10:36 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: Wrestling World Championships 2026 - কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অসাধারণ লড়াই, রুপো কাজল-নীলমের

Wrestling News: কাজাকস্তানের (Kazakhstan) রাজধানী আস্তানায় (Astana) বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতের দুই মহিলা কুস্তিগীর কাজল ঢোচক (Kajal Dhochak) ও নীলম সিরোহি (Neelam Sirohi)। এই দুই কুস্তিগীরই রুপো পেলেন।

Read Full Story
09:33 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: WPL 2027 Mini-Auction - উইমেনস প্রিমিয়ার লিগ ২০২৭ নিলাম, নজর কাড়লেন সানিকা চালকে

WPL 2027 Mini-Auction Update: আইপিএল-এর (IPL) পাশাপাশি উইমেনস প্রিমিয়ার লিগও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বুধবার ডব্লুপিএল-এর আগামী মরসুমের মিনি-নিলাম হয়ে গেল। দেশের পাশাপাশি বিদেশের ক্রিকেটারদের নামও মিনি-নিলামে ছিল। বেশ কয়েকজন ক্রিকেটার মিনি-নিলামে ভালো দর পেলেন।

Read Full Story
09:00 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: Cyclone Arnab - অন্ধ্রপ্রদেশে 'অর্ণব' ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার

Cyclone Arnab: অন্ধ্রপ্রদেশে অর্ণব ঘূর্ণিঝড়ে যাদের ফসল, ঘরবাড়ি বা ব্যবসার ক্ষতি হয়েছে, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ক্ষতিগ্রস্ত প্রত্যেকে যাতে ন্যায্য সাহায্য পান, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

Read Full Story
08:21 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: Cyclone Arnab - ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ধসের আশঙ্কা

West Bengal Weather Update: পশ্চিমবঙ্গে সরাসরি আছড়ে পড়েনি ঘূর্ণিঝড় অর্ণব। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি হচ্ছে। বুধবারের পর বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Read Full Story
07:13 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: Vaibhav Sooryavanshi - 'খুব ঠান্ডা, জল গরম না করে খেও না,' বৈভবকে পরামর্শ মাতৃতুল্য অনুরাগীর

Vaibhav Sooryavanshi Fan: চলতি নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) টি-২০ সিরিজে প্রথম ম্যাচে খেলার সুযোগ না পেলেও, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলেছেন ভারতীয় ক্রিকেটের বিস্ময়-বালক বৈভব সূর্যবংশী। এই কিশোর তৃতীয় টি-২০ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তাঁর পারফরম্যান্স দেখে অনুরাগীরা মুগ্ধ।

Read Full Story
06:54 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: 8th Pay Commission - ১.৮৩, ২, ২.৫৭, ৩.৮৩ এবং ৪-এর ফিটমেন্ট ফ্যাক্টরগুলো নিয়ে জল্পনা! প্রতিটির ক্ষেত্রে কতটা বেতন মিলতে পারে জেনে নিন

8th Pay Commission: অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের থেকে মতামত সংগ্রহ করছে। এই কমিশন বেতন কাঠামো, ভাতা এবং ফিটমেন্ট ফ্যাক্টর পর্যালোচনার মাধ্যমে নতুন বেতনের সুপারিশ করবে।

Read Full Story
06:33 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: 'ব্যালট পেপারে ভোট, কংগ্রেস কত আসন জিতেছে?' বিরোধী দলকে খোঁচা মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় কংগ্রেস। চার রাজ্যের বিধান পরিষদ (MLC) নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি নিয়ে বিরোধী দলকে কটাক্ষ করলেন তিনি। ব্যালট পেপারে ভোট হওয়ার পরেও কংগ্রেসের আসন জিততে না পারার বিষয়টি তুলে ধরে রাজনৈতিক খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর পোস্টে ছিল ইমোজিও।

Read Full Story
06:00 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: Kylian Mbappe - 'ডিক্টেটর মিম' বিতর্ক, চিনের কাছে ক্ষমাপ্রার্থী এমবাপে, রিয়াল মাদ্রিদ

Kylian Mbappe Controversy: নিজের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মিম নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন ফ্রান্সের (France) জাতীয় দলের অধিনায়ক এবং রিয়াল মাদ্রিদের (Real Madrid CF) তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। তাঁর মন্তব্যে ক্ষুব্ধ চিন (China)। পরিস্থিতি সামাল দিতে এমবাপের পাশাপাশি ক্ষমা চেয়েছে রিয়াল মাদ্রিদ।

Read Full Story
05:52 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: Indranil Sen Arrested - গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন! সিজিও থেকে তুলে নিয়ে গেল পুলিশ

দুর্গাপুজোর পাস বিলি সংক্রান্ত মামলায় বড় পদক্ষেপ। সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বুধবার বিকেলে সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পর তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়।

Read Full Story
05:25 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: Cancer Drug Prices - ক্যানসারের ওষুধের দাম নিয়ে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, সস্তা হচ্ছে ১৩৭টি ওষুধ

ভারতের সুপ্রিম কোর্ট মঙ্গলবার ক্যানসারের ওষুধের আকাশছোঁয়া দাম নিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় প্রশ্ন করেছে। একটি ক্যানসার ইনজেকশনের উদাহরণ টেনে আদালত এই বৈষম্যের কথা তুলে ধরে। এর ফলে আগামী মাস থেকেই ১৩৭টি ক্যানসারের ওষুধের দাম প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে আশা করা হচ্ছে।
Read Full Story
05:17 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: Driverless Metro India - ভারতে চালকবিহীন মেট্রো ছুটছে, জানেন কোথায়?

