কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:49 PM (IST) May 13
Gold Reserves Legal Limits: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোনা না কেনার আর্জির পরেই কেন্দ্র সোনা-রুপোর উপর আমদানি শুল্ক বৃদ্ধি করেছে। এই পরিস্থিতিতে নির্দিষ্ট পরিমাণের বেশি সোনা বাড়িতে থাকলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
09:23 PM (IST) May 13
VB-G Ram G: কেন্দ্রীয় সরকার এমএনআরইজিএ প্রকল্পের পরিবর্তে ১ জুলাই থেকে ভিবি-জি রাম জি (VB-G Ram G) নামক নতুন প্রকল্প চালু করছে। পুরনো জব কার্ডগুলি বৈধ থাকবে এবং রয়েছে আরও অনেক নয়া চমক। জানুন বিস্তারিত-
08:21 PM (IST) May 13
Gold Trade Tariff Hike: সোনার ওপর আমদানি শুল্ক ৬% থেকে বাড়িয়ে ১৫% করায় স্বর্ণ ব্যবসায়ীরা শুল্কের চাপে পড়েছেন। এর ফলে সোনার চোরাচালান বাড়ার আশঙ্কা করা হচ্ছে এবং ক্রেতারা হালকা গহনার দিকে ঝুঁকছেন।
07:42 PM (IST) May 13
Amul Milk Price Hike: মধ্যবিত্তর কপালে চিন্তার ভাঁজ ফেলে বাড়ল আমুল দুধের দাম। এবার আরও বাড়তি বোঝা সাধারণ মানুষের উপর। দুধের দাম বাড়ানোর ঘোষণা করল দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ সংস্থা আমুল। বিভিন্ন জনপ্রিয় পাউচ মিল্ক ও ফ্রেশ মিল্কের দাম বাড়ছে
07:25 PM (IST) May 13
জুন থেকে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্য জুড়ে এই প্রকল্প কার্যকর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
06:54 PM (IST) May 13
Price Hikes: পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে তৈরি হওয়া বৈশ্বিক অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, সরকার এখন পর্যন্ত এই চাপ সামাল দিলেও, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে গ্রাহকদের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপতে পারে।
06:36 PM (IST) May 13
আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ইঙ্গিত দিয়েছেন যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে, ভারতীয় তেল সংস্থাগুলি আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দাম বাড়াতে বাধ্য হতে পারে। তিনি আরও বলেন যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়েছে, যা বিশ্বের প্রায় ২০% তেলের চাহিদা মেটায়।
05:59 PM (IST) May 13
MSP Hike: নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটি ২০২৬-২৭ বিপণন মরসুমের জন্য ১৪টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) বৃদ্ধির অনুমোদন দিয়েছে। যার লক্ষ্য কৃষকদের লাভ বৃদ্ধি করা এবং ফসল বৈচিত্র্যায়নে উৎসাহ দেওয়া।
05:50 PM (IST) May 13
RG Kar Case: আরজি কর কাণ্ডে কি নয়া মোড়? আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর এবং খুনের ঘটনায় আরও তিনজনের গ্রেফতারির দাবি জানাল নির্যাতিতার পরিবার (RG Kar Case)। পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ সহ আরও তিনজনকে গ্রেফতারির আর্জি জানানো হয়েছে অভয়ার পরিবারের তরফে (rg kar incident)।
05:47 PM (IST) May 13
গরমের ছুটি বাড়ানো হল রাজ্যের স্কুলগুলিতে। আগে এই শনিবার পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও, তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন থেকে স্কুল আবার খুলবে।
05:12 PM (IST) May 13
Garga Chatterjee Arrest: কলকাতার ব্যাঙ্কশাল আদালতে বুধবার, হাজির করানো হয় তাঁকে। সেখানে গর্গের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলেন সরকার পক্ষের আইনজীবী। তবে গর্গ চট্টোপাধ্যায় নিজে সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন।
