কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

11:43 PM (IST) Feb 23
T20 World Cup 2026: টি-টোয়েন্টি বিশ্বকাপের এর সুপার এইট পর্বে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হয়েছে ভারত। এরপরই তরুণ ওপেনার অভিষেক শর্মার সঙ্গে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের একটি গুরুতর আলোচনার ভিডিও ভাইরাল হয়েছে।
10:33 PM (IST) Feb 23
T20 World Cup 2026: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পরেই জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে টিম ইন্ডিয়াকে।
10:10 PM (IST) Feb 23
আমরা বাড়িতে আমাদের ডেবিট কার্ড ভুলে রেখে বেরিয়ে পড়ি। তখন হঠাৎ করে নগদের প্রয়োজন হলেও মাথায় হাত। এই পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, কারণ ব্যাঙ্কিং প্রযুক্তির বড় অগ্রগতি কার্ড ছাড়াই টাকা তোলা অত্যন্ত সহজ করে তুলেছে।
10:05 PM (IST) Feb 23
আফ্রিকায় প্রায় পাঁচ লক্ষ বছরের পুরনো একটি কাঠের কাঠামো আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। এমন একটি কাঠামো, যা তৈরি হয়েছে আধুনিক মানুষ (হোমো স্যাপিয়েন্স) জন্মানোরও অনেক আগে।
09:39 PM (IST) Feb 23
Mohun Bagan Super Giant: গত কয়েক মরসুম ধরে আইএসএল-এ (Indian Super League 2026) প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবারও আইএসএল-এর শুরুটা দারুণভাবে করেছে সবুজ-মেরুন ব্রিগেড।
08:46 PM (IST) Feb 23
WB Winter Forecast: ফাল্গুন মাস শুরু হতে না হতেই রাজ্যজুড়ে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে কোথায়-কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জানুন আরও…
08:32 PM (IST) Feb 23
WB SIR Update News: বঙ্গে এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষার চূড়ান্ত কাজ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে বেনজির পদক্ষেপ। বিচারকদের নজরদারিতে শুরু SIR-এর তথ্য যাচাই। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
08:08 PM (IST) Feb 23
TMCP: রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি ঘিরে জলপাইগুড়ির ধূপগুড়িতে জাত-ধর্মের মেরুকরণ স্পষ্ট হয়ে গিয়েছে। ফলে অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসক দল।
08:03 PM (IST) Feb 23
সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
07:45 PM (IST) Feb 23
North Bengal News: ভোটের আগে ফের শক্তি বাড়াচ্ছে কেএলওরা? কী বলছেন তারা? তাদের এই শক্তি প্রদর্শন আসন্ন বিধানসভা ভোটে কতটা প্রভাব ফেলবে? বিশগে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
07:21 PM (IST) Feb 23
Anubrata Mondal On Mukul Roy: চিরনিদ্রায় মুকুল রায়। সোমবার সকালে না ফেরার দেশে মুকুল রায়। তার প্রয়াণের খবরে রাজ্য-রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একদা রাজনৈতিক সতীর্থের প্রয়াণে শোক প্রকাশ করেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
07:10 PM (IST) Feb 23
Basanta Utsab 2026: শান্তিনিকেতনের (Santiniketan) বসন্ত উৎসব নিয়ে সারা রাজ্যের মানুষের উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কিন্তু বসন্ত উৎসবে শান্তিনিকেতনে বিশৃঙ্খলার চরম রূপ দেখা গিয়েছে। এবার বসন্ত উৎসবের আগে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
06:44 PM (IST) Feb 23
সুপ্রিম কোর্টের আইনজীবী মহম্মদ আমিনুল ইসলামকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হয়েছে। মহম্মদ তাজুল ইসলামের জায়গায় এলেন তিনি
06:44 PM (IST) Feb 23
প্রতিরক্ষা খাতে ভারতের "আত্মনির্ভরতা" এখন পর্যন্ত সবচেয়ে বড় অগ্রগতি অর্জন করতে চলেছে। মুম্বইয়ে নিযুক্ত ইজরায়েলি কনসাল জেনারেল ইয়ানিভ রেভাচ ইঙ্গিত দিয়েছেন যে প্রধানমন্ত্রী মোদীর সফরের সময় দুটি দেশ তাদের প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ করবে।
