10:56 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: TMC-র ৬৭৫ কোটি টাকার অ্যাকাউন্ট নিয়ে টানাটানি! ফ্রিজ করার চিঠি অরূপের, বিপাকে মমতা শিবির

TMC fund: তৃণমূল কংগ্রেসের প্রায় ৬৭৫ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। দলের আর্থিক সম্পদ ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।

Read Full Story
09:38 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: Iran Deal - তেলের দাম কমলো, রেকর্ড বৃদ্ধি শেয়ার বাজারে, আমেরিকা-ইরানের চুক্তি নিয়ে ট্রাম্পের নয়া দাবি

Trump on Iran Deal: ইরানের সঙ্গে চুক্তি হতেই আমেরিকার শেয়ার বাজারে রেকর্ড। কমেছে তেলের দামও। বৃহস্পতিবার এমনই দাবি করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Read Full Story
09:19 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: Neymar - চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের বাকি ২ ম্যাচেও নেইমারকে পাচ্ছে না ব্রাজিল!

Neymar Injury: পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও এবারের বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) জন্য ঘোষিত দলে নেইমারকে রেখেছেন ব্রাজিলের (Brazil) প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)। তাঁর এই সিদ্ধান্তের ফলে যে লাভ হয়নি, তা বুঝতে পারছে ব্রাজিল শিবির। এখনও ফিট হয়ে উঠতে পারেননি এই তারকা ফুটবলার। ফলে তিনি খেলতে পারছেন না।

Read Full Story
08:58 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: Fuel Price - পেট্রল-ডিজেলের দাম কি কমবে? বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমার পরেই জানাল কেন্দ্র

পশ্চিম এশিয়ার সংকটের পর বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার ছুঁয়েছিল। তবে এখন দাম কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, ভারতে কি হতে পারে পেট্রোল আর ডিজেলে দাম।

Read Full Story
08:27 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: PM Modi - ভারতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী মোদীর, Alstom সিইও-র সঙ্গে বৈঠক প্যারিসে

ফ্রান্সের প্যারিসে অ্যালস্টম (Alstom)-এর সিইও মার্টিন সিওঁর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারতে সংস্থার কাজের প্রশংসা করেন এবং 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগে তাদের ভূমিকার কথা তুলে ধরেন।

Read Full Story
08:19 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: Ivory Coast - ফুটবলেও স্পট-ফিক্সিংয়ের অভিযোগ! আইভরি কোস্টের ফুটবলারকে ঢুকতে দিল না কানাডা

FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র (USA), কানাডায় (Canada) প্রবেশ করার ক্ষেত্রে অনেকেরই সমস্যা হচ্ছে। অনেকেই এই দুই দেশে প্রবেশের অনুমতি পাচ্ছেন না। তাঁদের মধ্যে ফুটবলাররাও আছেন। ফলে সংশ্লিষ্ট দলগুলিকে সমস্যায় পড়তে হচ্ছে।

Read Full Story
08:03 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের জন্য মাসে মাসে গুণতে হবে টাকা! সাবস্ক্রিপশন প্ল্যান চালু মেটার

META subscription plane: বিজ্ঞাপন নির্ভরতা কমাতে Facebook, Instagram ও WhatsApp-এর পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালু করল Meta। দেখুন এবার থেকে কত টাকা দিতে হবে।

Read Full Story
07:12 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: PM Modi & CM Suvendu - যোগ দিবসে কলকাতায় মোদি, তিনদিনের মহা কর্মসূচি ঘোষণা শুভেন্দুর

international yoga day: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর প্রস্তুতি শুরু হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই উপলক্ষে রাজ্যজুড়ে তিন দিনের বৃহৎ কর্মসূচির ঘোষণা করেছেন।

Read Full Story
07:03 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: FIFA World Cup 2026 - দক্ষিণ কোরিয়ার শিবিরের কাছে রহস্যজনক ড্রোন, গুলি করে নামাল মেক্সিকো সেনা

FIFA World Cup 2026 News: এবারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে থাকতেই বিতর্ক দানা বাঁধছিল। বিশ্বকাপ শুরু হওয়ার পরেও বিতর্ক থামছে না। মার্কিন যুক্তরাষ্ট্র (USA), মেক্সিকোয় (Mexico) একাধিক অনভিপ্রেত ঘটনা ঘটছে। ইরান (Iran) দলের অনুশীলনের মাঠের পাশ থেকে পচা-গলা মৃতদেহ উদ্ধার হয়েছে। এবার দক্ষিণ কোরিয়া (South Korea) দলের শিবিরের কাছে রহস্যজনক ড্রোন দেখা গেল।

Read Full Story
06:29 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: Weather - আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি এলো, তাহলে এবার অস্বস্তি কাটিয়ে পাকাপাকি বর্ষা শুরু বঙ্গে?

weather alert: পশ্চিমবঙ্গজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে, কলকাতাসহ প্রায় সব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী কয়েকদিন চলতে পারে।

Read Full Story
06:02 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: Cristiano Ronaldo - 'রোনাল্ডোর বয়স হয়ে গিয়েছে, আগের মতো নেই,' এ কী বললেন কঙ্গোর খেলোয়াড়!

