রান্নার তেলের বাজারে স্বচ্ছতা বাড়াতে কেন্দ্রীয় সরকার একটি নতুন প্যাকেজিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলোকে এখন থেকে একই ধরনের প্যাকেজিং ব্যবহার করতে হবে এবং একই আকারের পাত্রে তেল বিক্রি করতে হবে।
- Home
- West Bengal
- Today’s News in Bengali Live: রান্নার তেলের প্যাকেটের ওজন বেঁধে দিল কেন্দ্র, কম দাম দেখিয়ে ৬৫০, ৭৫০ মিলির পাউচ বিক্রি আর নয়
Today’s News in Bengali Live: রান্নার তেলের প্যাকেটের ওজন বেঁধে দিল কেন্দ্র, কম দাম দেখিয়ে ৬৫০, ৭৫০ মিলির পাউচ বিক্রি আর নয়

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

Today’s News in Bengali Live:রান্নার তেলের প্যাকেটের ওজন বেঁধে দিল কেন্দ্র, কম দাম দেখিয়ে ৬৫০, ৭৫০ মিলির পাউচ বিক্রি আর নয়
Today’s News in Bengali Live:SAFF Women’s Championship - ৩-১ 'সাফ' বাংলাদেশ, বাঘিনীদের গর্জন থামিয়ে ফের সেরা ভারত
SAFF Women’s Championship 2026: পুরুষদের ফুটবল হোক বা মহিলা ফুটবল, বরাবরই বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। বয়সভিত্তিক হোক বা সিনিয়র পর্যায়, সম্প্রতি ফুটবলে বেশিরভাগ ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে সাফল্য পেয়েছে ভারত। শনিবার সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ফাইনালেও বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল ভারত।
Today’s News in Bengali Live:রাষ্ট্রসংঘে পাকিস্তান আবারও অপমানিত, কাশ্মীরের প্রসঙ্গ তুলতেই কষে ধোলাই দিল ভারত
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) আবারও জম্মু ও কাশ্মীর ইস্যু উত্থাপন করায় পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে ভারত। নয়াদিল্লি দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং আন্তর্জাতিক মঞ্চ ব্যবহার করে মিথ্যা ও মনগড়া আখ্যান প্রচার বন্ধ করা উচিত পাকিস্তানের।
Today’s News in Bengali Live:Ration Card Cancel - লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করবে সরকার, জুলাই থেকে রেশন পাবেন না এরা
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সম্পন্ন হয়েছে। রাজ্যের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার জানিয়েছে যে, এসআইআর থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তারা আর রেশন পাবেন না।
Today’s News in Bengali Live:Sourav Ganguly - মমতার হয়ে ইউসুফকে সাংসদ পদ ছাড়ার অনুরোধ? মুখ খুললেন সৌরভ
Sourav Ganguly Controversy: রাজ্যে তৃণমূল কংগ্রেস (AITC) সরকারের আমলে একাধিকবার বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পালাবদলের পরেও তাঁকে নিয়ে বিতর্ক থামছে না। সম্প্রতি তাঁর নিরাপত্তায় কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার সৌরভ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হয়ে কাজ করছেন বলে খবর রটে গিয়েছে।
Today’s News in Bengali Live:কাল নয়, আজই দিল্লি গেলেন অভিষেক, তৃণমূল সাংসদদের দলত্যাগ আটকাতে পারবেন?
কাল নয়, আজই দিল্লি গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতে ইডিয়া জোটের বৈঠক রয়েছে। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের যোগ দেওয়ার কথা ছিল। তাই রবিবার দু’জনে দিল্লি যাবেন বলে ঠিক ছিল। কিন্তু পরিকল্পনা পাল্টে শনিবার একাই দিল্লি গেলেন অভিষেক।
Today’s News in Bengali Live:Annapurna Bhandar - আবেদন করেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি? তাই চিন্তা? কারণটা জেনে নিন
বুধবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে।
Today’s News in Bengali Live:Malda News - প্রকাশ্য দিবালোকে ধাবায় তাণ্ডব, মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
West Bengal News: রাজ্যে সরকার পরিবর্তনের পর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জেলায় অপরাধীদের দাপট দেখা যাচ্ছে। বিশেষ করে মালদা জেলার বিভিন্ন জায়গায় অপরাধীদের দৌরাত্ম্য অব্যাহত। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তুলছেন সাধারণ মানুষ।
Today’s News in Bengali Live:FIFA World Cup 2026 - ঝড়-বৃষ্টি, বজ্রপাতে ব্যাহত হতে পারে বিশ্বকাপ, ভেস্তে যেতে পারে ম্যাচ
FIFA World Cup 2026: বিশ্বকাপ শুরুর মুখে আবহওয়া পরিস্থিতি নিয়ে বড় উদ্বেগ। আমেরিকায় আয়োজিত আসন্ন বিশ্বকাপে বহু ম্যাচই ঝড়-বৃষ্টি, বজ্রপাত, তীব্র গরম এবং অতিরিক্ত আর্দ্রতার কারণে ব্যাহত হতে পারে।জলবায়ু গবেষকদের একাধিক রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
Today’s News in Bengali Live:Humayun Kabir - 'রাজনীতি-মুক্ত ময়দান কখনও সম্ভব নয়,' মহামেডান সভাপতি হয়ে বার্তা হুমায়ুনের