06:39 PM (IST) Feb 23
India vs Zimbabwe: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) দক্ষিণ আফ্রিকার কাছে (India vs South Africa) হেরে যাওয়ার পর সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে।
06:24 PM (IST) Feb 23
Bangladesh President On Yunus: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মুহাম্মদ ইউনূসের আমলে পদ্মাপাড়ে সবথেকে বেশি অরাজকতা। কেন এই নৈরাজ্য? প্রায় দেড়বছর পর মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি ডঃ শাহবুদ্দিন। কী বলেছেন তিনি? দেখুন ফটো গ্যালারিতে…
06:20 PM (IST) Feb 23
সোনা ও রুপোর দাম বাড়া নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, সরকার সোনা ও রুপোর দাম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি উদ্বেগজনক নয়।
06:11 PM (IST) Feb 23
ওটিপি পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে মুর্শিদাবাদ থেকে দুই যুবককে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF। ধৃতদের নাম জুহাব শেখ ও সুমন শেখ। যদিও পরিবারের তরফে গোটা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
06:05 PM (IST) Feb 23
ভারতের নির্বাচন কমিশন (ECI) তামিলনাড়ুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। রাজ্যে মোট ভোটার সংখ্যা ৫.৬৭ কোটির বেশি, যার মধ্যে পুরুষদের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা প্রায় ১২ লক্ষ বেশি।
06:04 PM (IST) Feb 23
কিস্তওয়াড়ে 'অপারেশন ত্রাশি-I'-এর ভূয়সী প্রশংসা করলেন মেজর জেনারেল এপিএস বল। তিনি এই অভিযানকে অধ্যবসায় এবং বিভিন্ন বাহিনীর মধ্যে নিখুঁত সমন্বয়ের সেরা উদাহরণ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, এই অপারেশনের সাফল্য সমস্ত বাহিনীর মিলিত প্রচেষ্টার ফল।
05:27 PM (IST) Feb 23
Felani Basak: বাম আমলে তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu)। মহাকরণ (Writers' Buildings) কাঁপিয়ে দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন ফেলানি বসাক। তিন দশক পর তাঁর নাম নিয়ে ফের আলোচনা চলছে।
05:08 PM (IST) Feb 23
E-waste: বাড়িতে পড়ে থাকা পুরোনো ফোন বা ল্যাপটপ শুধু ইলেকট্রনিক জঞ্জাল নয়, এগুলো আসলে 'রেয়ার-আর্থ ম্যাগনেট'-এর মতো মূল্যবান খনিজের ভান্ডার। যুদ্ধবিমান, মিসাইল থেকে শুরু করে ইলেকট্রিক গাড়িতে এই চুম্বক ব্যবহার করা হয়।
05:07 PM (IST) Feb 23
Iran USA Clash Update: একটা যুদ্ধ থামছে তো আরেকটা শুরু। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। ইরানের ওপর হামলা চালাতে পারে আমেরিকা। এবার সেই আশঙ্কায় ইরানে বসবাসরত ভারতীয়দের জন্য বড় পদক্ষেপ ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের। দেখুন ফটো গ্যালারিতে…
04:24 PM (IST) Feb 23
India vs South Africa: রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায়ের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছে ভারতীয় দল। এই ম্যাচের পরেই ভারতীয় দলের কৌশল নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
04:22 PM (IST) Feb 23
Amit Shah: দিল্লিতে ভারত ট্যাক্সি অ্যাপের চালকদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, এই সমবায় মডেলে চালকরাই মালিক, তাই লাভের টাকা তাঁদের পকেটেই যাবে, অন্য অ্যাপের মতো কোম্পানির মালিকদের নয়।
04:21 PM (IST) Feb 23
Mukul Roy Death News: রাজনীতির চাণক্যের প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। কেমন ছিল মুকুল রায়ের রাজনৈতিক কেরিয়ার? রাজনৈতিক জীবন কবে থেকে শুরু? বিশদ তথ্য জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
