব্যারেল প্রতি ১০৭ ডলারের নিচে নেমে গেছে। এইচডিএফসি-র শেয়ারের দাম আরও ২% পড়েছে।
05:12 PM (IST) Mar 20
05:03 PM (IST) Mar 20
বিধানসভা নির্বাচনের দলীয় ইশতেহার প্রকাশ করল তৃণমূল। আজ কালীঘাটে এই ইশতেহার প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, অমিত মিত্র ও অরূপ বিশ্বাস। ইশতেহারে ১০টি অঙ্গীকারের কথা বলেছে রাজ্যের শাসক দল।
04:17 PM (IST) Mar 20
Saleh Mohammadi Executed: ইরানে প্রতিবাদীদের দমন করার জন্য নৃশংস পদক্ষেপ নতুন কিছু নয়। গত কয়েক বছরে অনেক পুরুষ-মহিলা প্রতিবাদীর উপরেই অত্যাচারের অভিযোগ উঠেছে। বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। এবার এক উঠতি কুস্তিগীরের মৃত্যুদণ্ডও কার্যকর করা হল। সারা বিশ্ব থেকে প্রতিবাদ জানানো হলেও, তাতে কান দেয়নি ইরান সরকার।
03:54 PM (IST) Mar 20
UP: গরীব চা-ওয়ালার বাড়ির বিদ্যুতের বিল ১ লক্ষ ৫৮ হাজার টাকা! আর তার জেরে মানসিক চাপ থেকে আত্মহত্যার অভিযোগ। উত্তরপ্রদেশের এটাওয়া জেলার ভরতনা এলাকার এক দরিদ্র চা-ওয়ালা শিবপাল সিং কাশ্যপের মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
03:45 PM (IST) Mar 20
Rekha Patra: জয়ের লক্ষ্য বিজেপি প্রার্থী চৈতন্য মঠে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করলেন। গতকাল বিজেপি নাম ঘোষণা করেছে রেখা পাত্রর। জয়ের লক্ষ্যে আজ থেকেই প্রচার শুরু করেছেন।
03:05 PM (IST) Mar 20
Afrin Begum CPM Candidate: বালিগঞ্জের সিপিএম প্রার্থী আফরিন বেগম। শোভনদেব চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে প্রার্থী করেছেন মহম্মদ সেলিমরা। জানুন সিপিএম প্রার্থী সম্পর্কে বিস্তারিত তথ্য।
03:03 PM (IST) Mar 20
গ্যাসের পর এবার পেট্রোলের দাম বাড়ল। প্রিমিয়াম পেট্রোলের দাম বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রিমিয়াম পেট্রোলের দাম প্রতি লিটারে ২.৩০ টাকা বাড়ানো হয়েছে। এই মূল্যবৃদ্ধি মূলত সেইসব ভোক্তাদের ওপর প্রভাব ফেলবে, যারা হাই-অকটেন বা প্রিমিয়াম পেট্রোল ব্যবহার করেন।
03:03 PM (IST) Mar 20
LPG Crisis: পশ্চিম এশিয়ায় যুদ্ধের (West Asia War) জেরে বিভিন্ন দেশে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের সঙ্কট তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন রাজ্যেও সঙ্কট তৈরি হয়েছে। এরই মধ্যে এ রাজ্যে মারাত্মক অভিযোগ উঠল। এক রেস্তোরাঁ মালিক রান্নার গ্যাসের সঙ্কট নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। এই অভিযোগ সত্যি হলে তা রাজ্য ও দেশের পক্ষে ক্ষতিকর।
02:29 PM (IST) Mar 20
ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন-ইজরায়েলি হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মহম্মদ নাঈনি মারা গেছেন। গত ২৮ ফেব্রুয়ারি আয়াতোল্লা আলি খামেনেই-এর মৃত্যুর পর থেকে ইরানের একাধিক শীর্ষ নেতাকে নিশানা করা হয়েছে।
01:54 PM (IST) Mar 20
KMA Allowance Hike: এই নবরাত্রি লোকো পাইলট, সহকারী লোকো পাইলট এবং গার্ড সহ ভারতীয় রেলের লক্ষ লক্ষ রানিং স্টাফের জন্য আনন্দ বয়ে এনেছে। কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতা (ডিএ) ৫০% বৃদ্ধির পর, রেল মন্ত্রক এখন তাদের কিলোমিটার-রান অ্যালাউন্স (কেএমএ) ২৫% বৃদ্ধির জন্য নীতিগত অনুমোদন দিয়েছে।
01:33 PM (IST) Mar 20
HSBC Layoffs 2026 বিশ্বজুড়ে বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে ব্রিটিশ ব্যাঙ্কিং সংস্থা 'এইচএসবিসি' (HSBC Holdings)। আগামী ৩ বছরের মধ্যে প্রায় ২০ হাজার কর্মীর চাকরি সঙ্কটে পড়তে পারে, যা মোট কর্মীসংখ্যার প্রায় ১০ শতাংশ।
01:25 PM (IST) Mar 20
Mamata Banerjee s Big Test: দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার কারণে সরকার বিরোধী মনোভাব বাড়ছে রাজ্যবাসীর মনে। তাই ভোট বৈতরণী পার হতে যুবসাথী না লক্ষ্মীর ভাণ্ডার কোন প্রকল্প সাহায্য করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
01:15 PM (IST) Mar 20
ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের কিছু অংশে একটি অস্বাভাবিক আবহাওয়াগত ঘটনা ঘটছে - যা মার্চ মাসে তীব্র বৃষ্টিপাত, বজ্রঝড়, দমকা হাওয়া এবং এমনকি শিলাবৃষ্টিও নিয়ে আসছে। যে মাসে সাধারণত গরম শুরু হয়। এই বিরল ঘটনাটি শুধু এর সময়কালের জন্যই নয়, বরং এর গঠন এবং আকৃতির জন্যও স্বতন্ত্র।
12:27 PM (IST) Mar 20