05:07 PM (IST) May 13
গতকাল দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি অবস্থান করছিল, তা আজ তা 'সুস্পষ্ট নিম্নচাপ এলাকা' হিসেবে অবস্থান করছে; এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
04:28 PM (IST) May 13
04:19 PM (IST) May 13
04:17 PM (IST) May 13
04:12 PM (IST) May 13
আলু-সহ অন্যান্য কৃষিজ পণ্য অন্য ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য সরকার। আজ নবান্নে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আন্তঃরাজ্য সীমান্তে আলু চাষি বা ক্ষুদ্র ব্যবসায়ীদের আর হেনস্থা করা যাবে না।
04:00 PM (IST) May 13
সুখের দিন কি এবার শেষ হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের! বিজেপি সরকার আসার পরে একধাক্কায় কমে যেতে পারে তাদের সারা বছরের মোট ছুটির সংখ্যা। নতুন বিজেপি সরকারের অধীনে সরকারি কর্মীদের ছুটির তালিকা নিয়ে নয়া নিয়ম জারি করা হতে পারে।
03:32 PM (IST) May 13
WB Assembly: তবে এটা কিন্তু প্রথম নয়। ভোটে জয়ের পর, মাছ-ভাতের আয়োজন করা হয় সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে। গত ৪ মে, নির্বাচনের ফলাফল সামনে আসতেই সেখানে মাছ-ভাত খাওয়ানো হয় কর্মীদের। আসলে ভোটের আগে বিজেপি মাছ-ভাত বিরোধী বলে এত কটাক্ষ শুনেছে, এবার যেন তারা প্রমাণ করে দিল যে, সেইসব ছিল সম্পূর্ণ গুজব।
03:21 PM (IST) May 13
বেকার ভাতা ও অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) পর এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানা গিয়েছে, বাকি থাকা সবকটি ভাতাই দ্বিগুণ করা হবে আগের সরকারের ভাতার চেয়ে।
02:29 PM (IST) May 13
02:10 PM (IST) May 13
Tutu Bose: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “ বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক, মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব, প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ স্বপন সাধন বসু (টুটু বসু)-এর প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর শোকাহত পরিবার ও অনুরাগীদের প্রতি জানাই গভীর সমবেদনা।"
01:41 PM (IST) May 13
রেশনের খাদ্য সামগ্রী নিয়ে বড় সিদ্ধান্তের পথে সরকার। এবার থেকে রেশনে আর আটা মিলবে না। তার বদলে ফিরিয়ে আনা হবে গম। অর্থাৎ এবার আটার প্যাকেটের বদলে দেওয়া হবে গম।
01:08 PM (IST) May 13
বুধবার বিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের বিধায়ক হিসেবে কাজ চালাবেন তিনি। বুধবার বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ ছিল। ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁকে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়।
12:26 PM (IST) May 13
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা জুন মাসে পাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এখনও পর্যন্ত রাজ্যের কোনও এলাকাতেই বিলি করা হয়নি এই প্রকল্পের ফর্ম। সেক্ষেত্রে কি জুন মাসেও টাকা ঢুকবে না! লক্ষ্মীর ভাণ্ডারের টাকারই বা কি হতে চলেছে। জানুন লেটেস্ট আপডেট।
12:21 PM (IST) May 13
বৃহস্পতিবার ১৪ মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক (HS) পরীক্ষার ফলাফল ঘোষণা করবে। প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বাদশ শ্রেণির ফলাফল সকাল ১০টা ৩০ মিনিটে ঘোষণা করা হবে। সকাল ১১টা থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
12:05 PM (IST) May 13
11:53 AM (IST) May 13