Portugal vs DR Congo: এবারের বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) শুরুটা ভালোভাবে করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তাঁর দল পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে ডি আর কঙ্গোর সঙ্গে ড্র করেছে। এই ম্যাচে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি রোনাল্ডো। এই কারণে তাঁকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

Read Full Story
05:46 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: ঘাসফুলে ঘরভাঙন! তৃণমূলী রাজনীতির ময়দানে এবার মুখোমুখি স্বামী সুদীপ-স্ত্রী নয়না

TMC vs TMC: তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিধানসভায় ফিরহাদ হাকিম বিদ্রোহী শিবিরের পাশে দাঁড়িয়েছেন বলে দাবি উঠছে, অন্যদিকে নয়না বন্দ্যোপাধ্যায় কালীঘাট-ঘনিষ্ঠ শিবিরেই রয়েছেন।

Read Full Story
05:04 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: Cal HC On Yoga Day - যোগ দিবসের জন্য ৭ দিন রেড রোড বন্ধ! যাতায়াত স্বাভাবিক রাখতে রাজ্য ও সিপিকে কড়া নির্দেশ আদালতের

Cal HC On Yoga Day: আন্তর্জাতিক যোগ দিবস পালন নিয়ে এবার রাজ্যকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। রেড রোডে যোগ দিবস পালন নিয়ে কী বলল আদালত? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story
04:51 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: 8th Pay Commission-এ বড় চমক! অবসরের দিনেই ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি, সরকারি কর্মীদের জন্য সুখবর

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন কার্যকর হলে সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসতে পারে। নতুন প্রস্তাব অনুযায়ী অবসরের দিনেই কর্মীরা ৫০ থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি পাওয়ার সুযোগ পেতে পারেন।

Read Full Story
03:52 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: WBJEE Results 2026 - ২৫ দিনের মধ্যেই জয়েন্টের ফলপ্রকাশ, মেধা তালিকায় শীর্ষ কলকাতার শাশ্বত

ডব্লিউবিজেইই ২০২৫-এর ফল প্রকাশিত হয়েছে পরীক্ষার ২৫ দিন পর, যার অপেক্ষায় ছিলেন হাজার হাজার পরীক্ষার্থী। এবার মেধা তালিকার শীর্ষে উঠে এসেছেন সল্টলেকের শাশ্বত বন্দ্যোপাধ্যায়, যিনি প্রথম স্থান অধিকার করেছেন।

Read Full Story
03:15 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসির বাড়িতে জোরদার তল্লাশি, CIDর স্ক্যানারে আবারও কালীঘাট

কালীঘাটে রিনা গায়েনের বাড়িতে সিআইডির তল্লাশি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রিনা গায়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি।

Read Full Story
01:54 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: Annapurna Scheme - কবে ঢুকবে জুনের অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের টাকা? বড় আপডেট দিলেন শুভেন্দু অধিকারী

Annapurna Scheme Update: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে সামনে এলো বড় আপডেট। কবে থেকে মিলবে এই প্রকল্পের টাকা? কী বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story
01:48 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: NSE Mega IPO - দোরগোড়ায় ৩০০০০ কোটির মেগা IPO! এনএসই-র খসড়া পত্রে বড় চমক, একাই ছাড়ছে আড়াই কোটি শেয়ার

NSE Mega IPO: অবশেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) তাদের প্রায় ৩০,০০০ কোটি টাকার আইপিও-র জন্য সেবি-র কাছে খসড়া পত্র (DRHP) জমা দিয়েছে। এই আইপিওটি সম্পূর্ণ 'অফার ফর সেল' (OFS) ভিত্তিক।

Read Full Story
01:33 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: US-Iran Deal - জেডি ভেন্সের ইউ-টার্ন, হরমুজে নতুন ট্যাক্স! ট্রাম্প-পজিশকিয়ান চুক্তিতে ফের জট?

আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধ থামাতে ঐতিহাসিক চুক্তি সই হলেও শান্তি কি আদৌ ফিরবে? একদিকে হরমুজ প্রণালীতে ট্যাক্স বসানোর হুমকি দিচ্ছে ইরান, অন্যদিকে আমেরিকা আর্থিক সাহায্য দিতে নারাজ। ট্রাম্পের হুঁশিয়ারি আর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। ভার্সাই প্যালেসে হওয়া এই চুক্তি কি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারবে?
Read Full Story
01:06 PM (IST) Jun 18

Ajker Bangla News Live: WBJEE Result out 2026 - বৃহস্পতিবার রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে রেজাল্ট?

WBJEE Result out 2026: প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্টের ফলাফল। কীভাবে নিজেদের ফলাফল দেখবেন পরীক্ষার্থীরা? কোন ওয়েবসাইটে গেলে সহজেই ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড? এই সমস্ত বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story