Mohammedan Sporting club: মাঠে ফুটবলারদের পারফরম্যান্স যেমন খারাপ, তেমনই কর্মকর্তাদের কার্যকলাপের ফলে সমস্যায় পড়েছে শতাব্দী প্রাচীন মহামেডান স্পোর্টিং ক্লাব। এবার এই ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আম জনতা উন্নয়ন পার্টি (Aam Janata Unnayan Party) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)।
Today’s News in Bengali Live:India vs Afghanistan - রাহুল-শুবমানের শতরান, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দাপট ভারতের
India vs Afghanistan One-off Test: দীর্ঘদিন পর আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (2025–2027 World Test Championship) অংশ না হলেও, আফগানদের বিরুদ্ধে এই ম্যাচকে গুরুত্ব দিচ্ছে ভারতীয় শিবির। প্রথম দিন টসে জিতে ব্যাটিং করতে নেমে দাপট দেখাল ভারতীয় দল।
Today’s News in Bengali Live:FIFA World Cup 2026 - ছিটকে গেলেন তরুণ মিডফিল্ডার, বিশ্বকাপের আগে সমস্যায় জার্মানি
Lennart Karl Injury: এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2026) জার্মানি (Germany) দলে সুযোগ পেয়েও, বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে গুরুতর চোট পেয়ে ছিটকে গেলেন তরুণ মিডফিল্ডার লেনার্ট কার্ল। তাঁর পরিবর্ত হিসেবে দলে জায়গা পেলেন আসান ওদ্রাওগো (Assan Ouedraogo)। জার্মান শিবিরের আশা, এই পরিবর্তনের ফলে কোনও সমস্যা হবে না।
Today’s News in Bengali Live:Indian economy - ইরানের তেল সংকট আর দুর্বল বর্ষা, ভারতের অর্থনীতিতে জোড়া বিপদ
অর্থবর্ষ ২০২৬ ভারতের অর্থনীতি দারুণ ফল করলেও, আগামী বছর অর্থাৎ অর্থবর্ষ ২০২৭ বেশ কঠিন হতে পারে। নুভামা ইনস্টিটিউশনাল ইক্যুইটিসের একটি রিপোর্ট অনুযায়ী, ইরানের সংকট এবং দুর্বল বর্ষার কারণে ঝুঁকি বাড়ছে
Today’s News in Bengali Live:Suryakumar Yadav - টি-২০ দলের অধিনায়ক পদ থেকে কেন সূর্যকুমারকে সরানো হল? এগুলোই কারণ
ভারতের হয়ে সফলভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার তিন মাস পর অধিনায়কত্ব ও টি-টোয়েন্টি স্কোয়াড—উভয় জায়গা থেকেই বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগারকার এই সিদ্ধান্তের কথা জানান।
Today’s News in Bengali Live:CJP Protest - এবার দিল্লির রাজপথে ‘আরশোলা বাহিনী’! শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অভিনব ধিক্কার আন্দোলন
Cockroach Janta Party: NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আর CBSE-র মার্কিং সিস্টেমে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি। শনিবার দিল্লির যন্তর মন্তরে তারা বিক্ষোভ দেখায়।
Today’s News in Bengali Live:Bullet Train - বাংলায় বুলেট ট্রেন চালানোর ঘোষণা রেলমন্ত্রীর, মাত্র ৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি
বাংলায় বুলেট ট্রেন চালানোর কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক শেষে বাংলার জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা জানান রেলমন্ত্রী।
Today’s News in Bengali Live:R Praggnanandhaa - প্রথম ভারতীয় হিসেবে নরওয়ে চেস জয়, ইতিহাসে প্রজ্ঞানানন্দ
Norway Chess 2026: এবারের নরওয়ে চেসের শুরুটা ভালোভাবে করতে না পারলেও, তারপর ঘুরে দাঁড়িয়ে পরপর জয় পেয়ে চ্যাম্পিয়ন হলেন আর প্রজ্ঞানানন্দ (R Praggnanandha)। এই তরুণ ভারতীয় দাবাড়ু এবারের নরওয়ে চেসে দু'বার ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়ে দিয়েছেন। এর ফলেই প্রজ্ঞানানন্দর পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হল।
Today’s News in Bengali Live:Indian Economy - বিশ্ববাজার টালমাটাল! ভারতের অর্থনীতি বাঁচাতে মোদীর মিশন—জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
PM Modi: সারা বিশ্বে যখন অর্থনৈতিক অস্থিরতা চলছে, সেই পরিস্থিতিতে ভারতের বৃদ্ধির গতি ধরে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে জীবনযাত্রা ও ব্যবসা সহজ করার জন্য সংস্কার এবং পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব নিয়ে আলোচনা হয়।
Today’s News in Bengali Live:DA Hike - ২ শতাংশ ডিএ বাড়াল সরকার, মোটা টাকা ঢুকবে সরকারি কর্মচারীদের
কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশন বর্তমানে দ্রুত গতিতে কাজ করছে। কমিশন বিভিন্ন শহরে সভা করেছে। এরই মধ্যে, একটি রাজ্য সরকার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে।
Today’s News in Bengali Live:Mamata Faces Existential Crisis - TMC-র অস্তিত্ব রক্ষা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কতটা কঠিন হবে?
Mamata faces existential crisis: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে শোচনীয় পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এক গভীর অস্তিত্ব সঙ্কটের সম্মুখীন। দলের অভ্যন্তরীণ বিদ্রোহ, বিধায়কদের দলত্যাগে চাপের মুখে মমতা।