চলছে মেঘের গর্জন, অতি ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরবঙ্গ

Published : Jun 25, 2020, 06:52 PM ISTUpdated : Jun 25, 2020, 06:53 PM IST
চলছে মেঘের গর্জন, অতি ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরবঙ্গ

সংক্ষিপ্ত

   শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে  দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ  মাঝারি বৃষ্টির সম্ভাবনা   রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে  ভারী বৃষ্টি হতে পারে শনিবার পশ্চিমের জেলাগুলিতেও 

বৃহস্পতিবার কলকাতার আকাশ সারাদিনই আংশিক মেঘলা ছিল। আদ্রতা বেশি থাকার দরুন গরম অনুভূত হয়েছে।  হাওয়া অফিস সূত্রে খবর,  আগামী ৩-৪ দিন অতি ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে শনি-রবিবার পশ্চিমের জেলাগুলিতেও। আবহাওয়া দফতর জানিয়েছে, সন্ধে ৬ টা ৩৪ নাগাত এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন, ফুলবাগান হত্যাকাণ্ডের তদন্তে খুলল বড়সড় জট, অমিতের রিভলবার-রহস্য ফাঁস করল পুলিশ
 
 হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশী।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬৩ শতাংশ। বুধবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশী।  এবং সর্বোচ্চ তাপমাত্রা  ছিল  ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।  বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ  ছিল  সর্বাধিক ৯৪ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ  ছিল  ন্যূনতম ৭১ শতাংশ। সোমবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ন্যূনতম ৮০ শতাংশ। 

আরও পড়ুন, কোভিডের থাবা এবার পিএনবি-র ব্রেবোর্ন রোড শাখায়, আক্রান্ত হলেন বছর আঠাশের এক অফিসার


 নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে উত্তরে সরল। আগামী ৩-৪ দিন অতি ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। রাজস্থান থেকে  বিহার পর্যন্ত বিস্তৃত এই নিম্নচাপ অক্ষরেখা। মধ্যপ্রদেশের রয়েছে একটি ঘূর্ণাবর্ত। নিম্নচাপ অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে। এর ফলে আগামী চার-পাঁচ দিন বৃষ্টি বাড়বে রাজ্যে। রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে।  প্রধানত,দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে এবং  কিছুটা উত্তর দিনাজপুরেও। বিক্ষিপ্ত বৃষ্টি হবে মালদা ও দুই দিনাজপুরে।  শুক্রবার, শনিবার, রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সর্তকতা।  ২০০ মিলিমিটার এর বেশি অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার, শনিবার দার্জিলিং, কালিম্পং এবং রবিবার দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ,জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়  বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা । সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বীরভূম, মুর্শিদাবাদে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে শনি-রবিবার পশ্চিমের জেলাগুলিতে।  গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.৫ মিলিমিটার। 

 

 

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

 করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

PREV
click me!

Recommended Stories

Abhishek Banerjee House Controversy: অভিষেকের 'বেআইনি' বাড়ি কাণ্ডে তোলপাড়! এবার কী ফাঁস করলেন দেবলীনা বিশ্বাস?
RG Kar Case: অভয়ার ডিনার থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল? তদন্তে সিট গঠন হাইকোর্টের