সম্পত্তি বেআইনি ভাবে দখলদারির প্রতিবাদে বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) এবার নোটা-তে (NOTA) ভোট দেওয়ার কথা জানাল ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশন বা বাড়িওয়ালা সমিতি (Calcutta House Owners Association)। সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার রক্ষিত জানিয়েছেন যে তাঁরা সংগঠনের সব সদস্যসের নোটা-তে ভোট দেওয়ার আবেদন জানাবেন।
12:15 PM (IST) Mar 20
Utpal Maharaj: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা থেকে বিজেপি এবার প্রার্থী করেছে ভারত সেবাশ্রম সংঘের বিশিষ্ট ব্যক্তিত্ব উৎপল মহারাজ-কে। রায়গঞ্জ লোকসভার অধীনে থাকা এই আসনে বিজেপির 'মহারাজ' প্রার্থীকে নিয়ে বিতর্ক।
12:08 PM (IST) Mar 20
Malda BJP: বহিরাগত প্রার্থী চলবে না। এই দাবিতে বিজেপি কর্মীদের বিক্ষোভ মালদার বৈষ্ণবনগরে। দলীয় কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল কর্মীরা।
11:56 AM (IST) Mar 20
Stock Market Update: নিফটি ৫০০ স্টকগুলির মধ্যে ফার্স্ট ক্রাই, জিএমডিসি, হ্যাপিয়েস্ট মাইন্ডস, লয়েডস মেটাল, ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং, এমআরপিএল, বিএইচইএল-এর শেয়ারগুলি সবচেয়ে বেশি লাভবানদের মধ্যে অন্যতম। নিফটি মিডক্যাপ ১০০ সূচক দিনের মধ্যে ১০০০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে।
11:50 AM (IST) Mar 20
WB Yuva Sathi Application: ভোটের মুখে রাজ্য সরকারের যুবসাথী প্রকল্প নিয়ে এলো আরও বড় আপডেট। এবার অনলাইনে নির্দিষ্ট সময়সীমা ছাড়াও করা যাবে যুবসাথী প্রকল্পে আবেদন। কীভাবে আবেদন জানাবেন? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
11:31 AM (IST) Mar 20
Dilip Ghosh On Mamata: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নির্বাচন কমিশনকে লেখা মমতার চিঠির প্রসঙ্গে তিনি বলেন, কমিশনকে উপদেশ দেওয়ার অধিকার মুখ্যমন্ত্রীর নেই। দিলীপ ঘোষের দাবি, কমিশনের ওপর সারা দেশের আস্থা আছে।
11:30 AM (IST) Mar 20
ভারত সরকার এবং বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে একটি নতুন বিতর্ক দানা বাঁধছে। কেন্দ্রীয় সরকার এখন চায় যে দেশে বিক্রি হওয়া প্রতিটি নতুন স্মার্টফোনে 'আধার' অ্যাপটি আগে থেকেই ইনস্টল করা থাকুক। তবে, অ্যাপল, স্যামসাং এবং গুগলের মতো বড় সংস্থাগুলি নিরাপত্তা এবং গোপনীয়তার উদ্বেগের কথা উল্লেখ করে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে।
10:55 AM (IST) Mar 20
DA Hike: মার্চের শেষ সপ্তাহেই মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে। তাতে কর্মীদের বেতন বাড়তে পারে ৬০ শতাংশের ওপর। জানুন বেতনের ওপর ঠিক কতটা প্রভাব পড়বে।
10:38 AM (IST) Mar 20
সোনার দাম প্রতিদিন পরিবর্তিত হয় এবং বিভিন্ন শহরে এর দর ভিন্ন। এই প্রতিবেদনে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই সহ ভারতের প্রধান শহরগুলিতে আজকের ২২ এবং ২৪ ক্যারেট সোনার দামের একটি তালিকা দেওয়া হয়েছে।
10:08 AM (IST) Mar 20
Stock Market Holiday Today: এনএসই এবং বিএসই কর্তৃক ২০২৬ সালের জন্য প্রকাশিত সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০শে মার্চ ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে বাজার বন্ধ থাকার কোনও পরিকল্পনা নেই। তার মানে হল, ইক্যুইটি, ডেরিভেটিভস এবং অন্যান্য সমস্ত খাত চালু থাকবে। ২০শে মার্চ শুক্রবার, স্বাভাবিকভাবেই লেনদেন হবে স্টক মার্কেটে।
10:05 AM (IST) Mar 20
West Bengal Election 2026: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর একমাসও বাকি নেই। রাজ্যজুড়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। বদল এসেছে একাধিক প্রশাসনিক পদে। যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
09:39 AM (IST) Mar 20
Rekha Patra net worth: রেখা পাত্র বিজেপির দরিদ্র প্রার্থী। ২০২৪ সালে নির্বাচনী হলফনামা অনুযায়ী তাঁর সম্পদের পরিমাণ ছিল যৎসামান্য। এক নজরে দেখুন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্রর সম্পত্তির পরিমাণ।
08:42 AM (IST) Mar 20
SIR Supplementary voter list: আজ, শুক্রবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে পারে নির্বাচন কমিশন। তেমনই প্রস্তুতি শুরু করেছে। সব বুথ থেকে ভোটার তালিকা চলে এলে আজই অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে। ECIএর চিন্তা বিচারকদের নিরাপত্তা নিয়ে।