04:00 PM (IST) Feb 23
SIR Meeting: আজ বিকেল ৫টায় কলকাতা হাইকোর্টে এসআইআ্রর নিয়ে আলোচনা। থাকবেন প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনের আধিকারিরা ও রাজ্যের দুই আমরা।
03:32 PM (IST) Feb 23
Dilip Ghosh On Mukul Roy: প্রয়াত রাজনীতির চাণক্য। ৭২ বছরে প্রয়াত বঙ্গ রাজনীতির বর্ষীয়ান নেতা মুকুল রায়। তার প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। মুকুলের প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কী বলেছেন তিনি? দেখুন ফটো গ্যালারিতে…
03:11 PM (IST) Feb 23
Vaibhav Sooryavanshi: ভারতীয় ক্রিকেটের বিস্ময়-কিশোর বৈভব সূর্যবংশী অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। তিনি ১৪ বছর বয়সেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (2026 ICC Under-19 Men's Cricket World Cup) জিতেছেন। ভবিষ্যতে আরও সাফল্যের লক্ষ্যে এই কিশোর।
03:01 PM (IST) Feb 23
লস্কর-ই-তৈবার একটি জঙ্গি মডিউলের ৮ জন সদস্যকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তদন্তে জানা গেছে, বাংলাদেশ থেকে এই মডিউলটি চালাচ্ছিল শাবির আহমেদ লোন নামে এক সাজাপ্রাপ্ত জঙ্গি। ভারতে বেআইনিভাবে থাকা বাংলাদেশিদের নিয়োগ করে হামলার ছক কষা হচ্ছিল।
02:23 PM (IST) Feb 23
Mamata On Mukul Roy: প্রাক্তন রেলমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়কে 'দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী' ও 'অনেক লড়াইয়ের সঙ্গী' বলে উল্লেখ করেন তিনি।
02:03 PM (IST) Feb 23
Pratik Ur Rahman social media post: দল বদল করেছেন ১ সপ্তাহ হয়নি। তারই মধ্যে প্রতীক উর রহমানকে নিয়ে চর্চা আর থামছে না। সোশ্যাল মিডিয়ায় চর্চায় প্রতীক উর-এর বিবাহবিচ্ছেদ হতে পারে। এই অবস্থায় ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট টিএমসি নেতার।
01:58 PM (IST) Feb 23
দিল্লি বিধানসভা এবং লাল কেল্লা বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি মেল। হুমকিটি একটি খালিস্তানি গোষ্ঠীর নামে পাঠানো হয়েছে। যার ফলে নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে।
01:08 PM (IST) Feb 23
ফের বহুতলে আগুন! আরবানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, আতঙ্কে টলিপাড়ার তারকারা
01:07 PM (IST) Feb 23
বিধানসভা নির্বাচনে ভোট চেয়ে রাজ্যবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমেই বাঙালি অস্মিতায় শান দিয়ে ‘জয় মা কালী’ স্লোগান দিয়ে চিঠিটি শুরু করেন।
12:54 PM (IST) Feb 23
Mukul Roy: কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি। তারপর আবারও তৃণমূলে প্রত্যাবর্তন করেন মুকুল রায়। কিন্তু তারপরই দীর্ঘ দিনই অসুস্থ থাকতে হয় একসময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে পরিচিত মুকুল রায়কে।
12:21 PM (IST) Feb 23
12:07 PM (IST) Feb 23
রবিবার আমেদাবাদে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার ৮-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে যাওয়ার পর ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা এক বিরাট ধাক্কার মুখে পড়েছে।
12:04 PM (IST) Feb 23
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর ৭১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা এবং রাজ্যের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
11:56 AM (IST) Feb 23
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনউতে IBM-এর AI GovTech ইনোভেশন সেন্টারের উদ্বোধন করেছেন। তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশকে ডিপ টেক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং কোয়ান্টাম কম্পিউটিং-এর ক্ষেত্রে সেরা হিসেবে গড়ে তোলার কাজ চলছে।