Suvendu Adhikari MLA Oath: নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরেই থাকলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের বিধায়ক হিসেবে বুধবার বিধানসভায় শপথ নিলেন তিনি। কী বলছেন শুভেন্দু অধিকারী? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
11:43 AM (IST) May 13
Stock Market Update: নিফটি ব্যাঙ্ক আরও ৮০০ পয়েন্ট হ্রাস পেয়েছে এবং গত ২১ এপ্রিলের সর্বোচ্চ স্তর থেকে প্রায় ৪,০০০ পয়েন্টের পতন। ডক্টর রেড্ডি'স, ডিক্সন, টাটা ও টরেন্ট পাওয়ার-সহ অন্যান্য সংস্থার ফলাফল ঘোষণার প্রতিক্রিয়ার পাশাপাশি জুয়েলারি খাতের শেয়ারগুলিও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
11:33 AM (IST) May 13
জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়ে নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি-র কাছে ইতিমধ্যেই এই মর্মে নির্দেশ গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন যে, তাঁর কনভয়ে থাকা যানবাহনের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনতে হবে।
11:30 AM (IST) May 13
11:16 AM (IST) May 13
Uttar Pradesh News: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের মানুষের কাছে জ্বালানি বাঁচানো, গণপরিবহন ব্যবহার, ওয়ার্ক ফ্রম হোম, দেশীয় পণ্য কেনা এবং বিদ্যুৎ সাশ্রয়ের আবেদন করেছেন। এছাড়াও তিনি বিদেশ যাত্রা কমিয়ে স্থানীয় পর্যটনে জোর দিতে এবং কম তেলে রান্না করা খাবার খাওয়ার কথা বলেছেন।
10:28 AM (IST) May 13
10:26 AM (IST) May 13
Suvendu Adhikari News: মঙ্গলবারের পর বুধবারও দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কী কী কর্মসূচি রয়েছে রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রীর? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
09:51 AM (IST) May 13
Leena Ganguly Resign News: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে উত্তপ্ত টলিপাডা়। তার বিরুদ্ধে উঠেছিল অমানুষিক কাজের চাপ দেওয়ার অভিযোগ থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীদের যথার্থ নিরাপত্তার ব্যবস্থা না করেই বিপদসঙ্কুল এলাকায় শ্যুটিং করতে বাধ্য করা। আর এবার চাপে পড়ে মহিলা কমিশনের পদ থেকে সরে দাঁড়ালেন লীনা গঙ্গোপাধ্যায়।
09:49 AM (IST) May 13
Suvendu Adhikari: তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee news in bengali) নিরাপত্তায় কোনওরকম ফাঁকফোঁকর রাখা যাবে না। এমনকি, মমতার যাতে কোনও অসম্মান না হয়, সেই বিষয়টিও দেখার জন্য নির্দেশ দিয়েছেন শুভেন্দু। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় যথেষ্ট কাটছাঁট করা হয়েছে।
09:10 AM (IST) May 13
Prateek Yadav Death News: ৩৮ বছরেই না ফেরার দেশে মুলায়ম সিং যাদবের কনিষ্ঠ পুত্র প্রতীক যাদব। বুধবার ভোরে তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে এই মৃত্যু? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
08:51 AM (IST) May 13
Dilip Ghosh News: সদ্য মন্ত্রী হয়েছেন তিনি। তবুও কলকাতা থাকলেই ইকোপার্কে প্রাতঃভ্রমণ তার রোজকার রুটিন। বুধবার কলকাতার নিউ টাউনে ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন দিলীপ ঘোষ? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
08:21 AM (IST) May 13
বৈশাখ মাস প্রায় শেষের পথে। কিন্তু, এখনও অস্বস্তিকর গরমের মুখোমুখি হতে হয়নি রাজ্যবাসীকে। গত কয়েকদিন ধরেই দক্ষিণের বিভিন্ন জেলায় বিকেলের দিকে ঝড় বৃষ্টি চলছে। যার ফলে তাপমাত্রা আছে নিয়ন্ত্রণে। কিন্তু, আর বেশিদিন নয়। বিরাট বদল আসছে আবহাওয়ায়। বাড়বে তাপমাত্রা।