ভারতে চলে এল চালকবিহীন মেট্রো। হিটাচি রেলের সিবিটিসি সিগন্যালিং প্রযুক্তির সাহায্যে চেন্নাই মেট্রো ফেজ ২-এর প্রথম অংশের কাজ শুরু হয়েছে। জেনে নিন বিস্তারিত।
Read Full Story
05:01 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: DA Hike - ৩ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, অনুমোদন মোদী সরকারের

কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে। একই সঙ্গে পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ (DR)-ও সমহারে বৃদ্ধি করা হয়েছে।

Read Full Story
04:48 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: DA Hike - নির্দিষ্ট কিছু CPSE কর্মীদের সংশোধিত হার ঘোষণা হয়েছে, ১৯৮৭, ১৯৯৭ এবং ২০১৭ সালের বেতন কাঠামোর ক্ষেত্রে IDA-এর হার দেখে নিন

DA Hike: ১ অক্টোবর, ২০২৬ থেকে CPSE কর্মীদের জন্য সংশোধিত IDA বা মহার্ঘ ভাতা কার্যকর হয়েছে। ১৯৮৭, ১৯৯৭, ২০০৭ এবং ২০১৭ সালের বেতন কাঠামোর ওপর ভিত্তি করে এই ভাতার হার ভিন্ন ভিন্ন নির্ধারণ করা হয়েছে।

Read Full Story
04:39 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: School Holiday - ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! কাল থেকে টানা ছুটি স্কুলগুলিতে? বড় নির্দেশ রাজ্যের

রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় অর্ণব। শুরু হবে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার তাণ্ডব। তার আগে স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে সতর্ক প্রশাসন। এই বৃষ্টির মধ্যে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্য। কাল থেকেই কি বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল? কবে খুলবে?

Read Full Story
04:31 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: Spain Train Accident - ভয়াবহ রেল দুর্ঘটনা, দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৯ জনের মৃত্যু

স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনা। দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে সর্বশেষ পাওয়া রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। বুধবার সকালে মধ্য স্পেনের তোলেদো প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়া পর্যন্ত হাইস্পিড রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

Read Full Story
04:21 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: Cyclone Arnab - ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে বিধ্বস্ত অন্ধ্র উপকূল, প্রাণ গেল অন্তত ৫ জনের

Cyclone Arnab Updates: অতি তীব্র ঘূর্ণিজড়ে পরিণত হওয়ার পর ভূমিতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় অর্ণব। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ওড়িশা (Odisha) ও অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) উপকূলে প্রভাব পড়েছে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই উপকূলবর্তী অঞ্চল থেকে বহু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তারপরেও প্রাণহানি এড়ানো গেল না।

Read Full Story
03:36 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: Jio Platforms IPO - "জিও-কে সঠিক দিশা দেখিয়েছেন প্রধানমন্ত্রী", মোদীকে ধন্যবাদ জানালেন অনন্ত আম্বানি

Jio Platforms IPO: জিও প্ল্যাটফর্মসের আইপিও লিস্টিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর 'ডিজিটাল ইন্ডিয়া' ভিশনের প্রশংসা করলেন অনন্ত আম্বানি। শেয়ার বাজারে দুর্দান্ত এন্ট্রির পর জিও এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান কোম্পানি।

Read Full Story
03:12 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: Serbia Election - সার্বিয়ায় সরকার বদল, পড়ুয়াদের আন্দোলনের সাফল্যে গর্বিত নোভাক জকোভিচ

Serbia Elections 2026: বিভিন্ন দেশের পাশাপাশি সার্বিয়াতেও সরকার-বিরোধী বিক্ষোভ তুঙ্গে উঠেছিল। এই বিক্ষোভের নেতৃত্বে দেখা গিয়েছে পড়ুয়াদের। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন নিশ্চিত হয়ে যাওয়ার পর আন্দোলনকারী পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic)।

Read Full Story
02:37 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: Luxury Cruise Villa - সমুদ্রে ঘর বাঁধার স্বপ্নে জল! জ্বালানি সংকটে মাঝপথে থামল বিলাসবহুল ক্রুজ, দিশেহারা ২০০ যাত্রী

Luxury Cruise Villa: স্বপ্ন ভেঙে বাস্তবে ফেরা বোধহয় একেই বলে। নিজেদের ঘরবাড়ি বিক্রি করে কেউ উঠেছিলেন জাহাজে, কেউ আবার অবসরের সঞ্চয়ের বড় অংশ ঢেলেছিলেন সমুদ্রে ভাসমান বিলাসবহুল আস্তানায়। স্বপ্ন ছিল একই বাড়িতে বছরের পর বছর কাটাতে হবে না।

Read Full Story
02:05 PM (IST) Oct 28

Ajker Bangla News Live: Dubai Gold Road - বিশ্বে প্রথমবার তৈরি হচ্ছে সোনার রাস্তা! আপনিও হাঁটতে পারবেন, জানেন কোথায়?

Dubai Gold Road: পৃথিবীতে সোনার তৈরি অনেক আশ্চর্যের কথাই আমরা শুনেছি। সোনার চামচ থেকে শুরু করে আস্ত সোনার বাথরুম— সবই বানিয়েছেন মানুষ। কিন্তু সোনার তৈরি রাস্তার কথা কি কখনও শুনেছেন?

Read Full Story